MSD TAX & Advisory

  • Home
  • MSD TAX & Advisory
Call Directions Website Contact the business

MSD TAX & Advisory STRESS LESS, LIVE MORE

কোম্পানি নিবন্ধনের জন্য RJSC অফিসে বারবার যাওয়ার দিন হয়তো শেষ হতে চলেছে।রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ...
19/09/2026

কোম্পানি নিবন্ধনের জন্য RJSC অফিসে বারবার যাওয়ার দিন হয়তো শেষ হতে চলেছে।

রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) চালু করতে যাচ্ছে ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (eBRS)। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এক সভায় এই উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

নতুন ব্যবস্থায় যা থাকছে:
✅ নাম ছাড়পত্র থেকে চূড়ান্ত নিবন্ধন পর্যন্ত পুরো প্রক্রিয়া অনলাইনে, ঘরে বসেই
✅ যেকোনো সময় আবেদনের সুযোগ
✅ NID, e-TIN ও মোবাইল নম্বরের রিয়েল-টাইম যাচাই, যাতে আবেদনের ভুল দ্রুত ধরা পড়ে এবং জালিয়াতি কমে
✅ প্রাথমিক পর্যায়ে দ্রুত যাচাই সাপেক্ষে কয়েক ঘণ্টার মধ্যে নিবন্ধন সম্পন্ন করার লক্ষ্য

উদ্যোক্তাদের জন্য এটি সময় ও খরচ দুটোই বাঁচানোর একটি বড় সুযোগ, আর দেশের বিনিয়োগ পরিবেশের জন্যও একটি ইতিবাচক পদক্ষেপ।

তবে মনে রাখা দরকার, প্রক্রিয়া অনলাইন হলেও সঠিক কাঠামো নির্ধারণ, MOA ও AOA প্রস্তুতি, শেয়ার বণ্টন এবং নিবন্ধন-পরবর্তী কমপ্লায়েন্স (e-TIN, ট্রেড লাইসেন্স, VAT নিবন্ধন) এখনো পেশাদার পরিকল্পনার বিষয়। শুরুতে ভুল তথ্য দিলে যাচাইয়ের ধাপেই আবেদন আটকে যেতে পারে।

নতুন কোম্পানি গঠনের পরিকল্পনা করছেন? eBRS পুরোপুরি চালু হওয়ার আগেই আপনার কাগজপত্র ও কাঠামো গুছিয়ে নিতে MSD Tax & Advisory আছে আপনার পাশে।

📞 01321-667744

ভ্যাট নিবন্ধিত ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।চলতি অর্থবছর থেকে ব্যবসা সহজীকরণের লক্ষ্যে প্রতি মাসের বদলে তিন মাস ...
02/09/2026

ভ্যাট নিবন্ধিত ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট।
চলতি অর্থবছর থেকে ব্যবসা সহজীকরণের লক্ষ্যে প্রতি মাসের বদলে তিন মাস পরপর ভ্যাট রিটার্ন দাখিলের বিধান চালু করেছিল এনবিআর। কিন্তু গত দুই মাসে (জুলাই-আগস্ট) এই খাত থেকে রাজস্ব আদায় কমেছে ২২ শতাংশ, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১৪,১০০ কোটি টাকা কম।
এর প্রভাব পড়েছে সার্বিক রাজস্ব আদায়েও- দুই মাসে মোট আদায় হয়েছে প্রায় ৫২,০০০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২৯,০০০ কোটি টাকা কম এবং গত বছরের একই সময়ের চেয়ে ৫ শতাংশ কম। চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৪ হাজার কোটি টাকা, যা অর্জনে প্রয়োজন প্রায় ৪৬ শতাংশ এক্সট্রা।
এই বাস্তবতায় এনবিআর আবার মাসিক ভ্যাট রিটার্ন দাখিলের পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অর্থমন্ত্রীর অনুমোদনের পর আগামী সপ্তাহে এটি চলতি সংসদ অধিবেশনে উঠতে পারে; অধিবেশন না থাকলে অধ্যাদেশের মাধ্যমেও কার্যকর হতে পারে
সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। তবে ভ্যাট নিবন্ধিত ব্যবসায়ীদের এখন থেকেই মাসিক রিপোর্টিং প্রক্রিয়ার জন্য প্রস্তুত থাকা উচিত।

তথ্যসূত্র: ৭১ টেলিভিশন

#ভ্যাটরিটার্ন #এনবিআর #মাসিকভ্যাট

ব্যবসা আছে? রিটার্ন জমা দেওয়ার আগে এই পোস্টটা পড়ুন।এবার টার্নওভারের ওপর ১% ন্যূনতম কর, লাভ হোক বা লোকসান। এই সিদ্ধান্ত...
17/08/2026

ব্যবসা আছে? রিটার্ন জমা দেওয়ার আগে এই পোস্টটা পড়ুন।

এবার টার্নওভারের ওপর ১% ন্যূনতম কর, লাভ হোক বা লোকসান। এই সিদ্ধান্তটি পরিবর্তন হতে পারে, তাই সপ্তাহ- দশদিন অপেক্ষা করুন।
❗ একবার জমা দিলে এই টাকা আর ফেরত আসে না, সমন্বয়ও হয় না।

ভালো খবর- সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে। তাই তাড়াহুড়ো না করে আগে হিসাবটা বুঝে নিন, তারপর দাখিল করুন।

