Tax, Vat & Business Consultant Firm

Tax, Vat & Business Consultant Firm "We are a trusted Tax, VAT & Business Consultancy Firm helping individuals and businesses stay compliant, reduce risks, and grow with confidence.

From tax planning and VAT services to business advisory, we provide expert solutions tailored to your needs." Welcome to Tax & VAT Consultant! I’m a qualified tax advisor with years of experience helping individuals and businesses navigate the complexities of Tax, VAT, and compliance. I specialize in providing accurate, timely, and professional support for tax planning, VAT registration, return fi

ling, and business advisory services. Whether you're a small business owner, a freelancer, or managing a growing company, I’m here to make tax and VAT simple and stress-free. My goal is to help you stay compliant, save money, and focus on growing your business. Feel free to message me for personalized support or a free consultation!

এনবিআরকে ধন্যবাদ 🙏ইউটিলাইজেশন পারমিশন অফলাইনে বন্ধ করে সম্পূর্ণ অনলাইনে (CBMS) কার্যক্রম চালু করায় স্বচ্ছতা, জবাবদিহিতা...
02/01/2026

এনবিআরকে ধন্যবাদ 🙏
ইউটিলাইজেশন পারমিশন অফলাইনে বন্ধ করে সম্পূর্ণ অনলাইনে (CBMS) কার্যক্রম চালু করায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময় সাশ্রয় নিশ্চিত হয়েছে।
ডিজিটাল বাংলাদেশ গঠনে এটি একটি প্রশংসনীয় পদক্ষেপ।

ই-রিটার্ন সহজ হয়েছে—কিন্তু ভুল করার জায়গা কমেনি।ই-রিটার্ন (অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট)শুনতে বিষয়টা সহজ মনে হয়—কারণ এর ব...
29/12/2025

ই-রিটার্ন সহজ হয়েছে—কিন্তু ভুল করার জায়গা কমেনি।
ই-রিটার্ন (অনলাইনে আয়কর রিটার্ন সাবমিট)
শুনতে বিষয়টা সহজ মনে হয়—
কারণ এর বেশ কিছু সুবিধা আছে।
কিন্তু একই সঙ্গে এর দায়িত্ব ও গুরুত্বও অনেক, ফলে একটা রিটার্ন সাবমিট করতে গেলে ৪ বার ভাবতে হয়🤔🤔🤔

চলুন, বাস্তব দিকটা দেখি 👇

🔹 সহজ ও সুবিধা-
✔ ঘরে বসেই রিটার্ন সাবমিট করা যায়
✔ সময় ও যাতায়াতের ঝামেলা কমে
✔ সাবমিট করলেই সাথে সাথে Acknowledgement পাওয়া যায়
✔ আগের বছরের তথ্য পরের বছরে সহজে রেফারেন্স নেওয়া যায়
✔ যাদের ফাইল ছোট ও সাধারণ, তাদের জন্য এন্ট্রি তুলনামূলক সহজ

🔹 বাস্তবতা (এটা জানা জরুরি)-
⚠ আয়ের তথ্য সঠিক খাতে ও সঠিকভাবে না দিলে—
কখনো অপ্রয়োজনীয় ট্যাক্স আসতে পারে,
আবার কখনো ট্যাক্স আসার কথা থাকলেও আসবে না
⚠ ট্যাক্স পরিশোধ করা থাকলেও আয় সঠিক খাতে না দেখালে সেই ট্যাক্স ক্লেইম করা যায় না
⚠ এন্ট্রি দেওয়ার সময় কোন তথ্য কোন জায়গায় দিতে হবে—এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভুল জায়গায় সঠিক অঙ্ক দিলেও ফলাফল ভুল হয়ে যেতে পারে
⚠ এসেটস দেখানো ও হিসাব মিলানো খুব গুরুত্বপূর্ণ—
হিসাব না মিললে রিটার্নের পূর্ণতা থাকে না
⚠ সব তথ্য এন্ট্রি করতে হয় বলে সময় লাগে
ফাইল যত বড়, সময়ও তত বেশি
⚠ একবার রিটার্ন সাবমিট মানেই একটি ঘোষণা (Declaration)
ভুল হোক বা সঠিক—তার ফল অনুযায়ী ফিডব্যাক আসবেই
তাই সাবমিটের আগে বারবার যাচাই জরুরি
⚠ এর সঙ্গে সিস্টেম-সংক্রান্ত সমস্যাও প্রায়ই থাকে

🔸 শেষ কথা
রিটার্নে অঙ্ক কম–বেশি নয়,
ভুল জায়গায় এন্ট্রি করাই সবচেয়ে বড় ঝুঁকি।
একবার সাবমিট মানেই ঘোষণা—সাবধানতা ছাড়া রিটার্ন নয়।

