Labiba Law Firm

Labiba Law Firm আয়করের সহজ সমাধান।ঘরে বসে ঝামেলাবিহীন ট্যাক্স রিটার্ন ফাইলিং ও পরামর্শের জন্য যোগাযোগ করুন।

ঘরে বসেই ঝামেলাবিহীন আয়কর রিটার্ন দাখিল করুন।আয়কর আইন-২০২৩ অনুযায়ী, টিন সার্টিফিকেট থাকলেই দাখিল বাধ্যতামূলক। এছাড়াও সর...
24/09/2025

ঘরে বসেই ঝামেলাবিহীন আয়কর রিটার্ন দাখিল করুন।

আয়কর আইন-২০২৩ অনুযায়ী, টিন সার্টিফিকেট থাকলেই দাখিল বাধ্যতামূলক। এছাড়াও সরকারী প্রায় ৪৮ ধরনের সেবা নিতে হলে 𝐓𝐚𝐱 𝐑𝐞𝐭𝐮𝐫𝐧 জমার স্লিপ লাগবে।

৩০-শে নভেম্বর- ২০২৫ পর্যন্ত কোন প্রকার জরিমানা ছাড়ায় রিটার্ন জমা করতে পারবেন।

আমাদের 𝐈𝐧𝐜𝐨𝐦𝐞 𝐓𝐚𝐱 সেবাসমূহ:-
* শুন্য ট্যাক্স রিটার্ন।
* চাকুরীজীবীদের আয়কর রিটার্ন।
* সঞ্চয়পত্রের আয়কর রিটার্ন।
* ব্যবসায়ীদের আয়কর রিটার্ন সহ সকল ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন।
* 𝐓𝐚𝐱 প্ল্যানিং করে সর্বোচ্চ 𝐓𝐚𝐱 রেয়াতের ব্যবস্থা।
* অনলাইনে আয়কর রিটার্ন দাখিল।
* দ্রুততম সেবা।
* আয়করের আপডেট তথ্য প্রদান।
* উপযুক্ত সেবা মূল্য।
* আয়কর বিষয়ে আপনাকে চিন্তামুক্ত রাখা।
* ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং সকল ডকুমেন্টস অনলাইনে সংরক্ষণ।
* ⁠TIN সার্টিফিকেট এর যেকোনো সংশোধন।
* ⁠ প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে VAT Return দাখিল।

✅সারা বাংলাদেশের যে কোন জেলা থেকে ই-রিটার্ন প্রস্তুত, রিটার্ন জমা এবং রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করুন।
Tax Consultant: 𝐖𝐡𝐚𝐭𝐬𝐀𝐩𝐩 01961-413382


#আয়কর_রিটার্ন_ট্যাক্স_রিটার্ন_ভ্যাট_রিটার্ন
#লোন_ক্রেডিট_কার্ড_সঞ্চয়পত্র_এ_চালান

একটি প্রতিষ্ঠানের ২৯৯ কোটি টাকার আয়কর মাত্র ৩৩ কোটি টাকায় নামিয়ে দেওয়ার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মকর্ত...
18/09/2025

একটি প্রতিষ্ঠানের ২৯৯ কোটি টাকার আয়কর মাত্র ৩৩ কোটি টাকায় নামিয়ে দেওয়ার ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মকর্তাকে শাস্তি দেওয়া হয়েছে। গোয়েন্দা তদন্তে জানা গেছে, এই অনিয়মের বিনিময়ে তারা ৩৫ লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। লিংক কমেন্টে।

১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে, অন্যদিকে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং ...
16/09/2025

১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে, অন্যদিকে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একজন কর পরিদর্শককে।

এখানে নতুন আয়কর আইনের অধীনে টিআইএন (কর নিবন্ধন নম্বর) বাতিলের নিয়মগুলো সহজভাবে তুলে ধরা হলো:টিআইএন বাতিলের নতুন নিয়মএ...
04/09/2025

এখানে নতুন আয়কর আইনের অধীনে টিআইএন (কর নিবন্ধন নম্বর) বাতিলের নিয়মগুলো সহজভাবে তুলে ধরা হলো:

টিআইএন বাতিলের নতুন নিয়ম
এখন থেকে করদাতারা নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে তাদের টিআইএন বাতিল করতে পারবেন। নতুন আয়কর আইনে টিআইএন বাতিলের জন্য ছয়টি কারণ উল্লেখ করা হয়েছে। এই সুবিধাটি বিশেষ করে তাদের জন্য উপকারী হবে যারা বর্তমানে কর জালের বাইরে চলে গেছেন বা যাদের আর টিআইএন নম্বরের প্রয়োজন নেই।

যে ছয়টি কারণে টিআইএন বাতিল করা যাবে:
* মৃত্যু: যদি কোনো করদাতার মৃত্যু হয়।
* স্থায়ীভাবে দেশ ত্যাগ: যদি কোনো ব্যক্তি স্থায়ীভাবে বাংলাদেশ ছেড়ে চলে যান এবং তার এখানে কোনো কার্যক্রম না থাকে।
* ভুল বা ডুপ্লিকেট নিবন্ধন: যদি কোনো টিআইএন ভুলবশত বা ডুপ্লিকেট হিসেবে নিবন্ধিত হয়ে থাকে।
* প্রতিষ্ঠানের আইনি পরিবর্তন: যদি কোনো প্রতিষ্ঠানের আইনি মর্যাদা পরিবর্তন হয় (যেমন: কোম্পানি থেকে পার্টনারশিপে পরিবর্তন)।
* অন্যান্য আইনি কারণ: কোনো নির্দিষ্ট আইনি কারণে যদি টিআইএন বাতিল করার প্রয়োজন হয়।
* রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই: যেসব করদাতার আর নিয়মিত আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রয়োজন নেই, তারাও আবেদন করতে পারবেন।

টিআইএন বাতিলের প্রক্রিয়া:
টিআইএন বাতিল করতে চাইলে আপনাকে আপনার কর অঞ্চলের কাছে লিখিত আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করবে।

তবে টিআইএন বাতিল করার আগে কিছু বিষয় নিশ্চিত হতে হবে:
* আপনার কোনো বকেয়া কর নেই।
* আপনার বিরুদ্ধে কোনো কর সংক্রান্ত মামলা বা বিরোধ চলমান নেই।
একবার টিআইএন বাতিল হয়ে গেলে, এর সব তথ্য রেকর্ড হিসেবে সংরক্ষণ করা হবে।

বর্তমানে ৪৭ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ৩ লাখ করদাতা নিয়মিত রিটার্ন জমা দেন। এই নতুন নিয়মটি টিআইএনধারীর সংখ্যাকে আরও বাস্তবসম্মত করতে সাহায্য করবে।
আপনার যদি এই বিষয়ে আরও কিছু জানার থাকে, তাহলে জিজ্ঞাসা করতে পারেন।

*আরো পোস্ট পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন

ট্যাক্স রিটার্ন কোনো খেলনা নয়!”জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কথায় স্পষ্ট—দোকানে বসে বা পোস্টার দেখে “শূন্য রিটার্ন” ...
04/09/2025

ট্যাক্স রিটার্ন কোনো খেলনা নয়!”
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কথায় স্পষ্ট—
দোকানে বসে বা পোস্টার দেখে “শূন্য রিটার্ন” জমা দেওয়া ভয়ংকর ঝুঁকিপূর্ণ!

ভুল রিটার্ন মানেই ভবিষ্যতে জটিল অডিট আর বিপদে পড়া।

✅ তাই যা করবেন:
1️⃣ পেশাদার কর আইনজীবীর সহায়তা নিন।
2️⃣ নিজের ইনকাম, খরচ, সম্পদের সঠিক হিসাব রাখুন।
3️⃣ রিটার্ন জমা দিন সঠিকভাবে, সঠিক সময়ে।

💡 মনে রাখুন:
আজকের ছোট্ট অসতর্কতা হতে পারে আগামীর বড় বিপদ।
আপনার ট্যাক্স ফাইলিং-এ বিনিয়োগ করুন, নিরাপদ থাকুন!

