TaxtalkwithRafi

TaxtalkwithRafi TaxtalkwithRafi — Your trusted partner for Tax, VAT & Business Compliance. Services: TIN, BIN, Tax & VAT Return, RJSC, Trade License, DBID.

Making taxation simple & transparent across Bangladesh.
📞 +8801410-668467
📧 [email protected]

🚨 জরুরী নোটিশ: ই-ভ্যাট (eVAT) সার্ভিস সাময়িক বন্ধ​সিস্টেম আপগ্রেডের কাজের জন্য আগামী ১০ এপ্রিল (সকাল ০৬:০০ টা) থেকে ১১ ...
09/04/2026

🚨 জরুরী নোটিশ: ই-ভ্যাট (eVAT) সার্ভিস সাময়িক বন্ধ
​সিস্টেম আপগ্রেডের কাজের জন্য আগামী ১০ এপ্রিল (সকাল ০৬:০০ টা) থেকে ১১ এপ্রিল (রাত ০৮:০০ টা) পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের ই-ভ্যাট (eVAT) সার্ভিসের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। বিস্তারিত জানতে সংযুক্ত নোটিশটি দেখুন। 👇

06/04/2026

ভ্যাট অডিট চেকলিস্ট
VAT & SD Act, 2012 অনুযায়ী ভ্যাট অডিটের আগে নিজেকে প্রস্তুত রাখুন।

ভ্যাট কমিশনারেট বা NBR কর্তৃক অডিটের সময় সঠিক ডকুমেন্ট প্রস্তুত থাকলে জরিমানা ও ঝামেলা অনেকটাই এড়ানো যায়।

🔍 যা যা চেক করবেন:

✅ রেজিস্ট্রেশন ও লাইসেন্স
• BIN সার্টিফিকেট
• ট্রেড লাইসেন্স
• IRC/ERC (প্রযোজ্য হলে)
• ফ্যাক্টরি লাইসেন্স
• চেম্বার/অ্যাসোসিয়েশন মেম্বারশিপ

📑 রিটার্ন ও রিপোর্টিং
• মূসক-৯.১ (শেষ ৩–৫ বছর)
• মূসক-৬.১০ (VDS রিটার্ন, প্রযোজ্য হলে)
• মূসক-৪.৩ (ইনপুট-আউটপুট কো-এফিসিয়েন্ট)
• মূসক-৯.২ (রিফান্ড, থাকলে)

🧾 ক্রয় সংক্রান্ত রেকর্ড
• মূসক-৬.১ (ক্রয় রেজিস্টার)
• মূসক-৬.৩ (VAT চালান)
• ইমপোর্ট ডকুমেন্ট (Bill of Entry)
• মূসক-৬.৮ (VDS সনদ)
• ভেন্ডর BIN তথ্য

💰 বিক্রয় সংক্রান্ত রেকর্ড
• মূসক-৬.২ (বিক্রয় রেজিস্টার)
• মূসক-৬.৩ (ইস্যুকৃত চালান)
• এক্সপোর্ট ডকুমেন্ট
• ডেলিভারি চালান
• অব্যাহতি প্রাপ্ত বিক্রয়ের তথ্য

🏦 ট্রেজারি ও পেমেন্ট
• মূসক-৬.৬ (ট্রেজারি চালান)
• অনলাইন পেমেন্ট রিসিপ্ট
• ইমপোর্টে ভ্যাট প্রদানের প্রমাণ
• এডভান্স ট্যাক্স (AT) সমন্বয়

📊 হিসাব ও আর্থিক নথি
• ট্রায়াল ব্যালেন্স, লেজার, জার্নাল
• প্রফিট & লস অ্যাকাউন্ট
• ব্যালেন্স শিট (৩–৫ বছর)
• ব্যাংক স্টেটমেন্ট

📦 ইনভেন্টরি ও উৎপাদন
• কাঁচামাল ও ফিনিশড গুডস স্টক রেজিস্টার
• GRN ও ইস্যু নোট
• দৈনিক উৎপাদন রিপোর্ট
• BOM (Bill of Materials)