ই-রিটার্ন যেহেতু এখন বাধ্যতামূলক—
👉 বুঝে করুন
👉 হিসাব মিলিয়ে করুন
👉 দায়িত্ব নিয়ে করুন

ধন্যবাদ

✍️ কর আইনজীবী
০১৭৩৮১১৮৪৯১

We are deeply concerned.
25/12/2025

We are deeply concerned.

iVAS system নাম পরিবর্তন হয়ে eVAT system হচ্ছে।  #রাজস্ববোর্ড
25/12/2025

iVAS system নাম পরিবর্তন হয়ে eVAT system হচ্ছে।
#রাজস্ববোর্ড

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে 'খেজুর' আমদানিতে সরকার কাস্টমস ডিউটি ৪০% হ্রাস করেছে।
24/12/2025

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে 'খেজুর' আমদানিতে সরকার কাস্টমস ডিউটি ৪০% হ্রাস করেছে।

16/12/2025

☎️📞আয়কর আইন-২০২৩ অনুযায়ী, টিন সার্টিফিকেট থাকলেই রিটার্ন দাখিল বাধ্যতামূলক।
✅ ৩১শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কোন প্রকার জরিমানা ছাড়া রিটার্ন দাখিল করতে পারবেন।

🖥️আমাদের সেবাসমূহ:
✅ চাকুরীজীবীদের আয়কর রিটার্ন।
✅ ব্যবসায়ীদের আয়কর রিটার্ন।
✅ পেশাজীবীদের (ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী) আয়কর রিটার্ন।
✅ প্রবাসীদের আয়কর রিটার্ন।
✅ সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন।
✅ ফ্রিল্যান্সারদের আয়কর রি'টার্ন।
✅ Revise (সংশোধিত) আয়কর রিটার্ন।
✅ বিগত বছরের আয়কর রিটার্ন।
✅ নতুন টিন সার্টিফিকেট নিবন্ধন।
✅ টিন সার্টিফিকেট সংশোধন প্রক্রিয়ায় সহায়তা।
✅ হারানো টিন সার্টিফিকেট উত্তোলনে সহায়তা।
✅ বিন সার্টিফিকেট নিবন্ধন
✅ ভ্যাট রিটার্ন জমা
✅ লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন
✅ কোম্পানি আয়কর রি'টার্ন জমা

➡️ রিটার্ন প্ল্যানিং সংক্রান্ত পরামর্শ।
➡️ রিটার্ন অনলাইন ভেরিফিকেশন।
➡️ আয়'কর সংক্রান্ত আপডেট তথ্য প্রদান।
➡️ ব্যক্তিগত তথ্যের গোপ'নীয়তা।
➡️দ্রুততম সেবা এবং
➡️ডকুমেন্টস সংরক্ষণ।
📣বাংলাদেশের যেকোনো জেলা থেকে ই-রিটার্ন প্রস্তুত, রিটার্ন জমা এবং রিটার্ন-সম্পর্কিত তথ্য ও পরা'মর্শ পেতে যোগাযোগ করুনঃ-

01738-118491

14/12/2025

বিষয়: মূসক পরামর্শক (ভ্যাট কনসালট্যান্ট) লাইসেন্স পরীক্ষার জন্য আবেদন পদ্ধতি।
মূসক পরামর্শক (ভ্যাট কনসালট্যান্ট) লাইসেন্স পরীক্ষা ২০২৬
১ হাজার টাকা পে অর্ডার/ব্যাংক ড্রাফট করতে হবে, মহাপরিচালক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম এর অনুকূলে।
www.vat.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে প্রথমে সাইন আপ করে নিতে হবে। সাইন আপ অবশ্যই নিজের তথ্য দিয়ে করবেন ( নিজের মোবাইল নম্বর, ই-মেইল অ্যাড্রেস ও জাতীয় পরিচয়পত্রের নম্বর। নাম অটো আসবে )। সাইন আপ করার পর যে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া যাবে তা দিয়ে লগইন করে মূসক ১৮.১ পূরন করতে হবে।
BIN ( Business Identification Number) : যদি থাকে দিবেন ( বাধ্যতামূলক নয়)
TIN ( বাধ্যতামূলক)
যারা নতুন আবেদন করবেন বা যাদের পূর্বে, পূরন করা মূসক- ১৮.১ ফরম Under Review অবস্থায় আছে, তারা সবাই একই ভাবে অনলাইনে আবেদন করবেন। লগইন করার পর ফর্মে গিয়ে, উপরের ডানদিকের অ্যাড ফর্ম থেকে মূসক - ১৮.১ ওপেন করে, পূরন করবেন। মূসক- ১৮.১ পূরন করার সময় ডকুমেন্টস হিসেবে, ১ হাজার টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট; এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স এর সার্টিফিকেটের সত্যায়িত কপি; জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি ও ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে। এরপর চেক এ ক্লিক করে দেখতে হবে কোন ভুল আছে কি না। যদি ভুল না থাকে, তাহলে সাবমিট করে দিতে হবে।
মূসক - ১৮.১ ফরম সাবমিট করার কিছুক্ষণের মধ্যছ মেইল পেয়ে যাবেন, সেখান থেকে মূসক - ১৮.১ ডাউনলোড করে ( অথবা মূসক ১৮.১ আলাদা ওয়ার্ড ফাইল পূরণ করে) / ( Home My Documents গেলে পুরনকৃত ফরমের পিডিএফ কপি পাবেন এবং ডাউনলোড করনেন, তার সাথে এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স এর সার্টিফিকেটের সত্যায়িত কপি; জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি; ৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ও ১ হাজার টাকার পে অর্ডার/ব্যাংক ড্রাফট সংযুক্ত করে, মহাপরিচালক,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, চট্টগ্রাম - এই ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে যা ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে অফিস টাইমের মধ্যে অবশ্যই সেখানে পৌছাতে হবে।
সতর্কতা : ছবিসহ সকল ডকুমেন্ট প্রথম
শ্রেণি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
মহাপরিচালক,কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি, সাগরিকা রোড, পাহাড়তলী, চট্টগ্রাম ৪২১৯ ( আবেদনপত্র পাঠানোর খামের উপর লিখবেন : মূসক পরামর্শক লাইসেন্স পরীক্ষা ২০২৬ এর আবেদনপত্র)

