RaihanRiad

RaihanRiad আমি ছোট ফেসবুক পেজদের কাস্টমার এনে দেই, সঠিক মার্কেটিং, অ্যাডভার্টাইসিং ও ব্র্যান্ডিং প্ল্যান তৈরী করে। এতে ব্যবসার লাভ বেড়ে যায়।

Andromeda আপডেট অনুযায়ী ক্যাম্পেইন ডিজাইন করার পর আমার পেজ এর অ্যাডস এর রেজাল্টস অনেক ইম্প্রুভ করেছে। এতটা আশা করি নাই!
26/10/2025

Andromeda আপডেট অনুযায়ী ক্যাম্পেইন ডিজাইন করার পর আমার পেজ এর অ্যাডস এর রেজাল্টস অনেক ইম্প্রুভ করেছে। এতটা আশা করি নাই!

21/08/2024

সব ঠিকঠাক থাকলেও অনেক সময় ফেসবুক অ্যাডস রেজাল্ট দিচ্ছে না। এমন অবস্থায় কি করা যায়?

প্রথমত ১ দিন অন্তত ওয়েট করতে হবে। প্রায়ই দেখা যায় কাস্টমারদের অন্তত ১ দিন সময় লাগছে ফাইনাল ডিসিশন নিতে। আবার অনেক সময় প্রথম বাড়েই ফেসবুক সঠিক অডিয়েন্স ধরতে পারে না। তাই একটু সময় দিতেই হবে।

সময় দেয়ার পরও ইম্প্রুভ না হলে কি করা যায়?

অনেকগুলো বিষয় নিয়ে তাহলে কাজ করতে হবে। প্রথমত, এই প্রোডাক্ট এর এই প্রাইস এ ডিমান্ড আছে কিনা নিশ্চিত হতে হবে। যেই জিনিস ঘরের নিচের একটা দোকানে ২০০ টাকায় পাওয়া যায় সেটা আপনার থেকে ৩০০ টাকায় কেউ নিবে না।

কিন্তু ধরে নিলাম এইদিকে প্রব্লেম নাই। আপনি মার্কেট রিসার্চ করেই নেমেছেন। তাহলে কি করা যায়?

- কাস্টমার রিভিউ যোগ করে একটা অ্যাড দিয়ে দেখা যায়। হয়তো মানুষ ট্রাস্ট করতে পারছেনা। ট্রাস্ট আরো শক্ত করতে টাকা ফেরত গ্যারান্টি, বা ফুল ক্যাশ অন ডেলিভারি অফার দেওয়া যায়।

- অ্যাড এর ফোটো বা ভিডিওটা আরো আকর্ষণীয় করা যেতে পারে। বিশেষ করে যদি লিঙ্ক ক্লিক থ্রু রেট কম হয়, তাহলে প্রব্লেমটা এখানে হবার চান্স বেশি।

-ফেসবুকে টার্গেটিং চেঞ্জ করে দেখা যেতে পারে।

- প্রোডাক্ট এর দাম একটু বেশির দিকে হলে ফানেল করা যেতে পারে। যেমন, ধরেন আপনি ৯০০ টাকার রসমালাই বিক্রি করবেন। তাহলে আপনি এমন কিছু কন্টেন্ট করতে পারেন, যেখানে খারাপ আর ভালো রসমালাই এর পার্থক্য নিয়ে কথা বলা হবে। ডেমন্সট্রেশন সহ। এঙ্গেজমেন্ট, বা ট্রাফিক অ্যাড চালানো যেতে পারে এই ভিডিও দিয়ে। এরপর যারা ল্যান্ডিং পেজ ভিউ করছে, বা কন্টেন্ট এ এঙ্গেজ করছে, তাদের লুক-অ্যালাইক অডিয়েন্স এ অ্যাড চালানো যায়।

