30/09/2021
গত ২২ ও ২৩ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখে আমরা কিউকম হতে রিফান্ড রিকুয়েস্ট এর একটি তালিকা পাই, যা এখানে প্রকাশ করা হলো। তালিকায় উল্লেখিত রিফান্ড রিকুয়েস্টগুলো বাংলাদেশ ব্যাংক, পেমেন্ট সেবা প্রদানকারী ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান এবং পেমেন্ট ইন্ডাস্ট্রির সকল নিয়মকানুন অনুযায়ী প্রক্রিয়াধীন রয়েছে। অনুরোধটি পাওয়ার সাথে সাথে আমরা এই তালিকা মোতাবেক প্রতিটি লেনদেন যাচাই করা শুরু করি। যাচাই করার পর রিফান্ডযোগ্য লেনদেনগুলোর ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আমরা আমাদের সাথে সংযুক্ত গেটওয়ে ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সমূহকে সংশ্লিষ্ট গ্রাহকদের একাউন্টে লেনদেনের সমপরিমাণ অর্থ পাঠিয়ে দেয়ার জন্য অনুরোধ করব। ১০ – ১৫ কার্যদিবসের মধ্যে গ্রাহক তার সংশ্লিষ্ট একাউন্টে এই রিফান্ডের অর্থ ফেরত পাবেন। উল্লেখ্য যে, যে যেই মাধ্যমে কিউকমকে পেমেন্ট করেছেন সে সেই মাধ্যমেই লেনদেনের অর্থ ফেরত পাবেন, অর্থাৎ কেউ ক্রেডিট কার্ড ব্যাবহার করে পেমেন্ট করে থাকলে তিনি সেই ক্রেডিট কার্ডেই লেনদেনের সমপরিমাণ অর্থ ফেরত পাবেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সেবা প্রদানকারীর মাধ্যমে যারা পেমেন্ট করেছেন তারা সংশ্লিষ্ট মোবাইল ওয়ালেটে সমপরিমাণ অর্থ ফেরত পাবেন। রিফান্ডের অর্থ ফেরতের মাধ্যম অর্থাৎ গ্রাহকের কোন একাউন্টে রিফান্ডের অর্থ ফেরত যাবে সেই সংক্রান্ত কারও কোন আপত্তি থাকলে কিউকমের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
তালিকা দুটি গুগল ড্রাইভে দেখতে ভিজিট করুন
https://cutt.ly/3EOxBEI
https://cutt.ly/qcoom-refund-3
Sheet1 গত ২৩ সেপ্টেম্বর কিউকম থেকে প্রাপ্ত রিফান্ড রিকোয়েস্ট লিস্ট বি:দ্র:যে সকল লেনদেনের অর্থ পূর্বেই কিউকমকে প্রদা...