HABIB TAX Solution

HABIB TAX Solution Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from HABIB TAX Solution, Tax preparation service, Tax Office, Sylhet.

HABIB TAX SOLUTIONS
For Individuals, Partnerships & Corporate Businesses

✔ Income Tax Return Preparation
✔ TIN Registration & Compliance
✔ Tax Audit Support
✔ Appeal & Legal Assistance

Ensuring Trusted, Smart & Hassle-Free Tax Solutions.
☎️ 01756-460608

01/06/2026

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলছেন, অতীতে ব্যক্তিশ্রেণীর আয়করের সর্বোচ্চ স্ল্যাব ছিল ৬০%। সেপ্রেক্ষিতে আগামী অর্থ বছরে আয়করের সর্বোচ্চ স্ল্যাব ৩৫% পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে।

অর্থাৎ, যারা এক বছরে বেশি পরিমাণ আয় করবেন তাদের আয়কর রিটার্নের সাথে অতিরিক্ত হারে কর পরিশোধ করতে হবে। এতে সম্পদশালী এবং ধনী শ্রেণির ব্যক্তিবর্গের উপর করের বোঝা বৃদ্ধি পাবে।

সাধারণ মানুষের কথা বক্তব্য হচ্ছে, এনবিআর-এর উচিত আয়করের পরিমাণ বাড়ানোর চেয়ে যারা একদমই আয়কর দিচ্ছে না তাদের দিকে নজর দেওয়া। এতে সমাজে সমতা সৃষ্টি হবে।

#ইরিটার্ন #করযোগ্য #আয়কর #ধনী #সম্পদ #স্ল্যাব #করহার #এনবিআর #রাজস্ব

আয়কর রিটার্ন দাখিল করা যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও অধিক দরকারি বিষয় হচ্ছে আপনার আয়-ব্যয় এবং সম্পদ সম্পর্কে সঠিক তথ্য এব...
01/06/2026

আয়কর রিটার্ন দাখিল করা যেমন গুরুত্বপূর্ণ,
তার চেয়েও অধিক দরকারি বিষয় হচ্ছে আপনার আয়-ব্যয় এবং সম্পদ সম্পর্কে সঠিক তথ্য এবং যথাযথ ব্যাখ্যা দিয়ে আয়কর রিটার্ন জমা করা।

বেশিরভাগ মানুষ দ্বিতীয় কাজটি করার ক্ষেত্রে দায়সারা ভাব প্রদর্শন করে। ফলাফল হিসেবে তাদের বাসায় নিচের ছবির ন্যায় নোটিশ আসে। পরবর্তীতে যখন তিনি নোটিশের ব্যাখ্যা যথাযথভাবে দিতে ব্যর্থ হন, তখনই তাকে মুখোমুখি হতে হয় কঠিন জরিমানার বিধানের সাথে।

আপনি যদি চান এই ধরণের নোটিশ আপনার বাসায় না আসুক, তাহলে আয়কর আইন জেনে অথবা জানা ব্যক্তির মাধ্যমে আপনার ফাইল প্রস্তুত করান।

ঘরে বসে অনলাইনে আয়কর রিটার্ন সংক্রান্ত যেকোনো সেবা পেতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুণ।

#ইরিটার্ন #আয়কর #রিটার্ন #অনলাইনে #নোটিশ #জরিমানা #বাংলাদেশ

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আয়,সম্পদ,বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে গোপন করা বা ফাঁক...
25/05/2026

আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী, কর ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আয়,সম্পদ,বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে গোপন করা বা ফাঁকি দেওয়া অর্থের ওপর ন্যূনতম ১০% থেকে সর্বোচ্চ ১৫% পর্যন্ত অথবা ফাঁকি দেওয়া করের ৫০% থেকে ১০০% পর্যন্ত জরিমানা হতে পারে।এছাড়া ইচ্ছাকৃতভাবে গুরুতর কর ফাঁকির ক্ষেত্রে সর্বনিম্ন ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।

আয় গোপন করার জরিমানার বিস্তারিত দিকগুলো নিচে দেওয়া হলো:

■ আর্থিক জরিমানা (আয়কর আইন, ২০২৩-এর ধারা ২৭২ অনুযায়ী):

কর ফাঁকি দেওয়া অর্থের ওপর ১৫% জরিমানা।
অথবা,ফাঁকি দেওয়া অর্থের ওপর ১০% হারে যতগুলো করবর্ষে তথ্য গোপন করা হয়েছে (আয় গোপন করার বছর থেকে উদঘাটনের বছর পর্যন্ত), তার গুণফল।

