14/07/2025
📢 আয়কর রিটার্ন ছাড়া ৩৯টি সেবা আর নয়!
📅 চলতি (২০২৫–২৬) অর্থবছর থেকে ৩৯টি সরকারি-বেসরকারি সেবা নিতে আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক।
🧾 দেখে নিন কোন কোন সেবায় রিটার্নের প্রমাণ দেখাতে হবে:
🏦 আর্থিক ও ব্যাংক সংক্রান্ত:
১. ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ
২. ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খোলা ও বহাল রাখা
৩. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা
৪. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলা
🏢 ব্যবসা, কোম্পানি ও ট্রেড লাইসেন্স:
৫. কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হওয়া
৬. আমদানি/রপ্তানি নিবন্ধন সনদ গ্রহণ বা নবায়ন
৭. ট্রেড লাইসেন্স নবায়ন (সিটি করপোরেশন/পৌরসভায়)
৮. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের লাইসেন্স নবায়ন
৯. ট্রেড বডি বা বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন
১০. বিমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট গ্রহণ ও নবায়ন
১১. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ ও নবায়ন
১২. ডিজিটাল ই-কমার্স লাইসেন্স নবায়ন
১৩. দরপত্রে অংশগ্রহণ (পণ্য সরবরাহ বা সেবা দিতে)
১৪. পণ্য আমদানি/রপ্তানির সময় বিল অব এন্ট্রি দাখিল
১৫. আয়কর আইনে নির্ধারিত ব্যক্তি কর্তৃক পণ্য/সেবা সরবরাহ
🧑⚖️ পেশাগত ও লাইসেন্স সংক্রান্ত:
১৬. চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, সার্ভেয়ার ইত্যাদির সদস্যপদ নবায়ন
১৭. নিকাহ/বিবাহ রেজিস্ট্রার লাইসেন্স গ্রহণ বা নবায়ন
১৮. স্ট্যাম্প ও দলিল লেখকের লাইসেন্স নবায়ন
১৯. ড্রাগ, ফায়ার, পরিবেশ ছাড়পত্র, কাস্টমস, বন্ডেড ওয়্যারহাউস ইত্যাদি লাইসেন্স গ্রহণ/নবায়ন
২০. ইটভাটা পরিচালনার অনুমতি গ্রহণ বা নবায়ন
২১. হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স গ্রহণ ও নবায়ন
⚡ জ্বালানি ও সেবা সংযোগ:
২২. গ্যাস সংযোগ (বাণিজ্যিক ও শিল্প)
২৩. গ্যাস সংযোগ (আবাসিক, সিটি করপোরেশন এলাকায়)
২৪. বিদ্যুৎ সংযোগ (সিটি করপোরেশন/ক্যান্টনমেন্ট এলাকায়)
🏘️ সম্পত্তি, নির্মাণ ও ভাড়া:
২৫. জমি/বিল্ডিং/ফ্ল্যাট বিক্রি, লিজ, হস্তান্তর বা রেজিস্ট্রেশন
২৬. ভবন নির্মাণের নকশা অনুমোদনের জন্য আবেদন
২৭. সিটি করপোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ প্রদান
🚗 যানবাহন সংক্রান্ত:
২৮. মোটরযান (দ্বিচক্র/ত্রিচক্র ছাড়া) নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়ন
২৯. নৌযান (লঞ্চ, কার্গো ইত্যাদি) সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়ন
📱 ডিজিটাল ও মোবাইল লেনদেন:
৩০. মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস/রিচার্জ থেকে কমিশন ইত্যাদি গ্রহণ (স্বাভাবিক ব্যক্তি ছাড়া)
৩১. কনসালটেন্সি, ইভেন্ট, জনবল, নিরাপত্তা সেবা বাবদ অর্থ প্রাপ্তি
📚 শিক্ষা ও নির্বাচন:
৩২. ইংরেজি মাধ্যম স্কুলে শিশু ভর্তি (সিটি করপোরেশন/পৌরসভা এলাকায়)
৩৩. জাতীয় বা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ
👔 চাকরি ও বেতন:
৩৪. ব্যবস্থাপনা/প্রশাসনিক/উৎপাদন পদমর্যাদার বেতন গ্রহণ
৩৫. দশম গ্রেড বা তদূর্ধ্ব সরকারি কর্মচারীর বেতন গ্রহণ
🌐 ক্লাব ও এনজিও:
৩৬. ক্লাবের সদস্যপদ গ্রহণ ও নবায়ন
৩৭. এনজিও বা ক্ষুদ্র ঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদান ছাড়
🎉 সামাজিক ও করপোরেট ইভেন্ট:
৩৮. কমিউনিটি সেন্টার/কনভেনশন হল ভাড়া নেওয়া
৩৯. সামাজিক বা করপোরেট অনুষ্ঠান আয়োজনের জন্য হল ভাড়া নেওয়া
📌 রিটার্ন জমা না দিলে সেবা পাবেন না। সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেবা দিতে পারবেন না—তারা দিলে শাস্তির মুখে পড়বেন।
📝 রিটার্ন দিন, সেবা নিন নিয়ম মেনে।
#রিটার্ন_প্রমাণ #বাংলাদেশ