Nazmul Tax Consultancy Firm

Nazmul Tax Consultancy Firm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nazmul Tax Consultancy Firm, Tax preparation service, 01568119085, Dhaka.

"Tax Consultancy Firm" ব্যক্তি ও কর্পোরেট করদাতাদের জন্য আয়কর ও ভ্যাট আইনসংক্রান্ত পেশাদার পরামর্শ, রিটার্ন প্রস্তুত ও দাখিল, কর সংক্রান্ত মামলা পরিচালনা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ সেবা প্রদান করে।

27/04/2026
আইটিপি (Income Tax Practitioner) হবেন? একটি সম্ভাবনাময় স্বাধীন পেশাআইটিপি একটি সম্মানজনক ও স্বাধীন পেশা। আমাদের ধারণা, ...
12/03/2026

আইটিপি (Income Tax Practitioner) হবেন? একটি সম্ভাবনাময় স্বাধীন পেশা

আইটিপি একটি সম্মানজনক ও স্বাধীন পেশা। আমাদের ধারণা, আগামী দিনে এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ও চাহিদাসম্পন্ন পেশা হয়ে উঠবে। যারা ITP Exam 2026 দেওয়ার পরিকল্পনা করছেন, তারা এই Whatsapp Group এ যুক্ত হতে পারেন।

আপনি কি বাণিজ্যে স্নাতক শেষ করে এখনও বেকার? তাহলে আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করে নিজের ক্যারিয়ারের নতুন দিগন্ত খুলে দিতে পারেন।
বাংলাদেশে প্রায় ২০ কোটি মানুষের মধ্যে মাত্র প্রায় এক কোটির মতো মানুষের TIN রয়েছে। এর মধ্যেও নিয়মিত কর প্রদান করেন মাত্র ১৫–২০ লাখ করদাতা। কিন্তু এই চিত্র খুব শিগগিরই বদলে যাবে। কর বিভাগের দক্ষ কর্মকর্তারা দেশের আরও বেশি মানুষকে করের আওতায় আনার জন্য কাজ করছেন। ফলে ভবিষ্যতে অনেক মানুষ ইচ্ছায় কিংবা প্রয়োজনের তাগিদে আয়কর রিটার্ন দাখিল করবেন।
শুধু ব্যক্তি করদাতা নয়, দেশে লাখ লাখ ব্যবসা প্রতিষ্ঠানও নিয়মিত আয়কর রিটার্ন জমা দেয় এবং ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে। কিন্তু সবাই নিজেরা নিজেরা কর রিটার্ন প্রস্তুত করতে পারেন না। কারণ ট্যাক্স রিটার্নের হিসাব-নিকাশ ও আইন-কানুন বেশ জটিল এবং প্রতি বছরই বিভিন্ন ট্যাক্স পরিপত্র ও অর্থ আইনের মাধ্যমে পরিবর্তন আসে।

বাংলাদেশে সাধারণত আয়কর আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) ফার্মের সদস্য বা আইনজীবীরা করদাতাদের সহায়তা করেন। এ ছাড়াও করদাতাদের রিটার্ন দাখিল ও করসংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহায়তা করার জন্য আরেকটি অনুমোদিত পেশাজীবী শ্রেণি রয়েছে—তারা হলেন আইটিপি (Income Tax Practitioner)।

আইটিপিদের প্রধান কাজসমূহ
• রিটার্ন প্রস্তুত ও দাখিল: করদাতার বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত করে যথাযথভাবে জমা দেওয়া।
• কর পরিকল্পনা (Tax Planning): আইন মেনে কীভাবে কর কমানো যায় সে বিষয়ে পরামর্শ প্রদান।
• শুনানিতে অংশগ্রহণ: কর নির্ধারণ বা অডিটের সময় করদাতার পক্ষে আয়কর অফিসে উপস্থিত থেকে শুনানিতে অংশ নেওয়া।
• আপিল করা: অন্যায়ভাবে কর নির্ধারণ করা হলে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আপিল করা।
বর্তমানে বাংলাদেশে মাত্র ২৭–২৮ হাজারের মতো আইটিপি সার্টিফিকেটধারী আছেন। তাদের সবাই আবার নিয়মিত প্র্যাকটিসও করেন না। বাংলাদেশের ট্যাক্স নেট এখনও খুব শক্তিশালী নয় বলেই কর পেশাজীবীর চাহিদা তুলনামূলক কম। তবে খুব দ্রুত এই পরিস্থিতি পরিবর্তিত হবে।
আইটিপি সংখ্যা কম থাকার আরেকটি বড় কারণ হলো—জাতীয় রাজস্ব বোর্ড (NBR) খুব অনিয়মিতভাবে এই পরীক্ষা আয়োজন করে। গত প্রায় ৩০ বছরে মাত্র ৪–৫ বার এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ পরীক্ষা হয়েছে গত বছর, এর আগে হয়েছে ২০১৭ সালে, তার আগে ২০১১ সালে। আবারও এ বছর আইটিপি পরীক্ষার সার্কুলার প্রকাশ হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণের শিক্ষাগত যোগ্যতা
দেশে বা বিদেশের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে—
১. আইন বিষয়ে ডিগ্রি, অথবা
২. কর বিষয়ে ডিগ্রি, অথবা
৩. হিসাববিজ্ঞানসহ বাণিজ্যে ডিগ্রি, অথবা
৪. উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং বিষয়ে ডিগ্রি, অথবা
৫. ডিপ্লোমা ইন ট্যাকসেশনসহ যেকোন বিষয়ে ডিগ্রি, অথবা
৬. উচ্চতর অডিটিংসহ ব্যাংকিং ডিপ্লোমা এবং তৎসহ যেকোন বিষয়ে ডিগ্রি।

