Tax & VAT of Bangladesh

Tax & VAT of Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax & VAT of Bangladesh, Tax preparation service, Shantinagar, Dhaka.

NBR enlisted TAX LAWYER u/s 327(3) as per Income Tax Act 2023

WhatsApp: 01711 320050

Member:
Dhaka Taxes Bar Association (DTBA)
Bangladesh Tax Lawyers' Association (BTLA)

Qualifications:
BBA-Accounting, MBA-Finance, CMA-IL, PGDTM, ITP-NBR, Reg. #26272

23/08/2026

BKMEA President Mohammad Hatem is talking about imposing 1% turnover tax on profit or loss whichever comes to a taxpayer.


23/08/2026


22/08/2026

“In this world, nothing can be said to be certain, except death and taxes.” — Benjamin Franklin.

এই পৃথিবীতে মৃত্যু ও ট্যাক্স ছাড়া কোন কিছুই নিশ্চিত নয়। —বেঞ্জামিন ফ্রাঙ্কলিন

Group: Tax & VAT of Bangladesh

#ট্যাক্স #আয়কর

Incentive 0.89% instead of 5.00% !! এমন হলে করদাতা ও এনবিআরের অংশীজনদের কাছে ভুল মেসেজ যাবে। দুঃখজনক!
20/08/2026

Incentive 0.89% instead of 5.00% !! এমন হলে করদাতা ও এনবিআরের অংশীজনদের কাছে ভুল মেসেজ যাবে। দুঃখজনক!

17/08/2026

🗓️'০১ জুলাই টু ৩০ জুন' এর পরিবর্তে অর্থবছর/Fiscal Year হতে যাচ্ছে 📈'০১ এপ্রিল টু ৩০ মার্চ'।

বর্ষাকালে জুন মাসে শেষ সময়ে বাজেট বাস্তবায়নের চাপ ও অবকাঠামোগত কাজের অপচয় কমাতে অর্থবছর জুলাই-জুন থেকে বদলে এপ্রিল-মার্চে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

Group: Tax & VAT of Bangladesh


15/08/2026
আয়কর আইন পরিবর্তনের কারণে করদাতাদের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা সরকারের কাঙ্ক্ষিত কর রাজস্ব আহরণের লক্ষ...
15/08/2026

আয়কর আইন পরিবর্তনের কারণে করদাতাদের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা সরকারের কাঙ্ক্ষিত কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই করদাতাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশোধিত ধারাগুলো বাতিল করে বিগত ২০২৫-২০২৬ করবর্ষের আইন অবিলম্বে পুনর্বহালের জোর দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-

**আগের নিয়মে টার্নওভার ট্যাক্সের সীমা নির্ধারণ

২০২৫-২০২৬ করবর্ষে অনূর্ধ্ব ৫০ লাখ টাকা প্রাপ্তি থাকা ফার্ম ও ব্যক্তি সংঘ এবং অনূর্ধ্ব ৪ কোটি টাকা প্রাপ্তি থাকা স্বাভাবিক ব্যক্তির ক্ষেত্রে ১ শতাংশ হারে ন্যূনতম টার্নওভার ট্যাক্স ধার্য করার বিধান ছিল। কিন্তু ২০২৬-২০২৭ করবর্ষের নতুন বিধানে কোনো টার্নওভারের সর্বনিম্ন সীমা না রেখেই লাভ কিংবা লোকসান নির্বিশেষে সব গ্রস প্রাপ্তির ওপর সরাসরি ১ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে। ট্যাক্স বার অ্যাসোসিয়েশনের মতে, লোকসানে থাকা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর এই কর আরোপ অন্যায্য ও ব্যবসায়ের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এজন্য আগের সীমা পুনর্বহালের দাবি জানিয়েছে সংগঠনটি।

**সঞ্চয়পত্রের উৎসে করকে ‘চূড়ান্ত করদায়’ রাখা

পূর্বের করবর্ষে সঞ্চয়পত্রের মুনাফা, সম্পত্তি হস্তান্তর ও রপ্তানি প্রণোদনা থেকে কর্তন করা উৎসে করকে করদাতার ‘চূড়ান্ত করদায়’ হিসেবে বিবেচনা করা হতো। তবে নতুন আইনে এটিকে চূড়ান্ত না ধরে ‘অগ্রিম কর’ হিসেবে গণ্য করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পেনশনার, বয়স্ক নাগরিক ও সাধারণ বিনিয়োগকারীরা অতিরিক্ত করঝুঁকি ও জটিল প্রশাসনিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন। ট্যাক্সসেস আগের নিয়ম পুনর্বহাল চায়।

