NextGen Tax Expert

NextGen Tax Expert Knowledge Sharing Platform about Bangladesh VAT & Tax Rules & Regulations.

12/06/2026

নিচের সেবাগুলির ক্ষেত্রে BIN বাধ্যতামূলক:
🔹 প্রতিষ্ঠান কতৃক ব্যাংকে চলতি হিসাব খোলা,
🔹 ট্রেড লাইসেন্স নবায়ন,
🔹 MFS Merchant Account,
🔹 প্রতিষ্ঠনের নামে বিদ্যুৎ সংযোগ (Utility Connection) বা গ্যাস সংযোগ নিতে,
🔹 ব্যাংক লোন নিতে
🔹 বিআরটিএ হতে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহন রেজিস্ট্রেশন গ্রহণ করতে

11/06/2026
২০২৬-২০২৭ কর বর্ষ থেকে শুরু করে ২০৩০-২০৩১ কর বর্ষ পর্যন্ত আগামী ৫ বছর আপনাকে কোন বছরে কত হারে আয়কর দিতে হবে তা জেনে নিন...
11/06/2026

২০২৬-২০২৭ কর বর্ষ থেকে শুরু করে ২০৩০-২০৩১ কর বর্ষ পর্যন্ত আগামী ৫ বছর আপনাকে কোন বছরে কত হারে আয়কর দিতে হবে তা জেনে নিন।

মনে রাখবেন, এখন থেকে দেশের যে কোন স্থানে কোন ব্যক্তির আয় করযোগ্য সীমা অতিক্রম করলেই তাকে নূন্যতম ৫,০০০ টাকা ট্যাক্স দিতে হবে। তবে যারা নতুন করদাতা এবং প্রথমবার রিটার্ন জমা দিবেন তাদের জন্য নূন্যতম ট্যাক্স ১,০০০ টাকা প্রযোজ্য হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যট আইনের পরিবর্তন প্রস্তাবনা অনুযায়ী;নিম্নোক্ত ৭ সেব...
10/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যট আইনের পরিবর্তন প্রস্তাবনা অনুযায়ী;

নিম্নোক্ত ৭ সেবায় বিআইএন (BIN) বাধ্যতামূলক করা হবে: ধারা-৪ এর সাথে উপ-ধারা (৩) নতুন সংযুক্ত করা হয়েছে।

ভ্যাটের আওতা সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী:

১. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খোলা।

২. ঋণ গ্রহণ।

৩. ট্রেড লাইসেন্স নবায়ন।

৪. মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা।

৫. বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন।

৬. ব্যবসা প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ গ্রহণ। এবং

৭. বিআরটিএতে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনের ক্ষেত্রে বিআইএন বাধ্যতামূলক করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত  নতুন আয়কর আইন অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জম...
10/06/2026

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রস্তাবিত নতুন আয়কর আইন অনুযায়ী,ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের যেকোনো সময় রিটার্ন জমা দিতে পারবেন।

পুরো বছরকে ৪টি ত্রৈমাসিকে (Quarter) ভাগ করে এই করছাড় ও জরিমানার নিয়ম নির্ধারণ করা হয়েছে:

■ জুলাই – সেপ্টেম্বর: এই সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধিত করের ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যাবে।

■ অক্টোবর – ডিসেম্বর: এই সময়ে জমা দিলে কোনো জরিমানা নেই, তবে বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা বাতিল হবে।

■ জানুয়ারি – মার্চ: এই সময়ে রিটার্ন দাখিল করলে ২ শতাংশ হারে বা সর্বনিম্ন ৩,০০০ টাকা জরিমানা গুণতে হবে।

■ এপ্রিল – জুন: এই সময়ের মধ্যে জমা দিলে ৫ শতাংশ হারে বা সর্বনিম্ন ৫,০০০ টাকা বিলম্ব ফি বা জরিমানা প্রযোজ্য হবে।

09/06/2026

একজন business owner একবার খুব আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন:
আমাদের Tax side-এ কোনো সমস্যা নেই। আমরা প্রতি বছর return submit করি, Tax pay করি, certificate-ও Up to date।

কথাটা শুনে আমি তাকে একটি প্রশ্ন করলাম— শেষ কবে আপনারা নিজেদের Tax file internally review করেছেন?

