GB TAX INC

GB TAX INC About

GB TAX is a full service Income Tax preparation business servicing clients since 2009.

তো আমার বাংলাদেশি ভাইবোনেরা,আপনারা কি মনে করেন, রিটায়ার করার পরে সরকার আপনাদের ঘরে এসে টাকা দিয়ে যাবে?মনে করেন, Social...
06/04/2026

তো আমার বাংলাদেশি ভাইবোনেরা,

আপনারা কি মনে করেন, রিটায়ার করার পরে সরকার আপনাদের ঘরে এসে টাকা দিয়ে যাবে?

মনে করেন, Social Security-এর চেক এমনিতেই চলে আসবে?

একবার চিন্তা করে দেখেছেন, সেই টাকা আসলে কোথা থেকে আসে?

কিছুদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম—

**"Don't Be a Reason for Your Children's Divorce."**

অনেকেই আমার উপর রাগ করেছিলেন।

কিন্তু আজও আমি সেই কথাটাই বলি।

আপনার বয়স যদি আজ ৪০ হয়, আর আপনি যদি ১০০ বছর পর্যন্ত বাঁচেন, তাহলে পরের ৬০ বছরের দায়িত্ব কার?

সরকারের?

আপনার ছেলের?

আপনার মেয়ের?

নাকি আপনার নিজের?

যারা শুধু Social Security-এর উপর ভরসা করে বসে আছেন, তাদের জন্য আমার একটাই কথা—

**Good Luck.**

শুধু একবার চিন্তা করুন, আপনার Social Security Benefit কতটুকু হবে, আর সেটা আসবে কীভাবে?

আমাদের কমিউনিটিতে অনেক পরিবার আছে যেখানে স্বামী কাজ করেন, স্ত্রী বাসায় থাকেন।

এটা কোনো সমস্যা না।

সব পরিবার এক রকম হবে এমনও না।

কিন্তু প্রশ্ন হচ্ছে—

**আপনার স্বামী কী ধরনের কাজ করেন?**

যদি তিনি Self-Employed হন এবং বছরের পর বছর Social Security Tax না দেন, তাহলে ভবিষ্যতে সমস্যাটা কোথায় হবে?

আপনারই হবে।

অনেকে বলেন,

"ভাই, অনেক ট্যাক্স দিতে হয়।"

কিন্তু বাস্তবতা হলো—

অনেক Married Family-এর ক্ষেত্রে $30,000 এর নিচে আয় হলে Federal Income Tax প্রায় থাকে না।

যে ট্যাক্সটা দিতে হয়, সেটা অনেক সময় Self-Employment Tax।

আর এই ট্যাক্সটাই ভবিষ্যতের Social Security History তৈরি করে।

সমস্যা হলো, আমরা অনেক সময় ভবিষ্যতের কথা না ভেবে শুধু আজকের Refund-এর কথা ভাবি।

যে Tax Preparer বেশি Refund দেখায়, তার কাছেই দৌড়াই।

তারপর ২৫ বছর পরে অবাক হই—

**"আমার Social Security এত কম কেন?"**

এখন আসি আমার আগের লেখায়।

ধরে নিলাম, আপনি আজ আপনার বাবা-মার যত্ন নিচ্ছেন।

খুব ভালো কথা।

কিন্তু আপনার সন্তান কি আপনাকে একইভাবে দেখবে?

কেউ কি গ্যারান্টি দিতে পারে?

আর দিলেও কেন আপনি সেই আশায় বসে থাকবেন?

ধরে নিলাম, আপনার ছেলে-মেয়ে আপনাকে অনেক ভালোবাসে।

কিন্তু তাদের জীবনসঙ্গীও কি আপনাকে একইভাবে ভালোবাসবে?

**Think about it.**

আপনার ছেলের বয়স যখন ৩০ হবে, তখন হয়তো আপনি রিটায়ার।

সেই সময় তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় চলবে—

তাদের নিজের পরিবার, তাদের সন্তান, তাদের ক্যারিয়ার।

আপনার যত্ন নেওয়া তাদের ভালোবাসা হতে পারে।

কিন্তু সেটা তাদের জীবনের একমাত্র দায়িত্ব না।

তাহলে কেন আপনি এমন অবস্থায় যাবেন, যেখানে নিজের জন্য নিজেই কিছু করতে পারবেন না?

কেন নিজের অবসরের পরিকল্পনা করবেন না?

