BD Tax Clinic

BD Tax Clinic Trusted Tax Advisor in Bangladesh

প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খুলতে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয...
13/05/2026

প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খুলতে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। শুধু তাই নয়, বিআইএনের বিপরীতে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলও করতে হবে। লক্ষ্য কর জাল বৃদ্ধি করা।

আসন্ন ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে এমন বিধান অন্তর্ভুক্ত করতে যাচ্ছে বলে জানা গেছে।


10/05/2026

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের ভাষ্য মতে, আগামী অর্থ বছর থেকে অনলাইনে ট্যাক্স রিফান্ড সিস্টেম চালু হতে যাচ্ছে। নিঃসন্দেহে ট্যাক্স রিফান্ড সিস্টেম চালু হলে সাধারণ মানুষের আয়কর রিটার্ন দাখিল করার আগ্রহ বৃদ্ধি পাবে।

শিক্ষার্থী, গৃহিণী অথবা যাদের করযোগ্য আয় নেই কিন্তু টিআইএন আছে, তারা যদি আয়কর রিটার্ন দেওয়ার সময় তাদের দেওয়া অতিরিক্ত উৎস কর রিফান্ড পায় তাহলে আয়কর রিটার্নের সংখ্যা অনেক বেড়ে যাবে।
পাশাপাশি এনবিআর যখন রিস্ক বেসড অডিট করতে গিয়ে যদি দেখে কেউ আয় গোপন করেছে অথবা ভুল তথ্য দিয়ে রিফান্ড নিয়েছে, তবে তাকে সহজেই ভারী জরিমানা করতে পারবে।

ঘরে বসে অনলাইন রিটার্ন দাখিল করার সাথে সাথে আপনার ব্যাংক হিসাব অথবা এমএফএস (বিকাশ/নগদ ইত্যাদি) একাউন্টে আয়করের টাকা ফেরত আসার মতো সিস্টেম চালু করা সত্যিই প্রশংসার দাবি রাখে।

👉 যেকোনো প্রশ্ন, সহযোগিতা কিংবা পরামর্শের জন্য এবং ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে যোগাযোগ করুন। আমাদের আছে একঝাঁক প্রবীণ ও নবীন আইনজীবী সমন্বিত দল।

BD TAX CLINIC
Address: House No-286/D (1st Floor), Nayatala Road, Boro Moghbazar, Dhaka - 1000.
Call/ WhatsApp: +880 1711 940 482
Mail: [email protected]



#করফাকি #করযোগ্য #আয়কর #রিটার্ন #অনলাইনে #রিফান্ড #দাবি

মোটরসাইকেল মালিকদের দিতে হবে আয়কর – নতুন নির্দেশনা🚨 মোটরসাইকেল মালিকদের জন্য আসছে নতুন চাপ? 😳🏍️নতুন নির্দেশনা অনুযায়ী, ...
09/05/2026

মোটরসাইকেল মালিকদের দিতে হবে আয়কর – নতুন নির্দেশনা

🚨 মোটরসাইকেল মালিকদের জন্য আসছে নতুন চাপ? 😳🏍️
নতুন নির্দেশনা অনুযায়ী, ভবিষ্যতে মোটরসাইকেল মালিকদেরও দিতে হতে পারে আয়কর! 💸

যে মোটরসাইকেল একসময় ছিল সাধারণ মানুষের চলাচলের সহজ মাধ্যম, সেটাই কি এখন হয়ে উঠবে বাড়তি খরচের কারণ? 🤔

📌 মধ্যবিত্ত ও চাকরিজীবীদের বড় একটি অংশ প্রতিদিনের যাতায়াতে মোটরসাইকেলের ওপর নির্ভরশীল।
📌 এমন পরিস্থিতিতে নতুন কর আরোপ হলে অনেকের মাসিক খরচ আরও বেড়ে যেতে পারে।
📌 আবার কেউ বলছেন—যার সামর্থ্য আছে, তার কর দেওয়া উচিত।

⚖️ এখন প্রশ্ন হলো—
এটা কি সত্যিই ন্যায্য সিদ্ধান্ত,
নাকি সাধারণ মানুষের ওপর নতুন করে আর্থিক চাপ তৈরি করবে?

যদি এই নির্দেশনা ভবিষ্যতে সত্যিই কার্যকর হয়,🙂

আপনার মতামত কী? 👇

✔️ “সমর্থন করি” নাকি ❌ “সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত”?

