শেয়ার বাজার বিশ্লেষণ

শেয়ার বাজার বিশ্লেষণ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শেয়ার বাজার বিশ্লেষণ, Financial Consultant, Dhaka.

শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, নিজের গবেষণা ও সতর্কতা অত্যন্ত জরুরি, তাই নিজে জেনে-বুঝে বিনিয়োগ করুন। আমি একজন শিক্ষানবিশ মাত্র। আমি শুধু আমার ব্যক্তিগত বিশ্লেষণ শেয়ার করি। আমার পোস্টে উৎসাহিত হয়ে কেউ বিনিয়োগ করবেন না।

25/08/2026

ট্রেড করা এবং প্রতিদিন মুদি দোকানদারদের মতো মার্কেটের দিকে তাকিয়ে থাকা নেশার মতো।
এই নেশা পরিহার করুন।
বিনিয়োগ করতে শিখুন।

কাগুজে শেয়ারে বিনিয়োগ করে জুয়া না খেলে, ভালো শেয়ারে বিনিয়োগ করে পুঁজি বাঁচান এবং লাভ করে ঘরে ফিরুন। আমি গ্যারান্টি দিয়ে ...
24/08/2026

কাগুজে শেয়ারে বিনিয়োগ করে জুয়া না খেলে, ভালো শেয়ারে বিনিয়োগ করে পুঁজি বাঁচান এবং লাভ করে ঘরে ফিরুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুহূর্তেও যদি আপনি কোন ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন, তবে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আপনি ২০% নিশ্চিত প্রফিট পাবেন।
বিঃদ্রঃ ভালো শেয়ার খুঁজে নেয়ার দায়িত্ব আপনার। শুধু সেক্টর বলে দিচ্ছি - ব্যাংক।

কোন লেভেলে চার্ট দেখে ট্রেডার এন্ট্রি করবে আর কোন লেভেলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে স্টপলস দিয়ে পালাবে, তা মামুরা খুব ভা...
23/08/2026

কোন লেভেলে চার্ট দেখে ট্রেডার এন্ট্রি করবে আর কোন লেভেলে ছেড়ে দে মা কেঁদে বাঁচি বলে স্টপলস দিয়ে পালাবে, তা মামুরা খুব ভালোই জানে। মামুরা টাকা নিয়ে আসছে আপনার পকেটে ঢেলে দিতে? তারা এনালাইসিস জানেনা? তারাতো বেয়াকুফ তাইনা? আপনরা তাই মনে করেন?

তাই ট্রেডারগিরি বাদ দিয়ে ইনভেস্টর হতে শিখুন। যতো ট্রেড ততো ক্ষতি। ভালো দামে ভালো শেয়ার কিনে নাকে তেল দিয়ে ঘুমান, বাঁচবে কমিশনের টাকা, ঘুম ঠেকে উঠে দেখবেন ২৫-৩০% প্রফিটে আছেন।

কিন্তু না আপনারা তা করবেন না, আপনারা ২ লাইন এনালাইসিস শিখে নিজেদের ভাবেন মহা পণ্ডিত, অনেক সময় জাহিরি করেন আপনি অনেক বড় এনালিস্ট এবং ট্রেডার। ট্রেডার হয়ে বছরে পোর্টফলিওর কতো % প্রফিট করছেন বলেনতো দেখি। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখলাম, ইনভেস্টর হয়ে বছরেতো ৩৫-৪০% প্রফিট করা সম্ভব। হতে পারে আপনারা বছরে ২০০-৩০০% প্রফিট করেন। অনেকেই আবার হার্ট অ্যাটাকেও মরেন।

(পিই রেশিও) ৪০ নির্ধারণ। মার্জিন ঋণের সর্বোচ্চ অনুপাত হবে ১:১। অর্থাৎ একজন বিনিয়োগকারীর ১ লাখ টাকা থাকলে শেয়ার কিনতে আর...
17/08/2026

(পিই রেশিও) ৪০ নির্ধারণ। মার্জিন ঋণের সর্বোচ্চ অনুপাত হবে ১:১। অর্থাৎ একজন বিনিয়োগকারীর ১ লাখ টাকা থাকলে শেয়ার কিনতে আরও ১ লাখ টাকা ঋণ পাবেন।

