Rahman Maksud & Associates

Rahman Maksud & Associates One -stop Service center for
Income Tax, VAT, Accounting, BIDA, RJSC Matters

24/04/2026

আপনি অর্থ উপার্জন করে একবার ট্যাক্স দিবেন। এরপর সেই টাকা দিয়ে সম্পত্তি কিনলে সেখানে বিভিন্ন ধরনের ভ্যাট-ট্যাক্স দিবেন। এরপর আপনার মৃত্যুর পর ওয়ারিশগণ সেই সম্পত্তির ভাগ পেলে তাদেরকেও ট্যাক্স দেয়ার বিধান চালু হতে যাচ্ছে!

23/04/2026

NBR এর কাছে আপনার সব ডকুমেন্টস এভেইলেবল, তাই ট্যাক্স ফাঁকি দেয়ার আর কোনো সুযোগ নেই।

চেয়্যারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড।

15/04/2026

এদেশে জমি/ফ্ল্যাট বিক্রির সময় উৎসে আয়কর (গেইন ট্যাক্স) এর টাকা ক্রেতাকে বহন করার একটা বাজে রীতি রয়েছে। যেখানে লাভ করে বিক্রেতা কিন্তু তার ট্যাক্স দিতে হয় ক্রেতাকে! এই সিস্টেমটা চেঞ্জের কথা বলেছে NBR চেয়ারম্যান।

01/04/2026

আলহামদুলিল্লাহ, আরও একটি আয়কর বর্ষের সফল সমাপ্তি! 💼✨

​ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমা দেওয়ার বর্ধিত সময়সীমা আজ ৩১শে মার্চ শেষ হলো। বারবার সময় বৃদ্ধির পর আজকের ডেডলাইনটি ছিল আমাদের আয়কর আইনজীবীদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

আলহামদুলিল্লাহ, প্রতিটি করদাতার কাজ আমি আমার সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে বুঝিয়ে দিতে পেরেছি​🖍️🖍️।

সকল ক্লায়েন্ট ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক ধন্যবাদ,আমার প্রতি আস্থা রাখার জন্য।

ফেব্রুয়ারী -২০২৬ ইং মাসের ভ্যাট রিটার্ন সাবমিশন এর মেয়াদ ২৯-০৩--২০২৬ ইং তারিখ পর্যন্ত NBR বর্ধিত করা হলো।
15/03/2026

ফেব্রুয়ারী -২০২৬ ইং মাসের ভ্যাট রিটার্ন সাবমিশন এর মেয়াদ ২৯-০৩--২০২৬ ইং তারিখ পর্যন্ত NBR বর্ধিত করা হলো।

10/03/2026

'ভারত থে‌কে ৫ হাজার টন ডি‌জেল এসে‌ছে"; "ভারতের কাছে জ্বালানি সহায়তা চাইল বাংলাদেশ!" শিরোনামে খবর করেছে কয়েকটি সংবাদমাধ্যম। এমনভাবে ফ্রেমিং করা হয়েছে, তাতে মনে হচ্ছে, ভারতের কাছ থেকে মাগনায় ডিজেল নিচ্ছে।

প্রকৃত ঘটনা হলো, দুই দেশের চুক্তিতে ২০২২ সালের ডিসেম্বরে যে বাংলাদেশ-ভারত পাইপলাইন চালু হয়েছে, তা অনুযায়ী বাংলাদেশের কাছে ভারত প্রথম তিন বছর বছরে দুই লাখ টন, পরের তিন বছর তিন লাখ টন, পরবর্তী চার বছর পাঁচ লাখ টন এবং এরপর প্রতি বছর ১০ লাখ টন করে ডিজেল বিক্রি করবে।

বাংলাদেশ আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী দাম দেবে।

বাংলাদেশ ভারত থেকে যে ডিজেল কেনে, তা মধ্যপ্রাচ্য থেকে আনা ক্রুড ওয়েল রিফাইন ক‌রে উৎপাদিত নয়।