লিখিত পরীক্ষার সিলেবাসঃ-
➤আয়কর আইন ২০২৩
➤অর্থ আইন ২০২৫
➤আয়কর বিধিমালা ১৯৮৪
➤উৎসে কর বিধিমালা ২০২৫
➤ADR বিধিমালা ২০২৫
➤দানকর আইন ১৯৯০
➤আয়কর আইন ও বিধির বাস্তব প্রয়োগ
➤হিসাববিজ্ঞান
➤বাংলা ও ইংরেজি

লিখিত পরীক্ষার সময়: ৩ ঘণ্টা
পূর্ণমান: ৮০ (পাস নম্বর ৪০)

মৌখিক পরীক্ষা:
পূর্ণমান ২০ (পাস নম্বর ১০)

আপনার যদি এই পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা থাকে, তাহলে অনুরোধ থাকবে—অবশ্যই আইটিপি পরীক্ষায় অংশগ্রহণ করুন। এই সুযোগ ভবিষ্যতে আপনার পেশাগত জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
সবশেষে একটি তথ্য—গত বছর যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রায় সবাই উত্তীর্ণ হয়েছেন। তাই এই মূল্যবান সুযোগটি অবহেলা না করে কাজে লাগান।
ইনশাআল্লাহ, ভবিষ্যতে আইটিপি পেশা বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

আয়কর রিটার্ন জমার শেষ দিন ৩১ ডিসেম্বর অনলাইন পোর্টালে ভিড় বাড়ার আগেই রিটার্ন সাবমিট করুন।আজই শুরু করুন...
29/12/2025

আয়কর রিটার্ন জমার শেষ দিন ৩১ ডিসেম্বর
অনলাইন পোর্টালে ভিড় বাড়ার আগেই রিটার্ন সাবমিট করুন।
আজই শুরু করুন...

🏛️ 𝕹𝖆𝖟𝖒𝖚𝖑 & 𝕬𝖘𝖘𝖔𝖈𝖎𝖆𝖙𝖊𝖘Your Trusted Partner for Tax, VAT & Corporate Services💼 𝕆𝕦𝕣 𝕊𝕖𝕣𝕧𝕚𝕔𝕖𝕤1️⃣ 𝑨𝒏𝒏𝒖𝒂𝒍 𝑰𝒏𝒅𝒊𝒗𝒊𝒅𝒖𝒂𝒍 & 𝑪𝒐𝒎𝒑𝒂𝒏...
27/10/2025

🏛️ 𝕹𝖆𝖟𝖒𝖚𝖑 & 𝕬𝖘𝖘𝖔𝖈𝖎𝖆𝖙𝖊𝖘
Your Trusted Partner for Tax, VAT & Corporate Services

💼 𝕆𝕦𝕣 𝕊𝕖𝕣𝕧𝕚𝕔𝕖𝕤
1️⃣ 𝑨𝒏𝒏𝒖𝒂𝒍 𝑰𝒏𝒅𝒊𝒗𝒊𝒅𝒖𝒂𝒍 & 𝑪𝒐𝒎𝒑𝒂𝒏𝒚 𝑻𝒂𝒙 𝑹𝒆𝒕𝒖𝒓𝒏
2️⃣ 𝑴𝒐𝒏𝒕𝒉𝒍𝒚 𝑽𝒂𝒕 𝑹𝒆𝒕𝒖𝒓𝒏
3️⃣ 𝑻𝒂𝒙 & 𝑽𝒂𝒕 𝑨𝒑𝒑𝒆𝒂𝒍 & 𝑻𝒓𝒊𝒃𝒖𝒏𝒂𝒍 𝑰𝒔𝒔𝒖𝒆𝒔
4️⃣ 𝑪𝒐𝒎𝒑𝒂𝒏𝒚 𝑭𝒐𝒓𝒎𝒂𝒕𝒊𝒐𝒏 & 𝑴𝒂𝒕𝒕𝒆𝒓 𝑺𝒆𝒓𝒗𝒊𝒄𝒆 (𝑹𝑱𝑺𝑪)
5️⃣ 𝑬𝑹𝑪, 𝑰𝑹𝑪, 𝑩𝑰𝑫𝑨, 𝑩𝑺𝑻𝑰, 𝑻𝒓𝒂𝒅𝒆 𝑴𝒂𝒓𝒌, 𝑷𝒂𝒕𝒆𝒏𝒕 𝑺𝒆𝒓𝒗𝒊𝒄𝒆𝒔
6️⃣ 𝑪𝒐𝒎𝒑𝒂𝒏𝒚 𝑨𝒖𝒅𝒊𝒕 & 𝑭𝒊𝒏𝒂𝒏𝒄𝒊𝒂𝒍 𝑹𝒆𝒑𝒐𝒓𝒕𝒊𝒏𝒈
7️⃣ 𝑻𝑰𝑵, 𝑩𝑰𝑵, 𝑬𝒏𝒗𝒊𝒓𝒐𝒏𝒎𝒆𝒏𝒕𝒂𝒍 𝑪𝒆𝒓𝒕𝒊𝒇𝒊𝒄𝒂𝒕𝒆, 𝑭𝒊𝒓𝒆 𝑳𝒊𝒄𝒆𝒏𝒄𝒆, 𝑻𝒓𝒂𝒅𝒆 𝑳𝒊𝒄𝒆𝒏𝒄𝒆 𝒆𝒕𝒄.

