TaxNest & Corporate Advisory

TaxNest & Corporate Advisory Professional services in Tax, VAT, Accounting & RJSC compliance.

তৈরি হচ্ছে ৮০ লাখ লোকের তালিকা, নোটিশ দিবে এনবিআর আরটিভি নিউজদেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি ...
26/04/2026

তৈরি হচ্ছে ৮০ লাখ লোকের তালিকা, নোটিশ দিবে এনবিআর
আরটিভি নিউজ

দেশে প্রায় ৮০ লাখ ইটিআইএনধারী তাদের আয়কর রিটার্ন জমা দেননি এখনও। ডিজিটাল পদ্ধতিতে তাদের তালিকা তৈরি করে নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার (২৬ এপ্রিল) এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান ছাড়াও বিকেএমইএ, বিটিএমএ, বিজিএপিএমইএ, বিজিবিএ-এর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, বর্তমানে ১ কোটি ২৮ লাখ ইটিআইএনধারী আছেন। সেখান থেকে হয়তো ৫০ লাখের মতো রিটার্ন পড়বে। যারা রিটার্ন দেন নাই, ই-টিআইএন ডাটাবেজ এবং ই-রিটার্ন ডাটাবেজ আমাকে অটোমেটিক্যালি লিস্ট তৈরি করে দেবে কারা রিটার্ন দেয়নি অর্থাৎ নন-ফাইলার। আমরা অটোমেটেড বেসিসে এই নন-ফাইলারদের লিস্ট থেকে তাদের কাছে নোটিশ যাবে। এরপরও যদি রিটার্ন না দেন তাহলে ইন্সপেক্টর যাবে, সে তার আয়-ব্যয় হিসাব করে দেখবে।

তিনি বলেন, আমরা অডিট সিস্টেমটাকে স্বচ্ছ করার জন্য আমরা ম্যানুয়াল সিলেকশন পদ্ধতি টোটালি স্টপ করে দিয়েছি। এখন রিস্ক বেসড অটোমেটেড অডিট সিলেকশন পদ্ধতি চালু হয়েছে। ২০২৩-২৪ এর জন্য প্রথম পর্যায়ে আমরা ১৫ হাজারের মতো র্যান্ডম সিলেকশন করেছিলাম। সেকেন্ড ফেজে প্রায় ৬০ হাজারের বেশি সিলেকশন হবে। এই প্রক্রিয়ায় কোনো ম্যানুয়াল ইন্টারঅ্যাকশন নেই, এটি টোটালি সিস্টেম জেনারেটেড। ফলে ট্রান্সপারেন্সি এনশিওর হবে।

এখন থেকে সাড়াবছর জুড়ে একজন করদাতা তার ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। যে করদাতা যত তাড়াতাড়ি ট্যাক্স রিটার্ন জমা দিবেন, ...
31/03/2026

এখন থেকে সাড়াবছর জুড়ে একজন করদাতা তার ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন। যে করদাতা যত তাড়াতাড়ি ট্যাক্স রিটার্ন জমা দিবেন, তিনি তত বেশি সুবিধা পাবেন। এনবিআর চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খান, এফসিএমএ আজ ৩১ মার্চ অফিসিয়ালি এ ঘোষনা দেন।

The National Board of Revenue has introduced a year-round income tax return submission system, NBR Chairman Md Abdur Rahman Khan has announced. Those who file returns early will receive benefits, he said today (31 March 2026).

#ট্যাক্স

28/03/2026
অনলাইনে রিটার্নে ৭০% মানুষ শূন্য আয় দেখাচ্ছে। এটা আমাদের কর সচেতনতার বড় প্রশ্ন তুলে ধরছে।বেশির ভাগই নিজেদের রিটার্ন নিজে...
11/02/2026

অনলাইনে রিটার্নে ৭০% মানুষ শূন্য আয় দেখাচ্ছে। এটা আমাদের কর সচেতনতার বড় প্রশ্ন তুলে ধরছে।
বেশির ভাগই নিজেদের রিটার্ন নিজেরা দিয়েছেন স্বল্প জ্ঞান নিয়ে যার কারনে এমন পরিস্থিতি।

স্বচ্ছ আয় ঘোষণা ও দায়িত্বশীল কর সংস্কৃতি গড়ে তুললেই শক্তিশালী হবে দেশের অর্থনীতি।

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বৃদ্ধি।
29/01/2026

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বৃদ্ধি।

21/01/2026

ট্যাক্স রিটার্ন না জমা দিলে কি ব্যাবস্থা, জানাচ্ছেন এনবিআর প্রধান আব্দুর রহমান খান এফসিএমএ।