তিনি কিছুক্ষণ চুপ ছিলেন। আসলে কখনই করেন নি।

আসলে আমাদের অনেক প্রতিষ্ঠানে Tax function এখনো “submission activity” হিসেবেই দেখা হয়।

মানে:
✔ Return submit হয়েছে
✔ Tax paid হয়েছে
✔ Certificate collect হয়েছে

তাহলেই ধরে নেওয়া হয় সব ঠিক আছে।

কিন্তু Tax compliance-এর সবচেয়ে dangerous অংশটা অনেক সময় চোখে দেখা যায় না। কারণ Tax risk সাধারণত একদিনে তৈরি হয় না। এটা ধীরে ধীরে জমে।

একটু incorrect treatment,
একটু weak documentation,
একটু unsupported adjustment…

এভাবেই বছরের পর বছর accumulated exposure তৈরি হয়।

সমস্যা হলো —
যতদিন external review না হয় , ততদিন সবাই মনে করে সব ঠিক আছে। অনেকটা building-এর ভিতরের crack-এর মতো। বাইরে থেকে building perfectly fine দেখাতে পারে। কিন্তু structural weakness ভিতরেই তৈরি হতে থাকে। Tax file-ও অনেক সময় ঠিক এমন।

সত্যিকারের Tax management শুধু return submission না।
এটা হলো:
🔹 Risk visibility
🔹 Documentation strength
🔹 Defensible treatment
🔹 Future audit preparedness

কারণ বাস্তবে অনেক business-এর সবচেয়ে বড় risk current year-এ না… বরং previous years-এর unnoticed exposure-এ লুকিয়ে থাকে।
(C)

🔰সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সিং পরীক্ষা, ২০২৬ এর প্রশ্নপত্র ।
08/06/2026

🔰সিএন্ডএফ এজেন্ট লাইসেন্সিং পরীক্ষা, ২০২৬ এর প্রশ্নপত্র ।

🔰যারা নতুনভাবে ঢাকা ট্যাক্সেস বার-এর সদস্যপদ গ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য প্রয়োজনীয় ফি সংক্রান্ত তথ্য নিচে তুলে ধরা হল...
07/06/2026

🔰যারা নতুনভাবে ঢাকা ট্যাক্সেস বার-এর সদস্যপদ গ্রহণ করতে যাচ্ছেন, তাদের জন্য প্রয়োজনীয় ফি সংক্রান্ত তথ্য নিচে তুলে ধরা হলো। অনেকেই ইতোমধ্যে মেসেজ পেয়েছেন, আবার অনেকে এখনো পাননি। তাই সকলের সুবিধার্থে বিস্তারিত তথ্য শেয়ার করা হলো—

🔰সদস্যপদ গ্রহণের জন্য সম্ভাব্য ফি সমূহঃ
🔹 এডমিশন ফি — ১৫,০০০ টাকা
🔹 বার্ষিক চাঁদা — ১,২০০ টাকা
🔹 বার্ষিক ন্যাশনাল বার ফি — ১০০ টাকা
🔹 ওয়েলফেয়ার ফান্ড — ৫০০ টাকা
🔹 বার্ষিক একোমোডেশন — ৫০০ টাকা
🔹 স্টাফ ওয়েলফেয়ার ফান্ড — ১০০ টাকা
🔹 প্রশিক্ষণ ফি — ৭০০ টাকা
🔰যাদের বয়স ৪০ বছর বা তার কম, তাদের জন্য অতিরিক্ত
➡️ বেনোভোলেন্ট ফান্ড ফি — ৮,১২৫ টাকা
🔰 মোট সম্ভাব্য জমার পরিমাণঃ
✅ বয়স ৪০ বছর বা কম হলে — ২৬,২২৫ টাকা
✅ বয়স ৪০ বছরের বেশি হলে — ১৮,১০০ টাকা
🔰 জমা দেওয়ার শেষ তারিখ: ১১ জুন, ২০২৬
🔰সকল নতুন সদস্যকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ফি জমা সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

