09/11/2024
Income Tax Return
অনলাইনেই আয়কর রিটার্ন দাখিল করার ব্যবস্থা নিয়েছে সরকার।
সম্মানিত পাঠক আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমরা একটি সরকারি তথ্য নিয়ে আলোচনা করেতে যাচ্ছি সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন বা আয়কর রিটার্ন কি? আপনারা হয়তো অনেকেই জানেন যে, টিন (TIN) সার্টিফিকেটধারীদের আয়কর রিটার্ন দাখিল করাটা বাধ্যতামূলক করা হয়েছে।
তাছাড়া নভেম্বর মাসের ৩০ তারিখ এ শেষ হতে চলেছে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন। আসুন জেনে নেই ইনকাম ট্যাক্স রিলেটেড কিছু বিষয়।
➡️ইনকাম ট্যাক্স রিটার্ন
আমরা অনেকেই আয়কর নামক শব্দটি শুনেছি। আয়কর হচ্ছে মূলত সরকার কর্তৃক নির্ধারিত আয়ের উপর কর। অনেককেই দেখা যায় আয়কর এবং আয়কর রিটার্নকে একই মনে করেন। এটি ভুল একটি ধারণা। আপনার এক বছরের আয় ব্যায়, টাকা পয়সা এবং সব সম্পদের হিসাব প্রতি বছর নির্দিষ্ট ফর্মে আপনার সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কার্যালয়ে দাখিল করতে হয়, যেটাকে বলে ইনকাম ট্যাক্স রিটার্ন।
➡️করবর্ষ কি?
সাধারণতঃ আয়বর্ষের পরবর্তী বর্ষকে করবর্ষ বলা হয়। যেমন, ১লা জুলাই ২০২৩ হতে ৩০ শে জুন ২০২৪ সময়কাল পর্যন্ত উপার্জিত আয়ের আয়বর্ষ হইবে ২০২৩-২০২৪ এবং করবর্ষ হইবে পরবর্তী বর্ষ অর্থাৎ ২০২৪-২০২৫|
➡️আয়করের জন্য আয়ের খাত কি কি?
আয়কর অধ্যাদেশ ১৯৮৪ অনুযায়ী আয়ের খাত সমূহ নম্নিরূপ:
1. বেতনাদি
2. নিরাপত্তা জামানতের উপর সুদ
3. গৃহ সম্পত্তির আয়
4. কৃষি আয়
5. ব্যবসা বা পেশার আয়।
6. মূলধনী মুনাফা
7. অন্যান্য উৎস হতে আয়। তবে রিটার্ন জমা দেয়ার সময় নিম্নলিখিত আয়ের খাতগুলি সম্পৃক্ত হবে৷
➡️ন্যূনতম কর কি?
বাজেট অনুযায়ী, ইনকামের ১ম সাড়ে তিন লাখ 3,50,000 টাকার উপর কোনো কর বা ট্যাক্স দিতে হবে না। করমুক্ত আয়ের সীমা অতিক্রম করলে করদাতাকে এলাকা ভেদে ন্যূনতম যে কর পরিশোধ করতে হয় তাকে ন্যূনতম কর বলে। ন্যূনতম করের পরিমান যথাক্রমে ৫০০০ টাকা (ঢাকা ও চট্টগ্রাম সিটিকর্পোরেশন এরিয়া), ৪০০০ টাকা (অন্য সিটিকর্পোরেশন এরিয়া), ৩০০০ টাকা (সিটিকর্পোরেশন এর বাইরে অন্য যেকোন এরিয়া)
➡️আয়কর কিভাবে ক্যালকুলেশন করতে হয়?
নির্ধারিত বাজেট অনুযায়ী, ইনকামের ১ম সাড়ে তিন লাখ টাকার উপর কোনো কর বা ট্যাক্স দিতে হবে না। এই অর্থবছরে ব্যক্তির ইনকামের প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মোট আয় করমুক্ত থাকবে।
পরবর্তী ১ লাখ টাকা ইনকামের উপর ৫ শতাংশ
পরবর্তী ৪ লাখ টাকা ইনকামের উপর ১০ শতাংশ,
পরবর্তী ৫ লাখ টাকা ইনকামের উপর ১৫ শতাংশ,
পরবর্তী ৫ লাখ টাকা ইনকামের উপর ২০ শতাংশ,
পরবর্তী ২০ লাখ মোট ইনকামের উপর ২৫ শতাংশ
তবে অন্যদিকে মহিলা ও ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা চার লাখ টাকা।
➡️আয়কর রিটার্ন জমা না দিলে জরিমানা
আমরা অনেকেই অনেকেই বিভিন্ন কাজের প্রয়োজনে টিন (TIN) খুলেন, কিন্তু কখনো ট্যাক্স রিটার্ন দাখিল করি না। আবার সঞ্চয়পত্র এর জন্য অনেকেই টিন সার্টিফিকেট খুলে বসে থাকেন কিন্তু জানেন না যে এর কাজ কি। তো এখন আপনি বলতে পারেন যে আমার তো কোন ইনকাম নেই, সঞ্চয়পত্রের জন্য টিন(TIN) খুলেছি, আমি তাহলে কেন আয়কর রিটার্ন দিব?
মূলত আপনি যদি টিন সার্টফিকেট চালু করেন তাহলে তাহলে আয় থাকুক বা না থাকুক আয়কর রিটার্ন আপনাকে দাখিল করতে হবে। পর্যাপ্ত পরিমাণ আয় থাকলে আয়কর হিসেবে অর্থ/টাকা জমা দিবেন, আর যদি আপনার ইনকাম না থাকে তাহলে টাকা দেয়ার প্রয়োজন নেই।
কিন্তু পরিশেষে আপনাকে রিটার্ন দাখিল করতেই হবে।
অন্যথায় জরিমানা সহ বিভিন্ন অর্থদণ্ডে দণ্ডিত হতে পারেন।
আমরা যে সকল সার্ভিস দিয়ে থাকিঃ-
১. ট্যাক্স রিটার্ণ প্রস্ততকরন ও সাবমিশন
২. জিরো (ZERO) রিটার্ণ সাবমিশন
৩. ই-রিটার্ণ সাবমিশন
৪. বিন/ ভ্যাট সার্টিফিকেট রেজিস্ট্রেশন
৫. ভ্যাট রিটার্ণ সাবমিশন (ZERO রিটার্ণ সহ)
৬. কোম্পানি ও ব্যাক্তি টিন সার্টিফিকেট আবেদন
৭. কোম্পানি ফার্মেশন & RJSC রেজিস্ট্রেশন
৮. ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (IRC)
৯. এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ERC)
১০. বিভিন্ন ডিড এন্ড এগ্রিমেন্ট
১১. আপিল & ট্রাইব্যুনাল
যোগাযোগ :
☎️+8801719 800 277 (WhatsApp)