Finexp Consultants

Finexp Consultants Finexp Consultants is a financial , management and economic consultancy firm.

The mission of finexp is to assist its clients to achieve their strategic and tactical goals.

03/05/2026

যারা বা যাদের fund sourcing model হচছে crowd-funding, মানে যারা অনেক মানুষের কাছ থেকে ছোট ছেট investment নিয়ে বড় একটা amount এর সুবিধা পায়, তাদেরকে investment করার ক্ষেত্রে, investor দের করনীয়:

Crowd funding model এ ইনভেস্টমেন্ট করার সময় নিচের বিষয় অবশ্যই দেখবেন:

১. যিনি investment নিচ্ছেন , তিনি কোন ধরনের ব্যবসায় খাটাচছুন ? সেই ব্যবসার বর্তমান ও ভবিষ্যত prospect কেমন ? এটা বুঝার জন্য খেয়াল রাখবেন : নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা সেবা কিনা , এই ব্যবসার competition যারা আছে তাদের অবস্থা কেমন , সেই ব্যবসার যে indusry তে belong করে , সেই industry এর performance কি?

২. ব্যবসা প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেইল জানুন । সকল লিগাল ডকুমেন্ট এর কপি নিন । LAWYER দিয়ে রিভিউ করেন (এক্ষেত্রে একসাথে '১০ জন একত্রিত হয়ে রিভিউ করলে খরছ কম পড়বে)।

৩. প্রতিষ্ঠানের ব্যবসায়িক ডাটা নিন: FIANNCIAL STATEMENTS, AUDIT REPORT। কৌনিক AUDITOR AUDIT করেছেন দেখবেন ।ভালো অডিট FIRM reputstion এর কারনে যে কোন ব্যবসা অডিট করে না। audit report ও financials দেখে ব্যবসার cash flow, asset liability ও profitability সম্পর্কে ধারনা নিন। নিজে না বুঝলে , expert এর রিভিউ নিন।

৪. প্রতিষ্ঠানের মানুষগুলো কারা? তাদের সম্পর্কে জানতে হবে: social media negative news, other paper media negative news, আগের profession ও ব্যবসা ক্ষেত্র ছিলো ( উনি যা বলছে তার সাথে background মিলে কিনা)। পুলিশে পরিচিত কেই থাকলে , police verification possible (উনি যে area তে ছিল,সেখানে কোন মামলা ছিলো কিনা)।

৫. ব্যবসা সম্পর্কে উনার বড় বড় কথার উপর নির্ভর না করে , ওই ব্যবসা নিয়ে expert এর রিভিউ নিন। কারন আপনি উনার ইনফরমেশন গুলো কতটুকু সঠিক তা google ও social media থেকে ভালোভাবে বুঝতে পারবেন না । social media তে অনেক paid agent থাকে । agriculture ও firming আমাদের দেশে এখনও commercially পুরাপুরি যোগ্য না। অনেক ঝুঁকি আছে ,সবচেয়ে বড় কথা কিছু ঝুঁকি আছে যেগুলা system অথবা infrastructure এর সাথে সম্পর্কিত যেমন : আমাদের দেশে বড় ব্যবসায়ীরা আরও বড় হবার জন্য ছোটদের খেয়ে ফেলে , agriculture product pricing এর ক্ষেত্রে সঠিক নিয়ম তৈরী হয় নাই (যেমন মেডিসিন , গ্যাস, ডিজেল , মোবাইল airtime, banking loan - এগুলো মোটামুটি রেগুলেটেড )। বাকি পন্য সিন্ডিকেট নির্ভর। আপনি কিছু সময় ভালো price পাবেন , তারপর হঠাৎই শুনবেন এক season এ আপনি ধরা।

৬. যিনি investment নিচ্ছেন উনি আপনার investment ও return এর লিগাল ও ব্যবসায়ীক সুরক্ষা বাবদ কি কি প্রটেকশন দিচ্ছেন যেমন : ব্যংক guarantee , জামানত (collateral) দিচ্ছেন কিনা যদি ঝুঁকির পরিমান বেশি থাকে। শুধু deed ও চেক আমাদের দেশের পরিপ্রেক্ষিতে একেবারেই যথেষ্ট নয়। টাকা না পেলে case করে case এর রায় পেতে পেতে আপনার অনেক টাকা খরছ হবে ও সময়ও যাবে।