শেয়ারবাজারে নতুন মার্জিন ঋণ (শেয়ার কেনায় ঋণ) বিধিমালা চূড়ান্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন বিধিমালায় গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ৩ লাখ টাকা বিনিয়োগ না থাকলে ঋণ মিলবে না। মার্জিন ঋণের সর্বোচ্চ অনুপাত হবে ১:১। অর্থাৎ একজন বিনিয়োগকারীর ১ লাখ টাকা থাকলে শেয়ার কিনতে আরও ১ লাখ টাকা ঋণ পাবেন।

এতে জীবন বিমা ছাড়া অন্য সব খাতের শেয়ারে ঋণের মাপকাঠি হিসাবে মূল্য আয়ের অনুপাত (পিই রেশিও) ৪০ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ কোনো কোম্পানির শেয়ারের পিই রেশিও ৪০-এর বেশি হলে ওই শেয়ারে ঋণ মিলবে না।

সোমবার রাতে এ বিষয়ে গেজেট প্রকাশ হয়েছে।

বিধিমালায় সাধারণ বিনিয়োগকারীদের জন্য মার্জিন কল ও শেয়ার বিক্রির ক্ষেত্রেও নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। কোনো গ্রাহকের ইক্যুইটি ৫০ শতাংশের নিচে নামলে হাউজ থেকে আগাম নোটিশ পাঠাতে হবে। এরপর ইক্যুইটি ২৫ শতাংশের নিচে নামলে নোটিশ ছাড়াই শেয়ার বিক্রি করা যাবে। তবে শেয়ার বিক্রির বিষয়ে গ্রাহককে জানাতে হবে।

কোনো কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) নেতিবাচক হলে ওই কোম্পানি ঋণের বাইরে থাকবে। এক্ষেত্রে শেয়ারের সর্বশেষ মূল্যকে পুরো বছরের আয় দিয়ে ভাগ করে পিই নির্ধারণ করা হবে। তবে জীবন বিমার ক্ষেত্রে পিই নয়। সেখানে পিবি রেশিও (প্রাইস টু বুক ভ্যালু) বিবেচনা করা হবে।

সর্বশেষ শেয়ারের মূল্যকে নিট সম্পদমূল্য (এনএভি) দিয়ে ভাগ করে পিবি নির্ধারণ করা হবে। পিবি রেশিও ৩-এর বেশি হলে ব্রোকারেজ হাউজগুলো ঋণ দিতে পারবে না। একইভাবে কোনো জীবন বিমা কোম্পানির এনএভি নেতিবাচক হলে ওই শেয়ার ঋণ সুবিধার অযোগ্য হবে।

বিএসইসি জানায় কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ৩ লাখ টাকা বিনিয়োগ না থাকলে ঋণ মিলবে না। আবার কোনো গ্রাহক নিজের টাকায় মার্জিন অযোগ্য কোনো শেয়ার কিনলে, ওই মূল্যকে গ্রাহকের ইক্যুইটি হিসাবে গণনা করা যাবে না।

নতুন বিধিমালায় শুধু ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির শেয়ারে ঋণ মিলবে। ‘জেড’, ‘এন’ ও ‘জি’ ক্যাটাগরির কোম্পানিতে ঋণের সুযোগ রাখা হয়নি। পাশাপাশি ‘এসএমই বোর্ড’, ‘অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড (এটিবি)’ এবং ‘ওভার দ্য কাউন্টার (ওটিসি)’ প্ল্যাটফর্মের কোম্পানি ঋণ সুবিধার বাইরে থাকবে।

ঋণদাতা প্রতিষ্ঠানের ঝুঁকি কমাতেও নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। অর্থায়নকারী প্রতিষ্ঠান তার মোট বকেয়া ঋণের ২০ শতাংশের বেশি কোনো একটি শেয়ারে বিনিয়োগ করতে পারবে না।

এছাড়া মার্জিন চুক্তির মেয়াদ এক বছর নির্ধারণ করা হয়েছে। কোনো পক্ষ চুক্তি বাতিল না করলে স্বয়ংক্রিয়ভাবে তা নবায়ন হবে। অর্থায়নের ন্যূনতম অনুপাত ঠিক রেখে গ্রাহক তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে।

