25/07/2026
রিটার্ন দাখিলের সময় শুরু হয়ে গেছে, সুতরাং, সময় শেষে তাড়াহুড়ো না করে - একজন করদাতা হিসেবে যেসব প্রাথমিক তথ্য সংগ্রহ করা শুরু করতে পারেন।
আয়বর্ষ শেষ হওয়ার পর অনেকেই ভাবেন-"এখনও তো রিটার্ন জমা দেওয়ার অনেক সময় আছে।"
কিন্তু বাস্তবতা হলো, রিটার্ন দাখিলের সময় যত এগিয়ে আসে, ততই শুরু হয় ব্যাংক স্টেটমেন্ট, TDS Certificate, বেতন স্লিপ, বিনিয়োগের তথ্য কিংবা সম্পদের কাগজপত্র খোঁজার ব্যস্ততা।
এই ঝামেলা এড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো-আজ থেকেই আপনার Tax Documents গুছিয়ে রাখা।
একটি Tax File (ডিজিটাল বা হার্ড কপি) তৈরি করুন এবং সেখানে ধীরে ধীরে সংরক্ষণ করুন-
#ব্যাংক স্টেটমেন্ট
Certificate / Pay Slip
#উৎসে কর কর্তনের সনদ ( TDS Certificate)
, DPS ও অন্যান্য বিনিয়োগের তথ্য
#শেয়ার বা মিউচুয়াল ফান্ডের স্টেটমেন্ট
#জমি, ফ্ল্যাট বা অন্যান্য সম্পদের ক্রয়-বিক্রয়ের দলিল
#ঋণ ও সুদ পরিশোধের তথ্য
#দান বা অন্যান্য প্রাসঙ্গিক ডকুমেন্ট
একটি বিষয় মনে রাখুন-
রিটার্ন দাখিলের কাজ শুধু ফর্ম পূরণ করা নয়; সঠিক ও সম্পূর্ণ তথ্য উপস্থাপন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর সেটি সম্ভব হয় সারা বছর ধরে নথিপত্র সুশৃঙ্খলভাবে সংরক্ষণ করলে।
একটি গুছানো Tax File মানেই একটি সহজ, নির্ভুল এবং ঝামেলামুক্ত Tax Return.