**ফার্ম কে কোম্পানি শ্রেণিভুক্ত করা

সংশোধিত আইনে ফার্মকে ‘কোম্পানি’ শ্রেণির করদাতার সমপর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। ট্যাক্স বারের মতে, আমাদের দেশে যেসব ক্ষুদ্র উদ্যোক্তারা কোম্পানি গঠন ও পরিচালনার আর্থিক ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা রাখেন না, তারাই মূলত ফার্ম গঠন করেন। তাদেরকে কোম্পানির সঙ্গে তুলনা করা বাস্তবসম্মত নয়। ফলে ফার্মকে পুনরায় 'ইন্ডিভিজুয়াল' ক্যাটাগরির আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

**ভূমির বিনিময়ে প্রাপ্ত ফ্ল্যাট বা স্পেস কে মুলধনী আয় হিসেবে গণ্য করা

পুরোনো আইনে হাউজিং ডেভেলপারদের সঙ্গে চুক্তি সূত্রে প্রাপ্ত সাইনিং মানি করযোগ্য হলেও, ভূমির বিনিময়ে পাওয়া ফ্ল্যাট বা স্পেস করযোগ্য মূলধনি আয় হিসেবে গণ্য হতো না। কিন্তু ৫৮(৩) ধারায় আনীত নতুন সংশোধনীতে জমির বিনিময়ে পাওয়া ফ্ল্যাট বা স্পেসকে মূলধনি আয় হিসেবে বিবেচনা করে সরাসরি ১৫ শতাংশ হারে কর ধার্য করা হয়েছে। ঢাকা ট্যাকসেস বার অ্যাসোসিয়েশন এই বিধানকে প্রাকৃতিক বিচার নীতির পরিপন্থি পূর্ববর্তী আইনে পুনর্বহালের তাগিদ দিয়েছে।
#আয়কর #ট্যাক্স

15/08/2026

আইন পরিবর্তনের কারণে করদাতাদের মধ্যে চরম বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা সরকারের কাঙ্ক্ষিত কর রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে বড় অন্তরায় হয়ে দাঁড়াবে। তাই করদাতাবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশোধিত ধারাগুলো বাতিল করে বিগত ২০২৫-২০২৬ করবর্ষের আইন অবিলম্বে পুনর্বহালের জোর দাবি জানানো হয়। #আয়কর #ট্যাক্স

করদাতাদের আয়কর বিবরণী দাখিলের প্রমাণপত্র (PSR) এবং টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা জ...
14/08/2026

করদাতাদের আয়কর বিবরণী দাখিলের প্রমাণপত্র (PSR) এবং টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র যাচাইয়ে নতুন নির্দেশনা জারি করেছে এনবিআর।

কোনো সেবাগ্রহীতাকে সেবা দেওয়ার আগে তার সর্বশেষ কর বছরের PSR অবশ্যই যাচাই করতে হবে। এ জন্য প্রতিটি PSR অনলাইনে এনবিআরের ই-ট্যাক্স ব্যবস্থার PSR Verification System এর মাধ্যমে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।

টিআইএন সংবলিত সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্রের সত্যতাও নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে এনবিআরের নির্ধারিত আয়কর ওয়েবসাইট অথবা বারকোড স্ক্যানারের মাধ্যমে প্রত্যয়নপত্র যাচাই করতে বলা হয়েছে।
Group: Tax & VAT of Bangladesh Tags:

Address

Shantinagar
Dhaka

Opening Hours

Monday 09:01 - 21:00
Tuesday 09:01 - 21:00
Wednesday 09:01 - 21:00
Thursday 09:01 - 21:00
Friday 09:01 - 21:00
Saturday 09:01 - 21:00
Sunday 09:01 - 21:00

Website

,https://nbr.gov.bd/uploads/acts/5722-Ordinance-28-Law-02_June.pdf,

Alerts

Be the first to know and let us send you an email when Tax & VAT of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share