৭. আপনি কি লোন আকারে টাকা দিচ্ছেন নাকি ownership পাবেন? Ownership দিলে উনার ব্যবসার valuation করতে হবে। কারন আপনাকে কত share দিচ্ছেন সেটা কোম্পানির টোটাল value না জানলে তো বুঝবেন না আপনার অংশের value কত? আর যদি লোন আকারে টাকা দিয়ে থাকেন , তাহলে অবশ্যই জামানত ও ব্যংক guarantee অনেকটাই আবশ্যিক কারন আপনি জানেন না উনার নিয়ে । উনি এমনও হতে পারে সৎ কিন্ত অন্য কারও প্ররোচনায় পড়ে বিদেশ পালিয়ে গেলেন । ownership থাকলে ,আপনি ব্যবসার asset পরে sell করতে পারবেন । সেক্ষেত্রে দেখতে হবে ব্যবসার asset এর quality কেমন; সেটা সময়মত আদৌও বিক্রি করা যাবে কিনা? Marketability কেমন?

৮. অতীতে কেউ যদি ভালো profit দিয়ে থাকে এবং রেগুলার profit দিয়ে থাকে এর মানে এই না যে ভবিষ্যতেও দিবে। কারন crowd-funding এর মাধ্যমে যারা fund তুলে তারা bank থেকে লোন না পেয়ে এই পদ্ধতির আশ্রয় নেয়। অনেকে বলতে পারে "হালাল উপায়ে ফান্ড চান"- তাহলে উনি ইসলামিক ব্যংক এ গিয়ে ফান্ড নিক।

৯. যিনি fund নিচ্ছেন, উনি মারা গেলেন । আপনার investment এর কি হবে ? সেক্ষেত্রে উনার ব্যবসার authorized signatory কারা ? উনার অনুপস্থিতে কারা investment manage করবে? বিষয়টা legally ঠিক আছে কিনা? যেমন উনার কোম্পানি কি এককমালিকানার, নাকি partnership নাকি limited কোম্পানি? এককমালিকানার হলে তো , উনি মারা গেলে এবং আপনার ownerahip না থাকলে তো , সব শেষ ।

১০. উনি ব্যবসার মুনাফা এর কত অংশে dividend আকারে দিচ্ছেন এবং কতটুকু reserve রাখছেন অথবা ব্যবসায় খাটাচছেন ? কারন সব মুনাফা investor দের দিয়ে ফেললে তো , ব্যবসা এর কাঠামো দুর্বল থাকবে- এই ব্যবসা সবসময় মানুষের investment এর উপর অথবা লোনের উপর নির্ভরশীল থাকবে।

এই লম্বা লিস্ট দেখে অনেকে ঘাবড়ে যাবেন, বলতে পারেন এতকিছু investment ই করার দরকার নাই- হতে পারে । কিন্ত ভাই আপনার '১টাকা আপনার টাকা' এটা কাকে দিচ্ছেন ,কেন দিচ্ছেন সেটা যদি না জানেন বুঝুন তাহলে আপনাকে প্রস্তুত থাকতে হবে এটা যদি evaly হয় আপনার কোন সমস্যা হবে না কারন আপনার অন্যান্য ব্যবসা আছে অথবা আপনার যথেষ্ট সম্পদ আছে ২\৪\৫ লাখ টাকা চলে গেলে সমস্যাই নাই।

যাদের ঝুঁকি নেওয়ার সক্ষমতা বেশি তারা অল্প অল্প করে investment করে দেখতে পারেন test basis এ। fraud হলে যাতে আপনার সমস্যা না হয়। আবার সব টাকা শুধু crowd funding model এ investment কইরেন না- কিছু ব্যবসা , কিছু gold, কিছু ব্যংক, কিছু govt bil, সঞ্চয়পত্র.ইত্যাদি।

Crowd funding modality নিয়ে আমি চিন্তিত। এই যায়গা যথেষ্ট বড় না হওয়াতে সরকারও খুব একটা সিরিয়াস না। কিন্ত আমাদের দেশে ...
28/04/2026

Crowd funding modality নিয়ে আমি চিন্তিত। এই যায়গা যথেষ্ট বড় না হওয়াতে সরকারও খুব একটা সিরিয়াস না।

কিন্ত আমাদের দেশে তো সুযোগ সনধানীদের অভাব নেই। crowdfunding এ কোন regulatory framework না থাকার কারনে যে যার মত করে "হালাল ইনভেস্টমেন্ট" এর নাম দিয়ে দেশের ধর্মপ্রান মানুষের কষ্টার্যিত অর্থ হাতিয়ে নিচ্ছে ।