অনেক পরিবারে দেখা যায়, বৃদ্ধ বাবা-মাকে নিয়ে ভাইবোনদের মধ্যে ঝগড়া শুরু হয়।

একজন বলে, "আমি দেখব।"

আরেকজন বলে, "আমারও তো জীবন আছে।"

তারপর সম্পর্ক নষ্ট হয়।

আমি বলছি না সন্তানরা খারাপ।

আমি বলছি—

**নিজের ভবিষ্যৎ এমনভাবে তৈরি করুন, যাতে কাউকে বোঝা হতে না হয়।**

আপনার বয়স যদি ৪০-৪৫ হয়, তাহলে এখনও আপনার হাতে ২০-২৫ বছর আছে।

এখনও সময় আছে।

Save করুন।

Invest করুন।

Retirement Account বুঝুন।

Tax Planning বুঝুন।

Financial Planning বুঝুন।

আজ একটু কষ্ট করলে, কাল আপনার স্বাধীনতা থাকবে।

তখন আপনার ছেলে-মেয়েদের উপর নির্ভর করতে হবে না।

আপনি নিজের জীবন নিজের মতো করে কাটাতে পারবেন।

আর যারা মহিলারা আছেন—

আপনারা যদি কাজ করতে পারেন, কাজ করুন।

Full-Time না পারলে Part-Time করুন।

Part-Time না পারলে Side Income করুন।

TikTok করেন, Facebook করেন, Reel বানান—কোনো সমস্যা নেই।

কিন্তু চেষ্টা করুন এমন কিছু তৈরি করতে, যেটা একদিন আয়ের উৎসও হতে পারে।

কারণ Financial Independence শুধু পুরুষদের জন্য না।

মহিলাদের জন্যও সমান গুরুত্বপূর্ণ।

একটা কথা পরিষ্কার করে বলি।

আমি কাউকে ছোট করার জন্য এই লেখাটা লিখি নাই।

আমি কাউকে অপমান করার জন্যও লিখি নাই।

আমি গত ১৬ বছর ধরে হাজার হাজার মানুষের Income, Tax Return, Financial Situation এবং Family Situation কাছ থেকে দেখেছি।

সেখান থেকে যা শিখেছি, সেটাই বললাম।

আমি শুধু চাই, ২০-২৫ বছর পরে আপনারা এমন সমস্যায় না পড়েন, যেটা আজকে একটু Planning করলে এড়ানো সম্ভব।

**শেষ কথা—**

Government আপনার অবসরের দায়িত্ব নেবে না।

আপনার ছেলে-মেয়েও আপনার বার্ধক্যের আর্থিক নিরাপত্তার দায়িত্ব নিয়ে জন্মায়নি।

আপনার Retirement Plan হলেন আপনি নিজে।

নিজের ভবিষ্যতের দায়িত্ব নিজে নিন।

সন্তানদের ভালোবাসুন, অবশ্যই ভালোবাসুন।

কিন্তু নিজের ভবিষ্যতের নিরাপত্তার জন্য শুধু তাদের উপর নির্ভর করে বসে থাকবেন না।

যদি একজন মানুষও আজ এই লেখাটা পড়ে নিজের Future নিয়ে একটু বেশি চিন্তা করেন, তাহলে আমার লেখা সার্থক।

আপনি একমত হতে পারেন, নাও হতে পারেন।

আমি ভুলও হতে পারি, কিন্তু চিন্তা করার বিষয়গুলো বাস্তব।

কিন্তু আমার উদ্দেশ্য খারাপ না।

ধন্যবাদ।

— Gowrob Basak
GB Tax Inc.
(718) 415-2829

With Maksud Adventures – I just got recognized as one of their top fans! 🎉
05/29/2026

With Maksud Adventures – I just got recognized as one of their top fans! 🎉

🌙 Eid Mubarak! | ঈদ মুবারক | عيد مباركWishing the entire Muslim community a blessed Eid ul Adha. May your Qurbani be acc...
05/26/2026

🌙 Eid Mubarak! | ঈদ মুবারক | عيد مبارك

Wishing the entire Muslim community a blessed Eid ul Adha. May your Qurbani be accepted, your families be blessed, and your homes be filled with peace, joy, and abundance.
From our Team at GB — have a wonderful celebration!

Gowrob Basak
GB Tax Inc.
(718) 415-2829

ঈদুল আযহার আগে একটি বিনম্র অনুরোধ ঈদুল আযহা আসছে এবং আমরা অনেকেই কোরবানির প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে আপনাদের একজন শুভ...
05/25/2026

ঈদুল আযহার আগে একটি বিনম্র অনুরোধ

ঈদুল আযহা আসছে এবং আমরা অনেকেই কোরবানির প্রস্তুতি নিচ্ছি। এই মুহূর্তে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু ও সেবাদাতা হিসেবে একটি বিনম্র অনুরোধ জানাতে চাই।

ইসলামে হক্কুল ইবাদ — অর্থাৎ মানুষের অধিকার — অত্যন্ত গুরুতর বিষয়। হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন যে ঋণগ্রস্ত ব্যক্তির রুহ তার ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আটকে থাকে। যেকোনো ইবাদত বা কোরবানির আগে ইসলাম আমাদের সকল আর্থিক দায়িত্ব পূরণ করতে বলে।

