31/03/2026
সঞ্চয় তো সবাই করে, কিন্তু ধনীরা কেন আরও ধনী হয়? পার্থক্যটা কৌশলে!
বয়স তো কম হলো না, কিন্তু এই জরুরি শিক্ষাগুলো আমাদের কেউ কোনোদিন শেখায়নি। অথচ আমাদের ব্যক্তিগত জীবনে এর চেয়ে গুরুত্বপূর্ণ পাঠ আর কী হতে পারে?
সবাই কি শুধু ব্যাংকেই টাকা জমায়? উত্তর হচ্ছে—না। গরিব, মধ্যবিত্ত আর ধনী—সবাই সঞ্চয় করে, কিন্তু তাদের বেছে নেওয়া 'সেভিংস প্রোডাক্ট'গুলো একদম ভিন্ন।
নিচের পার্থক্যগুলো একটু খেয়াল করুন:
১. নিম্নবিত্ত (Microfinance): এরা সঞ্চয় করে মূলত বিপদের সময় কাজে লাগাতে। তারা মাইক্রোফাইন্যান্সে টাকা জমা রাখে, যেখানে প্রফিট সবচেয়ে কম কিন্তু ঝুঁকি নেই বললেই চলে।
২. মধ্যবিত্ত (Savings Certificate/সঞ্চয়পত্র): এরা সঞ্চয় করে ভবিষ্যতের নিরাপত্তার (Financial Safety) জন্য। সরকার গ্যারান্টি দেয় বলে রিটার্ন নিশ্চিত, কিন্তু সমস্যা হলো লিকুইডিটি। টাকাটা ৩-৫ বছরের জন্য আটকে যায়, চাইলেই বের করা কঠিন।
৩. উচ্চবিত্ত (Treasury Bonds/Investments): এদের লক্ষ্য শুধু সঞ্চয় নয়, বরং Wealth Protection and Expansion। এরা ট্রেজারি বন্ডে ইনভেস্ট করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি যেকোনো সময় কেনা-বেচা করা যায় (High Liquidity)। যখনই অন্য কোনো ভালো ব্যবসার সুযোগ আসে, তারা বন্ড বিক্রি করে সেখানে ইনভেস্ট করতে পারে। তাদের টাকা কখনো এক জায়গায় 'আটকা' পড়ে থাকে না।
প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ
বিদেশে যারা থাকেন, তাদের জন্য সম্প্রতি একটি চমৎকার স্কিম দেখলাম। এটি এমন একটি সেভিংস প্রোডাক্ট যা শুধু প্রফিটই দেয় না, সাথে হেলথ ইন্স্যুরেন্সের সুবিধাও দিচ্ছে। আমাদের প্রবাসী ভাই-বোনদের জন্য এটি একটি দারুণ ফিন্যান্সিয়াল সিকিউরিটি হতে পারে।
প্রশ্ন হলো— আপনি কি কখনো এভাবে টেবিল তৈরি করে নিজের সেভিংস অপশনগুলো তুলনা করে দেখেছেন?
আমি গত কয়েকদিন ধরে অনলাইনে এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করছি, নিজে শিখছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমি বিশ্বাস করি, Financial Freedom অর্জন করতে হলে শেখার কোনো বিকল্প নেই। আপনার জন্য কোন পথটি সেরা, সেটা আপনিই সবচেয়ে ভালো বুঝবেন।
আমি শুধু আপনার আগ্রহের সুতায় একটু আলো জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র। বাকি পথটা আপনাকে আপনার জ্ঞান দিয়েই পাড়ি দিতে হবে।
অনুলিখন ফ্রম ওয়ালীউল্লাহ ভাই ।