কর আইনজীবী
01738-118491

Circular for AIT year of 2026-2027.
11/12/2025

Circular for AIT year of 2026-2027.

বিষয়: VAT আইনে "ফোর্স নিবন্ধন" বা  "স্ব-উদ্যোগে" নিবন্ধন   বলতে কি বোঝায়।আলোচনা:জাতীয় রাজস্ব বোর্ড ১০ থেকে ৩১ ডিসেম্বর ২...
10/12/2025

বিষয়: VAT আইনে "ফোর্স নিবন্ধন" বা "স্ব-উদ্যোগে" নিবন্ধন বলতে কি বোঝায়।

আলোচনা:
জাতীয় রাজস্ব বোর্ড ১০ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপি বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত করবে যার উদ্দেশ্য হবে ১ লক্ষ নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করা।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ধারা ১২, এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ এর বিধি ৭ অনুসারে, বিভাগীয় কর্মকর্তা যথাযথ অনুসন্ধানে পর যদি সন্তুষ্ট হন যে, কোন ব্যক্তি ( "ব্যক্তি" বলতে ধারা ২ এর উপধারা ৭৪) মূসক নিবন্ধন যোগ্য কিন্তুু তিনি নিবন্ধনের জন্য আবেদন করে নাই, তাহলে বিভাগীয় কর্মকর্তা স্ব-উদ্যোগে উক্ত ব্যক্তিকে নিবন্ধন করিয়া সনদপত্র প্রদান করিবেন এই ভাবে নিবন্ধন করানো কে "ফোর্স নিবন্ধন" বা "স্ব-উদ্যোগে" নিবন্ধন বলে। যে তারিখে উক্ত ব্যক্তির নিবন্ধন নেওয়ার আবশ্যকতা উদ্ভুত হইয়াছে (যদি তথ্য প্রদান করে তার উপর ভিত্তি করে) সেই তারিখ হইতে নিবন্ধন কার্যকর করিবেন এবং সেই তারিখ থেকে উক্ত ব্যক্তি কর, ক্ষেত্রমত বকেয়া সহ প্রদান করিবেন। যদি তথ্য প্রদান না করে তাহলে বিভাগীয় কর্মকর্তা নিকট রক্ষিত তথ্যের ভিত্তিতে উক্ত ব্যক্তিকে নিবন্ধন করিয়া সনদপত্র প্রদান করিবেন।

জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ১০ ডিসেম্বর, ২০২৫ ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর, ২০২৫ ভ্যাট সপ্তাহ পালন করা হচ্ছে। নিবন্ধনকে গুরুত্ব প্রদান করে এ বছরের ভ্যাট দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে "সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব"। এ প্রতিপাদ্যকে গুরুত্ব দিয়ে আগামী ১০ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দেশব্যাপি বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালিত হবে যার উদ্দেশ্য হবে ১ লক্ষ নতুন ভ্যাট নিবন্ধন প্রদান করা। বর্তমানে দেশে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লক্ষ ৪৪ হাজার।