নির্দিষ্ট সময়ের মাঝে আপনার রিটার্ন দাখিল করুন।

🚗 ব্যক্তিগত গাড়ি আছে? জেনে নিন আয়কর আইন ২০২৩-এর ১৫৩ ধারা ও অগ্রিম কর!আপনার যদি ব্যক্তিগত গাড়ি (কার, জিপ বা মাইক্রোবাস) থ...
20/01/2026

🚗 ব্যক্তিগত গাড়ি আছে? জেনে নিন আয়কর আইন ২০২৩-এর ১৫৩ ধারা ও অগ্রিম কর!
আপনার যদি ব্যক্তিগত গাড়ি (কার, জিপ বা মাইক্রোবাস) থাকে, তবে ফিটনেস নবায়ন বা নিবন্ধনের সময় আপনাকে একটি নির্দিষ্ট হারে অগ্রিম আয়কর পরিশোধ করতে হয়। আয়কর আইন ২০২৩-এর ১৫৩ ধারা অনুযায়ী এই নিয়মটি পরিচালিত হয়।

⚖️ ১৫৩ ধারার মূল কথা:
আইন অনুযায়ী, একজন ব্যক্তিগত মোটরযানের মালিকের ওই গাড়ি রক্ষণাবেক্ষণ করার মতো প্রয়োজনীয় আয় আছে বলে গণ্য করা হয়। তাই ফিটনেস নবায়নের সময় অগ্রিম কর দেওয়া বাধ্যতামূলক।

💰 গাড়ির সিসি (CC) অনুযায়ী অগ্রিম করের হার:
গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটির ওপর ভিত্তি করে করের পরিমাণ নির্ধারিত হয়:

১৫০০ সিসি পর্যন্ত: ২৫,০০০ টাকা।

১৫০১ থেকে ২০০০ সিসি: ৫০,০০০ টাকা।

২০০১ থেকে ২৫০০ সিসি: ৭৫,০০০ টাকা।

২৫০১ থেকে ৩০০০ সিসি: ১,২৫,০০০ টাকা।

৩০০১ থেকে ৩৫০০ সিসি: ১,৫০,০০০ টাকা।

৩৫০০ সিসির বেশি: ২,০০,০০০ টাকা।

মাইক্রোবাস (প্রতিটি): ৩০,০০০ টাকা।

⚠️ একাধিক গাড়ি থাকলে কী হবে?
আপনার নামে যদি একাধিক গাড়ি থাকে, তবে দ্বিতীয় গাড়ি এবং তার পরবর্তী প্রতিটি গাড়ির জন্য নির্ধারিত করের চেয়ে ৫০% বেশি হারে কর দিতে হবে।

✅ মনে রাখা জরুরি:

১. এই অগ্রিম কর আপনার বার্ষিক আয়কর রিটার্নের সময় মোট করদায়ের সাথে সমন্বয় করা যাবে।

২. সরকারি গাড়ি, বিদেশি মিশন বা কূটনৈতিক গাড়ির ক্ষেত্রে এই কর প্রযোজ্য নয়।

৩. ধারা ১৬৬ এর উপ-ধারা (২) অনুসারে রিটার্ন দাখিল হইতে অব্যাহতিপ্রাপ্ত করদাতাগণ;

৪. গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা;

৫. অগ্রিম কর পরিশোধ করিতে হইবে না মর্মে বোর্ড হইতে সার্টিফিকেট গ্রহণকারী কোনো প্রতিষ্ঠান

🛣️যেইক্ষেত্রে কোনো ব্যক্তি এই ধারা এর অধীন অগ্রিম কর পরিশোধ করেন, এবং উক্ত ব্যক্তির নিয়মিত উৎসের আয়ের উপর প্রযোজ্য করদায় উক্ত অগ্রিম কর অপেক্ষা কম হয়, সেইক্ষেত্রে উক্ত ব্যক্তির উক্ত আয়বর্ষে এইরূপ ধারণাগত আয় ছিল মর্মে গণ্য হইবে যাহার উপর গণনাকৃত করদায় এই-ধারা এর অধীন সংগৃহীত। এবং এই ধারা এর অধীন পরিশোধকৃত অগ্রিম কর ফেরতযোগ্য হইবে না।

যাদের টিন নেওয়া আছে তারা অবশ্যই ৩১ জানুয়ারী ২০২৬ এর মাঝে রিটার্ন জমা করুন
13/01/2026

যাদের টিন নেওয়া আছে তারা অবশ্যই ৩১ জানুয়ারী ২০২৬ এর মাঝে রিটার্ন জমা করুন

Address

Dhaka
1212

Opening Hours

Monday 09:00 - 00:30
Tuesday 09:00 - 00:30
Wednesday 09:00 - 00:30
Thursday 09:00 - 00:30
Friday 09:00 - 00:30
Saturday 09:00 - 00:30
Sunday 09:00 - 00:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when TaxNest & Corporate Advisory posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share