সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী

সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী আয়কর সংক্রান্ত যেকোন পারামর্শের জন্য

আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র(PSR) ব্যাংকে জমা দিতে ব্যর্থ হলে নির্ধারিত উৎসে করের চেয়ে ৫০% অতিরিক্ত উৎসে কর কর্তন করবে স...
14/08/2026

আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র(PSR) ব্যাংকে জমা দিতে ব্যর্থ হলে নির্ধারিত উৎসে করের চেয়ে ৫০% অতিরিক্ত উৎসে কর কর্তন করবে সকল তফসিলি ব্যাংক।

03/08/2026
জাতীয় রাজস্ব বোর্ড আজকেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, ৩০ সেপ্টেম্বরের পর আয়কর রিটার্ন দাখিল করলে ৫% প্রণোদনা অথবা ২৫...
02/08/2026

জাতীয় রাজস্ব বোর্ড আজকেও আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে, ৩০ সেপ্টেম্বরের পর আয়কর রিটার্ন দাখিল করলে ৫% প্রণোদনা অথবা ২৫,০০০/- টাকা কর ছাড় পাওয়া যাবে না।

অর্থাৎ, যারা বুদ্ধিমান করদাতা তাদের উচিত এই দুই মাসের মধ্যে হাতে সময় নিয়ে আয়কর রিটার্ন দাখিল করা।

অনুগ্রহ করে কেউ সেপ্টেম্বর মাসের পর এসে রিটার্ন দিতে গিয়ে হায়-হায় কোম্পানি খুলবেন না।

#আয়কর #রিটার্ন #প্রণোদনা #করছাড় #রিবেট #রেয়াত #করযোগ্য #দেরি #সময়

ব্যক্তিশ্রেনীর করদাতাদের জন্য ২০২৬-২০২৭ কর বর্ষের ই-রিটার্ন দাখিল কার্যক্রম চালু হয়েছে...!!!
22/07/2026

ব্যক্তিশ্রেনীর করদাতাদের জন্য ২০২৬-২০২৭ কর বর্ষের ই-রিটার্ন দাখিল কার্যক্রম চালু হয়েছে...!!!

https://www.prothomalo.com/business/personal-finance/ks81y5xsls
21/07/2026

https://www.prothomalo.com/business/personal-finance/ks81y5xsls

করযোগ্য আয় না থাকলে সঞ্চয়পত্রের মুনাফার উৎসে করের টাকা ফেরত দেবে এনবিআর। উৎসে করের প্রত্যয়নপত্র জেলা সঞ্চয় অফিস ...

 #উৎসকর
19/07/2026

#উৎসকর

সম্পত্তিতে দানকর বিষয়ে স্পষ্টীকরণআলহামদুলিল্লাহ, সাধারণ জনগণের জন্য সুখবর। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আজ এন...
07/07/2026

সম্পত্তিতে দানকর বিষয়ে স্পষ্টীকরণ
আলহামদুলিল্লাহ, সাধারণ জনগণের জন্য সুখবর। হেবা ও দান দলিলে কোনো উৎস লাগবেনা মর্মে আজ এনবিআর থেকে সরকারি আদেশ জারি হয়েছে।

১) পিতামাতা ছেলেমেয়েদের আগের মতোই সম্পত্তি হেবা করতে পারবে। কোনো কর লাগবেনা।

২) স্বামী-স্ত্রী আগের মতোই পরস্পরকে কোনো কর ছাড়াই হেবা করতে পারবে।

৩) একই মায়ের পেটের ভাই বোনের মধ্যে সম্পত্তি হেবা করলেও কোনো কর লাগবেনা।

এসব সম্পর্কের বাইরে হেবা বা দান দলিল করলে তখনও উৎস কর দিতে হবেনা, কেবল প্রযোজ্য হারে দানকর দিতে হবে।

ƝƁƦ ƝЄƜƧ & ƔƖЄƜƧ Business Barta National Board of Revenue, Bangladesh

প্রতারক হইতে সাবধান...!!!
06/07/2026

প্রতারক হইতে সাবধান...!!!

♦ গল্প-১বাবা গোসলে, মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বা...
05/07/2026

♦ গল্প-১
বাবা গোসলে, মা রান্না ঘরে আর ছেলে টিভি দেখছিল। এমন সময় দরজায় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাসার করিম সাহেব দাঁড়িয়ে।
ছেলে কিছু বলার আগেই করিম সাহেব বললেন, ‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।’
বুদ্ধিমান ছেলে অল্প কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল, প্রতিবার উঠবসে ৫০ টাকা বলে কথা।
শেষ হতেই করিম সাহেব ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন।
বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, ‘কে ছিল দরজায়?’
‘পাশের বাসার করিম সাহেব’, উত্তর দিল ছেলে।
‘ও’, বললেন বাবা, ‘আমার ৫০০ টাকা কি দিয়ে গেছেন?’
♥ শিক্ষণীয় বিষয়
আপনার ধারদেনার তথ্য শেয়ারহোল্ডারদের থেকে গোপন করবেন না। এতে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে রক্ষা পাবেন।