#সঠিকভাবে_রিটার্ন

সাড়া দেশে ২০২৩-২০২৪ কর বর্ষের যাদের ট্যাক্স রিটার্ন অডিটে পড়েছে তাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এই তালিকার সম্পূর্ণ ...
14/08/2025

সাড়া দেশে ২০২৩-২০২৪ কর বর্ষের যাদের ট্যাক্স রিটার্ন অডিটে পড়েছে তাদের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এই তালিকার সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে নিচের লিংকে প্রবেশ করে "ট্যাক্স ক্লিনিক ফ্যানস ক্লাব" ভিজিট করুন: https://chat.whatsapp.com/HWqwJL15GCAHJ87ANfEDkW?mode=ac_t

৪ আগস্ট ২০২৫ হতে ২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।।৷  🔰✅☑️📚🟩 #করআইনজীবী  ゚ ...
03/08/2025

৪ আগস্ট ২০২৫ হতে ২০২৫-২০২৬ করবর্ষে ব্যক্তি করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক।।৷ 🔰✅☑️📚🟩
#করআইনজীবী ゚ ゚

19/07/2025

"অডিট এর উদ্দেশ্য কর আদায় বাড়ানো নয় বরং কর ফাঁকি রোধ করা।
অডিট ফাইল সিলেকশন হতে হবে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে যেখানে মানুষের কোন প্রভাব কাজ করবে না" - এনবিআর চেয়ারম্যান।

অনেকেই মনে করেন আমি সেলফ মেথডে রিটার্ন সাবমিট করে দিয়েছি, আমি প্রাপ্তি স্বীকার পেয়ে গেছি কিংবা আমি রিটার্ন দাখিলের সার...
18/07/2025

অনেকেই মনে করেন আমি সেলফ মেথডে রিটার্ন সাবমিট করে দিয়েছি, আমি প্রাপ্তি স্বীকার পেয়ে গেছি কিংবা আমি রিটার্ন দাখিলের সার্টিফিকেট পেয়ে গেছি, তাহলে আমার রিটার্ন কেন অডিটে পড়বে।

মূলত আয়কর আইনের তিনটি গুরুত্বপূর্ণ ধারা হলো ধারা: 180, 182 এবং 212।

ধারা:180 তে আমরা সেলফ মেথডে রিটার্ন দিয়ে থাকি, অর্থাৎ আমি স্বাধীনভাবে নিজেই হিসাব করে আমার রিটার্ন টা দাখিল করে, সাথে সাথেই অ্যাসেসমেন্ট এর প্রমাণস্বরূপ প্রাপ্তি স্বীকার এবং সার্টিফিকেট পেয়ে যাই। কিন্তু আপনি আইন অনুসারে এবং যথাযথ প্রক্রিয়ায় রিটার্ন টা সাবমিট করেছেন কিনা সেটি যাচাই বাছাইয়ের জন্য ধারা ১৮২ তে অডিট এর জন্য সিলেকশন করা হতে পারে। যেটি বর্তমানে অটোমেটি সিস্টেম ফলো করে নিরপেক্ষ ভাবে স্যাম্পলিং মেথডে সিলেকশন করা হবে বলে চেয়ারম্যান মহোদয় আশ্বস্ত করেছেন। যদি অডিটে আপনার ফাইলটা পড়েই যায়, তাহলে আপনার ফাইলে যদি কোন অনিয়ম পাওয়া যায়, তাহলে আপনাকে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠিতে জানিয়ে দেওয়া হবে। আপনার জবাবের পর কিংবা নির্দিষ্ট সময় অতিক্রান্ত হওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

ধারা: ২১২ হল, আপনার সাবমিটেড রিটার্ন পুন উন্মোচন(Re-open) হবে। অর্থাৎ সাবমিটেড রিটার্ন এর বিপরীতে যদি আয় এবং সম্পদ গোপনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে সেই ফাইলটি পুন:উন্মোচন করে আইনি ব্যবস্থা গ্রহণ করে, রাজস্ব আদায় করা সহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।

অর্থাৎ মূল বিষয়টি হল আপনি সেলফ মেথডে রিটার্ন সাবমিট করার পরেও আপনি যদি কোন আয় এবং সম্পদ গোপন করেন এবং রাজস্ব ফাঁকি দেন তাহলে সেটা উন্মোচিত হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
#
যেমন ধরুন একজন ব্যক্তির করযোগ্য আয় আছে এবং অপ্রদর্শিত সম্পদ আছে। তিনি একটি কম্পিউটার দোকানের মাধ্যমের শূন্য রিটান দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এই বলে যে আমি প্রাপ্তি স্বীকার পেয়ে গেছি এবং একই সাথে সার্টিফিকেট পেয়ে গেছি। আমি বেঁচে গেলাম।

