Tax-Vat & Legal Solutions BD.

Tax-Vat & Legal Solutions BD. Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tax-Vat & Legal Solutions BD., Tax preparation service, 33, Hazi Jamal uddin super market(1st Floor), Pallibidyut Bus stand, Dendabor, Ashulia, Savar, Dhaka.

✅E-TIN/Return
✅BIN Reg./Return
✅Trade Mark
✅IRC
✅ERC
✅VAT
✅Fire Licence/Environment Reg.
✅Industrial Reg.
✅Factory/Machi.Layout
✅Company Reg./Profile/Agreement

✪Tax-Vat & Legal Solutions BD✪
☎️+880 1912 292640 ✆
☞(অনলাইনে কাজ নেওয়া/ডেলিভারি হয়)☜

সতর্কবার্তা: অডিট থেকে বাঁচতে সঠিক আয়কর রিটার্ন জমা দিন!⚠️সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) Risk Based Audit Criterion অ...
28/04/2026

সতর্কবার্তা: অডিট থেকে বাঁচতে সঠিক আয়কর রিটার্ন জমা দিন!⚠️

সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড (NBR) Risk Based Audit Criterion অনুযায়ী সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে ২০২৩-২৪ করবর্ষের ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে। এর আগে প্রথম পর্যায়ে আরও ১৫,৪৯৪টি রিটার্ন অডিটের জন্য বাছাই করা হয়েছিল।

কেন এই সতর্কতা?

অনেকেই সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে কোনো অভিজ্ঞ পরামর্শ ছাড়াই দোকান বা অদক্ষ কারো মাধ্যমে 'জিরো রিটার্ন' বা ভুল তথ্য সম্বলিত রিটার্ন দাখিল করেন। মনে রাখবেন:

অটোমেটেড অডিট: এখন আর ম্যানুয়াল নয়, সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে অডিট কেস নির্বাচন করা হচ্ছে। ফলে তথ্যের সামান্য গড়মিলও ধরা পড়ার ঝুঁকি অনেক বেশি।

ভুল তথ্যের মাসুল: ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে অডিটে পড়লে আপনাকে জরিমানা ও আইনি জটিলতার সম্মুখীন হতে হতে পারে।

পেশাদার পরামর্শের গুরুত্ব:একজন অভিজ্ঞ ট্যাক্স লয়্যার আপনার আয়ের উৎস, সম্পদের হিসাব এবং কর রেয়াতের বিষয়গুলো আইন অনুযায়ী নিখুঁতভাবে বিশ্লেষণ করতে পারেন।

রাস্তার পাশের দোকান বা সস্তা কোনো মাধ্যম থেকে রিটার্ন জমা দিয়ে নিজেকে ঝুঁকিতে ফেলবেন না। সময় থাকতে একজন দক্ষ আয়কর আইনজীবীর পরামর্শ নিন এবং সঠিক ও স্বচ্ছ রিটার্ন জমা নিশ্চিত করুন।
নিজে সচেতন হোন, সঠিক সময়ে কর পরিশোধ করে দেশের উন্নয়নে অংশ নিন।

27/04/2026
আয়কর রিটার্ন না দিলে বাসায় আসবেন ইন্সপেক্টরজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-টিআইএন থাকার পরও যারা আয়কর রিটার...
26/04/2026

আয়কর রিটার্ন না দিলে বাসায় আসবেন ইন্সপেক্টর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, ই-টিআইএন থাকার পরও যারা আয়কর রিটার্ন জমা দেবেন না, তাদের কাছে স্বয়ংক্রিয়ভাবে নোটিশ পাঠানো হবে। তারপরও রিটার্ন না দিলে ট্যাক্স ইন্সপেক্টর সরাসরি বাসায় গিয়ে আয়-ব্যয়ের হিসাব দেখবেন।
এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ই-টিআইএনধারী থাকলেও মাত্র প্রায় ৫০ লাখ রিটার্ন জমা পড়ে। “নন-ফাইলার”দের স্বয়ংক্রিয়ভাবে চিহ্নিত করে নোটিশ দেওয়া হবে।
এছাড়া নিরীক্ষা ব্যবস্থায় ম্যানুয়াল পদ্ধতি বন্ধ করে “রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন” চালু করা হয়েছে। ভ্যাট ও আয়কর টিম একসঙ্গে বড় প্রতিষ্ঠানগুলোর যৌথ নিরীক্ষা করবে। কর ফাঁকি রোধে পণ্যে কিউআর কোড ব্যবহার শুরু হবে — প্রথমে তামাক পণ্যে, পরে পানির বোতল, সাবান, শ্যাম্পু সহ অন্যান্য পণ্যেও।

বাংলাদেশে কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে,যেখানে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (NBR) সারা দেশে ধাপে ধাপে বিস্তৃত কর জরি...
26/04/2026