ভারতের আসামে তেলের খনি আছে। সেখনকার ক্রুড ওয়েল রিফাইন করে, ভারত পূর্ব এবং উত্তর-পূর্ব অঞ্চলের ডিজেল চাহিদা মেটায়। এই ডিজেল সড়ক পথে পশ্চিম, উত্তর এবং দক্ষিণ ভারতে নেওয়া ব্যাপক ব্যয় বহুল। তাই ভারতকে মোট চাহিদার ৮৫ শতাংশ তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। আর আসামের তেল দিয়ে পূর্ব এবং উত্তর-পূর্ব অঞ্চলের চাহিদা মিটিয়ে বাকিটা বাংলাদেশ, নেপাল, ভূটানে রপ্তানি করে।

এখানে সহায়তা খয়রাতের কিছু নেই। ১৩০ কিলোমিটার পাইপলাইন নির্মাণে ভারত ৭৫ শতাংশ ব‌্যয় দি‌য়ে‌ছিল, বাংলাদেশে ডিজেল রপ্তানি করতে।

পাইপলাইনটির সমালোচনা করা হয়েছিল, কারণ সেই সময়ে প্রিমিয়াম (প্রতি ব্যারেলের পরিবহন খরচ) ধরা হয়েছিল ৫.৫ ডলার ধরা হয়েছে। কারণ, পাইপলাইনে পরিবহন ব্যয় শূন্য হওয়ার কথা। কিন্তু ভারত পাইপ লাইন নির্মাণের ব্যয় ধরে প্রিমিয়াম নির্ধারণ করেছে। আন্তর্জাতিক বাজার থেকে বাংলাদেশ যে ডিজেল কেনে, তার প্রিমিয়াম ২.৫ ডলার।

প‌রিবহন ব‌্যয়ের কার‌ণে আসা‌মের ডি‌জেল ভার‌তের অন‌্যান‌্য অং‌শে প‌রিবহ‌নের চে‌য়ে বাংলাদেশে রপ্তা‌নি করা দেশ‌টির জন‌্য লাভজনক। আর আন্তর্জাতিক বাজার দরে দাম দি‌তে হ‌লেও, প্রিমিয়াম বেশি হলেও, আন্তর্জাতিক বাজারে অপ্রতুলনতার কারণে, এখন ভারত থেকে কেনা লাভজনক। উইন উইন সিচু‌য়েশ‌ন উভ‌য়ের জন‌্য।

বাংলাদেশ গত জানুয়ারিতেও ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনেছে চুক্তি অনুযায়ী। ২০২৪-২০২৫ অর্থ বছরে ৭৯ হাজার টন কিনেছে। কিন্তু কড়কড়া ডলার খরচ করে কেনা ডিজেলকে 'ভারতের কাছ থেকে জ্বালানি সহায়তা' বলে ফ্রেমিং করা হচ্ছে। যেন মাগনা দিচ্ছে।

05/03/2026

📩 **আয়কর অফিস থেকে SMS পেয়েছেন? করণীয় জানুন।**

সম্প্রতি অনেক করদাতার মোবাইলে আয়কর বিভাগ থেকে নিম্নোক্ত বার্তাটি পাঠানো হয়েছে, যেখানে ২০২৫–২০২৬ কর বছরের eReturn নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার অনুরোধ করা হয়েছে।

🔎 **যাদের জন্য প্রযোজ্য:**
✅ যাদের TIN রয়েছে কিন্তু এখনো রিটার্ন দাখিল করেননি।
➡️ অনুগ্রহ করে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত আপনার আয়কর রিটার্ন দাখিল করুন।
➡️ দেরি করলে জরিমানা ও অন্যান্য জটিলতায় পড়তে পারেন।

✅ যারা ইতোমধ্যে রিটার্ন দাখিল করেছেন।
➡️ আপনারা নিশ্চিন্ত থাকুন। এ ধরনের অটোমেটেড SMS অনেক সময় সবার কাছেই চলে যায়।
➡️ রিটার্ন সাবমিট ও Acknowledgement কপি সংরক্ষণ করে রাখুন।