📎 অন্যান্য ডকুমেন্ট
• সাপ্লায়ার ও কাস্টমার কন্ট্রাক্ট
• ট্রান্সপোর্ট বিল
• পূর্ববর্তী অডিট রিপোর্ট
• শোকজের জবাব (যদি থাকে)

⚙️ সিস্টেম ও কমপ্লায়েন্স
• ভ্যাটযোগ্য পণ্য/সেবার তালিকা
• VAT সফটওয়্যার (যদি ব্যবহার করেন)
• মূসক ফর্মের সঠিক সিরিয়াল মেইনটেইন
• প্রতিষ্ঠানে BIN প্রদর্শন

💡 অডিটের আগে করণীয়:
✔ ভ্যাট রিটার্ন ও হিসাব মিলিয়ে নিন
✔ সব ডকুমেন্ট ঠিকভাবে সংরক্ষণ করুন
✔ গুরুত্বপূর্ণ ফাইলের ডিজিটাল ব্যাকআপ রাখুন
✔ অডিট হ্যান্ডেল করার জন্য দায়িত্বপ্রাপ্ত টিম নির্ধারণ করুন
✔ সঠিক ভ্যাট রেট নিশ্চিত করতে শিডিউল রিভিউ করুন

প্রস্তুত থাকুন, কমপ্লায়েন্ট থাকুন, ঝামেলা এড়ান।

(পরিমার্জিত)

eVAT সিস্টেম সাময়িকভাবে বন্ধ প্রযুক্তিগত কারণে eVAT সিস্টেম সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। এই সময়ে অনলাইন VAT কার্যক্রমে...
30/03/2026

eVAT সিস্টেম সাময়িকভাবে বন্ধ প্রযুক্তিগত কারণে eVAT সিস্টেম সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। এই সময়ে অনলাইন VAT কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে। প্রয়োজনীয় কাজ আগে সম্পন্ন করার অনুরোধ রইলো।

ধন্যবাদ
মোঃ রাফিদুল হক রাফি
ইনকাম ট্যাক্স প্রফেশনাল

NBR Launches Online System for Tax Return Extensions!The National Board of Revenue (NBR) has officially extended the ind...
16/03/2026

NBR Launches Online System for Tax Return Extensions!
The National Board of Revenue (NBR) has officially extended the individual tax return deadline to March 31, 2026, for the 2025-2026 assessment year.
Quick Highlights:
✅ New Online Feature: Apply for a "Time Extension" directly via the e-Return portal.
✅ Extra Time: Get up to 90 additional days if your online application is approved.
✅ Zero Penalty: File within the approved extended period without any fines or extra taxes.
With over 4.1 million returns already filed, NBR is making tax compliance faster and smarter.

Md. Rafidull Haque Rafi
Income Tax Professional

FY 2025–26 Tax Planning: এখনই সঠিক সময়!আসসালামু আলাইকুম FY 2025–26 এর ট্যাক্স প্ল্যানিং শুরু করার জন্য এখনই সঠিক সময়।ফেব...
22/01/2026

FY 2025–26 Tax Planning: এখনই সঠিক সময়!

আসসালামু আলাইকুম
FY 2025–26 এর ট্যাক্স প্ল্যানিং শুরু করার জন্য এখনই সঠিক সময়।
ফেব্রুয়ারি ২০২৬ থেকে জুন ২০২৬, প্রায় ৫ মাস সময় হাতে আছে।
এই সময়টাকে ঠিকভাবে ব্যবহার করলে সর্বোচ্চ কর রেয়াত (Tax Rebate) পাওয়া সম্ভব।

কর রেয়াত (Tax Rebate) কিভাবে হিসাব হয়?
কর রেয়াত ক্যালকুলেশনের নিয়ম -
১) মোট কর যোগ্য আয়ের - ৩%
২) মোট বিনিয়োগের ১৫%
৩) ১০,০০,০০০ টাকা
এই তিনটির মধ্যে যেটি কম, সেটিই হবে কর রেয়াতের পরিমান।