Md. Nazmul Islam
Income Tax Lawyer & VAT Consultant License (NBR)
📍 Address: Kha-09, Confidence Tower, Shahjadpur, Gulshan, Dhaka-1212.
📞 Phone: +8801568 119085
📧 Email: [email protected]

20/10/2025

📢 আয়কর রিটার্ন ২০২৫-২০২৬ দাখিলের পূর্ণাঙ্গ নির্দেশিকা 📢
আসন্ন করবর্ষ (২০২৫-২০২৬)-এর আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি শুরু করুন এখনই! সঠিক ও নির্ভুল রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় সব তথ্য ও কাগজপত্র এক জায়গায় প্রস্তুত রাখুন।
🗂️ রিটার্ন দাখিলের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১️⃣ ব্যক্তিগত তথ্য
জাতীয় পরিচয়পত্র (NID)
ই-টিআইএন সার্টিফিকেট
২️⃣ চাকরিজীবীর তথ্য
বেতন সনদ (Salary Certificate)
ব্যাংক স্টেটমেন্ট
ইনসেন্টিভ/বোনাস সংক্রান্ত তথ্য
৩️⃣ ব্যবসায়ীর তথ্য
ব্যবসার আয়-ব্যয় বিবরণী
ব্যবসায়িক ব্যাংক স্টেটমেন্ট
ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন, অডিট রিপোর্ট (প্রযোজ্য ক্ষেত্রে)
৪️⃣ বিনিয়োগ সম্পর্কিত তথ্য
ডিপিএস, এফডিআর, শেয়ার মার্কেট, বিমা বা সঞ্চয়পত্রে বিনিয়োগের তথ্য
৫️⃣ সম্পদ ও দায় বিবরণী
ফ্ল্যাট/বাড়ি, জমি, গাড়ি ইত্যাদি সম্পত্তির বিবরণ
ঋণ ও দায় সম্পর্কিত তথ্য

💡 সহজে, নিরাপদে ও নির্ভুলভাবে রিটার্ন দাখিল করতে এখনই আমাদের সঙ্গে যোগাযোগ করুন!
📞 যোগাযোগ: 📱 01568-119085 / 01911-834377

🧾 আয়কর রিটার্ন দাখিলের সময় এখনই!রিটার্ন না দিলে জরিমানা ও আইনি জটিলতার ঝুঁকি বাড়ছে প্রতিদিন। 👉 সময়মতো রিটার্ন দাখিল করু...
20/10/2025

🧾 আয়কর রিটার্ন দাখিলের সময় এখনই!
রিটার্ন না দিলে জরিমানা ও আইনি জটিলতার ঝুঁকি বাড়ছে প্রতিদিন।
👉 সময়মতো রিটার্ন দাখিল করুন — নিশ্চিন্ত থাকুন আইনগত দায়িত্ব থেকে।
অভিজ্ঞ টিম প্রস্তুত আপনার আয়কর রিটার্ন তৈরি ও দাখিলের সম্পূর্ণ সহায়তায়।

💼 আমাদের পেশাদার সেবাসমূহ:
🔹 Company Registration (Limited Company / Partnership Firm / Foundation / Society ইত্যাদি)
🔹 Trade License (New / Renewal)
🔹 TIN, BIN & Trademark Registration
🔹 Import & Export License (IRC / ERC)
🔹 Accounts Setup & Software Implementation
🔹 Data Entry & Accounting Service
🔹 Audit & Financial Reporting
🔹 Tax Return & RJSC Filing
🔹 VAT & Withholding Tax Return
🔹 Secretarial Compliance Support
🔹 Tax & VAT Consultancy
🔹 IPO Support & Advisory

📞 Hotline: 01568-119085 | 01911-834377

িটার্ন

🎙️নিজের রিটার্ন নিজে করতে e-Return সম্পর্কিত প্রশ্ন ও উত্তরগুলো জানা দরকারঃ👉ই-রিটার্ন সংশ্লিষ্ট Frequently Asked Questio...
19/10/2025

🎙️নিজের রিটার্ন নিজে করতে e-Return সম্পর্কিত প্রশ্ন ও উত্তরগুলো জানা দরকারঃ

👉ই-রিটার্ন সংশ্লিষ্ট Frequently Asked Questions:

১. আমি অনলাইনে রিটার্ন দাখিল করতে চাই। কীভাবে শুরু করব?

উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিলের জন্য e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে। উক্ত সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর ও একটি টিআইএন প্রয়োজন। প্রথমবার সফলভাবে রেজিস্ট্রেশন করার পর সাইন-ইন করে প্রোফাইলের তথ্য প্রয়োজন অনুসারে আপডেট করতে পারবেন। এরপর ধাপে ধাপে আপনার খাত ভিত্তিক আয়, বিনিয়োগ, পারিবারিক ব্যয়, সম্পদ ও দায় এবং কর পরিশোধের তথ্য ইনপুট দিয়ে সহজেই রিটার্ন দাখিল করতে পারবেন। উল্লেখ্য, তথ্য ইনপুট দেবার সময় সকল প্রমাণ ও তথ্য দেখে সঠিকভাবে ইনপুট দেওয়া বাঞ্ছনীয়।

২. e-Return সিস্টেমে সাইন-ইন করব কীভাবে?

উত্তরঃ এই সিস্টেমে সাইন-ইন করার জন্য টিআইএন ও পাসওয়ার্ড প্রয়োজন। আপনি etaxnbr.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার সময় নিজের পাসওয়ার্ড ঠিক করে নিবেন। এরপর যেকোন সময় টিআইএন ও পাসওয়ার্ড ব্যবহার করে সাইন-ইন করতে পারবেন। এছাড়া আপনার প্রয়োজনে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

৩. e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য কী প্রয়োজন?