📖 সূরা আন-নিসা (৪:২৯) | সূরা আল-মুতাফফিফিন (৮৩:১-৩) |
সূরা আল-বাকারা (২:২৮২)

আমি যাদের ট্যাক্স রিটার্ন তৈরি করেছি এবং বারবার অনুরোধ করার পরেও, বছরের পর বছর ধরে Invoice পাঠানোর পরেও এখনো পেমেন্ট পাইনি, শুধুমাত্র তাদের উদ্দেশ্যে বলছি। বাড়ির লোন, ক্রেডিট কার্ড এসব নিয়ে কোনো কথা নেই — শুধুমাত্র আমার সম্পন্ন করা কাজের পারিশ্রমিকের কথা বলছি।

আপনার কোরবানি এবং ইবাদত আরও পরিপূর্ণ ও কবুল হবে যখন আপনি অন্যের পাওনা পরিশোধ করবেন। ঈদের আগেই বকেয়া পরিশোধ করুন এবং আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন।

Sent payment via Zelle @ 718-415-2829

Today we pause to honor the brave men and women who made the ultimate sacrifice for our freedom. Their courage and dedic...
05/25/2026

Today we pause to honor the brave men and women who made the ultimate sacrifice for our freedom. Their courage and dedication will never be forgotten. Thank you for your service — you will always be in our hearts. On this Memorial Day 2026, we are forever grateful. — From the team at GB Tax Inc.

Do you have an HSA — Health Savings Account?If you do, I want to show you a strategy that most people have never heard o...
05/20/2026

Do you have an HSA — Health Savings Account?

If you do, I want to show you a strategy that most people have never heard of.

Instead of swiping your HSA card every time you go to the doctor — try this:

✅ Pay your medical bill from your regular bank account
✅ Take a photo of the receipt and save it
✅ Let your HSA sit and grow — untouched

Here's the secret most people don't know:

The IRS has NO deadline on paying yourself back from your HSA for a medical expense.

That means a $300 doctor bill you pay today? You can pull that exact $300 out of your HSA 10 or 20 years from now — completely tax-free.

And while you were waiting, that money was growing every single year.

Your HSA is the ONLY account that gives you all three:
✔ Money goes in tax-free
✔ Grows tax-free
✔ Comes out tax-free for medical

No other retirement account does that.

If you have an HSA and want to know if this strategy works for your situation — call or text me. I'll walk you through it in plain English. No confusing tax talk.

📞 718-415-2829
📅 Free 30-min call: www.calendly.com/gbtaxinc/30min
📍 5254 Merrick Rd, Ste 14 — Massapequa, NY

🚫 GB Tax Inc. তে file করবেন না।Warren Buffett বলেছেন —"Successful people say no to almost everything."তাই আমিও বলছি —আমা...
05/19/2026

🚫 GB Tax Inc. তে file করবেন না।
Warren Buffett বলেছেন —
"Successful people say no to almost everything."
তাই আমিও বলছি —
আমার কাছে আসবেন না।
আপনার যদি সময় থাকে — নিজে file করুন।
আপনার যদি জানাশোনা থাকে — অন্য কাউকে দিন।
আপনার যদি সমস্যা না থাকে — দরকার নেই।
আমি শুধু তাদের জন্য যারা —
✅ সঠিকভাবে tax file করতে চান
✅ IRS এর ঝামেলা এড়াতে চান
✅ ১৮ বছরের honest experience এর মূল্য বোঝেন
বাকিদের জন্য — না।

Call/ Text: (718) 415-2829
5254 Merrick Rd Ste 14
Massapequa, NY 11758

আপনি যদি এখনো পড়ছেন — আপনি সেই মানুষ।

Ever received an IRS or NY State notice after tax season…and suddenly nobody picks up the phone?The office is closed.The...
05/17/2026

Ever received an IRS or NY State notice after tax season…
and suddenly nobody picks up the phone?
The office is closed.
The temporary staff is gone.
Your tax preparer is “too busy.”
And now you’re left stressed, confused, and alone.
That’s one thing I believe should NEVER happen.
At GB TAX INC., support doesn’t end after your tax return is filed.
If you receive a notice, letter, or audit request — call me.
I’ll help you understand what’s going on and guide you the right way.
Because real tax service is not just about filing.
It’s about being there when clients actually need help.
Call/Text: 718-415-2829
Gowrob Basak
GB TAX INC.
5254 Merrick Rd, Suite 14
Massapequa, NY 11758
Est. 2010 See less See less

Address

5254 Merrick Road, Suite 14
New York, NY
11758

Alerts

Be the first to know and let us send you an email when GB TAX INC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GB TAX INC:

Share