The Tax Hub

The Tax Hub "Your Trusted Tax Partner"
Certified Income Tax Laywer

12/04/2026
10/04/2026

আগামী অর্থ বছর থেকে টিআইএনধারীগণ অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার সময় ব্যাংক হিসাবের তথ্য অটোমেটিক সিস্টেম থেকে জেনারেট করতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান স্পষ্ট বলে দিয়েছেন, যারা ব্যাংক হিসাবের তথ্য সিস্টেম থেকে না নিয়ে ম্যানুয়ালভাবে ইনপুট করবেন, তাদের ফাইলই অডিটে পড়বে।

অর্থাৎ যারা এতদিন আয়কর রিটার্নে ব্যাংক হিসাব তথ্য গোপন করেছেন, তাদের জন্য এটা ভয়ঙ্কর অশনি সংকেত। এখন থেকে আপনি যদি আয়কর রিটার্নে ব্যাংক হিসাবের তথ্য গোপন করে যান, তাহলে অটোমেটিক আপনার ফাইল অডিটে পড়বে।
ফলে, যারা ব্যাংকিং চ্যানেলে অপ্রদর্শিত সম্পদ রেখেছেন, তাদের ধরার জন্যই এনবিআর কঠিন কৌশল অবলম্বন করছে।

আয়কর রিটার্ন ফাইল তৈরির ক্ষেত্রে আপনি যতটা স্বচ্ছভাবে কাজ করবেন, আপনার ভবিষ্যতে বিপদে পড়ার সম্ভাবনা ততটাই কমে আসবে।

ঘরে বসে অনলাইনে আয়কর সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই যোগাযোগ করুণ।

#অডিট #আয়কর #রিটার্ন #ব্যাংকিং #চ্যানেল #হিসাবে #তথ্য #গোপন #ফাঁকি

আগামী সপ্তাহেই জাতীয় রাজস্ব বোর্ড ২০২৩-২৪ কর বর্ষের প্রায় ৬০ হাজার আয়কর রিটার্ন ফাইল অডিটের জন্য নির্বাচন করে তালিকা প্র...
04/04/2026

আগামী সপ্তাহেই জাতীয় রাজস্ব বোর্ড ২০২৩-২৪ কর বর্ষের প্রায় ৬০ হাজার আয়কর রিটার্ন ফাইল অডিটের জন্য নির্বাচন করে তালিকা প্রকাশ করতে যাচ্ছে। এনবিআর চেয়ারম্যান স্পষ্ট বলেছেন, ইতিপূর্বে ডাটা স্বল্পতা থাকায় মাত্র ১৬ হাজার ফাইল অডিটে পড়েছিল। এবার সেই পরিধি বাড়িয়ে আরো ৬০ হাজার করদাতার ফাইলকে অডিট করা হবে।

যারা সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন, তাদের ভয়ের কারণ নেই। যারা করেননি তারা অডিট লিস্ট প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুণ।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।

#অডিট #আয়কর #রিটার্ন #জবাব #ফাইল #বাংলাদেশ

31/03/2026

আগামী অর্থবছর থেকে বছরব্যাপী অনলাইনে রিটার্ন দাখিলের সুযোগ থাকবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, বর্তমানে আয়কর দিবস ৩০ নভেম্বর। এই সময়ের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করতে হয়।
আগামীতে এ ধরনের আয়কর দিবস থাকবে না।

আয়কর রিটার্ন দাখিলে আমরা চারটি প্রান্ত নির্ধারণ করে দেব। এর মধ্যে যেসব আয়করদাতা প্রথম প্রান্তিকে রিটার্ন দাখিল করবেন, তাদের জন্য করছাড়ের সুবিধা থাকবে।

এরপর দ্বিতীয় প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন, তারা নিয়মিত করদাতা হিসাবে বিবেচিত হবেন।
তৃতীয় প্রান্তিকে যারা রিটার্ন দাখিল করবেন, তারা কিছুটা বেশি ট্যাক্স দেবেন।
এরপর শেষ প্রান্তিকে রিটার্ন দাখিলকারীকে আরও একটু বেশি ট্যাক্স দিতে হবে। এখন করদাতারাই সিদ্ধান্ত নেবেন তিনি কোন প্রান্তিকে রিটার্ন দাখিল করবেন।

31/03/2026

আজই শেষ হচ্ছে ২৫-২৬ করবর্ষের রিটার্ন দাখিলের ডেডলাইন। যারা এখনো রিটার্ন সাবমিট করেননি তারা চাইলে অনলাইনে সর্বোচ্চ ৯০ দিন সময় বৃদ্ধির আবেদন করতে পারবেন।

২০২৫–২০২৬ করবর্ষের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে।অর্থাৎ, যদ...
16/03/2026

২০২৫–২০২৬ করবর্ষের ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর জন্য এখন থেকে অনলাইনে আবেদন করা যাবে।
অর্থাৎ, যদি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দিতে না পারেন, তাহলে অনলাইনে আবেদন করে অতিরিক্ত সময় নেওয়া সম্ভব হবে।

➤ব্যক্তিশ্রেণীর করদাতাদের জন্য রিটার্ন জমার সময় ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বাড়ানো হয়েছে।
➤তবে কেউ যদি আরও সময় চান, তাহলে ৩১ মার্চের আগেই আবেদন করতে হবে।
➤কর কমিশনার চাইলে সর্বোচ্চ আরও ৯০ দিন পর্যন্ত সময় বাড়াতে পারবেন।
➤এখন করদাতারা NBR-এর e-Return সিস্টেমে লগইন করে “Time Extension” মেনু ব্যবহার করে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

NBR থেকে আয়কর রিটার্ন দাখিলের সতর্কবার্তা যাচ্ছে অনেকের ফোনে। ঝামেলা এড়াতে আয়কর রিটার্ন দাখিল করুন এখনই।
10/03/2026

NBR থেকে আয়কর রিটার্ন দাখিলের সতর্কবার্তা যাচ্ছে অনেকের ফোনে। ঝামেলা এড়াতে আয়কর রিটার্ন দাখিল করুন এখনই।

Bangladesh's Top 5 Tax paying organisations.
06/03/2026

Bangladesh's Top 5 Tax paying organisations.

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
26/02/2026

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৩১শে মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Address

226
Chittagong

Telephone

+8801705289845

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Tax Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Tax Hub:

Share