আমাদের সবসময় মনে রাখতে হবে , যে কোন নতুন জিনিস এ ঝুঁকির পরিমান বেশি কারন সেটা নিয়ে experiment হয় বেশি । কিছু ধুরনদর লোকজন সেই নতুন সিসটেমের লুপহোলস কাজে লাগিয়ে বিরাট অংকের টাকা নিয়ে কেটে পড়ে।

এইতো গতকাল project second home এর কর্ণধার ধরা পড়লেন । উনার ব্যবসার কি যে রমরমা অবস্থা । পারলে প্রতিদিন নতুন একটি ব্যবসা খুলে বসেন। প্রচুর মানুষ উনার ভক্ত বোনে বসেন। শেষমেষ যা হবার তাই হলো। মানুষের ইনভেস্টমেন্ট রিটার্ন তো দুরের কথা আসল টাকাও ফেরত দিতে পারে নাই। অনেকদিন পলায়ন থাকার পর রাজশাহীতে ধরা পড়লেন ।

এট ধরনের পনজি স্কিমের ধারক ও বাহকেরা এখনও দিব্যি বিদ্যমান: কেউ গরুর ফার্ম করছে , কেউ আফ্রিকায় ৫০০০ একর জমি লিজ নিয়ে মানুষকে সপ্ন দেখাচ্ছে , কেউ আবার বাচ্চাদের খেলনা ব্যবসার আড়ালে crowd-funding এর মাধ্যমে ব্যবসা চালিয়ে যাচ্ছে ।

Crowd-funding modality তে fund তুলে ব্যবসা করতে দোষের কিছু নাই, কিন্ত যে বা যারা এই পদ্ধতির আশ্রয়ে ব্যবসা না করে পনজি স্কিম চালায় তারা criminal.

এই সমস্ত criminal দের থেকে দুরে থাকতে হবে। তবে এদের সবার আগে চিনতে হবে। এদের চেনার জন্য কিছু pattern আছে তা লক্ষ্য করতে হবে। এক্ষেত্রে আপনি যদি বিনিয়োগকারী হন তাহলে একজন দক্ষ financial consultant এর সহায়তা নিতে পারেন। মনে রাখতে হবে আপনার বিনিয়োগের অর্থ আপনাকেই প্রটেকট করতে হবে।

~সঠিক যায়গায় ও সঠিক মানুষের বা প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ না করলে ,পরিনতি হচ্ছে নিজের কষ্টার্যিত উপার্জন হারানো ~ Rtmis...
27/04/2026

~সঠিক যায়গায় ও সঠিক মানুষের বা প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ না করলে ,পরিনতি হচ্ছে নিজের কষ্টার্যিত উপার্জন হারানো ~

Rtmis Limited এর অন্তত ১০ টি ছোট বড় প্রতিষ্ঠান ছিলো। আমি নিজেই এই প্রতিষ্ঠানের কর্নধারের সাথে কথা বলেছিলাম ,তাদের ব্যবসার মডেল বুঝতে। প্রথমেই আমি প্রতিষ্ঠানের Financial Statements চাই। এরপর যা পেলাম , তাতে করে সন্দেহ আরও বাড়লো। উনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার প্রতিষ্ঠানের Finance কে দেখে। Finance Head এর সাথে কথা বলে বুঝলাম , উনি খুব একটা expert নন। ব্যবসার idea গুলো খুব লোভনীয় যেমন PSH (project second home) যা কিনা মহিলাদের (single) থাকার সুব্যবসথা। অন্যদিকে PFC (pocket friendly catering). নাম শুনলে আপনার ভালো লগবে।

এভাবে ওনেকগুলো প্রতিষ্ঠান উনি রাতারাতি তৈরী করে ফেলেন। মানুষও বেশ আকৃষ্ট হতে থাকে। কমপক্ষে ৩০০০ ইনভেস্টর উনার নানা রকম প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। উনার ব্যবসা মডেল ও ভঙ্গুর financial arrangements নিয়ে অনেক মানুষকে সাবধান করি।

আমাদের শিক্ষনীয়:

আমরা যারা বিনিয়োগ করতে চাই,আমাদের কিছু প্রাথমিক পরীক্ষা (লিটমাস টেস্টের মত) করে নিতে হবে। এক্ষেত্রে আপনার পর্যাপ্ত ধারনা না থাকলে ,সুদক্ষ পরামর্শকের সহায়তা নিন।

প্রতারণার একাধিক মামলায় Rtemis Limited এর কর্ণধার Sumona Sharmin গ্রেফতার! The Thread Story, Rtemis Limited, Project Second Home - PSH এর সিইও Sumona Sharmin এর প্রতারণার ভুক্তভোগী হাজারো মানুষ।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এর একাধিক মামলায় রাজশাহী থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন নামে কোম্পানি খুলে লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বড় বড় প্রতিশ্রুতি আর চটকদার বিজ্ঞাপনে টাকা তুলে চুক্তির মেয়াদ শেষে বিনিয়োগকারীদের টাকা ফেরত না দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছে সুমনা শারমিন।

আর্টেমিস লিমিটেড, দ্যা থ্রেড স্টোরি, প্রজেক্ট সেকেন্ড হোম, Afredity Lifestyle, The Nante, Pocket Friendly Catering-PFC সহ একাধিক প্রতিষ্ঠান খুলে ইনভেস্টমেন্ট এর নামে টাকা তুলে রমরমা প্রতারণার ভুক্তভোগী হাজারো ইনভেস্টর।

27/04/2026

আমি সম্প্রতি Finexp Consultants ব্যনারে কিছু financial consultancy service ঘোষনা করেছি volunterring purpose এ। মানে FREE consultancy

একজন পরিচিত ভাই নক করলেন whatsapp নম্বরে। উনার ৫ লক্ষ টাকা আছে ।উনি জানতে চাচ্ছেন উনি কি ব্যংকে FD করবেন নাকি শেয়ার মার্কেটে খাটাবেন।

শেয়ার মার্কেট মুলত equity/debt দুটোরই trade করে। তবে debt বা bond এর secondary market নেই, অন্যদিকে শেয়ার/equity এর acrive secondary market আছে। কিন্ত এর ঝুঁকি বেশি। তাছাড়া আমাদের দেশে market manipulation এর হার অনেক। কিছু systematic manipulation এর কারনে ছোট বিনিয়োগকারী রা victim হয়। তবে কেউ যদি লম্বা সময় নিয়ে ভালো শেয়ারে ইনভেস্ট করেন ,তাহলে rate of return ভালোই হবে। তবে ধৈর্য লাগবে। কারো যদি regular frequency তে fund লাগে , তবে তাকে tradable share এ বিনিয়োগ করতে হবে । সেক্ষেত্রে ঝুঁকি আরও বেশি।

যা হোক আমি উনার purpose বুঝে ভালো একটি NBFI তে invest করতে বললাম কারন ভালো ব্যংক এ rate of rerurn relatively কম কারন ব্যংক কে নানা ধরনের খরছ বহন করতে হয় , ভালো ব্যংকের Profitability expectations ও একটু বেশি। সব মিলে ভালো ব্যংক depositor দের খুব একটা ভালো রেট দেয় না।

আমরা যার আমাদের কষ্টার্যিত savings ইনভেস্টমেন্ট করি ? আমাদের মাথায় রাখতে হবে , বিনিয়োগ এর নানান ঝুঁকি সম্পর্কে যদি না জানি , বিনিয়োগ এর বেসিক অথবা fundamentals না বুঝি তা হলে আমাদের savings হারিয়ে যেতে পারে।

আমাদের মনে রাখতে হবে , market তার নিজস্ব নিয়ম অনুযায়ী চলবে এখানে কোন ছাড় নেই।নিজের বিনিয়োগ এর protection নিজেকেই ensure করতে হবে।

এজন্য অভিজ্ঞদের সহায়তা নিন, নিশ্চিন্তে থাকেন !

ধন্যবাদ
থালেদ বিন কামাল

26/04/2026

বিনিয়োগের পরামর্শক এখন হাতের নাগালে। যারা বিনিয়োগ করছেন বা করবেন , তাদের জন্য নামমাত্র consultancy fee তে বিনিয়োগ পরামর্শ নেওয়ার সুযোগ !

যোগাযোগ করুন : +8801914877658

20/04/2026
20/04/2026

Contact @ +8801914877658 or +8801713350281 to book your consultancy slot

Address

Banasree, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Finexp Consultants posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Finexp Consultants:

Share