- ডিফারেন্ট প্লেসমেন্ট/ কন্টেন্ট ট্রাই করা যায়। যেমন, ক্লোদিং এই আমার কিছু প্রোডাক্ট রীলস এ অনেক ভালো করছে। আবার কিছু অনেকে ভালো করছে নরমাল ফীড এ, তাও আবার স্টিল ফোটো সব। এ থেকে বোঝা যায় যে, সব কাস্টমার একি ধরনের কন্টেন্ট কনজিউম করে না।

11/06/2024

ফেসবুকের এ আই একটা ম্যাজিক।

আজকে ফেসবুক স্ক্রল করার সময় অনেক রকম অ্যাড দেখছিলাম। কেউ মার্কেটিং এর কোর্স বিক্রি করছে, কেউ অ্যাড একাউন্ট দিচ্ছে, কেউ পাঞ্জাবি, তো কেউ বই। অ্যাডগুলোর মধ্যে বৈচিত্র ছিল। ফেসবুক যেন ঠিক ধরতে পারছিল না, যে কোন অ্যাডটা আমাকে আটকাবে।

একটা অ্যাড একাউন্ট এর অ্যাড আমার চোখ কাড়ল। তারা সাধারনের চেয়ে ৩-৪ টাকা কম ডলার রেট রাখবে বলে প্রচার করছে। তো এই রকম পেজগুলো অনেক সময় প্রতারণা করে। তাই আমি তাদের পুরো পেজ ঘাটতে শুরু করলাম। কবে তৈরি, কি কি পোস্ট করেছে, রিভিউ কয়টা, কেমন প্রোফেশনাল ইত্যাদি। তেমন একটা ভালো ইম্প্রেশন হলো না। তারপরেও বিস্তারিত জানতে তাদের মেসেজ দিয়ে আবার ফেসবুক স্ক্রল করা শুরু করলাম। ২-৩ টা নরমাল পোস্টের পরেই অ্যাড। এরাও অ্যাড একাউন্ট সেল করে। কিছুক্ষণ পর আবার অ্যাড, এটাও অ্যাড একাউন্টের। বৈচিত্র চলে গিয়ে সব অ্যাড একরকম হয়ে গেল! ফেসবুক বুঝতে পেরেছে আমি কি কিনতে চাই। আপাতত এইরকম অ্যাড আমাকে গেলাতে থাকবে।

এভাবে আপনি যেই অ্যাড-ই দিন না কেন, মনে রাখবেন, আপনার সব কাস্টমারদের কাছে আপনার প্রতিযোগীদের এর অ্যাড চলে যায়।
আবার আপনার প্রতিযোগীদের অ্যাড-এ যেই ক্লিক করেছে, তাকে আপনার অ্যাডটি দেখানো হবে। এর জন্যে ফেসবুকে সরাসরি সেলস অ্যাড দিলেও কাজে দেয়। সবরকম ফানেল তৈরি করবে আরেকজন, কাস্টমারের মধ্যে আগ্রহ তৈরি করবে আরেকজন, কিন্তু সেলটা আপনি নিয়ে যাবেন। ফেসবুকে এটা অহরহ ঘটে।

একটা উদাহরন দেই। এই জানুয়ারীতে আমার পেজ এ ডেনিম ফ্লেয়ার প্যান্টস নিয়ে এসেছিলাম। আমরা প্রাইস ঠিক করলাম ৬৯০ টাকা। প্রথমদিন থেকেই প্রচুর আগ্রহ। প্রথম কিছুদিন এনগেজমেন্ট অ্যাড চালিয়ে ১৩ তারিখ থেকে সেলস অ্যাডে চলে যাই। অল্প বাজেটে শুরু করেছিলাম। ৯ ডলারের একটা অ্যাডসেট। প্রথমদিনই ওয়েবসাইটে অভাবনিয় অর্ডার আসে। তাই আমরা অ্যাড স্কেলিং শুরু করি। আরো ৩ টা অ্যাড সেট বানাই। টোটাল ডেইলি বাজেট এখন ৪৯ ডলারস।

