03/11/2024
শুরু হয়ে গেল আয়কর- তথ্য - সেবামাস- ২০২৪।
প্রশ্নোত্তর পর্ব:- ইনকাম ট্যাক্স
প্রশ্ন: ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট এর শেষ দিন কবে ?
উত্তর: ৩০ নভেম্বর।
প্রশ্ন : প্রথমবার রিটার্ন দাখিল কেন বেশি গুরুত্ব দিতে হয়?
উত্তর : যারা প্রথমবার রিটার্ন জমা দিচ্ছেন তারা ফর্ম পূরণের ক্ষেত্রে সতর্ক থাকুন। সম্পদের বিবরণ দাখিলের ক্ষেত্রে স্বচ্ছ থাকুন। কোন কিছু লুকানোর চেষ্টা করবেন না।
অনেকে মনে করেন, প্রথমবার সব সম্পত্তির বিবরণ না দিয়ে ধাপে-ধাপে প্রতিবছর সেগুলো দেখানো হবে। কিন্তু এটি একটি ভুল ধারণা।
বিষয়টি যদি আয়কর কর্তৃপক্ষের নজরে আসে তাহলে আপনি আইনগত ঝামেলায় পড়তে পারেন।
প্রশ্ন: সর্বনিম্ন কত টাকা আয়কর দিতে হয়?
উত্তর: বাৎসরিক ইনকাম ৩,৫০,০০০ টাকা এর নিচে হলে (ছেলেদের জন্য) এবং মেয়েদের জন্য ৪,০০,০০০ টাকা এর নিচে হলে কোন আয়কর দেয়া লাগবেনা।
এর বেশি হলে স্লাবে কর ধার্য হবে।
প্রশ্ন: রিটার্ন এ কি কি বিষয়ে খেয়াল রাখা উচিত?
উত্তর: আপনার ব্যক্তিগত আয়, ব্যাংকে গচ্ছিত টাকা, সঞ্চয়পত্র, শেয়ার, ডিবেঞ্চার এবং অন্যান্য স্থাবর সম্পদের বিবরণ আয়কর রিটার্ন দাখিলের সময় সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।
প্রশ্ন: সময় মত আয়কর রিটার্ন না দিলে কি হবে?
উত্তর: জরিমানা ও দন্ডসুদ দিতে হবে, অনাদায়ে কারাদন্ড।
প্রশ্ন: আয়কর সনদ কী?
উত্তর: করদাতা আয়কর রিটার্ন জমা দিলে কর সার্কেল তা যাচাই-বাছাই ও মূল্যায়ন শেষে করদাতাকে কর পরিশোধের একটি সনদ ওই সার্কেলের উপকর কমিশনার দিয়ে থাকেন। এ সনদই আয়কর সনদ।
প্রশ্ন: বাবার মৃত্যুর পর সম্পত্তির ক্ষেত্রে?
উত্তর: বাবার মৃত্যুর পর তার সম্পত্তি সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে বণ্টন হবে। সম্পত্তি সন্তানদের সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করতে প্রমাণপত্র হিসেবে বণ্টননামা দলিল বা দানপত্র দলিল বা অন্য কোনো যৌক্তিক প্রমাণ থাকতে হবে। বাবার সম্পত্তি যেহেতু সন্তান উত্তরাধিকার সূত্রে পেয়েছে, সেজন্য এ সম্পত্তির ওপর কোনো কর ধার্য হবে না।
সৌজন্যে: ট্যাক্স ভ্যাট এন্ড লিগ্যাল কনসালটেন্সি