এখন প্রশ্ন হলো, যেকোনো বিনিয়োগ বা দানেই কি কর রেয়াত পাওয়া যায়?
উত্তর হলো, "না"। আয়কর আইন অনুযায়ী ৬ষ্ঠ তফসিলের অংশ-৩ এ বিনিয়োগ ও দানের খাতগুলো নিয়ে বিস্তারিত আছে।
_________________________________
বিনিয়োগের কিছু কমন খাত হলো -
১) লাইফ ইন্সুরেন্স প্রিমিয়াম
২) ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)
৩) সরকারি সিকিউরিটিজ
৪) সঞ্চয়পত্র
এছাড়াও আছে প্রভিডেন্ট ফান্ড, সুপার এনুয়েশন ফান্ড, কল্যান তহবিল ও গোষ্টী বিমা তহবিল ইত্যাদি।
_________________________________
একটা বাস্তব উদাহরণ দেখা যাক, একজন পুরুষ, যিনি বেসরকারি চাকুরিজীবী প্রতি মাসে বেতন পান ৭০,০০০। এছাড়া ২ টা বোনাস পান ১ মাসের বেতনের সমান। উল্লেখ্য যে, তাঁর কোনো বিনিয়োগ নেই।
এবার হিসাব দেখি, আসুন
মোট আয়:
(৭০,০০০ × ১২) + ৭০,০০০ = ৯,১০,০০০ টাকা
মোট করযোগ্য আয়:
৯,১০,০০০ × ২/৩ = ৬,০৬,৬৬৭ টাকা
কর হিসাবঃ
৩,৭৫,০০০ টাকা → ০%
বাকি ২,৩১,৬৬৭ টাকা → ১০% = ২৩,১৬৭ টাকা
বিনিয়োগ না থাকলে ট্যাক্স দিতে হবে: ২৩,১৬৭ টাকা
__________________________________
কিন্তু আমরা যদি সঠিক প্ল্যানিং করি তাহলে বিষয়টা অন্যরকম হবে।
ধরা যাক, উনি DPS এ ১,২০,০০০ টাকা বিনিয়োগ করলেন।
কর রেয়াত হিসাবঃ
করযোগ্য আয়ের ৩% = ১৮,২০০ টাকা
বিনিয়োগের ১৫% = ১৮,০০০ টাকা
সর্বোচ্চ সীমা = ১০,০০,০০০ টাকা
কর রেয়াত হবে: ১৮,০০০ টাকা
🔻 চূড়ান্ত করদায়:
২৩,১৬৭ − ১৮,০০০ = ৫,১৬৭ টাকা মাত্র
____________________________________
সঠিক ট্যাক্স প্ল্যানিং করে ১৮,০০০ টাকা বেঁচে গেল।🥳🥳

ট্যাক্স প্ল্যানিং মানে ট্যাক্স ফাঁকি না,ট্যাক্স প্ল্যানিং মানে আইনের ভেতরে থেকে স্মার্ট সিদ্ধান্ত।

আপনি যদি চান, আপনার ইনকাম অনুযায়ী পার্সোনালাইজড ট্যাক্স প্ল্যানিং করা সম্ভব।
কমেন্ট বা ইনবক্সে জানাতে পারেন।

ধন্যবাদ
মোঃ রাফিদুল হক রাফি
ইনকাম ট্যাক্স প্রফেশনাল

আমি : আসসালামু আলাইকুম, হ্যালো।ক্লাইন্ট : ওয়া আলাইকুম আসসালাম ভাই, ফাহিম ভাই আপনার নাম্বার দিছে ট্যাক্স রিটার্ন এর জন্য।...
21/12/2025

আমি : আসসালামু আলাইকুম, হ্যালো।
ক্লাইন্ট : ওয়া আলাইকুম আসসালাম ভাই, ফাহিম ভাই আপনার নাম্বার দিছে ট্যাক্স রিটার্ন এর জন্য।
: হ্যা ভাই, করে দেওয়া যাবে।
: ভাই, আপনার ফি কত?
: রিটার্নের উপর নির্ভর করবে। আপনার ডিটেইলস বললে আমি ফি জানাতে পারবো।
: আমার ট্যাক্স আসবে না। স্যালারি ইনকাম শুধুমাত্র।
: তাহলে ভাই **** টাকা।
: আরে ভাই কি বলেন? আমি গতবার ৫০০ করে করাইছি। আপনি এত বেশি চাচ্ছেন কেন??
: ভাই, কিছু মনে না করলে আপনার গত বছরের রিটার্ন টা দেখা যাবে?
________________________________________
ফাইল টা দেখে ভালোই লাগলো। ৫০০ বেশি নিয়ে ফেলছে, ৩০০ হলে ভালো হতো 😌
________________________________________
এবার ফাইল থেকে কিছু বলি-
প্রথমত উনি গতবছর রিটার্ন দেননি। এটা ২০২৩-২৪ এর ফাইল।
ফাইলে চাকরি থেকে আয় দেখাইছে ২২৪০০০ এবং এর বিপরীতে ব্যয় দেখাইছে শূন্য। ভালো।
নীট সম্পদ হলো ২২৪০০০।
কোনো দায় নেই। কোনো হ্যান্ড ক্যাশ নেই, ব্যাংকেও কোনো টাকা নেই।
কিন্তু অলংকার দেখানো ৩ লক্ষ টাকা।