উত্তরঃ e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের জন্য আপনার টিআইএন ও জাতীয় পরিচয়পত্র ব্যাবহার পূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর প্রয়োজন। আপনার ব্যবহৃত মোবাইল ফোনটি আপনার নামে রেজিস্টার্ড কিনা তা যাচাইয়ের জন্য *১৬০০১ # ডায়াল করুন।

8. e-Return সিস্টেমে রেজিস্ট্রেশনের পদ্ধতি কী?

উত্তরঃ etaxnbr.gov.bd ওয়েবসাইটে I am not registered yet বাটনে ক্লিক করে পরবর্তীতে আপনার টিআইএন ও মোবাইল ফোন নম্বর ইনপুট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে ৬ ডিজিটের একটি ওটিপি যাবে যা টাইপ করে পাসওয়ার্ড সেট করতে হবে এবং রেজিস্টার বাটনে ক্লিক করলে রেজিস্ট্রেশন সম্পন্ন হবে।

৫. টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর দিয়েছিলাম তা আর নেই, আমি কি e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করতে পারব?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। টিআইএন খোলার সময় যে মোবাইল নম্বর ব্যবহার করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয়। আপনার জাতীয় পরিচয়পত্র ব্যাবহারপূর্বক বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমকার্ড সম্বলিত মোবাইল ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা সম্ভব। কোন একটি মোবাইল নম্বর ব্যবহার করে e-Return সিস্টেমে রেজিস্ট্রেশন করার পর মোবাইল নম্বর পরির্বতনের সুবিধাও রয়েছে।

৬. পাসওয়ার্ড কিভাবে সেট করব? পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে তা রিসেট করব?

উত্তরঃ পাসওয়ার্ড কমপক্ষে আট character বিশিষ্ট হবে। এর মধ্যে কমপক্ষে একটি করে lower case alphabet, upper case alphabet, digit (0-9) এবং special character (@, #, $, %, *. &,! ইত্যাদি) থাকতে হবে। ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করলে সিস্টেম আপনাকে গাইড করবে। পাসওয়ার্ড ভুলে গেলে Forget password এ ক্লিক করলে আপনার মোবাইলে একটি OTP যাবে এবং আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন।

৭. মোবাইল নম্বর আমার নামে নিবন্ধিত কিনা তা কিভাবে জানতে পারব?

উত্তরঃ আপনার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি আপনার নামে নিবন্ধিত কিনা তা যাচাইয়ের জন্য ১৬০০১ # ডায়াল করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বরের সর্বশেষ ৪ ডিজিট ইনপুট দিতে হবে। ইনপুট দেবার পর ফিরতি মেসেজে মোবাইল ফোন কোম্পানী আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন নম্বর নিবন্ধিত তা জানিয়ে দিবে।

৮. e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য কোথায় যোগাযোগ করব?

উত্তরঃ e-Return এর কোন সমস্যার ক্ষেত্রে সহায়তার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের ০৯৬৪৩ ৭১৭১৭১ নম্বরে ছুটির দিন ব্যতীত সকাল ৯.০০ টা হতে বিকাল ৫.০০টা পর্যন্ত ফোনে আয়কর কর্মকর্তারা তাৎক্ষণিক e-Return এর যেকোন সমস্যা বা জিজ্ঞাসার উত্তর দিয়ে থাকেন। Etax service center পোর্টালে ইমেইল করে সহায়তা চাইতে পারবেন। এছাড়া আয়কর সেবা মাসে প্রতিটি কর অঞ্চল e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।

০৯. মোবাইল ফোনে কি e-Return তৈরী করা যাবে?

উত্তরঃ e-Return সিস্টেমকে সহজ ও user friendly করার জন্য অনেক feature দেয়া আছে যার অনেকগুলো মোবাইল ডিভাইসে পাওয়া যাবে না। তাই ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে এই সিস্টেম ব্যবহার করুন।

১০. অনলাইনে রিটার্ন দাখিলের পর সাপোর্টিং কাগজপত্র কোথায় জমা দিব বা কীভাবে attach করব?

উত্তরঃ এই বছরে অনলাইন রিটার্ন দাখিলে কোনো ডকুমেন্টস upload করতে হবে না। আপনি দরকারি কাগজপত্র সাথে নিয়ে বসুন এবং প্রয়োজনীয় ফিল্ডগুলোতে নির্ভুলভাবে এন্ট্রি দিন। অনলাইনে রিটার্ন submit করার সাথে সাথে সিস্টেমে আপনার অ্যাসেসমেন্ট হয়ে যাবে এবং আপনি Acknowledgement slip পেয়ে যাবেন। Tax certificate (ট্যাক্স সার্টিফিকেট) সাথে সাথে তৈরি হয়ে যাবে। বামপাশের Tax record মেনুতে ক্লিক করে আপনি যে কোনো সময় Acknowledgement slip, Tax certificate ও রিটার্নের কপি প্রিন্ট করতে পারবেন।

১১. অনলাইনে রিটার্ন দাখিলের পর পুনরায় কি সার্কেলে রিটার্ন বা কোন প্রমাণ দাখিল করতে হবে?