সুতরাং আপনার প্রতিষ্ঠান যদি নিবন্ধন যোগ্য হয় তাহলে আপনি নিজ থেকেই নিবন্ধন করে নেন, কারন নিবন্ধন করার জন্য অনেক তথ্যের প্রয়োজন হয়, আপনি সঠিক ভাবে সকল তথ্য দিয়ে আপনার নিবন্ধন আপনি করতে পারবেন।আর যদি ফোর্স নিবন্ধন এর আওতায় পড়েন তাহলে তাদের কে সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন, আর যদি তথ্য দিয়ে সহযোগিতা না করেন বিভাগীয় কর্মকর্তার হাতে আপনার প্রতিষ্ঠানের যতটুকু তথ্য থাকবে তা দিয়েই আপনার প্রতিষ্ঠান নিবন্ধন করে আপনাকে সনদপত্র প্রদান করবে।

ধন্যবাদ,
আয়কর আইনজীবী ও ভ্যাট প্রফেশনাল
01738-118491 (WhatsApp)
১০ ডিসেম্বর ২০২৫

জাতীয় শুল্ক দিবস। ভ্যাট সপ্তাহ ১০-১৫ ডিসেম্বর,২০২৫।
10/12/2025

জাতীয় শুল্ক দিবস।
ভ্যাট সপ্তাহ ১০-১৫ ডিসেম্বর,২০২৫।

09/12/2025

যারা মনে করেন — “অমুক উকিল আমার আত্মীয়, তার কাছে গেলে কাগজপত্র লাগে না” বা “তমুক ব্যক্তি সাথে সাথেই রিটার্ন বানিয়ে দেয়, কোন প্রশ্নই করে না”—
বুঝে নিন, তারাই আপনার ক্ষতি করছে।
আয়কর রিটার্ন কোনো সাধারণ কাগজ না; এটি আপনার সম্পূর্ণ আর্থিক-হিসাবের বিবরণী।
এখানে আপনি যতটা স্বচ্ছ থাকবেন, ভবিষ্যতে ততটাই নিরাপদ থাকবেন।
একটা বিষয় মনে রাখা জরুরি —
🔹 এখন রিটার্ন অডিটের জন্য ফাইল অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হয়।
আপনি যাকে দিয়েই রিটার্ন জমা দিন না কেন,
দিনশেষে প্রশ্নের জবাব আপনাকেই দিতে হবে।
সুতরাং, নিজের নিরাপত্তার জন্য—
✔ যতটা সম্ভব স্বচ্ছতার সাথে রিটার্ন জমা দিন
✔ অযথা শর্টকাটে যাবেন না
✔ ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়িয়ে চলার পথ আগে থেকেই তৈরি রাখা।।

23/11/2025

আয়ের স্বপ্রনোদিত ঘোষনা (Voluntary Disclosure of Incme)
অনেক সময় কিছু সম্পদ (জমি, বাড়ি ইত্যাদি) বা আর্থিক সম্পদ (ব্যাংক এফডিআর, হিসাব, সঞ্চয়পত্র) রির্টানে দেখা বাদ পড়লে কিভাবে তা দেখাবেন?
১। আমি একটি ৫ লাখ টাকার এফডিআর দেখায়নি, কিভাবে এটি দেখাবো?
২। ২০১৯ সালে কিনা ১০ লাখ টাকায় কিনা একটা সম্পত্তি দেখানো হয় নাই, কিভাবে দেখাবো?

আয়কর আইন-২০২৩, ধারা-২৪, তফসিল-১ (1st Schedule)।

আপনার বাদ পড়া সম্পদ বা আর্থিক সম্পদ আয়কর আইন ২০২৩ এর ধারা-২৪ অনুযায়ি দেখাতে পারবেন। এজন্য আপনাকে বর্তমান অর্থবছর অনুযায়ি নিয়মিত হারে আয়কর ও ১০% হারে বার্ষিক সরল সুদে জরিমানা পরিশোধ করতে হবে। উক্ত অর্থ যে অর্থবছরে অর্জিত হয়েছে সেই বছরে আয় দেখানোর জন্য আয়ের স্বপ্রনোদিত ঘোষনা (Voluntary Disclosure of Incme) সিলেক্ট করতে হবে। তারপর প্রয়োজনীয় আয়প্রদর্শন করলে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার আয় ও প্রযোজ্য কর প্রদর্শন করবে। উক্ত আয়কর পরিশোধ করতে হবে। তবে আপনার উক্ত আয়ের উৎস বৈধ হতে হবে এবং এর স্বপক্ষে প্রয়োজনীয় ডকুমেন্ট থাকতে হবে।

আয়কর পরিশোধপূর্বক উক্ত সম্পদ আপনার আইটি ১০ বি (Asset and Liabilities) এ দেখাতে পারবেন।

Address

Rangpur Taxes Bar
Rangpur
5400

Alerts

Be the first to know and let us send you an email when Tax, Vat & Business Consultant Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share