ML Taxes & Accounting

ML Taxes & Accounting INDIVIDUAL TAX. BUSINESS TAX. AUDIT. PAYROLL. BOOKKEEPING & TAX PLANNING

03/25/2026

TAXES 2026! FILE REMOTELY! CALL 206-258-6247

03/20/2026

ঈদ মোবারক আমার সকল সম্মানিত ক্লায়েন্ট, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের।

আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও রেফারেলের কারণেই ML Taxes & Accounting একা শুরু করেছিল, আর আজ অভিজ্ঞ ট্যাক্স প্রফেশনালদের একটি শক্তিশালী টিমে পরিণত হয়েছে। আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা—আপনাদের আস্থাই আমাদেরকে আরও ভালো সেবা দিতে অনুপ্রাণিত করে।

Eid Mubarak to all my valued clients, friends, and well-wishers.

Because of your trust, support, and referrals, ML Taxes & Accounting started as a solo effort and has now grown into a strong team of experienced tax professionals. I am truly grateful to all of you—your confidence continues to inspire us to provide better service every day.

01/26/2026

Please don’t commit tax fraud!

01/17/2026

বেশি রিফান্ডের আশায় প্লিজ এমন কারো কাছে যাবেন না, যে খালি খালি Schedule C বানিয়ে “লস” দেখিয়ে আপনার W-2 ইনকাম কমিয়ে রিফান্ড বাড়িয়ে দেবে—এটা ফ্রড। আজ হোক, কাল হোক—এটা আপনাকে বিপদে ফেলবে।

এমন কারো কাছে যাবেন না, যে অতি বেশি এক্সপেন্স দেখিয়ে আজকে আপনার মুখে হাসি ফুটিয়ে দেবে, কিন্তু সামনে গিয়ে বড় বিপদ আপনার হাতে ধরিয়ে দেবে।

ভেবে দেখুন—আপনাকে বড় রিফান্ড এনে দিলে তার লাভ কী? তার ব্যবসায়িক লাভ আছে। আপনি তার কাছে যাবেন, আবার ভাই-ব্রাদারদেরও নিয়ে যাবেন—এতে তার ব্যবসা বাড়বে।

কিন্তু দিনশেষে ট্যাক্স রিটার্নে সাইন করছেন আপনি। IRS যদি প্রমাণ চায়, এক্সপেন্সগুলোর ডকুমেন্ট কার কাছ থেকে চাইবে? আপনার কাছ থেকেই চাইবে। দিনশেষে দায়িত্ব আপনাকেই নিতে হবে।

এই $500–$1,000 বেশি রিফান্ড আপনার জীবন বদলে দেবে না, কিন্তু ভুল তথ্য দিয়ে ফাইল করলে পরে রিফান্ড ফেরত দিতে হতে পারে, পেনাল্টি-ইন্টারেস্ট, অডিট—সব মিলিয়ে অনেক বড় সমস্যা হতে পারে।

01/14/2026

বেশিরভাগ দম্পতির জন্য Married Filing Jointly (MFJ) বেশি সুবিধাজনক!

01/14/2026

Choose an EA or CPA!

01/14/2026

অনেকে ট্যাক্স রিটার্ন “ফাইল” করতে পারে।
কিন্তু আপনি যদি চান ট্যাক্সটা সঠিকভাবে, আইন মেনে, এবং ঝামেলা ছাড়া হোক—তাহলে Enrolled Agent (EA) বা CPA বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ।

কারণগুলো একদম সহজ এবং লজিক্যাল।

১) ট্যাক্স আইন সহজ নয়
ট্যাক্সের নিয়ম প্রতি বছর বদলায়। ক্রেডিট, ডিডাকশন, ডিপেনডেন্ট, সেলফ-এমপ্লয়েড ইনকাম, রেন্টাল ইনকাম, হেলথ ইন্স্যুরেন্স ফর্ম—এগুলো ভুল হলে পরে বড় সমস্যা হয়। EA বা CPA প্রশিক্ষিতভাবে নিয়ম অনুসরণ করে কাজ করে, আন্দাজে না।

২) ভুল হলে ক্ষতি অনেক
একটা ছোট ভুলের কারণে রিফান্ড আটকে যেতে পারে, IRS চিঠি আসতে পারে, অডিট হতে পারে, জরিমানা হতে পারে, বা পরে অ্যামেন্ড করতে হতে পারে। EA বা CPA মূলত শুরুতেই ঠিকভাবে করে দেয়—যাতে পরে ঝামেলা না হয়।

৩) শুধু ডাটা এন্ট্রি না, আসল গাইডেন্স
অনেকে ভাবেন ট্যাক্স মানে সফটওয়্যারে সংখ্যা টাইপ করা। আসলে ভালো ট্যাক্স প্রিপারেশন মানে হচ্ছে
ডকুমেন্ট ঠিকভাবে রিভিউ করা
প্রয়োজনীয় প্রশ্ন করা
কিছু মিস হচ্ছে কিনা খুঁজে বের করা
আপনার পরিস্থিতি অনুযায়ী সঠিকভাবে রিটার্ন তৈরি করা

৪) IRS বা স্টেট থেকে চিঠি এলে কে পাশে থাকবে, এটা গুরুত্বপূর্ণ
কখনও নোটিস এলে ঠিকভাবে রিপ্লাই না করলে সমস্যা বাড়ে। EA বা CPA অভিজ্ঞভাবে ট্যাক্স অথরিটির সাথে কথা বলতে পারে এবং সঠিকভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারে। এতে সময়, টাকা, এবং স্ট্রেস—সব কমে।

৫) ব্যবসা বা ১০৯৯ ইনকাম থাকলে প্রফেশনাল আরও বেশি দরকার
আপনি যদি সেলফ-এমপ্লয়েড হন, ১০৯৯ কাজ করেন, ক্যাশ ইনকাম থাকে, ছোট ব্যবসা থাকে—তাহলে আপনার ট্যাক্স “বেসিক” না। সঠিকভাবে খরচ, মাইলেজ, হোম অফিস, ইকুইপমেন্ট, কন্ট্রাক্টর পেমেন্ট, প্রফিট প্ল্যানিং—এসব ঠিকভাবে না করলে আপনি অযথা বেশি ট্যাক্স দিয়ে ফেলতে পারেন।

৬) প্রফেশনাল দায়িত্ব ও স্ট্যান্ডার্ড
EA এবং CPA-দের নির্দিষ্ট নিয়ম, নৈতিকতা, এবং প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনে কাজ করতে হয়। এই দায়বদ্ধতাই আপনাকে বেশি সুরক্ষা দেয়।

শেষ কথা
কম দামে কেউ রিটার্ন ফাইল করে দিতে পারে।
কিন্তু EA বা CPA ফাইল করে সঠিকভাবে, আইন মেনে, ঝুঁকি কমিয়ে, এবং আপনার টাকা বাঁচানোর সুযোগ তৈরি করে।

আপনি যদি চান সঠিক কাজ, কম ঝামেলা, এবং পিস অফ মাইন্ড—EA বা CPA-ই বেছে নিন।

HIZBUR R JIBON, EA
OFFICE 7708 101 AVE,OZONEPARK,NY,11416

Address

7708 101ST Avenue
Ozone Park, NY
11416

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Alerts

Be the first to know and let us send you an email when ML Taxes & Accounting posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ML Taxes & Accounting:

Share