উত্তরঃ অনলাইনে রিটার্ন দাখিল করার পর পুনরায় সার্কেলে রিটার্ন দাখিলের প্রয়োজন নাই। অনলাইনে রিটার্ন দাখিল করার সাথে সাথেই আপনার কর নির্ধারণ (এসেসমেন্ট) সম্পন্ন হয়ে যাবে।

১২. আমি রেজিস্ট্রেশন করেছি। সাইন-ইন করার পর কীভাবে রিটার্ন পূরণ শুরু করব?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার নীচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ
ক। etaxnbr.gov.bd এ প্রবেশ করার পর আপনি একটি স্ক্রীন দেখতে পাবেন যার বাম দিকে তিনটি মেনু দেখায়-

Home. Return submission, Tax record

খ। সেই স্ক্রীন থেকে Return submission মেনুতে ক্লিক করুন। তারপর সিস্টেম আপনাকে আরেকটি স্ক্রীনে নিয়ে গিয়ে Assessment information এবং heads of income দেখাবে।

গ। তারপর ধাপে ধাপে এগিয়ে যান এবং সফটওয়্যার আপনাকে গাইড করবে, যেকোন টার্ম বুঝতে যদি কোন অসুবিধা হয় অনুগ্রহ করে প্রথমে ইউজার ম্যানুয়াল অনুসরণ করুন। এছাড়াও অনলাইনে অধিকাংশ অপশনের উপরেই প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যার উপরে ক্লিক করলে সেই সংক্রান্ত বিস্তারিত ব্যাখা পাওয়া যাবে এবং তারপরেও যদি তা বোঝা কঠিন হয় তাহলে কল সেন্টারে কল দিয়ে বুঝে নিতে পারেন।

১৩. অনলাইনে রিটার্ন জমা দেবার প্রক্রিয়া কী?

উত্তরঃ রিটার্ন জমা দেওয়ার ৭টি ধাপ রয়েছে, সেগুলি নিচে দেয়া হল-

i) Assessment প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে

ক। Assessment information: Assessment year, Income year ইত্যাদি।

খ। Heads of income- চাকরি হতে আয়, সম্পত্তি ভাড়া হতে আয়, কৃষি আয়, ব্যবসা আয়, মূলধনী লাভ, আর্থিক পরিসম্পদ হতে আয়, অন্যান্য উৎসের আয়। এই খাতসমূহের মধ্যে প্রযোজ্যটি সিলেক্ট করতে হবে।

গ। Additional information- আয়ের প্রধান উৎসের অবস্থান এবং অন্যান্য আয়।

ঘ। IT-10B requirements সম্পদ সম্পর্কিত তথ্য যেমন সম্পদের পরিমাণ, মোটর গাড়ি ইত্যাদি।

ii) Income এই পেজে খাতভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন, যেমন- চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, ব্যাবসা হতে আয়, মূলধনি হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়।

iii) Rebate- রেয়াতযোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা, ডিপিএস, সঞ্চয়পত্র, জিপিএফ ইত্যাদির তথ্য উল্লেখ করুন।

iv) Expenditure- আপনার বাৎসরিক ব্যয় সংক্রান্ত তথ্য প্রদান করুন।

v) Asset & liabilities- সম্পদ এবং দায় সম্পর্কে বিস্তারিত তথ্য। যেমন: ব্যবসার মূলধন, অ-কৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, আর্থিক সম্পদ (শেয়ার, ডিবেঞ্চার, সেভিংস সার্টিফিকেট, এফডিআর, ডিপিএস), মোটর গাড়ি, সোনা, হীরা, গৃহস্থালীর জিনিসপত্র, নগদ ইত্যাদি। এছাড়া ঋণের তথ্যও প্রদান করুন।

vi) Tax & payment-এই সেকশনে সিস্টেম আপনাকে আপনার মোট আয়ের বিবরণ, ট্যাক্স কম্পিউটেশনের বিবরণ, প্রদেয় করের পরিমাণ দেখাবে। এই সেকশন থেকে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করতে পারবেন। এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। এই সেকশন হতে আপনি আপনার জন্য প্রযোজ্য প্রদেয় কর মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

vii) Return view- এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে, আপনি ভুল কোন তথ্য এন্ট্রি দিয়েছেন কিনা তা পরীক্ষা করতে পারবেন, সেভ করে রাখতে পারবেন এবং সবশেষে সাবমিট করতে পারবেন। অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময়ে সময়ে তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন। সাবমিট করা হলে যেকোনো সময়ে প্রাপ্তি স্বীকারপত্র, রিটার্ন, সার্টিফিকেট, চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

১৪. আমার উৎসে কর ও অগ্রিম কর প্রদান করা আছে। আমি কি অনলাইনে রিটার্ন দাখিল করতে পারব?

উত্তরঃ হ্যাঁ, পারবেন। Tax & Payment সেকশনে আপনি ইতোমধ্যে উৎসে কর্তিত কর, অগ্রিম প্রদত্ত কর, পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত করের তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপডেট করে রির্টান দাখিল করতে পারবেন।

১৫ . কর্তিত উৎসে কর ও অগ্রিম করের ক্রেডিট কীভাবে পাব?

উত্তরঃ Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে যে নির্দেশনা দেওয়া আছে তা অনুসরণ করে বাম পাশের মেনু হতে আপনি উৎসে কর, অগ্রিমকরসহ সকল ধরনের কর পরিশোধের বিবরণ হালনাগাদ করতে পারবেন। উৎসে করের ক্ষেত্রে Claim source tax, অগ্রিম করের ক্ষেত্রে Claim AIT. রিটার্নের সাথে পরিশোধিত করের ক্ষেত্রে Tax paid with return, পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর সমন্বয়ের ক্ষেত্রে Adjustment of tax return অপশনে গিয়ে তথ্য হালনাগাদ করতে হবে।