বাংলাদেশে কর ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে,যেখানে ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ (NBR) সারা দেশে ধাপে ধাপে বিস্তৃত কর জরিপ (Tax Survey) এবং বিভিন্ন সংস্থার ডাটা ইন্টিগ্রেশন শুরু করছে।এই উদ্যোগের আওতায়, চলতি ২০২৫-২৬ কর বর্ষে সকল ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।মূল লক্ষ্য করজাল বা করদাতার পরিধি বাড়ানো,কর ফাঁকি রোধ,এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করা|

প্রধান পরিবর্তনসমূহ:

■ সারাদেশে কর জরিপ: এনবিআর পর্যায়ক্রমে সারা দেশে কর জরিপ চালিয়ে নতুন করদাতা শনাক্ত করবে।

■ সেন্ট্রাল এপিআই ইন্টিগ্রেশন: সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা (যেমন: বিদ্যুৎ, গ্যাস, ব্যাংক, ও অন্যান্য) এবং এনবিআর-এর তথ্যের মধ্যে সমন্বয় (API integration) করা হচ্ছে।

■ অনলাইন রিটার্ন বাধ্যতামূলক: সকল ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

■ সম্পদ কর (Wealth Tax): ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রচলিত সারচার্জের পরিবর্তে নির্দিষ্ট সম্পদের ওপর সরাসরি 'সম্পদ কর' চালুর পরিকল্পনা রয়েছে।

■ সারা বছর রিটার্ন: আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য একটি নির্দিষ্ট সময়সীমার পরিবর্তে সারা বছর সুযোগ রাখার পরিকল্পনা করছে এনবিআর।

■ উচ্চ বিত্তবানদের ওপর নজর: গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারার মতো এলাকায় উচ্চ সম্পদশালীদের আয়ের তথ্য খতিয়ে দেখে করের আওতায় আনা হবে।

এই উদ্যোগের মাধ্যমে করদাতার তথ্যের স্বচ্ছতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় কর প্রদানের হার বাড়ানোর লক্ষ্য রয়েছে,যা পরিশেষে দেশের রাজস্ব খাতকে শক্তিশালী করবে।

Tax-Vat & Legal Solutions BD.
26/04/2026

Tax-Vat & Legal Solutions BD.

📢 **কর জরিপ ও ডাটা ইন্টিগ্রেশন—কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত**সম্প্রতি **Abdur Rahman Khan**, চেয়ারম্যান, **National...
25/04/2026

📢 **কর জরিপ ও ডাটা ইন্টিগ্রেশন—কর ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত**

সম্প্রতি **Abdur Rahman Khan**, চেয়ারম্যান, **National Board of Revenue (NBR)** জানিয়েছেন যে সারা বাংলাদেশে **ফেজ ওয়াইজ কর জরিপ (Tax Survey)** পরিচালনার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

🔎 **মূল বিষয়গুলো সংক্ষেপে—**

✔️ সারা দেশে ধাপে ধাপে **চিরুনি অভিযান (Tax Survey)** চালানো হবে, প্রয়োজন হলে ১০ বছর সময় লাগলেও এটি সম্পন্ন করা হবে।
✔️ **ইলেকট্রিক মিটার তথ্য** (যেমন **Dhaka Electric Supply Company Limited** ও **Dhaka Power Distribution Company Limited**) ভবিষ্যতে **Tax Return** এর সাথে লিংক করা হবে।
✔️ Tax Return জমা দেওয়ার সময়, করদাতার নামে থাকা **প্রপার্টি ও মিটার তথ্য** স্বয়ংক্রিয়ভাবে দেখাবে।
✔️ Wealth Statement-এ সম্পদ বা আয় না দেখালে **ব্যাখ্যা দিতে হতে পারে**, অন্যথায় রিটার্ন সাবমিটে জটিলতা হতে পারে।

💻 **ব্যাংক ডাটা অটোমেশনও আসছে—**

✔️ Taxpayer চাইলে **ব্যাংক থেকে সরাসরি তথ্য** (Closing Balance, Profit, Tax Deducted, Charges) রিটার্নে যুক্ত করতে পারবেন।
✔️ প্রথমে এটি **Voluntary** থাকবে, তবে ভবিষ্যতে নজরদারি আরও বাড়তে পারে।

📌 **Taxpayer দের জন্য বার্তা:**
এখন থেকেই নিজের **প্রপার্টি, ব্যাংক ও সম্পদের তথ্য** সঠিকভাবে রিটার্নে প্রদর্শনের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন—কারণ ভবিষ্যতে তথ্য গোপন রাখা অনেক কঠিন হয়ে যাবে।