অর্থাৎ আপনি নিজের হিসাব নিজে করে সঠিকভাবে যদি আয় এবং সম্পদ প্রদর্শন না করে আপনি যদি সেলফ মেথডে আপনার রিটার্ন দাখিল করেন, বিশেষ করে আয় এবং সম্পদ থাকা সত্ত্বেও যারা শূন্য রিটার্ন দিয়েছেন কিংবা দিবেন, তাহলে আলোচিত ধারাগুলো দ্বারা আপনার অপ্রদর্শিত এবং অঘোĺষিত বিষয়গুলো তদন্ত করা হবে অর্থাৎ কর মামলার আইনি প্রক্রিয়ার মাধ্যমে রাজস্ব আদায় সহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার গুরুত্বপূর্ণ দুইটি ধারা হল, ধারা:182(selection for audit) এবং 212(re-open) । অতএব এক্ষেত্রে হতাশ না হয়ে সচেতন হওয়ায় জরুরী!!

দীর্ঘ বিরতির পর পুরনায় ট্যাক্স অডিট কার্যক্রম শুরু করেছে এনবিআর। এ পর্যায়ে সারা দেশে ২০২৩-২৪ কর বর্ষের ১৫,৪৯৪ টি ট্যাক্স...
16/07/2025

দীর্ঘ বিরতির পর পুরনায় ট্যাক্স অডিট কার্যক্রম শুরু করেছে এনবিআর। এ পর্যায়ে সারা দেশে ২০২৩-২৪ কর বর্ষের ১৫,৪৯৪ টি ট্যাক্স রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

14/07/2025

TIN থাকা সত্ত্বেও প্রায় ৭২ লাখ করদাতা এবার ট্যাক্স রিটার্ন দাখিল করেননি! অপরদিকে প্রায় ৪৫ লাখ রিটার্ন জমাদানকারীর মধ্যে প্রায় ৩০ লাখ করদাতা কোনো ট্যাক্স দেয়নি। তাহলে এবার বুঝুন এদেশে কতজন লোক প্রকৃত ট্যাক্স দেয়।

🧾 ৭০% করদাতা শূন্য রিটার্ন! বিশ্বাসযোগ্য তো?জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নীতিনির্ধারকদের মতে, প্রতি ১০০ জন করদাতার মধ্যে ...
11/07/2025

🧾 ৭০% করদাতা শূন্য রিটার্ন! বিশ্বাসযোগ্য তো?

জাতীয় রাজস্ব বোর্ড (NBR)-এর নীতিনির্ধারকদের মতে, প্রতি ১০০ জন করদাতার মধ্যে ৭০ জনই জিরো ট্যাক্স দেখান — যা বাস্তবে অবিশ্বাস্য ও সন্দেহজনক।

📢 অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ স্পষ্টভাবে বলেছেন, এদের হিসাব অডিট করা উচিত।

⚠️ সতর্কবার্তা:
কম্পিউটার দোকান বা ফুটপাতে বসে শূন্য রিটার্ন দাখিল করে আইন ভাঙবেন না!
👉 এতে আপনি রিবেট সুবিধা হারাতে পারেন,
👉 আইনী জটিলতায় পড়তে পারেন,
👉 এমনকি ভবিষ্যতে নানা কর-সংক্রান্ত ঝামেলাতেও জড়াতে পারেন।

✅ করদাতা হিসেবে আপনার উচিত: ✔️ রিটার্ন জমা দেওয়ার আগে সঠিকভাবে অ্যাসেসমেন্ট করা,
✔️ একজন দক্ষ ও নিবন্ধিত কর আইনজীবীর সহায়তায় রিটার্ন দাখিল করা,
✔️ ন্যায্য কর পরিশোধ করে আইনী সুরক্ষা নিশ্চিত করা।

---

🎯 Labiba Law Firm
আমরা আছি আপনার পাশে — সঠিক, নিরাপদ ও প্রফেশনাল ট্যাক্স সল্যুশনের জন্য।

📲 পরামর্শ বা সহযোগিতার জন্য যোগাযোগ করুন:
⁨01961413382

---

সচেতন হোন, আইন মেনে চলুন, কর সুবিধা নিশ্চিত করুন।

Address

#17
Dhaka
1230

Telephone

+8801995494960

Website

Alerts

Be the first to know and let us send you an email when Labiba Law Firm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share