প্রথমে Purpose of payment হতে উৎসে কর কর্তনের খাত সিলেক্ট করতে হবে। যে কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করে জমা প্রদান করেছে তার নাম, উৎসে করের চালান নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম পূরণ করতে হবে। তবে কোন ক্ষেত্রে চালানের পরিবর্তে সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে সার্টিফিকেটের রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount এ এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount এ টাইপ করতে হবে। উল্লেখ্য, চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/ Certificate amount Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/ Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।
অগ্রিম কর চালানে পরিশোধের ক্ষেত্রে AIT (154) হতে চালানের তথ্য এবং গাড়ির অগ্রিম করের ক্ষেত্রে AIT on Car হতে ব্যাংক স্লিপের উপরের দিকে ডানে ট্র্যানজাকশন আইডি (Transaction ID) পূরণ করে কর পরিশোধের তথ্য হালনাগাদ করতে হবে।

e-Return Ledger অংশের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট হাতে নিয়ে সতর্কতার সাথে পূরণ করতে হবে। অন্যথায় রিটার্ন পূরণ অসত্য ও অসম্পূর্ণ হয়ে যাবে।

সর্বশেষ মূল রিটার্নে ফেরত আসতে Tax Payment Status গিয়ে Go to Return বাটনে ক্লিক করতে হবে।

১৬. বেতন হতে উৎসে করের ক্রেডিট কীভাবে পাব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ সরকারি কর্মচারি যাদের ibas হতে বেতন হয় তারা Salary (ibas) সিলেক্ট করে Search বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ দেখাবে এবং আপনি করের পরিমাণ টাইপ করে সেভ অপশনে ক্লিক করে তথ্য হালনাগাদ করবেন।

অন্যান্যদের ক্ষেত্রে Salary (others) চালান, সার্টিফিকেট বা প্রত্যয়ন থাকলে তার নম্বর, তারিখ, ব্যাংকের নাম, শাখার নাম বা রেফারেন্স/নথি/স্মারক নম্বর ও তারিখ পূরণ করতে হবে। এরপর উক্ত চালান/সার্টিফিকেটের মোট অংক Challan/Certificate amount ঘরে এবং আপনার নিজের জন্য প্রযোজ্য/কর্তিত অংক Claimed amount ঘরে টাইপ করতে হবে। উল্লেখ্য চালান বা সার্টিফিকেটটি শুধুমাত্র আপনার জন্য প্রযোজ্য হলে Challan/Certificate amount Claimed amount এক হবে। কিন্তু একাধিক ব্যক্তির জন্য হলে Challan/Certificate amount এ সম্পূর্ণ অংক এবং Claimed amount এ নিজের জন্য প্রযোজ্য/কর্তিত উৎসে করের তথ্য ইনপুট দিতে হবে।

১৭. ব্যাংক, সঞ্চয়পত্র ও ডিভিডেন্ড এর উৎসে করের ক্রেডিট কীভাবে দাবী করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra/BankFI Interest/Other (Dividend-Section-117) হতে Sync from Income সিলেক্ট করে পরের স্ক্রীনে প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।

১৮. মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় কোন ধরনের আয় হিসেবে প্রদর্শন করব?

উত্তরঃ মিটিং ফি, ট্রেনিং ফি, সম্মানী হতে প্রাপ্ত আয় হতে উৎসে কর কর্তন করা থাকলে Income from other source এর Income type এ Other source (with TDS) সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি উৎসে কর কর্তন করা না থাকে তবে Income type এ Any other income সিলেক্ট করে আয়ের তথ্য পূরণ করতে হবে।

১৯. ৩০/০৬/২০১৯ তারিখের পূর্বের সঞ্চয়পত্রের উৎসে করের ক্রেডিট কীভাবে পাব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেকপূর্বে সংশ্লিষ্টরীনে Income page এ Financial asset>Sanchaypatra আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এরপর প্রয়োজনীয় তথ্য ইনপুট দিয়ে Save বাটনে ক্লিক করে কর্তিত করের পরিমাণ হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে e-Return Ledger এ প্রবেশের পূর্বে সংশ্লিষ্ট খাতের আয়ের তথ্য পূরণ না করলে Sync from Income ক্লিক করলে কোন তথ্য আসবে না।

২০. যৌথ সঞ্চয়পত্রের মুনাফা ও উৎসে করের তথ্য কীভাবে প্রদর্শন করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim source tax এ Sanchaypatra হতে Sync from Income সিলেক্ট করলে পরের স্ক্রীনে Income page এ Financial asset>Sanchaypatra এ পূরণকৃত আয়ের সকল তথ্য প্রদর্শন করবে। এখানে TDS available এর মধ্যে নিজের অংশের জন্য প্রযোজ্য অংক TDS claim (in case of joint holder your portion only) এ পূরণ করতে হবে।

২১. গাড়ির অগ্রিম করের ক্রেডিট কীভাবে দাবী করব?
Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে Claim AIT হতে AIT on Car এ Unique Key (Transaction No.) টাইপ করার পর Search করে Save করতে হবে।

২২. e-Return সিস্টেমের মাধ্যমে কর পরিশোধ করা যায় কি?

উত্তরঃ প্রযোজ্য কর অপরিশোধিত থাকলে Tax & Payment সেকশন এর নিচে অপরিশোধিত কর Payable এ প্রদর্শন করবে এবং Pay Now বাটন একটিভ থাকবে। Pay Now বাটন ক্লিক করে আপনি আপনার জন্য প্রযোজ্য

অপরিশোধিত কর এ-চালান বা সোনালী ব্যাংক গেটওয়ে ব্যবহার করে মোবাইল ব্যাংকিং যেমন- বিকাশ, রকেট, নগদ ইত্যাদি বা ইন্টারনেট ব্যাংকিং এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন।

২৩. পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত কর কীভাবে প্রদর্শন করব?