মানে দাঁড়াচ্ছে,
২,২৪,০০০ টাকার নীট সম্পদ
আর অলংকার ৩,০০,০০০ টাকার! 🙃
_______________________________________
আপনাদের আবার অডিটের কথা বললে বলেন "টাকা বেশি নেওয়ার ধান্ধা" 🤣
_______________________________________
মনে রাখবেন, ট্যাক্স রিটার্ন কোনো ফরমালিটি না।
এটা আপনার নামে সাবমিট হওয়া একটি লিগ্যাল ও ফিনান্সিয়াল ডকুমেন্ট।
যার দায় আপনার, রিটার্ন বানানো ব্যক্তির না।

পরিশেষে, এইভাবে ৫০০ টাকা দিয়ে ফাইল না করিয়ে "নিজের ফাইল নিজেই করেন" অথবা "একজন ট্যাক্স প্রফেশনাল দিয়ে করান"

আসসালামু আলাইকুম
মোঃ রাফিদুল হক রাফি
ইনকাম ট্যাক্স প্রফেশনাল

14/12/2025

আসসালামু আলাইকুম

কেন আয়কর রিটার্ন নিরীক্ষা বা নজরদারিতে পড়ে
??

আয়কর রিটার্ন নিরীক্ষা বা নজরদারিতে পড়ার পেছনে সাধারণত তথ্যের অসামঞ্জস্য, অস্বাভাবিক আর্থিক আচরণ এবং ঝুঁকিপূর্ণ লেনদেন প্রধান কারণ হিসেবে কাজ করে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বর্তমানে সরাসরি অডিট না করলেও রিটার্ন যাচাইয়ের জন্য বিভিন্ন নোটিশ প্রদান করছে।

নিম্নোক্ত কারণে করদাতারা নজরদারি বা নিরীক্ষার আওতায় আসতে পারেন—

- রিটার্নের তথ্যের সঙ্গে ব্যাংক লেনদেন, উৎসে কর কর্তন ও আয়-ব্যয়ের অসামঞ্জস্য

- আগের বছরের তুলনায় হঠাৎ অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি এবং তার বৈধ উৎসের ব্যাখ্যার অভাব

- কম আয় দেখিয়ে বেশি সম্পদ প্রদর্শন

- ব্যবসায় ব্যয় অস্বাভাবিক বেশি দেখানো

- উৎসে কর কর্তনের ভুল দাবি বা দাবি না করা

- অসম্পূর্ণ বা ভুল কাগজপত্র দাখিল

- হাতে নগদ অর্থ বা ঋণ অস্বাভাবিক বেশি দেখানো

- উচ্চ ঝুঁকিপূর্ণ খাতে (নির্মাণ, ঠিকাদারি, জমি-গাড়ি ব্যবসা ইত্যাদি) যুক্ত থাকা

- ব্যাংকে বড় অঙ্কের লেনদেন রিটার্নে উল্লেখ না করা

- সম্পদ ক্রয়-বিক্রয়ের তথ্য গোপন করা

- বিনিয়োগ সংক্রান্ত ভুল বা অতিরঞ্জিত তথ্য দেওয়া

- দৈবচয়ন পদ্ধতিতে নিরীক্ষার আওতায় পড়া

- প্রথমবার রিটার্নে অতিমাত্রায় সম্পদ দেখানো বা দীর্ঘ বিরতির পর রিটার্ন দাখিল

- পূর্ববর্তী নিরীক্ষায় সমস্যা ধরা পড়া

পরিশেষে আয়কর রিটার্নে স্বচ্ছতা, তথ্যের সামঞ্জস্য এবং সঠিক ডকুমেন্টেশন নিশ্চিত করা গেলে নিরীক্ষা ও অপ্রয়োজনীয় ভোগান্তির ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

