07/10/2023
আয়কর রির্টান পূরন এবং জমা সম্পর্কে অধিকাংশ করদাতা যে সমস্ত ভূল গুলো করে থাকেন। যার ফলে নিম্নরূপ সমস্যার সম্মুখীন হতে পারেন।
আয়কর রির্টান পূরন এবং জমা সম্পর্কে অধিকাংশ করদাতা যে সমস্ত ভূল গুলো করে থাকেন। যার ফলে নিম্নরূপ সমস্যার সম্মুখীন হতে পারেন।
সমস্যাঃ
১. ভুল পূরণ ও জমা দেওয়ার ফলে আয়কর অফিস কর্তৃক ডেস্ক অডিট, ৯৩ ধারা (বর্তমানে ২১২) অনুযায়ী পুন:উন্মোচন, অডিট বা নিজেকে সংশোধনী রির্টান দেওয়ার প্রয়োজন পরে।
২. পরবর্তীতে সংযোজন বা বিয়োজনের সময় থাকেনা।
৩. নতুন সম্পত্তি ক্রয় বা নিজের অপ্রদর্শিত সম্পত্তি বিক্রয়ের সময় সমস্যার সম্মুখীন হতে হয়।
৪. নতুন বিনিয়োগে সমস্যা ফেস করতে হয়।
৫. ভূয়া বা মিথ্যার খেসারত দিতে হয়।
** যে সমস্ত ভূল গুলো করে থাকেন অধিকাংশ করদাতা:
১. বেশিরভাগ করদাতা বিশেষ করে নতুন করদাতা কোন গুরুত্ব ছাড়া নিজে নিজে হ-য-ব-র-ল অবস্থায় আয়কর রির্টান জমা দেন।
২. অনেকেই আছেন কয়েকজন বন্ধু/কলিগ মিলে আয়কর রির্টান পূরণ করেন। কিন্তু সেখানে কেউই হয়ত আয়কর রির্টান সম্পর্কে বিস্তারিত জ্ঞান রাখেন না।
৩. অনেকেই হুড়াহুড়ি করে শেষ দিন এসে আরেকজন কিভাবে পূরণ করছে সেটা দেখে আয়কর রির্টান পূরণ এবং জমা দেয়।
অনেক সময় আরেকজনের তথ্য নিজের নথিতে হুবুহু কপি করে ফেলেন।
৪. অনেকেই ভাবে এটা শুধু জমা দিলেই হবে এত কিছু ভাবার সময় নাই এই প্রকার মনমানসিকতা নিয়ে জমা দেন।
৫. মেলায় এসে কোন অভিজ্ঞ ব্যাক্তির দ্বারা রির্টান পূরণ না করিয়ে কোন রকমে অনঅভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিয়ে তাড়াহুড়ো করে আয়কর রির্টান পূরণ করে জমা দেন।
৬. আয়কর নির্দেশিকা পড়া এবং বোঝা ছাড়া আয়কর রির্টান পূরন এবং জমা করেন নিশ্চিন্তে।
৭. সংযুক্তি প্রসেজ সম্বলিত রির্টানের শেষ পাতা কেউ পড়তে চায় না বা ঐ অনুসারে কাগজপত্রাদী সংযুক্ত করা ছাড়া রির্টান জমা দেন।
৮. রির্টানের অত্যাবশকীয় শিরোনাম, রো, কলাম পূরণ এবং এমনকি অনেকেই সবখানে সিগনেচার ছাড়াও আয়কর রির্টান জমা দেন।
উপেক্ষিত আইটি-১০বিঃ
আয়কর রির্টানের সবচেয়ে গুরত্বপূর্ণ পাতা হলো আইটি-১০বি! যার অপর নাম পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীর পাতা।
এখানে ০১ থেকে শুরু করে ১৮ পযর্ন্ত বিভিন্ন শিরোনামে নানা রকম তথ্য চেয়ে নাম্বারিং করা থাকে। আর এই তথ্যগুলির সঠিক বিন্যাস, সংযোজন বা বিয়োজন না হওয়ার মাধ্যমে এই গুরুত্বপূর্ণ পাতাটি উপেক্ষিত হয়ে থাকে।
** বেশীরভাগ করদাতা যে ভাবে পূরন করে থাকেন এটা।
১. এই পাতা নিয়ে সঠিক ধারণা না থাকা সত্বেও অনেকেই যেমন তেমন করে পূরণ করে জমা দেন।
২. নিজের দায় বা পরিসম্পদ আরেকজনকে কেন বলবেন, এটা মাথায় রেখে করদাতা কাউকে কিছু বলতে চান না বিধায় সঠিক তথ্য সংযোজন ছাড়ায় এটি পূরণ ও জমা হয়।
৩. ব্যবসায়ের পুঁজি, কৃষি বা অকৃষি জমির সঠিক তথ্য পূরণ না করে জমা দেওয়া। অনেকেই চিন্তা করেন এগুলো কে দেখবে একটা দিলেই হয়!