■ অন্যান্য সংশ্লিষ্ট জরিমানা ও শাস্তি:
মিথ্যা তথ্য: করের সাথে সম্পর্কিত কোনো আয়, সম্পদ বা গুরুত্বপূর্ণ তথ্য গোপন বা অসত্য প্রদর্শন করলে লুকানো আয়ের ওপর আরোপিত করের নূন্যতম ৫০% থেকে সর্বোচ্চ ১০০% পর্যন্ত জরিমানা করা হতে পারে।

■ শুনানির সুযোগ: জরিমানা আরোপের আগে কর কর্মকর্তাকে অবশ্যই করদাতাকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করতে হবে।

■ কারাদণ্ড: কর ফাঁকি বা ইচ্ছাকৃত জালিয়াতির মতো অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

゚viralシfypシ゚viralシalシ ゚viralシfypシ゚ #ব্যক্তিকরদাতা #আয়কর

আয়কর পরিদর্শক সরাসরি করদাতার ছবি বা এনআইডি (NID) যাচাইয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ডাটাবেজ,টিআইএন (TIN) ব...
20/05/2026

আয়কর পরিদর্শক সরাসরি করদাতার ছবি বা এনআইডি (NID) যাচাইয়ের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ডাটাবেজ,টিআইএন (TIN) বা বায়োমেট্রিক তথ্য এবং পেশাগত নথিপত্র ব্যবহার করে করদাতা শনাক্ত করেন।

নিচের মাধ্যমগুলোর সাহায্যে এনবিআর বা আয়কর পরিদর্শক করদাতার তথ্য যাচাই করে থাকেন:

■ ১২-সংখ্যার ই-টিআইএন (e-TIN): করদাতার এনবিআর আয়কর ই-ফাইলিং অ্যাকাউন্টে তাঁর টিআইএন দিয়ে করদাতা শনাক্ত করা যায়। টিআইএন-ই করদাতার সবচেয়ে বড় ইউনিক আইডেন্টিফায়ার|

■ রিটার্ন দাখিলের প্রমাণ: পরিদর্শক করদাতার কাছ থেকে পূর্ববর্তী বছরের আয়কর রিটার্ন জমার কপি, প্রাপ্তি রসিদ অথবা টিন সার্টিফিকেট দেখতে পারেন National Board of Revenue (NBR), Bangladesh।

■ প্রাতিষ্ঠানিক ও ব্যাংক স্টেটমেন্ট: চাকরীজীবী হলে নিয়োগকারী প্রতিষ্ঠানের পে-স্লিপ বা টিআইএন,এবং ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট ও অডিট রিপোর্টের মাধ্যমে করদাতার আর্থিক পরিচয় নিশ্চিত হওয়া যায়।

■ পাসপোর্ট বা অন্যান্য নথি: কোনো করদাতা বিদেশে থাকলে বা এনআইডি না থাকলে পরিদর্শক পাসপোর্ট নম্বর ও ভ্রমণের তথ্য যাচাই করে শনাক্তকরণ কার্যক্রম সম্পন্ন করেন National Board of Revenue (NBR), Bangladesh।

゚viralシfypシ゚viralシalシ #ব্যক্তিকরদাতা ゚viralシfypシ゚ #করযোগ্য #আয়কর #আয়কর

20/05/2026

আগামী অর্থ বছর থেকে বারো মাস ব্যাপী আয়কর রিটার্ন দেওয়ার সুযোগ দিতে চলেছে জাতীয় রাজস্ব বোর্ড।

যারা প্রথম তিন মাসে আয়কর রিটার্ন দিবে তারা পাবে প্রণোদনা;
আর যারা শেষ তিন মাসে রিটার্ন দিবে তারা সরকারকে দিবে প্রণোদনা (অতিরিক্ত আয়কর)।

অতএব, এখন টিআইএনধারীদের সিদ্ধান্ত নিতে হবে তারা কী সরকার থেকে রিবেট নিবে নাকি সরকারকে উৎসাহ বোনাস দিবে।

টিআইএন থাকলেই আপনাকে সঠিক নিয়মে সময় মতো আয়কর রিটার্ন দিতে হবে।

#ইরিটার্ন #অনলাইনে #আয়কর #রিটার্ন #করযোগ্য #রিবেট #রেয়াত #জরিমানা HABIB TAX Solution

‘শূন্যের খেল খতম হচ্ছে’! কম্পিউটার দোকানের ট্যাক্স বিশেষজ্ঞদের কি হবে?আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে শূন্য রিটার্নের বিধান ব...
14/05/2026

‘শূন্যের খেল খতম হচ্ছে’! কম্পিউটার দোকানের ট্যাক্স বিশেষজ্ঞদের কি হবে?

আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকে শূন্য রিটার্নের বিধান বাতিল করার পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), যা আসন্ন বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।

বিস্তারিত কমেন্টে...............................

NBR News & Views Revenue Solutions National Board of Revenue, Bangladesh
#রিটার্ন

🔰ট্যাক্স প্ল্যানিং করবর্ষ  ২০২৬–২০২৭ | 🔰নতুন আয়কর আইন অনুযায়ী আপডেট🔰বাংলাদেশের **Income Tax Act, 2023 (সংশোধিত ২০২৫)** অ...
02/05/2026

🔰ট্যাক্স প্ল্যানিং করবর্ষ ২০২৬–২০২৭ |
🔰নতুন আয়কর আইন অনুযায়ী আপডেট
🔰বাংলাদেশের **Income Tax Act, 2023 (সংশোধিত ২০২৫)** অনুযায়ী AY 2026–2027 এর জন্য এখনই ট্যাক্স প্ল্যানিং শুরু করুন। সঠিক পরিকল্পনা করলে আপনি বৈধভাবে অনেক কর সেভ করতে পারবেন

🔰 স্বাভাবিক ব্যক্তির করমুক্ত আয়: **৳৩,৭৫,০০০**
🔰 নারী ও সিনিয়র সিটিজেন: ৳৪,২৫,০০০
🔰 প্রতিবন্ধী: ৳৫,০০,০০০
🔰 মুক্তিযোদ্ধা: ৳৫,২৫,০০০

📊 নতুন কর স্ল্যাব:
⏩ ৩.৭৫ লাখ পর্যন্ত – ০%
⏩ পরের ৩ লাখ – ১০%
⏩পরের ৪ লাখ – ১৫%
⏩পরের ৫ লাখ – ২০%
⏩পরের ২০ লাখ – ২৫%
⏩অবশিষ্ট – ৩০%

🔰 নতুন আইনের গুরুত্বপূর্ণ বিষয়:
⏩ পুরনো ১৯৮৪ আইনের পরিবর্তে **Income Tax Act 2023** চালু হয়েছে
⏩ট্যাক্স সিস্টেম আরও সহজ ও স্বচ্ছ করা হয়েছে
⏩ e-Return জমা এখন বাধ্যতামূলক (বেশিরভাগ ক্ষেত্রে)
⏩ ফাইন্যান্স অর্ডিন্যান্স ২০২৫ অনুযায়ী নতুন সীমা ও রেট কার্যকর

🔰কীভাবে ট্যাক্স কমাবেন?
✅ DPS / Insurance / PF / Bond-এ ইনভেস্ট করুন
✅ আয়কে সঠিকভাবে স্ট্রাকচার করুন (House Rent, Medical)
✅ ব্যাংকিং চ্যানেল ব্যবহার করুন
✅ সময়মতো রিটার্ন জমা দিন

⭕মনে রাখবেন:
Tax planning না করলে আপনি প্রয়োজনের চেয়ে বেশি কর দিচ্ছেন!

তাই করদায় কমাতে ৩০ জুন ২০২৬ এর আগে বিনিয়োগ করুন।

শেখ হাবিবুর রহমান মাসুম
আয়কর আইনজীবী
মোবা: 01756-460608


#রিটার্ন

29/04/2026

NBR নতুন করে আরও ৭২,৩৪১টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে। লিংকে প্রবেশ করে পুরো লিস্ট থেকে আপনার TIN নাম্বার দিয়ে সার্চ করুন।
https://audit.hellonotionhive.com/