মোঃ রাফিদুল হক রাফি
আয়কর আইনজীবী

ট্যাক্স রিটার্ন নিয়ে নভেম্বরে ভাবলেই হবে??আমরা জানি নভেম্বরের ৩০ তারিখ ট্যাক্স রিটার্ন সাবমিট করার শেষ সময়।তো আমরা বেশির...
19/11/2025

ট্যাক্স রিটার্ন নিয়ে নভেম্বরে ভাবলেই হবে??
আমরা জানি নভেম্বরের ৩০ তারিখ ট্যাক্স রিটার্ন সাবমিট করার শেষ সময়।
তো আমরা বেশিরভাগ মানুষ ওই সময়টাতেই ট্যাক্স নিয়ে চিন্তাভাবনা করি। কিন্তু আসলে বিষয়টা এত সহজ না।
আচ্ছা, চলেন শুরু করা যাক।
আমরা জানি আমাদের দেশের অর্থবছর ১লা জুলাই থেকে ৩০শে জুন পর্যন্ত। তাহলে ১লা জুলাই,২০২৪ থেকে ৩০শে জুন,২০২৫ এর সব আয়-ব্যয়ের হিসাব দিতে হবে করবর্ষ ২০২৫-২৬ এ।
এখন আমি যদি ২০২৫ এর নভেম্বরে এসে ট্যাক্সের হিসাব করি তাহলে হবে??
উত্তর: না, সব সময় হবে না।
কারণ, ট্যাক্স প্ল্যানিং আসলে নভেম্বরের বিষয় না।
অর্থবছর শেষ হওয়ার ২-৩ মাস আগেই ট্যাক্স নিয়ে ভাবা উচিত। কত বিনিয়োগ করলে সর্বোচ্চ ট্যাক্স রিবেট পাওয়া যাবে!!
সুতরাং, ট্যাক্স আসলে শুধুমাত্র নভেম্বরেই ভাবার বিষয় না। অর্থবছর শেষ হওয়ার আগেই প্ল্যান করলে সর্বোচ্চ রেয়াত পাওয়া যায় সহজে, নিশ্চিন্তে।
তাই ট্যাক্স রিটার্ন শুধু নভেম্বরের তাড়া নয়।
এটা স্মার্ট প্ল্যানিংয়ের বিষয় যা শুরু হওয়া উচিত বছরের শেষ হওয়ার আগেই।
ধন্যবাদ
মোঃ রাফিদুল হক রাফি

অফিসের কাজ, নিজের পারসোনাল কিছু কাজ, কি করছি??, কেন করছি?? কি হবে এইসব করে?? কোনো সফলতা আসবে কি??গতকাল হঠাৎ করেই এইসব প্...
15/11/2025

অফিসের কাজ, নিজের পারসোনাল কিছু কাজ, কি করছি??, কেন করছি?? কি হবে এইসব করে?? কোনো সফলতা আসবে কি??

গতকাল হঠাৎ করেই এইসব প্রশ্নে নিজেকে অনেক লো মনে হচ্ছিলো। ইউটিউব আর ফেসবুক ঘাটাঘাটি করে একটা সুন্দর ভিডিও পাইলাম।

*STOP*
S= STOP.
T= Take a deep breath.
O= Observe.
P= Proceed mindfully.