NBR প্রেস বিজ্ঞপ্তি- ৭ জুন ২০২৬⚠️ জরুরি VAT সতর্কতা: ৩০ জুন ২০২৬-এর মধ্যে সকল হার্ডকপি VAT রিটার্ন e-VAT System-এ এন্ট্র...
07/06/2026

NBR প্রেস বিজ্ঞপ্তি- ৭ জুন ২০২৬

⚠️ জরুরি VAT সতর্কতা: ৩০ জুন ২০২৬-এর মধ্যে সকল হার্ডকপি VAT রিটার্ন e-VAT System-এ এন্ট্রি না করলে প্রতিষ্নের Closing Balance মে-২০২৬ থেকে Freeze হয়ে যাবে।

রিফান্ড আবেদনও করা যাবে না- তাই এখনই e-VAT System-এ এন্ট্রি নিশ্চিত করুন! ✅

“সম্পদ (Asset) এবং সম্পত্তি (Property)-এর মধ্যে পার্থক্য কী?”ফিন্যান্স ও একাউন্টস জব ইন্টারভিউতে একটি প্রশ্ন প্রায়ই আমাদ...
27/05/2026

“সম্পদ (Asset) এবং সম্পত্তি (Property)-এর মধ্যে পার্থক্য কী?”

ফিন্যান্স ও একাউন্টস জব ইন্টারভিউতে একটি প্রশ্ন প্রায়ই আমাদের কনফিউজ করে দেয় —
আমি নিজেও একজন MBA গ্রাজুয়েট ও Job Seeker হিসেবে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম। প্রথমে শব্দ দুটি একই মনে হলেও বাস্তব জীবন, সমাজ, আইন এবং অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এদের মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে।
🔹 সম্পত্তি (Property) হলো এমন কিছু যার উপর মালিকানা থাকে এবং যা সাধারণত ক্রয়-বিক্রয় বা হস্তান্তর করা যায়।
যেমন: নগদ টাকা, জমি/বাড়ি, গাড়ি, আসবাবপত্র, স্বর্ণ ইত্যাদি।
🔹 অন্যদিকে সম্পদ (Asset) হলো এমন কিছু যা ব্যক্তি বা প্রতিষ্ঠিকে মূল্য, সুবিধা, শক্তি বা ভবিষ্যৎ সম্ভাবনা প্রদান করে।
যেমন: জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা, সুনাম, বিশ্বাসযোগ্যতা ও নেটওয়ার্ক।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো —
সব সম্পদ বিক্রয়যোগ্য নয়, কিন্তু এগুলোই একজন মানুষকে দীর্ঘমেয়াদে সফল করে তোলে।
📌 সহজভাবে বললে:
সম্পত্তি মানুষকে ধনী করতে পারে,
কিন্তু প্রকৃত সম্পদ মানুষকে মূল্যবান করে তোলে।
বর্তমান প্রতিযোগিতামূলক Job Market-এ শুধুমাত্র Degree নয়, বরং Conceptual Understanding, Communication Skill এবং Practical Insight-ই একজন Candidate-কে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরে।
তাই শুধু সম্পত্তি অর্জনের পিছনে নয়, নিজের প্রকৃত সম্পদ — অর্থাৎ জ্ঞান, দক্ষতা ও ব্যক্তিত্ব উন্নয়নের দিকেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। সম্পত্তিকে মূল্য দিয়ে বিবেচনা করা গেলেও সম্পদ অমূল্য।
(Collected)

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when NextGen Tax Expert posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share