23/05/2025
ভেনিসে প্রকাশিত হয়েছে কমিউন হাউসিং-এর নতুন আবেদনপত্র!
আপনার পরিবারে যদি একজন প্রতিবন্ধী সদস্য থাকেন — তাহলে এবার আপনার জন্য এসেছে এক অসাধারণ সুযোগ!
ভেনিস কমিউন প্রায় ২০০টি সাশ্রয়ী ভাড়ার ফ্ল্যাট বরাদ্দ করছে, বিশেষভাবে সেই পরিবারদের জন্য যারা বাজারমূল্যের ঘর ভাড়া নিতে পারেন না, কিন্তু সাহায্যের যোগ্য।
যারা আবেদন করতে পারবেন:
-ইতালীয়, ইউরোপীয় নাগরিক, অথবা বৈধ ২ বছরের বসবাসের অনুমতি (Permesso di soggiorno) যাদের আছে।
-পরিবারের ISEE (২০২৫) হতে হবে €6,000 থেকে €28,000 এর মধ্যে।
-ইতালিতে নিজের নামে বড় কোনো বাড়ি বা সম্পত্তি থাকা যাবে না।
-গত ৫ বছরে কোনো জমি বা বাড়ি দখলের মামলা থাকা যাবে না।
-ভেনিস কমিউনের কাছে বকেয়া থাকলে তা পরিশোধে পরিকল্পনা থাকতে হবে।
আবেদনের জন্য আপনার যা যা সঙ্গে আনতে হবে:
-বৈধ পরিচয়পত্র (Passaporto অথবা Carta d’identità)।
-Permesso di soggiorno (যদি আপনি নন-EU হন)।
-২০২৫ সালের ISEE সার্টিফিকেট (INPS থেকে)।
-পরিবারের সদস্যদের codice fiscale।
-যদি প্রতিবন্ধী সদস্য থাকেন, তাদের সার্টিফিকেট।
আবেদনের শেষ তারিখ: ৩০ মে ২০২৫
আপনার আবেদন আপনি আমাদের মাধ্যমে জমা দিতে পারবেন।
আমরা আপনার ফাইল প্রস্তুত করব এবং পুরো আবেদনটি আপনার হয়ে অনলাইনে পাঠিয়ে দেব।
ঠিকানা: Piazza del Mercato 14, Marghera
আমাদের CAF-এ চলে আসুন, সময়মতো আবেদন জমা দিতে আমরা সাহায্য করব।
বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুন: Sito Web Comune di Venezia https://www.comune.venezia.it/it/content/bando-social-housing-2025
Benvenuti nella nostra pagina dedicata al CAF, Patronato, servizi legali e immigrazione a Venezia