বিষয়টা নিজের মতো করে একটু বুঝায়ে বলার চেষ্টা করি।

S for Stop
যা করছি, করতে চাচ্ছি, করতে পারি নাই, পারবো কি পারবো না?
সব চিন্তা এখানেই STOP
কখনো কখনো এগিয়ে যাওয়ার প্রথম কাজটাই হলো থেমে যাওয়া।

T for Take a deep breath
প্রথমে একটা নিঃশ্বাস নেই। জীবনে অনেকদিন পর কোনো একটা ভালো জিনিস হতে দেখলে যেমন স্বস্তির নিঃশ্বাস নেয় ওইরকম। এরপর আস্তে আস্তে নিঃশ্বাস টা ছাড়ি। এইভাবে ২-৩ বার প্রসেস টা ফলো করি।

O for Observe
নিজের পরিস্থিতি, অনুভূতি, পারিপার্শ্বিক সবকিছু নিয়ে চিন্তা গুলা দেখতে থাকতে হবে। কি করলে হবে, কি করা যাবে না। কেন করা লাগবে, কেন করা যাবে না। সব চিন্তা করা লাগবে। শেষ। স্টপ।

সবশেষে P for Proceed Mindfully
এবার শান্তভাবে শুরু করা লাগবে। বিসমিল্লাহ বলে শুরু করে দেওয়া লাগবে।
_____________________________________
ছোট এই প্র্যাকটিসটা সত্যিই লাইফ-চেঞ্জিং।
চাপ কমায়, ভুল কমায়, আর মাথা পরিষ্কার করে।
একবার প্র্যাকটিস করে দেখেন।ফা রাকটা অনুভব করতে সময় লাগবে না।

পরিশেষে, কখনো কখনো এগিয়ে যাওয়ার প্রথম কাজটাই হলো থেমে যাওয়া।

ধন্যবাদ
মোঃ রাফিদুল হক রাফি

আসসালামু আলাইকুম ইদানীং ধারা ২১২ অনুযায়ী নোটিশ পাচ্ছেন অনেকেই।আসুন, ধারা ২১২ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।ধারা ২১২ : ক...
10/11/2025

আসসালামু আলাইকুম

ইদানীং ধারা ২১২ অনুযায়ী নোটিশ পাচ্ছেন অনেকেই।

আসুন, ধারা ২১২ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি।

ধারা ২১২ : কর ও অন্যান্য অংক পরিশোধ এড়িয়ে যাওয়া।

যদি উপকর কমিশনারের ধারণা হয় যে কোনো করদাতা ইচ্ছাকৃতভাবে কর বা অন্য প্রদেয় অঙ্ক পরিশোধ এড়িয়েছেন, তবে তিনি নোটিশ দিয়ে সংশ্লিষ্ট করবর্ষের রিটার্ন ও দলিল জমা এবং এড়ানো কর পরিশোধ করতে বলতে পারেন।

১) রিটার্ন দাখিল ও কর পরিশোধ করলে রিটার্ন গ্রহণ করা হবে, না করলে কর নির্ধারণ (ধারা ১৮৩/১৮৪) হবে।

২) নোটিশ জারির আগে অতিরিক্ত কর কমিশনারের লিখিত অনুমোদন লাগবে।

৩) রিটার্ন বা কর নির্ধারণ না থাকলে নোটিশ যেকোনো সময়, অন্য ক্ষেত্রে সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত দেওয়া যাবে।

৪) প্রয়োজনে পূর্বের করবর্ষেও নতুনভাবে কার্যক্রম শুরু করা যেতে পারে, তবে আগের ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

৫) কর এড়ানো মানে: আয় কম দেখানো, আয় গোপন রাখা, অতিরিক্ত ছাড়/লোকসান দাবি করা, বা করযোগ্য আয়কে করমুক্ত হিসেবে দেখানো।

উদ্দেশ্য:
এই বিধান কর ফাঁকি রোধ, প্রকৃত আয় নিরূপণ এবং কর ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য প্রণীত।

মোঃ রাফিদুল হক রাফি

ট্যাক্স কনসালটেন্সিতে আসল খেলাটা কোথায়?অনেকেই ভাবেন ট্যাক্স কনসালটেন্সি মানে শুধু সংখ্যা, রিটার্ন আর জটিল সব আইন। কিন্তু...
09/11/2025

ট্যাক্স কনসালটেন্সিতে আসল খেলাটা কোথায়?
অনেকেই ভাবেন ট্যাক্স কনসালটেন্সি মানে শুধু সংখ্যা, রিটার্ন আর জটিল সব আইন। কিন্তু সত্যি বলতে, এই পেশাটা সংখ্যার নয়, সম্পর্কের।
এটা হলো মানুষের সাথে মানুষের বিশ্বাস এবং যোগাযোগের কাজ। আর ঠিক এই জায়গাতেই ‘কাস্টমার সার্ভিস’ পুরো খেলাটা পাল্টে দেয়। আমি একে বলি এই পেশার ‘সাইলেন্ট সুপারপাওয়ার’।

