16/08/2023
ফরেন ফান্ড বাংলাদেশে আনার প্রোসেস
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
(কোন ফরেন ইনভেস্টার কে ফান্ড প্রদানে রাজি করানোর পরের প্রোসেস)
স্টেপ ১
⬇️
ফরেন পার্টির সাথে একুইটি পার্টনারশিপ বা জয়েন ভেঞ্চার এগ্রিমেন্ট করতে হবে যেখানে সব ধরনের কন্ডিশান স্পষ্ট উল্লেখ থাকবে।
স্টেপ ২
⬇️
ব্যাংকে জয়েন্ট একাউন্ট খোলা, যা হবে ফরেন এক্সচেঞ্জ একাউন্ট। এইখানেই ফরেন মানি আসবে।
(কোন কোন পার্টি SPV এর মাধ্যমেও ফান্ড প্রোভাইড করতে পারে। তখন একাউন্ট ওপেন হবে ওই SPV এর নামে যার পার্টনার হবে ক্লাইয়েন্ট এবং ইনভেস্টার উভয়েই। সাধারনত SPV একাউন্ট ফরেন পার্টিরা দেশের বাইরে, বেশিরভাগ ইউরোপে, খুলতে চায়। কিন্তু BIDA কনভেনশান অনুযায়ি বাংলাদেশের বাহিরে বাংলাদেশের কোন ক্লাইয়েন্ট এর SPV খোলা নিষিদ্ধ।)
স্টেপ ৩
⬇️
বাইরে থেকে টাকা জয়েন্ট একাউন্ট বা SPV একাউন্টে আসবে, যা বাংলাদেশ ব্যাংকে ক্রস-ভেরিফিকেশান হবে।
বাংলাদেশে বেশিরভাগ বিদেশি টাকা এখানেই আটকে যায়, এর কারন-
১) ক্রস ভেরিফিকেশান এর কোন কিছুই কমার্শিয়াল ব্যাংকার রা বোঝেনা। ওদের কিছু সিলি মিস্টেক এর কারনে বাংলাদেশ ব্যাংক টাকা রিলিজ করতে পারেনা।
২) টাকা বাংলাদেশ ব্যাংক যদি ফ্রিজ করে দিতে পারে, তাহলে এটা সরকারের ইনকাম। বাকিটা আপনে নিজেই বুদ্ধিমান! 😉😆
-- কাজেই এই ক্রস ভেরিফিকেশান কমপ্লিট করতে পারলেই শান্তি!
স্টেপ ৪
⬇️
RJSC তে ওনারশিপ/পার্টনারশিপ টাইটেল চেইঞ্জ করা লাগবে এবং সম্পূর্ন ব্যাবসাকেই লিমিটেড এ করভার্ট করা লাগবে যেখানে ফরেন পার্টিও একুইটি পার্টনারশিপে থাকবে। এখানে নতুন করে TIN/BIN - সবকিছু করা লাগবে।
স্টেপ ৫
⬇️
BIDA তে সকল কাগজ সাবমিট করে এখানকার রেজিস্ট্রেশান এবং অথোরাইজেশান নিতে হবে। এখন এইটা অনলাইন এই (one-stop service) হয়ে থাকে।
স্টেপ ৬
⬇️
এখন আপনে কমার্শিয়াল কাজে ফান্ড ডিসবার্স করেন এবং প্রফিট শেয়ার করেন।
=================
কিছু বিষয় জানা দরকার-
(১) বাংলাদেশে একুইটি ইনভেস্টমেন্ট যত খুশি যেভাবে খুশি আনা যায়। তবে বিজনেস লোন আনার ক্ষেত্রে খেয়াল রাখা বাধ্যগত-
-> শুধু মাত্র ইন্ডাস্ট্রিয়াল ফিল্ডে লোন আনা যাবে।
-> লোনের ইন্টারেস্ট ৫% ম্যাক্সিমাম।
-> সফট লোন আনা যাবেনা, কারন বাংলাদেশ LDC Graduate হয়ে গিয়েছে।
(২) কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল পার্মিশান লাগে যেমন-
-> ইকোনমিক জোনে ইনভেস্ট করতে চাইলে BEZA এর পার্মিশান;
-> এক্সপোর্ট রিলেটেড ইন্ডাস্ট্রি তে ইনভেস্ট করতে চাইলে BEPZA এর পার্মিশান;
-> আইটি তে ইনভেস্ট করতে চাইলে High-tech Park এর পার্মিশান;
-> সরকারি প্রোজেক্টে ইনভেস্ট করতে চাইলে Public-Private Authority - এর পার্মিশান;.... এর বাইরে যা আছে, সেইগুলার জন্য BIDA একাই যথেষ্ট।
(৩) আমাদের দেশে স্ট্রাকচারের অভাব থাকার কারনে ফরেন ফান্ড আনা রিস্কি। এটা নিয়ে কিছু কাজ এখন চলছে।
এটাই মোটামুটি প্রসেস, এর ভেতরেও আরও অনকে ডিটেওলিং আছে যা সময় সাপেক্ষে পরিবর্তনশীল।
বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন।