KMS Advisory Services

KMS Advisory Services KMS Advisory Servises is one of the Top Financial Consulting Firm based in Bangladesh.

11/06/2026

📢 ফাইন্যান্স বিল ২০২৬ অনুযায়ী: রিয়েল এস্টেট ডেভেলপার ও ভূমি মালিকের আয় নির্ধারণে নতুন বিধান
-রিয়েল এস্টেট খাতে কর নির্ধারণে স্বচ্ছতা আনতে আয়কর আইন ২০২৬-এ ডেভেলপার ও ভূমি মালিকের জন্য বিশেষ বিধান সংযোজন করা হয়েছে।
মূল বিষয়সমূহ:
✔️ ডেভেলপার/রিয়েল এস্টেট ডেভেলপারের আয় IFRS 15 অনুযায়ী Revenue Recognition পদ্ধতিতে হিসাবায়ন করতে হবে।
✔️ ডেভেলপারকে IFRS 15 অনুসারে রাজস্ব, ব্যয়, আর্থিক বিবরণী ও আয়কর হিসাব প্রস্তুত করে কর পরিশোধ করতে হবে।
✔️ ভূমি মালিক ডেভেলপারের নিকট থেকে চুক্তি অনুযায়ী বা চুক্তির বাইরে নগদ অর্থ, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, দোকান বা অন্য কোনো সুবিধা পেলে তা মূলধনী প্রাপ্তি (Capital Receipt) হিসেবে গণ্য হবে।
✔️ ভূমি মালিকের মূলধনী মুনাফা (Capital Gain) নির্ধারণ করা হবে:
মূলধনী মুনাফা = প্রাপ্ত সুবিধার মূল্য – সম্পত্তির অর্জনমূল্য
✔️ যৌথ উন্নয়ন (Joint Development) বা ডেভেলপমেন্ট চুক্তির ক্ষেত্রে প্রাপ্ত সব ধরনের আর্থিক ও অ-আর্থিক সুবিধা কর হিসাবের আওতায় আসবে।
এই বিধান রিয়েল এস্টেট খাতে কর নির্ধারণের পদ্ধতিকে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এবং ভূমি মালিক ও ডেভেলপার উভয়ের কর দায় স্পষ্ট করবে।

11/06/2026

📢 ফাইন্যান্স বিল ২০২৬ অনুযায়ী: স্বপ্রণোদিত বিনিয়োগ/সম্পত্তির মূল্য ঘোষণা সংক্রান্ত বিশেষ সুবিধা

-নতুন বিধান অনুযায়ী, করদাতা স্বপ্রণোদিতভাবে জমি, ভবন বা অ্যাপার্টমেন্টের প্রকৃত ক্রয়মূল্য বা বিক্রয়মূল্য পূর্বে কম প্রদর্শিত হয়ে থাকলে তা ঘোষণা করে নির্ধারিত কর পরিশোধের মাধ্যমে কর-সংক্রান্ত প্রশ্ন বা তদন্তের ঝুঁকি থেকে মুক্ত হতে পারবেন।
মূল বিষয়সমূহ:
✔️ ক্রয়মূল্য দলিলমূল্যের চেয়ে বেশি হলে:
অপ্রদর্শিত অতিরিক্ত ক্রয়মূল্যের উপর প্রযোজ্য নিয়মিত আয়কর পরিশোধ করতে হবে।
✔️ বিক্রয়মূল্য দলিলমূল্যের চেয়ে বেশি হলে:
অপ্রদর্শিত অতিরিক্ত বিক্রয়মূল্যের উপর প্রযোজ্য মূলধনী মুনাফা কর (Capital Gain Tax) পরিশোধ করতে হবে।
✔️ কর কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হওয়ার পর স্বপ্রণোদিত ঘোষণা দিলে:
প্রদেয় করের অতিরিক্ত ২০% কর পরিশোধ করতে হবে।
✔️ পরিশোধিত কর আয়কর রিটার্নে “জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের বিবরণী”-তে উৎসে কর্তিত/সংগৃহীত কর হিসেবে প্রদর্শন করতে হবে।
⚠️ তবে, করদাতার বিরুদ্ধে যদি অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত মামলা চলমান থাকে বা আদালতে দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে এই সুবিধা প্রযোজ্য হবে না।
এই বিধান মূলত রিয়েল এস্টেট লেনদেনে প্রকৃত মূল্য প্রদর্শন, কর-অনুগত্য বৃদ্ধি এবং স্বেচ্ছায় কর পরিশোধে উৎসাহ প্রদান করবে।

11/06/2026

📢 ফাইন্যান্স বিল ২০২৬ অনুযায়ী, ধারা ১৭৪ অনুযায়ী বিলম্বে আয়কর রিটার্ন (Late Return) দাখিলের ক্ষেত্রে জরিমানা ও অতিরিক্ত করের বিধান আরও কঠোর করা হয়েছে।

মূল বিষয়সমূহ:

✔️ নির্ধারিত সময়ের পর স্বপ্রণোদিতভাবে রিটার্ন দাখিল করলে:

• প্রদেয় করের অতিরিক্ত ১০% অথবা ৫,০০০ টাকা (যেটি বেশি) পরিশোধ করতে হবে।

✔️ করবর্ষ শেষ হওয়ার পর NBR-এর নোটিশের প্রেক্ষিতে রিটার্ন দাখিল করলে:

• প্রদেয় করের অতিরিক্ত ১৫% অথবা ১০,০০০ টাকা (যেটি বেশি) পরিশোধ করতে হবে।

✔️ কর অব্যাহতি প্রযোজ্য না হলে করদাতাকে স্বাভাবিক নিয়মে কর গণনা ও পরিশোধ করতে হবে।