আপনার টার্নওভারে কত কর আসছে? জানতে মেসেজ করুন।

04/08/2026

আমাদের জন্য আনন্দের একটা খবর।

Md. Nuruzzaman Khan স্যার এখন নিয়মিতভাবে MSD Tax & Advisory-এর সঙ্গে সময় দিচ্ছেন এবং তাঁর দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে আমাদের কাজকে আরও শক্তিশালী করছেন। স্যার Tax Appellate Tribunal-এর সাবেক Member, NBR-এর সাবেক Commissioner এবং দীর্ঘ কর্মজীবনে গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

আমাদের কাজ, tax ও VAT-এর গুরুত্বপূর্ণ update, practical compliance issue এবং স্যারের অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় কিছু কথা নিয়মিত এই পেইজে শেয়ার করা হবে।

সুখবর! আজ থেকে চালু হয়েছে ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা।জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জানি...
22/07/2026

সুখবর! আজ থেকে চালু হয়েছে ২০২৬-২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের সেবা।
জাতীয় রাজস্ব বোর্ড (NBR) জানিয়েছে, ঘরে বসেই এখন ব্যক্তিশ্রেণির করদাতারা আয়বর্ষ ২০২৫-২৬-এর আয়ের ভিত্তিতে রিটার্ন জমা দিতে পারবেন।
বিশেষ সুবিধা, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পাবেন নিট প্রদেয় করের ৫% অথবা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত প্রণোদনা।
গত করবর্ষে প্রায় ৪৭ লাখ করদাতা এই সিস্টেমে সফলভাবে রিটার্ন দাখিল করেছেন দিন দিন এই সংখ্যা বাড়ছে।
শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে এবং প্রণোদনার সুযোগ নিতে এখনই রিটার্ন দাখিল করুন।

#ইরিটার্ন #আয়কর২০২৬ #করবর্ষ২০২৬২৭

19/07/2026

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) উৎসে কর কর্তন মনিটরিং ও যাচাইকরণ কার্যক্রম দেশব্যাপী জোরদার করেছে।

আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা এখন প্রতিষ্ঠানের প্রাঙ্গণ পরিদর্শন, হিসাবের বই–নথিপত্র ও ব্যাংক স্টেটমেন্ট পরীক্ষা, কম্পিউটার সিস্টেম ও ডিজিটাল রেকর্ড যাচাই এবং প্রয়োজনে প্রাসঙ্গিক নথি বা ডিভাইস সাময়িকভাবে জব্দ করার ক্ষমতা রাখেন।
এই কার্যক্রমে প্রতিবন্ধকতা বা অসহযোগিতার ক্ষেত্রে ধারা ১৪৭(২) অনুযায়ী জরিমানার বিধান রয়েছে। তাই সঠিক আইনি ধারা ও অর্থনৈতিক কোড উল্লেখ করে ই-চালানের মাধ্যমে উৎসে কর্তিত কর যথাসময়ে সরকারি কোষাগারে জমা দেওয়া এখন আগের চেয়ে বেশি জরুরি।
সঠিক কমপ্লায়েন্সই আপনার প্রতিষ্ঠানকে অপ্রয়োজনীয় ঝুঁকি থেকে দূরে রাখে।

#উৎসেকর #আয়কর২০২৩ #ধারা১৪৭

16/07/2026

জনাব হাফিজুর রহমান খান, FCMA, সাবেক কমিশনার (কর), জাতীয় রাজস্ব বোর্ড (NBR)
দীর্ঘদিনের কর প্রশাসনের অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা এবং নীতিনিষ্ঠ নেতৃত্বের সমন্বয়ে তিনি এখন MSD Tax & Advisory-এর সঙ্গে যুক্ত।
একটি শক্তিশালী ও নির্ভরযোগ্য Consultancy ফার্ম গড়ে তোলার যাত্রায় তাঁর অভিজ্ঞতা ও দিকনির্দেশনা আমাদের জন্য অনুপ্রেরণা।
- MSD Tax & Advisory

07/07/2026

খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা, কর্মক্ষেত্রে আমরা এক টিম।

বিশ্বকাপে কে জিতল, কে নকআউট হলো, এসব নিয়েই ফুটবলের আসল আনন্দ।

কিন্তু MSD Tax & Advisory-তে আমরা সবাই এক দল। এখানে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন কিংবা অন্য কোনো দলের সমর্থক নয়—একটাই পরিচয়, MSD Team। 🤝

খেলার উচ্ছ্বাস থাকুক মাঠে, আর কাজের জায়গায় থাকুক একতা, সহযোগিতা আর সেরা পারফরম্যান্স।

Football Brings Us Together. Team MSD Stays Together. ⚽

NBR রিটার্ন অডিট তালিকার ৩য় পর্যায় প্রকাশিত!২০২৩-২৪ করবর্ষে স্বাভাবিক ব্যক্তি শ্রেণির ৫,০১৪টি রিটার্ন অডিটের জন্য নির্...
30/06/2026

NBR রিটার্ন অডিট তালিকার ৩য় পর্যায় প্রকাশিত!
২০২৩-২৪ করবর্ষে স্বাভাবিক ব্যক্তি শ্রেণির ৫,০১৪টি রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে।

#রিটার্নঅডিট #আয়কর

Address

35/A, Combined Mahbub Castle (Level-5), Purana Paltan, VIP Road

1000

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801321667744

Alerts

Be the first to know and let us send you an email when MSD TAX & Advisory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MSD TAX & Advisory:

Shortcuts

  • Want your business to be the top-listed accountant?

Share