Tax & Payment সেকশনে Total Amount Payable এর নিচে Update Tax Payment Status বাটনে ক্লিক করলে e-Return Ledger এর হোম পেজ আসবে। এখানে বামপাশের Adjustment of tax refund মেনু হতে আপনি পূর্ববর্তী বছরের অতিরিক্ত পরিশোধিত করের সমন্বয় প্রদর্শন করতে পারবেন। তবে উপ কর কমিশনার আপনার প্রদর্শন সঠিক কিনা তা পরবর্তীতে চেক করার পর এ সমন্বয় সম্পূর্ণরূপে কার্যকর হবে।

২৪. আমি একজন মহিলা, কিন্তু পুরুষ হিসেবে আমার কর পরিগণনা হচ্ছে। এর কারণ কী এবং করণীয় কী?

উত্তরঃ টিআইএন রেজিস্ট্রেশনের সময় আপনার Gender ভুলবশত Male সিলেক্ট হওয়ায় এই সমস্যা হচ্ছে। আপনি টিআইএন সিস্টেমে Edit/Correct/Update অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN option এ ক্লিক করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

২৫. e-Return এ আয়কর রিটার্ন জমা প্রদানের সুবিধা কী?

উত্তরঃ e-Return সিস্টেমে রিটার্ন জমা দেওয়া হলে আপনি তাৎক্ষণিক নিম্নোক্ত সুবিধা পাবেন-

i) ঘরে বসে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। আয়কর অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

ii) টিন সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

iii) রিটার্ন ও ট্যাক্স সার্টিফিকেট প্রিন্ট/ডাউনলোড করতে পারবেন।

iv) রিটার্ন জমা দেওয়ার প্রমাণ হিসেবে Acknowledgement slip ডাউনলোড করতে পারবেন।

V) এই সিস্টেমের মাধ্যমে পরিশোধিত করের চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন।

vi) এই সিস্টেমের মাধ্যমে পূর্ববর্তী বছরসমূহে কোন রিটার্ন দাখিল করা হয়ে থাকলে তার রেকর্ড প্রিন্ট এর সুবিধা পাওয়া যাবে।

২৬. ২০২৫-২০২৬ কর বছরে কার জন্য e-Return দাখিল বাধ্যতামূলক?

উত্তরঃ ২০২৫-২০২৬ কর বছরে সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তবে নিম্নলিখিত ব্যক্তিবর্গ এই শর্তের আওতামুক্ত থাকবে-

ক) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা

খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে)

গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশী করদাতা

ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশী নাগরিকগণ।

তবে উপরে বর্ণিত করদাতাগণ ইচ্ছাপোষণ করলে অনলাইন রিটার্ন দাখিল করতে পারবেন। এছাড়া, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট উপ কর কমিশনারের নিকট যৌক্তিক কারণসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

২৭. গতবছর অনলাইনে রিটার্ন দাখিলের সময় সম্পদ বিবরণীতে সম্পদের তথ্য পূরণ করেছি, এবারও কি পূরণ করতে হবে?

উত্তরঃ না, আপনি সম্পদ-দায় অংশে অটো ফিল (Autofill) অপশনে ক্লিক করলেই পূর্ববর্তী বছরের তথ্য চলে আসবে, এখন প্রয়োজন মাফিক আপনি এডিট, ডিলিট, এ্যড, আপডেট করতে পারবেন।

২৮. গতবার আমি অনলাইনে রিটার্ন তৈরী করে প্রিন্ট কপি অফিসে জমা দিয়েছি। কিন্তু এবার e-Return এ সেই তথ্য পাচ্ছি না। করণীয় কী?

উত্তরঃ বিগত বছর আপনি e-Return সিস্টেমে রিটার্ন তৈরী করলেও অনলাইনে তা দাখিল করেননি। তাই সিস্টেম আপনার তথ্য সংরক্ষণ করেনি।

২৯. Declared bank TDS is not found in declared income/ Bank TDS claimed more than declared income এ ধরনের সমস্যার ক্ষেত্রে করণীয় কী?

উত্তরঃ আপনি Income section Tax and payment এর Update tax payment এ ভিন্ন তথ্য ইনপুট দিয়েছেন। উভয় সেকশনে প্রকৃত তথ্য একইভাবে ইনপুট দিলে এই সমস্যা থাকবে না। অথবা সহজে ইনপুট দেবার জন্য আপনি e-Return Ledger এ Bank TDS এর ক্ষেত্রে Sync from Income ক্লিক করলে পূর্বে এন্ট্রিকৃত তথ্য দেখাবে যা সিলেক্ট করে সহজেই তথ্য হালনাগাদ করা যাবে না এবং এই সমস্যা হবে না।

৩০. কর সেবা মাসে কি e-Return সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে?

উত্তরঃ বিভিন্ন কর অঞ্চল কর সেবা মাসে e-Return সংক্রান্ত সহায়তা প্রদান করছে।

৩১. গাড়ির কর সমন্বয় হচ্ছে না। করণীয় কী?

উত্তরঃ আপনি গাড়ির জন্য ০১-০৭-২০২৪ হতে ৩০-০৬-২০২৫ এই সময়ের মধ্যে পরিশোধিত করের ব্যাংক স্লিপে উল্লিখিত ট্রানজেকশন আইডি ব্যবহার করলে সমন্বয় হবে। ০১-০৭-২০২৪ এর পূর্বে বা ৩০-০৬-২০২৫ এর পরে পরিশোধিত কর এই বছরে দাখিলকৃত রিটার্নে সমন্বয় হবে না। এক্ষেত্রে কোন সমস্যার সম্মুখীন হলে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

৩২. গত বছরে আমি ২টি প্রতিষ্ঠানে কর্মরত ছিলাম। ২টি চাকরির আয় কীভাবে প্রদর্শন করব?

