Saiful Alam Bappi

Saiful Alam Bappi Business Consultant

বিনিয়োগ খাতে কর রিবেট পেতে হলে আপনাকে ৩০শে জুন ২০২৪ তারিখের পূর্বেই নিম্নলিখিত খাতে বিনিয়োগ সম্পন্ন করতে হবে:১। জীবন বিম...
06/05/2024

বিনিয়োগ খাতে কর রিবেট পেতে হলে আপনাকে ৩০শে জুন ২০২৪ তারিখের পূর্বেই নিম্নলিখিত খাতে বিনিয়োগ সম্পন্ন করতে হবে:
১। জীবন বিমার প্রিমিয়াম,
২। সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডে চাঁদা,
৩। স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা ও কর্মকর্তার চাঁদা,
৪। কল্যান তহবিল ও গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা,
৫। সুপার এনুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা,
৬। ডিপিএসে সর্বোচ্চ ১,২০,০০০/- টাকা বিনিয়োগ,
৭। সিকিউরিটিজ ক্রয়ে ৫,০০,০০০/- টাকার বিনিয়োগ,
৮। তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, ষ্টক, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ,
৯। জাতির পিতার স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠানে অনুদান,
১০। যাকাত তহবিলে দান,
১১। জারাবো অনুমোদিত দাতব্য হাসপাতালে দান,
১২। প্রতিবন্ধীদের কল্যানে স্থাপিত প্রতিষ্ঠানে দান,
১৩। মুক্তিযুদ্ধ যাদুঘরে প্রদত্ত দান,
১৪। ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালে দান,
১৫। ICDDRB এ প্রদত্ত দান,
১৬। CRP, সাভারে প্রদত্ত দান,
১৭। সরকার অনুমোদিত জনকল্যাণ মূলক বা শিক্ষা প্রতিস্ঠানে দান,
১৮। এশিয়াটিক সোসাইটিতে প্রদত্ত দান,
রিবেটের পরিগননা:
ক) মোট আয় * ০.০৩ অথবা
খ) অনুমোদন যোগ্য বিনিয়োগ বা দান * ০.১৫ অথবা
গ) ১০,০০,০০০/- টাকা
এই তিনটির মধ্যে যেটি কম।

Notice : Time Extension for Submission of CL Exam Application Forms.Session: May-June 2024
02/05/2024

Notice : Time Extension for Submission of CL Exam Application Forms.
Session: May-June 2024

Accounting এবং Finance সেক্টরে গত কয়েক বছর ধরে বেশ ভালো রকম automation চলছে। যদিও ইউরোপ কিছুটা পিছিয়ে ছিলো এই ব্যাপারে ক...
27/04/2024

Accounting এবং Finance সেক্টরে গত কয়েক বছর ধরে বেশ ভালো রকম automation চলছে। যদিও ইউরোপ কিছুটা পিছিয়ে ছিলো এই ব্যাপারে কিন্তু গত কয়েক বছরে আয়ারল্যান্ড এ অবস্থানরত বিশ্বসেরা কোম্পানিগুলো মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড দিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস তৈরী কমিয়ে দিয়ে এখন Workiva, OneSource ব্যবহার করছে। আমি ব্যাংক অফ আয়ারল্যান্ড এ চাকুরীর সময় ২০২১ এ Project Workiva তে Financial Reporting Transformation এ কাজ করি। ২০২১ এর শেষের দিকে Facebook/ Meta Ireland এ ইন্টারভিউ দেই। আমি প্রশ্নোত্তরের এক পর্যায়ে জাষ্ট Workiva শব্দটি উল্লেখ করি, তারপর ইন্টারভিউ প্যানেল পরের সময়টা আমাকে Workiva নিয়ে ইপ্রশ্ন করে। আমি আল্টিমেটলি চাকুরী পেয়ে যাই এবং Meta তে থাকাকালীন অন্যান্য কাজের পাশাপাশি Project Workiva te Co-Lead হিসেবে কাজ করি।

Apple Ireland এ যাওয়ার পরও দেখলাম একই পরিস্থিতি। ওখানেও Financial Reporting Automation এ অনেক গুরুত্ব দিচ্ছে। সেখানে Accounting, Auditing এবং Compliance এখন Cloud based এ চলে গিয়েছে। সেই অভিজ্ঞতা নেয়ার পাশাপাশি Apple Ireland এর আউটসোর্সিং পার্টনার KPMG এর সাথে মিলে Financial Reporting Transformation এ কাজ করলাম, অনেক অভিজ্ঞতা নিলাম। এখন Etsy তে OneSource ব্যবহার করে Financial Reporting এর জন্য। আমি মোটামুটি ১ সপ্তাহের মধ্যেই OneSource বুঝে নিয়েছি যেটি আগে Financial Transformation নলেজ এবং স্কিল থাকার কারণে সম্ভব হয়েছে।

অন্যদিকে আমার আগের সব প্রতিষ্ঠানেই SAP ছিলো একাউন্টিং এন্টারপ্রাইজ সফটওয়্যার কিন্তু এখানে ব্যবহার করছি Workday। আমি Apple e Workday কে HRM সফটওয়্যার হিসেবে ব্যবহার করেছি কোন লেটার, ছুটি, রিকমেন্ডেশন লেটার এর জন্য। এখানে এসে দেখি Workday তর্কসাপেক্ষে বেশ কিছু ক্ষেত্রে SAP এর চেয়েও ভালো একাউন্টিং সফটওয়্যার। বাকি সফটওয়্যারগুলো তো আছেই, আমি এখন Accounting, Compliance এবং Financial Reporting এই তিন ক্ষেত্রেই তিনটি নতুন সফটওয়্যার ব্যবহার করছি Etsy তে। এটা একটু চ্যালেঞ্জিং নতুন স্টাফদের জন্য কিন্তু আমার জন্য এই ট্রানজিশন সহজ হয়েছে কারণ আমি ইতোমধ্যেই অসংখ্য আপডেটেড টেকনোলজি ব্যবহার করে এসেছি।