16/08/2026

পিক আওয়ারে ৪০ মিনিট লঙ্কাবাংলার বাই-সেল বন্ধ।
মার্কেট ডাউন করে ছেড়ে দিয়েছে।
ডিএসই বসে বসে তামশা দেখে।

👉যারা শেয়ার ব্যবসা করেন বা করতে চান, তারা  সম্পূর্ণ লেখাটি একবার পড়ুন। বিশ্বাস করেন ভাই, যার ভালো পুঁজি আছে এবং যে সত্যি...
14/08/2026

👉যারা শেয়ার ব্যবসা করেন বা করতে চান, তারা সম্পূর্ণ লেখাটি একবার পড়ুন। বিশ্বাস করেন ভাই, যার ভালো পুঁজি আছে এবং যে সত্যি শেয়ার ব্যবসায় লাভ করে, তিনি কোন দিন আইটেম বিক্রিম নামে বিকাশে ভিক্ষা করবেনা।
এগুলা একমাত্র পুঁজিহীন বাটপার টোকাইরা করে।
ঠিক যেমন আপনার যদি ভালো আয় থাকে তবে কি আপনি ভিক্ষাবৃত্তি করবেন? মানুষের গালি দেয়ে বাটপারি করে পেট চালাবেন? কখনই নয় তাইনা?
তাহলে একবার ভেবেদেখুন যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপে আইটেম বিক্রির নামে, বা গ্রুপ এডমিন হিসেবে এনালাইসিসের নামে আপনার কাছে টাকা চায়, ২০০-৫০০ ভিক্ষা নেয় এদের কি আসলেই পুঁজি আছে? বা শেয়ার ব্যবসায় লাভ করে আয় করতে পারে? অবশ্যই পারেনা।
শেয়ার ব্যবসা হচ্ছে টাকার মেশিন, এখানেই এক বছরে পুঁজি দিগুন হওয়া সম্ভব।
তাই বলছি এসব প্রতারকদের না বলুন। নিজে জানতে এবং বুঝতে চেষ্টা করুন। আর যদি না পারেন তবে বলবো টপ লেভেলের ৫ টা ব্যাংক কিনে নাকে তেল দিয়ে ঘুমান, বা জ্বালানি খাতের ৪-৫ টা শেয়ার যখন কম দামে পাওয়া যায় তখন কিনে নাকে তেল দিয়ে ঘুমান বছর শেষে ২০% প্রফিট মাস্ট। ২০% প্রফিট আপনাকে কেউ দিবেনা। নিজে বিজিনেস করেও বছর শেষে ২০% প্রফিট পাবেন কি না সন্দেহ। তাই মানুষের কাছে আইটেম ভিক্ষা বন্ধ করুন, লোভ পরিহার করুন। আর বিকাশ ভিক্ষুক আইটেমবাজ টাউট, বাটপার এডমিনদের না বলুন। fans

13/08/2026

CVOPRL
চার্ট, ভলিউম, প্রাইজ অ্যাকশন
ইনশা-আল্লাহ ২০০+ 😍

10/08/2026

কারো এ বছরের রিটার্ন দাখিলের জন্য হেল্প লাগলে ইনবক্স করতে পারেন।
😇🙂😇

09/08/2026

আলহামদুলিল্লাহ্‌
নিশ্চয়ই উত্তম রিজিকের মালিক আল্লাহ্‌।
এই মাইরের বাজারেও ভালো রিজিক দিয়েছেন তিনি।

এই খবরে রবিবার কি ফান্ডা শেয়ার আণ্ডা থেকে বের হয়ে বড় হবে? নাকি দৌলতদিয়া (আই মিন দেউলিয়া) জাঙ্ক শেয়ারের মজমা বসবে?
07/08/2026

এই খবরে রবিবার কি ফান্ডা শেয়ার আণ্ডা থেকে বের হয়ে বড় হবে?
নাকি দৌলতদিয়া (আই মিন দেউলিয়া) জাঙ্ক শেয়ারের মজমা বসবে?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when শেয়ার বাজার বিশ্লেষণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share