৪. বিনিয়োগ বেশি দেখালে মনে হয় বেশী ট্যাক্স আসবে, এটা চিন্তা করে বিনিয়োগের ০৪ নং কলাম সঠিকভাবে পূরণ ছাড়া জমা হয়।
৫. ০৬ নং কলামের অলংকারাদি পূরণের সময় নিজের বয়স, লিঙ্গ, বৈবাহিক স্টেটাস চিন্তা না করে ইচ্ছামতো পরিমাণ বসিয়ে বা পূরণ করে জমা দেন।
৬. ক্যাশ বা হাতে নগদ এবং ব্যাংক ও ব্যাংক বহির্ভূত নগদের পার্থক্য না বুঝে পূরণ করা হয়, যার ফলে ব্যাংক স্টেটম্যান্টের সাথে দারুণ অসংগতি পরিলক্ষিত অবস্থায় জমা হয়।
৭. অন্যান্য পরিসম্পদ, আসবাবপত্র, লোন, পরিসম্পদ, অর্জিত তহবিল সংযোজন বা বিয়োজন সম্পর্কে ভালো ধারণা না থাকায় সঠিক ভাবে পূরন হয় না।
এছাড়াও জীবন যাত্রার ব্যয় বিবরণী আইটি-১০বিবি বাস্তবতার সাথে মিল না রেখে পারিবারিক খরচসহ অন্যান্য খরচ পূরণ করে যেন তেন ভাবে জমা দেন।
সমাধানঃ
* যেহেতু বছরে এক বার নিজের দায়, পরিসম্পদ ও ব্যয় সংবলিত আইটি-১০বি দাখিল করতে হয় তাই সময় নিয়ে বুঝে, নির্দেশিকা বা অন্যান্য পুস্তক পড়ে পূরণ করতে পারেন।
অথবা অভিজ্ঞ কারো সাহায্য নিয়ে সঠিক তথ্য সহ রির্টান পূরণ ও জমা করতে পারেন।
** ডাক্তারের সাথে যেমন নিজের সব রোগের কথা না বললে, ওনার দেওয়া ঔষধ খেয়ে সমস্যায় পরার সম্ভবনা থাকে,
ঠিক তেমনই যিনি আপনার রিটার্ন ফাইল প্রস্তুত করবেন তার সাথে আপনার দায়, পরিসম্পদ, অর্জিত তহবিল গোপন না করা বুদ্ধিমানের কাজ হবে।
*** রির্টান সর্ম্পকিত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করতে পারেন:-
Cell: 01811 878760 or What's App (same number)
E-mail: [email protected]
Fb page: Tax Return
উক্ত পেজের প্রথম (Pinned) পোস্টের রিভিউ 500+ কমেন্টগুলো আপনাকে পরিস্কার ধারনা দিবে আমাদের সম্পর্কে।