07/12/2025
IAS 23 – Borrowing Costs
Borrowing Cost মানে কী?
⇨যে কোনো টাকা ধার নিলে তার সাথে সম্পর্কিত যেসব খরচ হয়, সেগুলোই Borrowing Cost।
IAS 23 এর মূল উদ্দেশ্য কি?
⇨Borrowing cost কি expense করা হবে নাকি capitalise করা হবে- এটা নির্ধারণ করা ই এর মূল উদ্দেশ্য।
⇨Borrowing Cost Capitalise হওয়ার ক্ষেত্রে ৩ টি শর্ত আছে-
শর্ত-১: Asset তৈরির জন্য বা কেনার জন্য টাকা খরচ শুরু হতে হবে।
শর্ত-২: Loan বা borrowing-এর উপর interest বা other borrowing cost accrual শুরু হতে হবে।
শর্ত-৩: Asset কে ready করার জন্য যে কাজগুলো দরকার—সেগুলো সক্রিয়ভাবে চলতে হবে।
Capitalisation বন্ধ হবে কবে?
⇨যখন asset ready for intended use or sale,তখন capitalisation বন্ধ।
⇨একটা ছোট উদাহরনের মাধ্যমে বুঝার চেষ্টা করি-
একটি কোম্পানি জানি্ুয়ারি মাসে মেশিন কেনার উদ্দেশ্যে লোন নিয়েছে এবং একই মাসে মেশিনের এলসি প্রসেসিংও শুরু করেছে। এলসি প্রসেস সম্পন্ন হয়ে মেশিনটি মার্চ মাসে কোম্পনির ওয়্যারহাউজে পৌঁছায়। এরপর এপ্রিল মাসে মেশিনটি প্রোডাকশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়। এখন প্রশ্ন—এই সময়ের লোনের ইন্টারেস্ট কি ক্যাপিটালাইজেশন হিসেবে গণ্য হবে?
⇨ হ্যা, লোনের ইন্টারেস্ট (January থেকে April পর্যন্ত) capitalized হবে। কারণ IAS 23 অনুযায়ী Borrowing Cost Capitalise হওয়ার ৩টি শর্ত এই ক্ষেত্রে একসাথে পূরণ হয়েছে—
১. খরচ শুরু হয়েছে-যেহেতু জানুয়ারি মাসে লোন নিয়েই LC Processing এর কাজ শুরু করে যেমন- LC opening, LC processing fee, bank commission-এগুলো সবই asset- এর উপর expenditure। অতএব January থেকেই প্রথম শর্ত পূরণ হয়েছে।
২. Borrowing cost শুরু হয়েছে -January থেকে
Loan নেওয়ার পর থেকেই interest accrue হয়। অতএব দ্বিতীয় শর্তও January থেকেই পূর্ণ।
৩. Asset ready করার জন্য প্রয়োজনীয় activities চলেছে January থেকে April পর্যন্ত-
IAS 23 বলে যে শুধু construction নয়, LC processing, shipment arrangement, documentation, customs clearance —
এগুলোও asset ready করার activities।
January তে LC processing শুরু হয়, March মাসে মেশিন দেশে এসেছে (logistics activities) এবং Apri মাসে machine installation complete মানে machine ready for use
অতএব তৃতীয় শর্তও January থেকেই পূরণ।
কখন Borrowing Cost Capitalise না হয়ে Expense হতো?
⇨IAS 23 অনুযায়ী যদি ৩টি শর্তের যেকোনো একটি পূরণ না হয়, তাহলে interest capitalise না হয়ে সরাসরি expense হবে।
উপরের উদাহরণ ধরে সম্ভাব্য পরিস্থিতিগুলো ব্যাখ্যা করছি—
⇨Situation-1: January তে loan নেওয়া হয়েছে, কিন্তু LC খোলা হয়নি বা LC related কাজ january তে শুরু না হয়ে February তে শুরু হয়েছে, তাহলে January মাসের Loan এর interest capitalise না হয়ে Expense হবে। আর february মাসের interest capitalise হবে।
⇨Situation-2: Loan নেওয়া হয়েছে কিন্তু পরে machine purchase project cancel হয়ে গেছে। তখন Loan এর interest capitalise না হয়ে Expense হবে।
⇨situation-3: asset related কাজ দীর্ঘ সময় বন্ধ থাকলে যেমন: LC dispute, Import permit delay, Court stay order বা প্রজেক্ট ২ মাস কাজ বন্ধ- এই সময়ের loan এর interest capitalize না হয়ে expense হবে।
⇨situation-4: Asset ready হয়ে যাওয়ার পরে অর্থাৎ April মাসের পর interest capitalize না হয়ে expense হবে।