একটু শংকা ছিল মনে। তেমন কোন ফানেলিং করা হয় নাই। চলবে কি-না, নাকি ডলারগুলো নষ্ট হবে! তবে কিছুদিন আগেই ফাহমিদ ভাইয়ের বুটক্যাম্পে ছিলাম। উনার সেলস দেখেই ভরসা হয়েছিলো, ফানেলিং করা লাগবেনা, মার্কেটে আরো প্লেয়ার থাকলে সরাসরি সেলস এ যাওয়া যায়।

তো এইরকমই হলো। ৯০ টাকা অ্যাড কস্টে বিক্রি হওয়া শুরু হয়। ৪ দিনের মধ্যে আমার সব স্টক শেষ। এর মধ্যেই জানতে পারি কেনো আমাদের সেলস এত হাই। মার্কেটে আরেকটা প্লেয়ার ছিল। সে আমাদের আগে থেকে অ্যাড চালাচ্ছে। তার প্রোডাক্টের প্রাইস ছিল আমাদের ডাবল। কাস্টমাররা আমাদের অ্যাড এর সাথে তাদের অ্যাডও পায়। সহজেই বুঝতে পারে আমরা কত ভালো একটা অফার দিচ্ছি। আর যেহেতু সিজনাল আইটেম, কাস্টমারদের একটা ডিসিশন নিতে হয়েছে, বসে থাকার সুযোগ ছিল না।

এভাবেই ফেসবুক এর এ আই কাজ করে। সে ধরে ফেলে কোন অ্যাডগুলো একরকম। তারপর আগ্রহীদেরকে সবগুলো একটা একটা করে দেখায়। এটা মাথায় রেখে আপনার ক্যাম্পেইনগুলো সাজাবেন। তাহলে ইফেক্টিভনেস আরো অনেক বেড়ে যাবে।

03/06/2024

ধরুন আপনার অ্যাড টা ১০০ জন লোক দেখলো।

তাদের মধ্যে ৫ জনের আপনার অফারটা খুবই পছন্দ হয়েছে। ২ জন সাথে সাথেই কিনে ফেলল। কংগ্রাচুলেশন্স!

বাকি ৩ জন মাইনর কোন প্রব্লেম এর জন্যে এখনো কিনে নাই। যেমন, হয়তো বিকাশ একাউন্ট এ টাকা নাই, কোন কাজে ব্যস্ত ছিলো, লিঙ্ক হারিয়ে ফেলেছে ইত্যাদি। ইশ!

যাই হোক, গুড নিউজ হলো, এইরকম অডিয়েন্স যে কিনা আপনার প্রডাক্ট নিতে খুবই আগ্রহী কিন্তু এখনো নেয় নাই, এরা হলো ‘Most Aware’ - state of awareness এ আছে। এই রকম প্রসপেক্টকে বিক্রি করা পানির মত সহজ।

জাস্ট তার অসুবিধাটার সমাধান করে আরেকটা অ্যাড দিন। অলসতার জন্যে কিনে নাই? তাহলে একটা ডিস্কাউন্ট দিন যেটা শুধু আজকের জন্যে। এবার আর অলসতা করবেনা, বিকাশ একাউন্টে টাকার ও অভাব হবে না।

ঘরের পাশে পাওয়া যাচ্ছিলো না? তাহলে অ্যাড হবে এই প্রডাক্ট এর হোম ডেলিভারি সুবিধা নিয়ে। ইত্যাদি।

এই সহজ, বট্ম অফ দা ফানেল কাস্টমারগুলোকে আমরা অনেকেই মিস করি। বিগ মিসটেক।

অনেক সময় মেসেজে ব্যাক করে জাস্ট কেনার কথা মনে করিয়ে দিলেও এই প্রসপেক্টগুলো কনভার্ট হয়। জি, এতই সহজ!

আচ্ছা, এই ৩ জনকে ধরলেন। এখনো আরো ৯৫ জন আছে যারা আগ্রহী না। তাদের কিভাবে ধরবেন? (সহজে বোঝানোর জন্যে ধরে নিচ্ছি এরা সবাই প্রসপেক্ট। আসলে যারা অ্যাড দেখে সবাইতো আর প্রসপেক্ট না।

এদের মধ্যে আপনার প্রডাক্টের প্রতি আকাঙ্ক্ষা বহুগুণে বাড়িয়ে দিতে হবে। এই ব্যাপারে পরবর্তী পোস্টে কথা বলবো।

Send a message to learn more

28/05/2024

আমাদের আরো কাস্টমার সেন্ট্রিক হওয়া দরকার।

ওয়ারেন বাফেট কে জিজ্ঞেস করা হয়েছিল, ছোট ব্যাবসাগুলোর জন্যে তার কোনো সাজেশন আছে কিনা। সে বলেছিলঃ "ডিলাইট ইওর কাস্টমারস"। খেয়াল করে দেখুন সে কিন্তু হ্যাপি, বা স্যাটিস্ফাই এইসব ওয়ার্ডস ব্যবহার করেন নাই। কিন্তু একটা স্পেসিফিক শব্দ, 'ডিলাইট'।

কাস্টমারের সুখ দুঃখ নিয়ে কতটা ভাবি আমরা? তাদেরকে যেই প্রডাক্ট বা সার্ভিসটাই দিচ্ছি না কেন, এটা দিয়ে তাদের জীবনটাকে কিভাবে আরো সুন্দর করা যায়, তাদেরকে স্বপ্ন পূরনের লক্ষ্যে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সেটা নিয়ে কি আমাদের ঘুম হারাম হয়?

না আমরা শুধু ভাবি, যা-ই প্রোডাক্ট বা সার্ভিস আছে এটাকে কিভাবে আরো বেশি করে 'গেলানো' যায়।

অথচ, একটা ব্যাবসার উদ্দেশ্যটা কি? হ্যা, শেয়ারহোল্ডাররা, এবং ফাইন্যান্স এর লোকরা বলবে, শুধু টাকা কামানোই ব্যাবসার উদ্দেশ্য। কিন্তু এভাবে চিন্তা করে শুধু এমন হোটেলই তৈরি হবে, যেখানে কিভাবে মশলা কম দিয়ে এক টাকা প্রফিট বের করা যায় সেটা নিয়ে চিন্তা চলে। তার বদলে হোটেল মালিক যদি পরিশ্রম করে, সময় দিয়ে এমন একটা রেসিপি বের করতো যে টেস্ট একই থাকবে, অথচ, তেল এবং অন্যান্য ক্ষতিকারক উপাদান কম লাগবে? তাহলে সে দাম ২০ টাকা বাড়িয়ে দিয়েও 'লয়্যাল' কাস্টমারস পেয়ে যেত।

নিজের পকেট ভারি করার চিন্তা আমরা অবশ্যই করব। কিন্তু সবসময় না। ব্যাবসার সাথে জড়িত সবাইকে ভাবতে হবে, কিভাবে পৃথিবীতে আরো অবদান রাখা যায়। আর যখন সত্যিই তা করতে থাকবেন, এর প্রতিদানও পাবেন ইনশাআল্লাহ।

20/05/2024

আপনার ফেসবুক পেজ এবং ওয়েবসাইট এর লিংক কমেন্ট করুন। আমার পরবর্তী ভিডিওতে আমি রিভিউ করবো, এবং সেলস বাড়ানোর আইডিয়া শেয়ার করবো ইনশাআল্লাহ।

'ফেসবুকে কাপড় ব্যবসার যত সিক্রেটস' Book Review!
18/05/2024

'ফেসবুকে কাপড় ব্যবসার যত সিক্রেটস' Book Review!

গডফাদার অফারশার্ক ট্যাঙ্ক অস্ট্রেলিয়ার নতুন শার্ক সাব্রি সুবি একজন মার্কেটার। তার সাফল্যের পেছনের রহস্য হিসেবে তিনি তার ...
13/05/2024

গডফাদার অফার

শার্ক ট্যাঙ্ক অস্ট্রেলিয়ার নতুন শার্ক সাব্রি সুবি একজন মার্কেটার। তার সাফল্যের পেছনের রহস্য হিসেবে তিনি তার গডফাদার অফার স্ট্রাটেজি শেয়ার করেছেন।

গডফাদার মুভিটি যারা দেখেছি তারা এই স্ট্রাটেজিটা জানি। 'Make them an offer they can't refuse'। এমন অফার করতে হবে যেটা কেউ হাতছাড়া করতে চাইবে না। সাব্রি সুবি বলেন যে অফার এমন হতে হবে, যাতে ব্যবসার মালিক টেনশনে রাতে জেগে থাকেন। তার মানে এমন বিশাল অফার হতে হবে যে এটা পূরণ করতে নিজের সর্বোচ্চটা দিতে হবে।

গডফাদার অফার তৈরী করার জন্যে সাব্রি ৭ টা স্টেপস শেয়ার করেছেন।

১. কারন : অফারটি দেয়ার একটা কারন থাকতে হবে। আপনি এমন অদ্ভুত অফার কোনো দিচ্ছেন? আপনার স্টক খালি করতে হবে, নতুন কোনো ডিলার পেয়েছেন, বা প্রোডাক্ট বানানোর নতুন কোনো সিস্টেম ব্যবহার করছেন? এভারেজ অর্ডার ভ্যালু বাড়ানোর জন্যে একসাথে কয়েকটা অর্ডার করলে এক্সট্রা সুবিধা দিচ্ছেন? ইত্যাদি।

২. মূল্য: সাব্রি একদম নতুন কাস্টমারকে আপন করে নেয়ার মাস্টার। উনি একদম রেডি কাস্টমার এ বেশি ইন্টারেস্টেড না। কারন সেখানে কম্পিটিশন বেশি। তার ইন্টারেস্ট হলো যাদের এখনো অন্য সেলাররা টার্গেট করে নাই তাদের নিয়ে। তাই তার স্ট্রাটেজিগুলোতে বারবার 'wining and dining' এর কনসেপ্টটা আসে। সে বলে আপনার প্রোডাক্ট এর প্রাইস যত কম রাখা যায় ভালো। এমনকি লস দিয়ে বিক্রি করলেও সমস্যা নাই। প্রফিট হবে আপসেল দিয়ে। ফানেল এমনভাবে সাজানো হবে যে কোল্ড কাস্টমার একবার কিনে হট কাস্টমার হয়ে গেলে তাকে বিভিন্ন আপসেল, সাবস্ক্রিপশন ইত্যাদি দিয়ে প্রফিট করে নেয়া যাবে।

৩.ভ্যালু: মূল্যের তুলনায় ভ্যালু হতে হবে আকর্ষণীয়। কাস্টমারকে জানাতে হবে এই অফারটা নিলে তার কত বেশি উপকার হবে, এমনকি হয়তো ইনকাম বেড়ে যাবে, বা অনেক টাকা সেভ হবে। তার তুলনায় মূল্যটা নগন্য।

৪. বোনাস: শুধু অফার থাকলেই হবে না। সাথে গিফটস এবং বোনাস দিতে হবে। এজন্যই বিভিন্ন ইনফোমার্শিয়াল এ 'wait there's more' এই রকম একটা সেকশন থাকে। কারন এতে কনভার্শন বেড়ে যায়।

৫. কিস্তি: আগামীকাল এর টাকার চেয়ে আজকের টাকাকে মানুষ বেশি ভালোবাসে। তাই পেমেন্ট অপশন, EMI ইত্যাদি দিয়ে সেল বাড়িয়ে দেয়া যায়।

৬. নিশ্চয়তা: কাস্টমার এর থেকে সব রিস্ক সরিয়ে নিজের ঘাড়ে নিতে হবে। এতে কনভার্শন অনেক বেড়ে যাবে। যেমন, টাকা ফেরত দেয়ার গ্যারান্টি। কিংবা ১মাস ফ্রি ব্যবহার করার সুযোগ। বা, ৭ দিনের মধ্যে ফ্রি রিটার্ন/এক্সচেঞ্জ এর সুবিধা ইত্যাদি।

৭. তাড়াহুড়া : অফারটা লিমিটেড সময়ের জন্যে। বা, আজকের জন্যে শুধু ডিসকাউন্ট। বা, স্টক দ্রুত শেষ হয়ে যাচ্ছে। এইরকম scarcity তৈরি করতে পারলে কাস্টমার হেলা ফেলা করবে না। দ্রুত অ্যাকশন নিবে।

13/05/2024

অ্যাড এর থিম নির্বাচন করার বেসিকস | Basics of deciding the theme of your ad.

ফেসবুকে কাপড়ের ব্যবসা শুরু করতে চান? কাপড়ের জগতে ছোট উদ্যোক্তাদের অনেক সমস্যায় পড়তে হয়। কারো হয়তো পাইকারি কাপড় কোনটা কোথ...
11/05/2024

ফেসবুকে কাপড়ের ব্যবসা শুরু করতে চান?

কাপড়ের জগতে ছোট উদ্যোক্তাদের অনেক সমস্যায় পড়তে হয়। কারো হয়তো পাইকারি কাপড় কোনটা কোথায় পাওয়া যাবে সেটার ধারণা নেই। আবার অনেকে এমব্রয়ডারি কোথায় করায়, লেইস কোথায় পাওয়া যাবে এই বিষয়ে জানেন না। বাজেট কম থাকাতে থান কাপড় নিতে পারছেন না, কিভাবে দোকানদার থেকে অল্প করে ফ্যাব্রিক সংগ্রহ করে একটা সম্পর্ক তৈরী করতে হবে সেটাও বুঝতে পারছেন না।
আবার হয়তো প্রব্লেমটা সোর্সিং এ না। আপনার প্রোডাক্ট রেডি আছে, কিন্তু যথেষ্ট কাস্টমার পাচ্ছেন না। অ্যাড এ অনেক খরচ হয়ে যাচ্ছে তাই প্রফিট থাকছে না। এভাবে ব্যবসা টাই বন্ধ হবার পথে।

অথচ অল্প কিছু তথ্য আর সঠিক গাইডেন্স থাকলে সহজেই ফেসবুক এ লাভজনক ব্যবসা দাঁড় করানো যায়। সঠিক স্ট্র্যাটেজি তে সময় দিলে ব্যবসা গ্রো করবে এবং আপনার জন্যে একটা ক্যারিয়ার হয়ে দাঁড়াবে।
আপনাদের কথা ভেবেই 'ফেসবুকে কাপড় ব্যবসার যত সিক্রেটস' এই বইটি লেখা।

এই ই-বুকটিতে থাকছে-
- কাপড়ের জগতে সব রকম পাইকারি বাজার এর সন্ধান (গুগল ম্যাপ লিংক সহ)
- ফেসবুক পেজ খোলা থেকে প্রথম অ্যাড দেয়া পর্যন্ত সব স্টেপস
- ফেসবুকে সেলস বাড়ানোর সব ট্যাকটিকস
- এমব্রয়ডারি, ডাইং, বাটন/চেইন/বোর্ড সংগ্রহ, লেবেল বানানো ইত্যাদি প্রয়োজনীয় আনুষঙ্গিক বিষয় কোথায় করানো হয় বা পাওয়া যায় তার ঠিকানা
- কম খরচে কাপড়ের প্রফেশনাল মডেল এবং ফটোগ্রাফার এর সন্ধান
- কাপড়ের বেস্ট প্রোডাক্ট ফোটোগ্রাফি এর সন্ধান
- কোন ফ্যাব্রিক (কটন, জর্জেট, কর্ড, জিন্স, লিনেন, সিল্ক ইত্যাদি) কোথায় পাওয়া যায় তার ঠিকানা
- কিভাবে অ্যাড দিলে একাউন্ট ব্যান হবেনা এবং কিছু ভালো এজেন্সী এর কন্টাক্ট ডিটেইলস
- পেজ বড়ো হলে সঠিকভাবে পরিচালনা করার স্ট্র্যাটেজি
- রিটার্ন কমিয়ে আনার স্ট্র্যাটেজি

এই ই-বুকটি কাদের জন্যে?
- যারা ফেসবুক বিজনেস এ একদম নতুন তারা এই বইটি পড়ার পর বিজনেস শুরু করতে পারবেন
- যাদের ফেসবুক এ বিজনেস পেজ আছে কিন্তু এখনো সেল বাড়াতে পারছেন না তারা এই বই এ সেল বাড়ানোর স্ট্রাটেজি পাবেন
- আপনার কাপড়ের ফ্যাক্টরি থেকে থাকলে এই বই ফলো করে ফেসবুকে এ ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি, বা পাইকারি ক্লায়েন্ট ধরতে পারবেন
- যারা পাইকারি বাজার এর সন্ধান চাচ্ছেন তারা এই বই এ সব রকম পাইকারি ইনফরমেশন পাবেন
- আপনার প্রফিটেবল ফেসবুক বিজনেস থাকলে তাকে স্কেল করার স্ট্রাটেজি (যা এই বই এ আছে) ব্যবহার করে ব্যবসা বড়ো করতে পারবেন

বোনাস:
গুরুত্বপূর্ণ টপিকগুলোতে পাবেন বিভিন্ন YouTube ভিডিও এর লিংক যাতে এই বিষয়ের এক্সপার্ট দের থেকে আরো জানতে পারেন।

ই-বুকটি পিডিএফ আকারে পাওয়ার জন্য মেসেজ করুন।

05/06/2023

You have a lot of biological potential. It’s hard to know what potential is, but part of it is that you’re capable of generating proteins that you haven’t been generating—so you should get right on that, by the way. But the way that works, in part, is that, if you put yourself in a radically new situation, there are genetic switches that turn on—because of the demands of the new situation—that code for new proteins. So it’s as if you have latent software—that would be one way of thinking about it—that will only be turned on if you go into the situation where that’s necessary.

So then you might think, ‘well, if that’s the case, how much of you could be turned on, if you went to a whole bunch of different places?’ That’s a profound question. One of the deep answers to how you should get your life together is that you should go to a very large number of places, and turn yourself on. I want to walk through that, a little bit. There’s a very rich symbolic world that expresses that.

One of the things that these old stories are trying to express and figure out is, ‘how is it that you should act?’ which is the same as, ‘what constitutes the ideal?’ Those are the same question. The hint, here, with Joseph, is that you should wear a coat of many colours, which means that you should be able to go have a drink in the pub with the guys who are drywalling your house, and you should be able to have a sophisticated conversation with someone who’s more educated in an abstract way. Maybe you should be equally comfortable in both situations, right? One of the indications that there’s more to you is that you can be put more places and function properly. That would be a good thing to aim at.

Here’s the other issue. You know perfectly well that the fundamental tragedies of life, and your exposure to malevolence in the course of that life—so those being the worst things—cannot be altered, fundamentally. They’re conditions of existence. You’re going to be subject to your vulnerability, and you’re going to be subject to malevolence. That’s that, and you can’t hide from it, because that actually makes it worse. So you’re stuck with it. So then the question is, well, what are your options? One option is to curse the structure of Being for being malevolent and tragic—and fair enough. The other is to make yourself so damn differentiated, dynamic, and able that you’re more than a match for that. Now, that’s not an easy thing, but it doesn’t matter, because what’s the alternative? There’s no good alternative, and that’s also worth knowing. - from Biblical Series XV: Joseph and the Coat of Many Colors by JBP

Address

Bashabo
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RaihanRiad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RaihanRiad:

Share