⚠️ **গুরুত্বপূর্ণ:**
বর্তমানে NBR এর অটোমেশন সিস্টেম ব্যাংক হিসাব ও অন্যান্য তথ্যের সাথে রিটার্ন তথ্য মিলিয়ে দেখছে। তাই সঠিক ও সম্পূর্ণ তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা অত্যন্ত জরুরি।

সচেতনতায় ও ধন্যবাদান্তে,

মাকসুদুর রহমান
কর আইনজীবি,
জাতীয় রাজস্ব বোর্ড

রেকর্ড চতুর্থবারের মত ব্যাক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমাদানের সময় বাড়ানো হলো মার্চ ৩১, ২০২৬ ইং পর্যন্ত
26/02/2026

রেকর্ড চতুর্থবারের মত ব্যাক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমাদানের সময় বাড়ানো হলো মার্চ ৩১, ২০২৬ ইং পর্যন্ত

জানুয়ারী ২০২৬ ইং মাসের ভ্যাট  রিটার্ন দাখিলের সময় ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
15/02/2026

জানুয়ারী ২০২৬ ইং মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময় ২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

04/02/2026

🌀গোপন/লুকানো/অপ্রদর্শিত সম্পদের উপর যে প্রক্রিয়ায় আয়কর ধার্য করা হয়:

👉কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি লুকানো সম্পদের সন্ধান পাওয়া যায়, যা ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান তার ট্যাক্স ফাইলে প্রদর্শন করেনি তাহলে সেটি তার আয় হিসেবে গণ্য করা হয় এবং যে বছরের সম্পদ লুকানো হয়েছে, ওই বছরের আয়কর হার অনুযায়ী তার আয়কর হিসাব করা হয়।

⚠️আইন অনুযায়ী, এক বছর আগে লুকানো সম্পদের সন্ধান পাওয়া গেলে—প্রযোজ্য করের উপর ১০ শতাংশ জরিমানা দিতে হয়, দুই বছর আগের হলে ২০ শতাংশ। এভাবে যত বছর পেছনের সম্পদ পাওয়া যাবে, তার উপর ১০ শতাংশ করে জরিমানা বাড়তে থাকে, এবং সর্বোচ্চ জরিমানা হয় ৭০ শতাংশ পর্যন্ত।

📍ধরা যাক, কোনও ব্যক্তি ছয় বছর আগের অর্জন করা পাঁচ কোটি টাকার সম্পদ ট্যাক্স ফাইলে দেখাননি। তাহলে ওই বছর যদি কর হার ২৫ শতাংশ হয় এবং প্রযোজ্য করের উপর ৫০ শতাংশ জরিমানা হয়; তাহলে তার কর হবে ১ কোটি ২৫ লাখ টাকা এবং জরিমানা হবে সাড়ে ৬২ লাখ টাকা। সব মিলিয়ে তাকে দিতে হবে ১ কোটি ৮৭ লাখ টাকার সামান্য বেশি!

তাই আয়কর আইন মেনে রিটার্ন তৈরী করুন এবং সকল সম্পদ প্রদর্শন করুন। অপেশাদার এবং অনভিজ্ঞ লোকের মাধ্যমে রিটার্ন দাখিল করে ভবিষ্যতে ঝুঁকির পথ উন্মুক্ত করবেন না।

29/01/2026

ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন জমার সময়সীমা আবারো ১ মাস বাড়ানো হলো। নতুন সময়সীমা ২৮ ফেব্রুয়ারি ২০২৬।

Address

31, Salem Uddin Bhabon (1st Floor), Commercial Plot # 10, Block # B, Kolwala Para, Mirpur-01 (Bus Stand, Behind Ming Beauty Parlour)
Dhaka
1216

Telephone

+8801716631111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahman Maksud & Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rahman Maksud & Associates:

Share