24/08/2026
প্রশ্ন: কোন উৎপাদনকরি শিল্প প্রতিষ্ঠান 4.3 দিয়ে থাকে। যদি সে স্থানীয় বিক্রয় পর্যায়ে পর্যায়ে যদি ইপিজেড কোম্পানীতে সরবরাহ করে থাকে তাহলে 6.3 কি ভ্যাট যোগ করতে হবে? কারন ইপিজেড এর মধ্যে তো সরবরাহ অর্থাৎ যোগানদারদের (এস037) এ ভ্যাট মওকুফ আছে।
উত্তর : উৎপাদিত পণ্য সরবরাহ করা হলে কখনও যোগানদার সেবা হিসেবে গণ্য করা যায় না। তাই ওই উৎপাদনকারী প্রতিষ্ঠান অব্যাহিতর সুবিধা পাবে না। এখানে ১৫% ভ্যাট প্রযোজ্য হবে।
আপনার রপ্তানিকারক প্রতিষ্ঠান, উৎপাদনকাজে ক্যামিকেল ক্রয় করেছেন, ১৫% ভ্যাট হার উল্লেখ করে মূসক চালান দিয়েছে, এখন ভিডিএস হবে কি না বা আপনি অব্যাহতির সুবিধা পাবেন কি না তা জানতে চেয়েছেন।
উত্তর হলো, উৎপাদনকারীর কাছ থেকে ক্রয় করা হলে, ওই পণ্যে উৎপাদন পর্যায়ে অব্যাহতি দেয়া না থাকলে আপনি অব্যাহতি পাবেন না, তাই চালানটি সঠিক আছে, ভ্যাটসহ বিল পরিশোধ করে দিতে হবে। ধারা ৪৬ পরিপালন করে উক্ত ভ্যাট রেয়াত নিতে পারেন।
অউৎপাদনকারীর কাছ থেকে ক্রয়ে যোগানদান সেবায় ভ্যাট অব্যাহতি সুবিধা পাবেন।
#ইপিজেড #ভ্যাট_অব্যাহতি #যোগানদার_সেবা