কেন কাস্টমার সার্ভিসই আসল গেম চেঞ্জার?
আজকের ক্লায়েন্টরা শুধু একজন 'রিটার্ন ফাইলার' চান না।
তারা এমন একজন পার্টনার চান যিনি তাদের কথা শুনবেন, জটিল বিষয় সহজ করে বুঝিয়ে দেবেন এবং যখন কোনো সমস্যা আসবে, তখন পাশে থাকবেন।
সাধারণ কনসালটেন্সি আর অসাধারণ কনসালটেন্সির মধ্যে এটাই মূল পার্থক্য।

যে বিষয়গুলো ট্যাক্স কনসালটেন্সিকে সত্যিকার অর্থে আলাদা করে তোলে:

🔹 ১. যোগাযোগ:
যোগাযোগ ভরসার প্রথম ধাপ। ক্লায়েন্ট যখন কল বা মেসেজ করেন, তিনি দ্রুত উত্তর আশা করেন। একজন ব্যস্ত, ধরাছোঁয়ার বাইরের কনসালটেন্টের চেয়ে একজন ‘Responsive’ (সাড়া দেন এমন) কনসালটেন্টের মূল্য ক্লায়েন্টের কাছে হাজারগুণ বেশি। আপনার দ্রুত উত্তর ক্লায়েন্টকে এই ভেবে নিশ্চিন্ত করে যে, "হ্যাঁ, আমার জন্য কেউ একজন আছেন।"

🔹 ২. জটিলতা নয়, সহজ করুন:
ক্লায়েন্টের আইনি পরিভাষা শোনার ধৈর্য বা আগ্রহ কোনটিই নেই। তারা শুধু জানতে চান, "আমার কী করা উচিত?" আপনি যখন জটিল ট্যাক্সের বিষয়গুলো সহজ বাংলায় বুঝিয়ে বলতে পারবেন, তখন আপনি শুধু ফি নয়, তাদের বিশ্বাসও অর্জন করবেন।

🔹 ৩. ক্লায়েন্ট নয়, পার্টনার ভাবুন:
ব্যাপারটা শুধু একটা ফাইল সাবমিট করা নয়। তাদের ব্যবসাটা বুঝুন, তাদের লক্ষ্য কী সেটা জানুন, তাদের আসল সমস্যাটা কোথায় তা খুঁজে বের করুন। এই সম্পর্ক যখন 'সার্ভিস' থেকে 'পার্টনারশিপ'-এ পরিণত হবে, তখন আপনি আর শুধু কনসালটেন্ট থাকবেন না, একজন সত্যিকারের 'অ্যাডভাইজর' হয়ে উঠবেন।

🔹 ৪. গোপনীয়তা:
ডেটা মানেই বিশ্বাস। আপনার কাছে ক্লায়েন্টের সবচাইতে সংবেদনশীল তথ্য থাকে। তথ্যের সামান্য এদিক-ওদিক আপনার বছরের পর বছর ধরে গড়া বিশ্বাস এক মুহূর্তে নষ্ট করে দিতে পারে।

🔹 ৫. শুধু সার্ভিস নয়, স্বস্তি দিন:
রিটার্ন যে কেউ ফাইল করতে পারে। কিন্তু ক'জন ক্লায়েন্টকে মানসিক শান্তি দিতে পারেন? আপনার সাথে কথা বলে ক্লায়েন্ট যেন ভরসা পায়, দুশ্চিন্তামুক্ত হয়—এটাই আসল অভিজ্ঞতা।

শেষ কথা:কাস্টমার সার্ভিস কোনো ‘অতিরিক্ত সুবিধা’ (add-on) নয়। এটি একটি সফল ট্যাক্স কনসালটেন্সি ফার্মের আত্মা।

Customer service is not an option - It's the foundation.

মোঃ রাফিদুল হক রাফি



Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaxtalkwithRafi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share