♦ গল্প-২
সেলসম্যান, অফিস ক্লার্ক ও ম্যানেজার দুপুরে খেতে যাচ্ছিলেন। পথে তাঁরা একটি পুরোনো প্রদীপ পেলেন।
তাঁরা ওটাতে ঘষা দিতেই দৈত্য বের হয়ে এল।
দৈত্য বলল, ‘আমি তোমাদের একটি করে ইচ্ছা পূরণ করব।’
‘আমি আগে! আমি আগে!’ বললেন অফিস ক্লার্ক, ‘আমি বাহামা সমুদ্রপারে যেতে চাই, যেখানে অন্য কোনো ভাবনা থাকবে না, কাজ থাকবে না।’
‘ফুঃ...!!’ তিনি চলে গেলেন।
‘এরপর আমি! এরপর আমি!’ বললেন সেলসম্যান, ‘আমি মায়ামি বিচে যেতে চাই, যেখানে শুধু আরাম করব।’
‘ফুঃ...!!’ তিনিও চলে গেলেন।
‘এখন তোমার পালা’, দৈত্য ম্যানেজারকে বলল।
ম্যানেজার বললেন, ‘আমি ওই দুজনকে আমার অফিসে দেখতে চাই।’

♥ শিক্ষণীয় বিষয়
সব সময় বসকে আগে কথা বলতে দেবেন। তা না হলে নিজের কথার কোন মূল্য থাকবে না।

♦ গল্প-৩
একটি ইগল গাছের ডালে বসে আরাম করছিল।
এমন সময় একটি ছোট খরগোশ ইগলটিকে দেখে জিজ্ঞেস করল, ‘আমিও কি তোমার মতো কিছু না করে এভাবে বসে আরাম করতে পারি?’
ইগল উত্তর দিল, ‘অবশ্যই, কেন পারবে না।’
তারপর খরগোশটি মাটিতে এক জায়গায় বসে আরাম করতে থাকল। হঠাত্ একটি শিয়াল এসে হাজির, আর লাফ দিয়ে খরগোশকে ধরে খেয়ে ফেলল।

♥ শিক্ষণীয় বিষয়
যদি কোনো কাজ না করে বসে বসে আরাম করতে চান, তাহলে আপনাকে অনেক ওপরে থাকতে হবে।

♦ গল্প-৪
একটি মুরগি ও একটি ষাঁড় আলাপ করছিল।
‘আমার খুব শখ ওই গাছের আগায় উঠব, কিন্তু আমার এত শক্তি নেই’, মুরগিটি আফসোস করল।
উত্তরে ষাঁড়টি বলল, ‘আচ্ছা, তুমি আমার গোবর খেয়ে দেখতে পার, এতে অনেক পুষ্টি আছে।’
কথামতো মুরগি পেট পুরে গোবর খেয়ে নিল এবং আসলেই দেখল সে বেশ শক্তি পাচ্ছে। চেষ্টা করে সে গাছের নিচের শাখায় উঠে পড়ল।
দ্বিতীয় দিন আবার খেল, সে তখন এর ওপরের শাখায় উঠে গেল।
অবশেষে চার দিন পর মুরগিটি গাছের আগায় উঠতে সক্ষম হলো।
কিন্তু খামারের মালিক যখন দেখলেন মুরগি গাছের আগায়, সঙ্গে সঙ্গে তিনি গুলি করে তাকে গাছ থেকে নামালেন।

♥ শিক্ষণীয় বিষয়
ফাঁকা বুলি (বুল শিট) হয়তো আপনাকে অনেক ওপরে নিয়ে যেতে পারে, কিন্তু আপনি বেশিক্ষণ ওখানে টিকে থাকতে পারবেন না।

♦ গল্প-৫
একটি পাখি শীতের জন্য দক্ষিণ দিকে যাচ্ছিল। কিন্তু এত ঠান্ডা ছিল যে পাখিটি শীতে জমে যাচ্ছিল এবং সে একটি বড় মাঠে এসে পড়ল।
যখন সে মাঠে পড়ে ছিল, একটি গরু তার অবস্থা দেখে তাকে গোবর দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ পর পাখিটি বেশ উষ্ণ অনুভব করল। যখন গোবরের গরমে সে খুব ঝরঝরে হয়ে উঠল, আনন্দে গান গেয়ে উঠল।
এমন সময় একটি বিড়াল পাশ দিয়ে যাচ্ছিল, পাখির গান শুনে খুঁজতে লাগল কোথা থেকে শব্দ আসে। একটু পরই সে গোবরের কাছে আসে এবং সঙ্গে সঙ্গে গোবর খুঁড়ে পাখিটিকে বের করে তার আহার সারে।

♥ শিক্ষণীয় বিষয়
১. যারা আপনার ওপর কাদা ছোড়ে, তারা সবাই-ই আপনার শত্রু নয়।
২. যারা আপনাকে পঙ্কিলতা থেকে বের করে আনে, তারা সবাই-ই আপনার বন্ধু নয়।
৩. এবং যখন আপনি গভীর পঙ্কিলতায় নিমজ্জিত, তখন মুখ বেশি না খোলাই শ্রেয়।

#সংগৃহীত

Address

চেম্বার: ছায়ানীড় ১৪, সরসপুর, লামাবাজার, সিলেট।
Sylhet

Telephone

+8801911239407

Website

Alerts

Be the first to know and let us send you an email when সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সঞ্জয় মালাকার-আয়কর আইনজীবী:

Shortcuts

Share