কেউ যদি উত্তরাধিকারসূত্রে বাবার কাছ থেকে এক টাকা মূল্যের সম্পদও পান, ওই সম্পদেরও কর দিতে হবে। আর এই আইন হতে যাচ্ছে আসছে ...
23/04/2026

কেউ যদি উত্তরাধিকারসূত্রে বাবার কাছ থেকে এক টাকা মূল্যের সম্পদও পান, ওই সম্পদেরও কর দিতে হবে। আর এই আইন হতে যাচ্ছে আসছে বাজেটে। এটি বাস্তবায়িত হলে পথের ভিখারি আর বাস্তুহীন ছাড়া যিনি এই সম্পদের অধিকারী হবেন, তাঁকেই কর দিতে হবে। তবে ভিক্ষুকও যদি বাবার উত্তরাধিকারী হিসেবে অন্তত এক টাকার বেশি সম্পদ পান, ভিক্ষুক হলেও তিনিও মাফ পাবেন না; তাঁকেও দিতে হবে কর।

08/04/2026

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান স্পষ্ট বলেছেন, আয়কর বৃদ্ধির লক্ষ্যে আগামী অর্থবছর থেকে INHERITANCE TAX বা উত্তরাধিকার কর চালু হতে পারে। অর্থাৎ পৈত্রিকসূত্রে জমি/বাড়ি/ফ্ল্যাট প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে নামজারি করার সময় INHERITANCE TAX প্রদান করতে হবে।

একইভাবে, সারচার্জের কনসেপ্ট বাতিল করে WEALTH TAX বা পরিসম্পদ কর চালু করা হতে পারে। সেক্ষেত্রে হয়তো করদাতাদের আয়কর ছাড়াও সম্পদের জন্য অতিরিক্ত কর দিতে হবে। এনবিআর প্রতিনিয়ত আয়করের পরিধি বাড়ানোর জন্য বিভিন্ন নতুন আইডিয়া জেনারেট করছে। তবে সাধারণ মানুষের উপর যেন করের বোঝা অতিরিক্ত না বাড়ে সেদিকেও সংশ্লিষ্টদের লক্ষ্য রাখতে হবে।

যারা টিআইএন করে সঠিকভাবে আয়কর রিটার্ন দিচ্ছেন না, তাদের জন্য ভবিষ্যতে অর্জিত সম্পদগুলোকে বৈধ করা আরো কঠিন হয়ে যাবে।
অতএব, সময় থাকতে আপনার কষ্টার্জিত বৈধ সম্পদকে আইন মোতাবেক আয়কর ফাইলে উল্লেখ করে রিটার্ন দাখিল করুণ।

#রিটার্ন #আয়কর #সম্পদ #সারচার্জ #উত্তরাধিকার #নামজারি #খারিজ

ব্যক্তির আয় কমলে আগামী অর্থবছর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগাম কর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করবে। এছাড়া দে...
08/04/2026

ব্যক্তির আয় কমলে আগামী অর্থবছর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগাম কর সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করবে। এছাড়া দেশের অর্থ বিদেশে যাওয়া ঠেকাতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর কর বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। প্রাক-বাজেট আলোচনায় তিনি জানান, স্বাস্থ্যের ক্ষতি বিবেচনায় তামাক, অ্যালকোহল ও মিষ্টি পানীয় পণ্যে কর কমানোর পরিকল্পনা নেই।

📢 ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় বড় সুখবর আসতে পারে!জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue) পরিকল্পনা করছে—👉 ৫ ল...
07/04/2026

📢 ব্যাংকে ৫ লাখ টাকা পর্যন্ত জমায় বড় সুখবর আসতে পারে!
জাতীয় রাজস্ব বোর্ড (National Board of Revenue) পরিকল্পনা করছে—
👉 ৫ লাখ টাকা পর্যন্ত আমানতের ওপর আবগারি শুল্ক তুলে দেওয়ার
📌 বর্তমানে:
৩–৫ লাখ টাকার মধ্যে থাকলে 👉 ১৫০ টাকা শুল্ক কাটে
📌 নতুন প্রস্তাব:
৫ লাখ টাকা পর্যন্ত 👉 সম্পূর্ণ শুল্কমুক্ত হতে পারে ✅

👥 প্রায় ৪০ লাখ অ্যাকাউন্টধারী
👉 ছোট আমানতকারীরা সবচেয়ে বেশি উপকৃত হবে

⚠️ সরকারের কী ক্ষতি?
💸 প্রায় ২০০ কোটি টাকা রাজস্ব কমতে পারে

📅 কখন কার্যকর হতে পারে?
👉 আগামী বাজেট (জুন ২০২৬) এ ঘোষণা আসতে পারে

Address

33, Hazi Jamal Uddin Super Market(1st Floor), Pallibidyut Bus Stand, Dendabor, Ashulia, Savar
Dhaka
1344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax-Vat & Legal Solutions BD. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share