লিখাটার উদ্দেশ্যে হচ্ছে টেকনোলজিক্যাল স্কিল সিফট এবং সে অনুযায়ী সেল্ফ ডেভেলপমেন্ট। Sage, Workbook এর মতন মাইক্রোবুক প্রতিষ্ঠানগুলোও এখন AI এর ইন্টিগ্রেসন করছে তাদের সফটওয়্যারে। একাউন্টিং এবং ফাইন্যান্স প্রফেশনালদের কোর এবং টেকনিক্যাল নলেজ ছাড়াও এখন চিন্তা কর‍তে হবে কিভাবে তারা লেটেস্ট টেকনোলজির সাথে এডাপ্ট কর‍তে পারে। অসম্ভব রকম এডাপ্টিভ না হলে নিজের গ্রোথ মেইনটেইন করা কঠিন হবে। আমি নিজে Citibank, Deloitte, Bank of Ireland, Meta, Apple এ কাজ করতে গিয়ে অসংখ্য Accounting, Compliance এবং Financial Reporting Transformation সফটওয়্যার ব্যবহার করেছি। এর বাহিরেও অনেক সফটওয়্যার আছে কিন্তু আমার ব্যাবহার করা সফটওয়্যার থেকে কয়েকটির নাম বলছি যেগুলো এখনকার উঠতি একাউন্টেন্টস বা ফাইন্যান্স প্রফেশনালদের কাজে লাগতে পারে। পুরো না হোক,এই সফটওয়্যারগুলো সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে রাখা ভালো যদি তোমরা বিশ্বসেরা কোম্পানিতে কাজ করার স্বপ্ন রাখো।

Accounting: SAP, Workday, Oracle

Compliance: Connect, EMS, iConnect, DG Gateway

Financial Reporting: Workiva, OneSource

Written by:

Arif Bhuiyan (ACA)
Chartered Accountant at Chartered Accountants Ireland & Senior Financial Accountant at Etsy Inc.

17/04/2024
ICAB Circular re Allowing Flexibility in attending Mandatory Coaching Classes of Next Level (Professional & Advanced Lev...
28/03/2024

ICAB Circular re Allowing Flexibility in attending Mandatory Coaching Classes of Next Level (Professional & Advanced Levels)

Pre-examination Evening Shift Coaching Classes for Professional Level (Regular Batch)
26/03/2024

Pre-examination Evening Shift Coaching Classes for Professional Level (Regular Batch)

22/03/2024
       আইএমএফ জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দিয়েছে, ট্যাক্স-ফ্রি ইনকাম লিমিট বাড়াতে। এখন এটি ৩.৫ লাখ টাকা আছে, আইএমএফ বলছ...
17/03/2024


আইএমএফ জাতীয় রাজস্ব বোর্ডকে পরামর্শ দিয়েছে, ট্যাক্স-ফ্রি ইনকাম লিমিট বাড়াতে। এখন এটি ৩.৫ লাখ টাকা আছে, আইএমএফ বলছে ৫ লাখ টাকা করতে।
জিনিসটা দেখতে খুবই ভাল মনে হলেও, আইএমএফ আরও বলেছে, এখন যে মিনিমাম ট্যাক্স আছে ৫ শতাংশ হারে, তা বারিয়ে ১০ শতাংশ করতে।
এখনকার আইনে ব্যাসিক স্যালারি ও অন্যান্য ভাতা আলাদা করে ট্যাক্সের হিসেব করা হয়। ভাতার ক্ষেত্রে বর্তমানে সকল ভাতা যোগ করে ৪.৫ লাখ টাকা অথবা এক-তৃতীয়াংশের জন্য কর দিতে হয় না।
আইএমএফ বলছে, আয় ইজ আয়। মানি ইজ মানি। সেটা ঝুঁকি ভাতা হোক আর স্বাস্থ্য ভাতা। এসব নিয়মকানুন বন্ধ করতে হবে। সোজাসাপ্টা ব্যাসিক এবং ভাতা মিলিয়ে যে আয় হবে, তার পুরোটার উপরেই আয়কর বসাতে হবে।
এবার আসি বিনিয়োগের ক্ষেত্রে করকেয়াত। আইএমএফ এখানেও ভেটো দিয়েছে। বলেছে, সিকিউরিটি, বন্ড, জীবন বীমা ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে যে কর রেয়াত দাও, এসব বন্ধ করতে।
এরপর ধরছে, সরকারি চাকরিজীবীদের। এই যে পেনশন ও গ্রাচুয়েটি কর দেওয়া ছাড়া নেওয়া হচ্ছে, এসব চলবে না।
আইএমএফ এর সোজাসাপ্টা আলাপ, আয় করলে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ছাড়া কোনো আয় নয়। অনলি টিল ৫ লাখ টাকা বছরে।
মানে আপনার বেতন যদি মাসে ৩৮,৪৬২ টাকার (দুই ঈদে একটা ফুল স্যালারি ধরে) কম হয় সকল ভাতা মিলিয়ে, বেঁচে যাবেন। বেশি হলে প্রস্তুত হোন ১০ শতাংশ ও তার বেশী হারে আয়কর প্রদানের জন্য। আগামী অর্থবছরেই এর অনেককিছু দেখতে পাবেন। কপাল খারাপ হলে সবগুলোই দেখবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Saiful Alam Bappi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Saiful Alam Bappi:

Share