Tax, VAT & Company matter

Tax, VAT & Company matter বিশ্বস্ততার সাথে ট্যাক্স, ভ্যাট ও কোম্পানীর যাবতীয় কাজ করে থাকি।

26/07/2026

২০২৬-২৭ করবর্ষের অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সেবা চালু হয়েছে ।সামনে অনেক সময় আছে তাই সময় নিয়ে রিটার্ন দাখিল করুন ।জিরো রিটার্ন এর ফাঁদে পড়বেন না,সময় নিয়ে সকল ডকুমেন্ট সংগ্রহ করুন তার পর অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় রিটার্ন দাখিল করুন ।নতুন আয়কর আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে তার মধ্যে যেগুলো প্রায় সকলের জন্য প্রযোজ্য সেগুলো নিয়েই আজ আলোচনা করবো ।
১।সঞ্চয়পত্রের আয়,জমি বিক্রয় আয় নিয়মিত আয়ের অন্তর্ভুক্ত করা হয়েছে ।অর্থাৎ এসব উৎস থেকে আয় আর চূড়ান্ত করদায় হিসেবে বিবেচিত হবে না বরং করদাতার মোট আয়ের সঙ্গে এই আয় যোগ হয়ে নির্ধারিত করস্ল্যাব অনুযায়ী কর পরিশোধ করতে হবে। উৎসে কাটা করকে অগ্রিম কর হিসেবে গণ্য করা হবে, যা আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় সমন্বয় করা যাবে।
২। ব্যক্তিগত স্বর্ণ, স্বর্ণালংকার, হীরক ও ডিজিটাল মুদ্রা বিক্রয়ের লাভ মূলধনী আয় (Capital Gain) হিসেবে গণ্য হবে ।অর্থাৎ এসব উৎস থেকে অর্জিত আয়ের উপর প্রযোজ্য ৫% ট্যাক্স প্রদান করতে হবে ।
৩।পূর্বের ন্যূনতম কর ৩,০০০/- টাকা বিলোপ করা হয়েছে ।দেশের সকল স্থানে ও সকলের জন্য সর্বনিম্ন কর ৫,০০০/- টাকা ও প্রথম বার রিটার্ন দাখিলকারীদের জন্য ১,০০০/- করা হয়েছে ।
৪।করমুক্ত সীমা পুরুষদের জন্য ৪ লক্ষ ,৬৫+ ব্যক্তি ও মহিলাদের জন্য ৪.৫ লক্ষ করা হয়েছে ।
৫। বিনিয়োগের উপর রেয়াত ১৫% থেকে কমিয়ে ১০% এবং সর্বোচ্চ ১০ লক্ষের পরিবর্তে ৭.৫ লক্ষ করা হয়েছে ।অর্থাৎ বিনিয়োগ থেকে সুবিধা নেয়ার সুযোগ কমানো হয়েছে ।
৬।রিটার্ন দাখিলের সময় সীমা পরিবর্তন করা হয়েছে ।জুলাই থেকে সেপ্টেম্বর এর মধ্যে রিটার্ন দাখিল করলে ৫% প্রণোদনা পাওয়া যাবে ।অক্টোবর থেকে ডিসেম্বর এর মধ্যে কোনও জরিমানা ছাড়াই রিটার্ন দাখিল করা যাবে ।জানুয়ারী থেকে মার্চে ৩,০০০/- ও এপ্রিল থেকে জুনে রিটার্ন দাখিল করলে ৫,০০০/- জরিমানা দিতে হবে ।
✅আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তবে অবশ্যই সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করুন ।অনাকাঙ্খিত ঝামেলা এড়াতে অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তা নিন ও প্রয়োজনীয় সকল ডকুমেন্ট পরবর্তী সময়ের জন্য সংগ্রহে রাখুন । আয়কর রিটার্ন দাখিলের জন্য যেসব ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেটা নিয়ে পরবর্তী পোস্টে বিস্তারিত আলোচনা করবো ।ধন্যবাদ

02/07/2026
04/12/2025

🔍 ট্যাক্স ফাইলের সমস্যায় ভরা বাস্তবতা — কী ভুল হচ্ছে, কোথায়, কেন?

প্রতিদিন যে ফাইলগুলো হাতে আসে, তার মধ্যে সমস্যাযুক্ত ফাইলের হারই বেশি—প্রায় ৫০%–৬০% হবে।

এ ভুলের কারণ কখনো ট্যাক্স লইয়ার, কখনো ট্যাক্সপেয়ার নিজেই।
কিন্তু অনেক ভুলই এতটাই অসংগতি পূর্ণ যে অবাক হতে হয়—এটা কীভাবে সম্ভব!

---

❗ করদাতার ভুল কিছুটা মানা যায়, কিন্তু আইনজীবীর ভুল মানা সত্যিই কঠিন

করদাতারা আইন বোঝেন না—তাই তাদের ভুল কিছুটা স্বাভাবিক।
কিন্তু যেসব ফাইলে স্পষ্টভাবে আইনজীবীর ভুল থাকে—সেগুলো সত্যিই হতাশাজনক।

তবে এটাও সত্য—সব ভুলই আইনজীবীর না।
অনেক সময় করদাতা সঠিক ডকুমেন্ট দিতে চান না, বা তথ্য গোপন করেন—সেক্ষেত্রেও ফাইলে সমস্যা তৈরি হয়।
---

💡 এখন সময় নতুনভাবে ভাবার — সচেতনতা দুই পক্ষেরই জরুরি

ডিজিটাল যুগে সব তথ্যই সরকারের কাছে এখন এক ক্লিক দূরে।
তাই কিছু লুকানোর আগে দু’বার ভাবুন।

করদাতাদের উচিত প্রাথমিক ট্যাক্স জ্ঞান রাখা—
যাতে তারা বুঝতে পারেন, ফাইলে কী আছে এবং তা সঠিক কি না।
--

সচেতনতা, স্বচ্ছতা এবং আইন জানা এবং মান্য করা—একটি সঠিক ট্যাক্স ফাইলের ভিত্তি।

02/12/2025

Revised Return
প্রথমবার অনলাইনে রিটার্ন দাখিল করতে গিয়ে অথবা অন্যান্য যেকোনো কারনে ভুল রিটার্ন দাখিল করে থাকলে আপনার রিটার্ন কারেকশন করে ১৮০ দিনের মধ্যে সঠিক নিয়মে রিটার্ন দাখিল করার সুযোগ রয়েছে, এবং অপশন টি সম্প্রতি চালু করা হয়েছে। তাই আপনার ফাইলটি সঠিক নিয়মে রিটার্ন দাখিল করতে যোগাযোগ করুন ইনবক্সে অথবা সরাসরি কল করুন 01733-858875

Address

Eastern Mansion, 9th Floor, 67/9, Pioneer Road, Kakrail
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tax, VAT & Company matter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share