কমেন্টে জানান এবং পোস্টটি শেয়ার করুন 🗣️

゚viralシ আয়কর রিটার্ন জমা ও দাখিল

আপনি যদি আপনার সম্পদ বা আয় গোপন করে জিরো রিটার্ন দিয়ে মনে করেন বেঁচে গেছেন, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, আয়...
08/05/2026

আপনি যদি আপনার সম্পদ বা আয় গোপন করে জিরো রিটার্ন দিয়ে মনে করেন বেঁচে গেছেন, তাহলে এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা। কারণ, আয়কর অফিস আপনাকে নোটিশ দিয়ে আপনার আয় ও সম্পদ সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র যেকোনো সময় চাইতে পারে।

জিরো রিটার্ন দেওইয়ার এক বছর পর আসতে পারে আপনার শুনানির নোটিশ। তখন যদি প্রয়োজনীয় দলিলাদি না থাকে অথবা সেগুলোর সাথে আপনার আয়কর রিটার্নের গরমিল পাওয়া যায়, তবে আপনার জরিমানা আর ভোগান্তির কোনো শেষ থাকবে না।

ঘরে বসে সঠিকভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

👉 যেকোনো প্রশ্ন, সহযোগিতা কিংবা পরামর্শের জন্য যোগাযোগ করুন। আমাদের আছে একঝাঁক প্রবীণ ও নবীন আইনজীবী সমন্বিত দল।

BD TAX CLINIC
Address: House No-286/D (1st Floor), Nayatala Road, Boro Moghbazar, Dhaka - 1000.
Call/ WhatsApp: +880 1711 940 482
Mail: [email protected]

#করযোগ্য #রিটার্ন #করদাতা #টিআইএন #করফাকি #আয়কর #করযোগ্য #অনলাইনে

আপনারা যারা নিজেরাই নিজেদের আয়কর রিটার্ন পূরণ করছেন বা প্রফেশনাল নয় এমন কাউকে দিয়ে আপনার আয়কর রির্টান পূরণ করাচ্ছেন, ত...
07/05/2026

আপনারা যারা নিজেরাই নিজেদের আয়কর রিটার্ন পূরণ করছেন বা প্রফেশনাল নয় এমন কাউকে দিয়ে আপনার আয়কর রির্টান পূরণ করাচ্ছেন, তারা সবাই সাবধান হয়ে যান, কেননা জাতীয় রাজস্ব বোর্ড এমন বেশ কিছু সিন্ধান্ত নিতে যাচ্ছেন যা ভবিষ্যতে আপনাকে বিপদে ফেলতে পারে।

আয়কর অফিসের নোটিশ পেলে কী করবেন? এ জন্য কিছু করণীয় আছে। এবার দেখা যাক, নোটিশ পেলে করণীয় ধাপগুলো কী কী।১. অবহেলা করবেন না...
30/04/2026

আয়কর অফিসের নোটিশ পেলে কী করবেন?
এ জন্য কিছু করণীয় আছে। এবার দেখা যাক, নোটিশ পেলে করণীয় ধাপগুলো কী কী।

১. অবহেলা করবেন না:
অনেকেই এ ধরনের নোটিশকে পাত্তা দেন না; কিন্তু এমন নোটিশ কখনোই হালকাভাবে নেবেন না। এটি রাষ্ট্রের সংস্থা থেকে পাঠানো নোটিশ। তাই অবহেলা করলে একতরফা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

২. বিষয়বস্তু বোঝার চেষ্টা করুন:
প্রথমেই আপনি নোটিশের বিষয়বস্তু বোঝার চেষ্টা করুন। নোটিশে কী চাওয়া হয়েছে বা কী বিষয়ে বলা হয়েছে, তা মনোযোগ দিয়ে পড়ুন।

৩. ধারা কী:
নোটিশটি যে বিষয়ে দেওয়া হয়েছে, তা আয়কর, কাস্টমস ও ভ্যাট আইনের কোন আইনের ধারা বা অংশের ভিত্তিতে দেওয়া হয়েছে, তা ভালোভাবে বুঝে নিন।

৪. কবে যেতে হবে:
নোটিশের তারিখ খেয়াল রাখতে হবে। বিশেষ করে নোটিশের জবাব দেওয়ার শেষ তারিখ বা শুনানির তারিখ নিশ্চিত করুন। সেই অনুযায়ী নিজে পদক্ষেপ নিন বা আইনজীবীকে পদক্ষেপ নিতে বলুন।

৫. প্রস্তুতি নিন:
নোটিশ পাওয়ার পর যথাসময়ে যেন জবাবসহ সব পদক্ষেপ নেওয়া হয়, তা নিশ্চিত করুন। নির্ধারিত তারিখে উত্তর, প্রয়োজনীয় দলিলপত্র জমা দিন বা শুনানিতে উপস্থিত হন।

৬. প্রয়োজনে সময় বাড়ান:
প্রস্তুতির ঘাটতি থাকলে কর অফিসে গিয়ে সময় বাড়াতে পারেন। এ জন্য নির্দিষ্ট কর্মকর্তার কাছ আবেদন করুন।

৭. দলিলপত্র জোগাড় করুন:
এনবিআরের চাহিদা অনুসারে দলিলপত্র, সনদ জোগাড় করে রাখুন। এর পাশাপাশি নোটিশের প্রতিটি চাহিদা অনুযায়ী প্রমাণসহ স্পষ্ট ব্যাখ্যা পেশ করুন।

৮. পেশাদারের সহায়তা নিন:
হিসাব ও আইন জটিল হলে একজন অভিজ্ঞ কর আইনজীবী ও পরামর্শকের সাহায্য নিন।

👉 যেকোনো প্রশ্ন, সহযোগিতা কিংবা পরামর্শের জন্য যোগাযোগ করুন। আমাদের আছে একঝাঁক প্রবীণ ও নবীন আইনজীবী সমন্বিত দল।

BD TAX CLINIC
Address: House No-286/D (1st Floor), Nayatala Road, Boro Moghbazar, Dhaka - 1000.
Call/ WhatsApp: +880 1711 940 482
Mail: [email protected]

#করযোগ্য #নোটিশ #রিটার্ন #করদাতা #টিআইএন #খেলাপি

29/04/2026

অডিটের ​তালিকায় আপনার নাম আছে কি???

স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২০২৪ করবর্ষের দাখিলকৃত আয়কর নথি থেকে ৭২,৩৪১টি রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

এর আগে ১ম পর্যায়ে জুলাই মাসে র‍্যান্ডম সিলেকশনের মাধ্যমে ১৫,৪৯৪টি মামলা অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।

এবার অডিট নির্বাচনের ক্ষেত্রে 'Risk Based Audit Criterion' অনুসরণ করা হয়েছে।এই প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল বা হাতে কলমে হস্তক্ষেপের সুযোগ নেই, যা দুর্নীতি রোধে এবং করদাতাদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রতিটি সার্কেল থেকে সর্বনিম্ন ২০ জন এবং সর্বোচ্চ ২০০ জন করদাতাকে এই অডিটের জন্য নির্ধারণ করা হয়েছে।

অডিটের ​তালিকায় আপনার নাম আছে কিনা তা জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট থেকে দেখে নিন অথবা জানতে আমাদেরকে কল/ম্যাসেজ করতে পারেন।

👉 যেকোনো প্রশ্ন, সহযোগিতা কিংবা পরামর্শের জন্য যোগাযোগ করুন। আমাদের আছে একঝাঁক প্রবীণ ও নবীন আইনজীবী সমন্বিত দল।

BD TAX CLINIC
Address: House No-286/D (1st Floor), Nayatala Road, Boro Moghbazar, Dhaka - 1000.
Call/ WhatsApp: +880 1711 940 482
Mail: [email protected]

#করযোগ্য #নোটিশ #রিটার্ন #করদাতা #টিআইএন #খেলাপি

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য কর বর্ষ ২০২৩-২০২৪ এর দাখিলকৃত আয়কর রির্টান থেকে ২য় ধাপে মোট ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বা...
28/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য কর বর্ষ ২০২৩-২০২৪ এর দাখিলকৃত আয়কর রির্টান থেকে ২য় ধাপে মোট ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর.

সাধু সাবধান

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ...
27/04/2026

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ও অন্যরা...
26/04/2026

প্রাক-বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ও অন্যরা...

এনবিআরের মানুষের পকেট কাটার আরেকটা নমুনা। যার ভ্যাট নাই। সেই কেন ভ্যাট নিবন্ধন নিবে?
20/04/2026

এনবিআরের মানুষের পকেট কাটার আরেকটা নমুনা। যার ভ্যাট নাই। সেই কেন ভ্যাট নিবন্ধন নিবে?

Address

286/D, Nayatola Road, Moghbazar
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when BD Tax Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BD Tax Clinic:

Share