সুতরাং, অতিরিক্ত কর ও জরিমানা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যেই আয়কর রিটার্ন দাখিল করা এখন আরও গুরুত্বপূর্ণ।

ফাইনান্স বিল ২০২৬ অনুযায়ী, Section 64 Sub Sec (1)-এর নতুন সংশোধনীর মাধ্যমে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ সময় এখন নিম্নোক্তভা...
11/06/2026

ফাইনান্স বিল ২০২৬ অনুযায়ী, Section 64 Sub Sec (1)-এর নতুন সংশোধনীর মাধ্যমে ভ্যাট রিটার্ন দাখিলের শেষ সময় এখন নিম্নোক্তভাবে নির্ধারণ করা হয়েছে:

১. সর্ব সাধারণ প্রতিষ্ঠানের জন্যঃ
বর্তমান নিয়ম (Existing): সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে।
নতুন নিয়ম (New): তিন মাসের কর মেয়াদ (Three-month tax period) শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে।
তবে কর মেয়াদ শেষ হওয়ার পর যেকোনো দিন রিটার্ন দাখিল করা যাবে।

📌 ২. নির্দিষ্ট প্রতিষ্ঠানসমূহ (Specific):
(সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বীমা কোম্পানি এবং যারা শূন্য রিটার্ন দাখিল করেন)

বর্তমান নিয়ম (Existing): সংশ্লিষ্ট কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে।
নতুন নিয়ম (New): তিন মাসের কর মেয়াদ (Three-month tax period) শেষ হওয়ার পরবর্তী ২০ দিনের মধ্যে।
তবে কর মেয়াদ শেষ হওয়ার পর যেকোনো দিন রিটার্ন দাখিল করা যাবে।

আপনার প্রতিষ্ঠানের ভ্যাট ও ট্যাক্স কমপ্লায়েন্স নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন KMS-এর সাথে।

  deadline
10/06/2026

deadline

বন্ধ ও আংশিক চালু কারখানা পুরোপুরি সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নিতে...
05/06/2026

বন্ধ ও আংশিক চালু কারখানা পুরোপুরি সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে ঋণ নিতে পারবে বড় শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলো। এ জন্য গ্রাহকদের সুদ দিতে হবে ৭ শতাংশ। ফলে বিদ্যমান সুদের চেয়ে প্রায় অর্ধেক সুদে চলতি মূলধন হিসেবে ঋণ নিয়ে কারখানা পুরোপুরি চালু করতে পারবেন শিল্পোদ্যোক্তা

Warm congratulations to Mr. Masud Khan Sir on assuming the role of Chairman of BSEC.His appointment reflects a strong co...
04/06/2026

Warm congratulations to Mr. Masud Khan Sir on assuming the role of Chairman of BSEC.
His appointment reflects a strong commitment to excellence, governance, and sustainable market development. I am confident that under his stewardship, Bangladesh's capital market will continue to advance in transparency, efficiency, and global competitiveness.
Wishing him every success in this prestigious assignment.
Md. Sadek Sikder
Managing Partner & CEO
KMS & Associates

Eid-Ul-Adha Mubarak 2026.Wishing peace, prosperity, good health, and happiness to all my connections and well-wishers. M...
27/05/2026

Eid-Ul-Adha Mubarak 2026.

Wishing peace, prosperity, good health, and happiness to all my connections and well-wishers. May this blessed occasion bring unity, compassion, and success to everyone.

Eid Mubarak.

Bangladesh Bank vs. Income Tax Act 2023 : Compliance Cost for Listed Banks======================================Key High...
23/05/2026

Bangladesh Bank vs. Income Tax Act 2023 : Compliance Cost for Listed Banks
======================================

Key Highlights of BB Circular:

🔆 Banks with Paid Up Capital below Tk. 2,000 crore cannot pay any cash dividend

🔆 ⁠Banks meeting all guidelines can pay a maximum of 50% of total declared dividend as cash.

🔆 This directive is effective from dividend declarations for the year 2026 and onwards

key Requirement of Section 23 of ITA 2023:

⚜️ This section states that for a company listed on a stock exchange, an additional 10% tax will be payable on the whole amount of stock dividend, if company cannot pay any cash dividend or stock dividend exceeds cash dividend.

👉 Current Scenario in Bangladesh:

As per audited FS of banks in 2025, only Brac Bank is eligible to recommend dividend for the year 2026. Other banks should increase paid-up capital to recommend dividend.

📊 Potential Impact in Capital Market

Investors in the banking industry are likely to react immediately, which may result in a decline in the stock market index.

শতভাগ ডিজিটাল প্রাপ্তি: সকল সরকারি রাজস্ব ও প্রাপ্তি এখন থেকে শুধুমাত্র ‘এ-চালান’-এর মাধ্যমে গৃহীত হবে।​সরাসরি টিএসএ-তে ...
19/05/2026

শতভাগ ডিজিটাল প্রাপ্তি: সকল সরকারি রাজস্ব ও প্রাপ্তি এখন থেকে শুধুমাত্র ‘এ-চালান’-এর মাধ্যমে গৃহীত হবে।
​সরাসরি টিএসএ-তে জমা: সংগৃহীত অর্থ স্বয়ংক্রিয়ভাবে সরাসরি ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্ট (TSA)-এ জমা হবে।
​ম্যানুয়াল পদ্ধতি রহিতকরণ: সনাতন বা কাগজের চালান পদ্ধতি সম্পূর্ণরূপে বাতিল ও অকার্যকর করা হলো।

Address

Century Center, Merul Badda, Gulshan-1
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801886222211

Alerts

Be the first to know and let us send you an email when KMS Advisory Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KMS Advisory Services:

Share