উত্তরঃ Employment income section এ Add Employment হতে আপনি একাধিক চাকরির তথ্য ও আয় ইনপুট দিতে পারবেন।

৩৩. আমার সম্পদ ৪ কোটির কম এবং ৮০০০ ব.ফু এর বাড়ি নেই। আমার একটি মোটরসাইকেল ও একটি মোটর কার রয়েছে। আমার জন্য কি সারচার্জ প্রযোজ্য?

উত্তরঃ না, প্রযোজ্য নয়।

৩৪. সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন দিয়ে উৎসে কর সার্চ করলে Data not found দেখায়। কারণ কী?

উত্তরঃ সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নম্বর ও তারিখ ভুল দিলে এরুপ সমস্যা হয়। এছাড়াও ৩০/০৬/২০১৯ এর পূর্বে ক্রয়কৃত সঞ্চয়পত্র হলে সেক্ষেত্রে তথ্য আসবে না। তবে এক্ষেত্রে Income from Financial Assets পেজে আয়ের সঠিকভাবে তথ্য ইনপুট দেবার পর e-Return Ledger এ সঞ্চয়পত্রের জন্য Sync from Income ক্লিক করলে এই সমস্যা হবে না।

৩৫. স্বর্ণ ও অন্যান্য সম্পদের কি বাজার মূল্য প্রদর্শন করব?

উত্তরঃ না, পূর্ববর্তী বছরে প্রদর্শিত মূল্য, তবে নতুন হলে প্রকৃত ক্রয় মূল্য প্রদর্শন করতে হবে।

৩৬. আমি জাতীয় পরিচয়পত্রে নাম/জন্ম তারিখ সংশোধন করেছি। কিন্তু e-Return পূর্বের তথ্য প্রদর্শন করছে। এক্ষেত্রে করণীয় কী?

উত্তরঃ টিআইএন সিস্টেমে Revalidate অপশন হতে এটি পরিবর্তন করে e-Return সিস্টেমে Profile হতে Sync with TIN ব্যবহার করে আপডেট করতে পারবেন। প্রয়োজনে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

৩৭. চিকিৎসক/আইনজীবী হিসেবে e-Return এ কোথায় আয় প্রদর্শন করব?

উত্তরঃ ব্যবসা আয় হিসেবে প্রদর্শিত হবে। নিয়মিত আয়ের ক্ষেত্রে Regular Business Income এ আয়ের তথ্য পূরণ করতে হবে। যদি প্রাপ্তি/আয় হতে উৎসে কর কর্তন করা থাকে তবে Business Subject to Minimum Tax >> Profession/ Consultancy/ Other Services এ আয়ের তথ্য পূরণ করতে হবে।

৩৮. বিগত বছরের সকল সম্পদ কি এ বছর প্রদর্শন করতে হবে?
উত্তরঃ বিগত বছরের যেসকল সম্পদ নগদায়ন বা হস্তান্তর হয়ে গেছে সেগুলো বাদে অবশিষ্ট সকল সম্পদ এ বছর প্রদর্শন করতে হবে।

৩৯. e-Return এ আমি কর পরিশোধ করেছি, আমার একাউন্ট/বিকাশ হতে টাকা কেটে নিয়েছে। কিন্তু এখনও আয়কর অপরিশোধিত রয়েছে। কীভাবে রিটার্ন দাখিল করব?

উত্তরঃ আপনি সেভ করে লগ-আউট করে পুনরায় লগ-ইন করে Tax and payment পেজে যান, যদি এখনও অপরিশোধিত থাকে তবে কল সেন্টারের সহায়তা গ্রহণ করুন।

80. অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে কীভাবে তা সংশোধন করব?

উত্তরঃ অনলাইনে দাখিলকৃত রিটার্নে ভুল হয়ে থাকলে দাখিলের ১৮০ দিনের মধ্যে আপনাকে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে। তবে সংশোধিত রিটার্ন একবার দাখিল করা যাবে।

৪১. আমি ৮ মাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ৪ মাস সাতক্ষীরায় চাকরি করেছি। আমি লোকেশনে কোন অপশন সিলেক্ট করব?
উত্তরঃ আপনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সিলেক্ট করবেন।

৪২. এমপিও'ভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন কি সরকারি না বেসরকারি চাকরিরত হিসেবে বিবেচিত হবে?

উত্তরঃ বেসরকারি হিসেবে বিবেচিত হবেন।

৪৩. অনলাইনে রিটার্ন দাখিল করলে আমার তথ্য কি নিরাপদ থাকবে?

উত্তরঃ আপনার তথ্য সম্পূর্ণ নিরাপদ থাকবে। জাতীয় রাজস্ব বোর্ড আইনগতভাবে তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করে।

🔗 পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।

#আয়কর_রিটার্ন

🗓️ করবর্ষ ২০২৫-২৬ এর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ📌 ৩০ নভেম্বর ২০২৫👉 সময়মতো রিটার্ন দাখিল করুন —আইনগত দায়িত্ব পালন ক...
19/10/2025

🗓️ করবর্ষ ২০২৫-২৬ এর আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ
📌 ৩০ নভেম্বর ২০২৫

👉 সময়মতো রিটার্ন দাখিল করুন —
আইনগত দায়িত্ব পালন করুন এবং জরিমানা এড়িয়ে চলুন।

Address

01568119085
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Tax Consultancy Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share