29/04/2026

স্বয়ংক্রিয় পদ্ধতিতে অডিটের জন্য ৭২,৩৪১টি আয়কর রিটার্ন নির্বাচন করেছে এনবিআর

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ...
26/04/2026

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৬ এপ্রিল) এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ, বিজিবিএ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন। সেখান থেকে হয়তো ৫০ লাখের মতো রিটার্ন পড়বে। যারা রিটার্ন দেন নাই, ই-টিআইএন ডাটাবেজ এবং ই-রিটার্ন ডাটাবেজ আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দেবে কারা রিটার্ন দেয়নি অর্থাৎ নন-ফাইলার। আমরা অটোমেটেড বেসিসে এই নন-ফাইলারদের লিস্ট থেকে তাদের কাছে নোটিশ যাবে। এরপরও যদি রিটার্ন না দেন তাহলে ইন্সপেক্টর যাবে, সে তার আয়-ব্যয় হিসাব করে দেখবে।

তিনি বলেন, আমরা অডিট সিস্টেমটাকে স্বচ্ছ করার জন্য আমরা ম্যানুয়াল সিলেকশন পদ্ধতি টোটালি স্টপ করে দিয়েছি। এখন রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন পদ্ধতি চালু হয়েছে। ২০২৩-২৪ এর জন্য প্রথম পর্যায়ে আমরা ১৫ হাজারের মতো র্যান্ডম সিলেকশন করেছিলাম। সেকেন্ড ফেজে প্রায় ৬০ হাজারের বেশি সিলেকশন হবে। এই প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল ইন্টারঅ্যাকশন নেই, এটি টোটালি সিস্টেম জেনারেটেড। ফলে ট্রান্সপারেন্সি এনশিওর হবে।

অন্যদিকে ভ্যাটের অডিট সিস্টেমের বিষয়ে আবদুর রহমান বলেন, ভ্যাটের ক্ষেত্রেও আমরা ২০টি ক্রাইটেরিয়া দিয়ে ৬০০টি প্রতিষ্ঠান সিলেক্ট করেছি। লার্জ ট্যাক্সপেয়ারদের জন্য জয়েন্ট অডিট শুরু করেছি যেখানে ভ্যাট এবং ইনকাম ট্যাক্স টিম একসঙ্গে অডিট করবে। আমাদের দেশে রিটেইল লেভেলে ভ্যাটের আওতা খুবই ছোট। বর্তমানে ভ্যাট রেজিস্ট্রেশন সংখ্যা ৮ লাখেরও কম, যা অগ্রহণযোগ্য। আমরা আইনে কিছু পরিবর্তন এনে ভ্যাট রেজিস্ট্রেশন বাড়ানো এবং প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছি।

রেমিট্যান্সে সুবাতাস, ২৫ দিনে এলো ২৫৮ কোটি ডলার
তিনি বলেন, যারা নতুন ভ্যাটে আসবে, তাদের লাইফ ইজি করার জন্য আমরা কাজ করছি। তাদের হয়তো প্রতি মাসে রিটার্নই সাবমিট করতে হবে না; বছরে একটি নির্দিষ্ট পরিমাণ ভ্যাট দিলেই হবে। তারা মোবাইল বা ডেস্কটপ থেকে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ভ্যাট দিতে পারবে। কেউ তাদের কাছে খাতা-পত্র বা কম্পিউটার নিয়ে আসবে না। কর ফাঁকি, ভ্যাট ফাঁকি এবং বন্ডের মিসইউজ রোধ করতে আমাদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমরা প্রত্যেকটি ম্যানুফ্যাকচারিং ইউনিটকে ট্র্যাক এবং ট্রেস করতে চাই। কিউআর কোড এবং এআর কোড জেনারেট করে স্ট্যাম্পের মতো লাগিয়ে দেওয়া হবে। প্রথমে টোব্যাকো দিয়ে শুরু করলেও পরে পানির বোতল, ড্রিঙ্কস, সাবান, শ্যাম্পু এমনকি চিপসের প্যাকেটেও এটি চালু হবে।

সাধারণ মানুষকে হুইসেল ব্লোয়ার উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ১৮ কোটি জনগণের ৩৬ কোটি চোখকে ব্যবহার করবো কর ফাঁকি উদ্ধারে। সাধারণ মানুষ মোবাইল দিয়ে কিউআর কোড স্ক্যান করে দেখবে পণ্যটি ট্যাক্স দিয়ে বাজারে এসেছে কি না। তারা যদি হুইসেল ব্লোয়ার হিসেবে তথ্য দেয়, তবে তাদের পুরস্কৃত করা হবে এবং ফাঁকিদাতাদের পেনাল্টি দেওয়া

Address

Tax Office
Sylhet
HTTPS://MAPS.APP.GOO.GL/B6QPTPDNABAXLRWYA

Website

Alerts

Be the first to know and let us send you an email when HABIB TAX Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share