01/05/2026
আপনি কি এডভোকেটশিপ পরীক্ষায় পাশ করতে পারছেন না?
বারবার পরীক্ষা দিয়েও ব্যর্থ হচ্ছেন?
সবকিছু পড়ার পর পরীক্ষার হলে গিয়ে কনফিউজড হয়ে যাচ্ছেন?
আপনি চেষ্টা কম করতেছেন না, কিন্তু এই পরীক্ষা আপনার জন্য হিমালয় থেকে কঠিন হয়ে গেছে?
আপনি যা পড়তেছেন মনে থাকতেছে না?
এর পেছনে অনেকগুলো কারণ:
✅আপনার মনে হচ্ছে পড়াশুনা নয়, যারা পাশ করেছে তারা টাকা দিয়ে পাশ করেছে।
✅ল কলেজে পড়ার কারণে আপনার বেসিক তেমন তৈরি হয়নি।
✅বই হাতে নিলেই কুইনান গালে নেয়ার মত থু করে ফেলে দিতে ইচ্ছা করে। কারণ যা পড়েন তা বুঝেন না।
✅সঠিক গাইডলাইন বা দিকনির্দেশনা পাচ্ছেন না।
✅যারা আপনাকে পরামর্শ দেয় তারা সবাই আদুভাই। অথবা ফেল করতে করতে কোন রকম পাশ করছে।
✅সহজ করে বুঝিয়ে দিবে এমন কেউ নাই।
আর তাই আপনার জন্য আইন এক দুর্বোধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।
সমস্ত কারণ মাথায় রেখে আমরা এবার কক্সবাজার শহরে এই প্রথম চালু করেছি এডভোকেটশীপ MCQ কোর্স।
কক্সবাজার শহরের মধ্যে সরাসরি ক্লাস করার সুযোগ!
সন্ধ্যাকালীন দুইটি শিফটে ভর্তি চলছে:
শিফট ১: শুক্র, শনি (বিকাল ৪টা থেকে ৭টা) ও মঙ্গলবার (রাত ৭ টা থেকে ৯টা পর্যন্ত) এই ব্যাচে ৭০% আসন শেষ।
শিফট ২: রবি, মঙ্গল, বৃহস্পতিবার (বিকাল ৫ টা ৭টা পর্যন্ত)
ফ্রিতে সরাসরি ১টি ক্লাস করে ভর্তির সুযোগ!
ফ্রি ক্লাস করতে অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন ফরম পূরণ করে ক্লাসে আসতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। রেজিস্ট্রেশন লিংক পেতে Whatasapp এ নক দিন।
আসন সংখ্যা সীমিত। আজই আপনার আসনটি নিশ্চিত করুন!
কোর্স ফি ১০,০০০/- এখন ২০% ছাড়ে মাত্র ৮,০০০/-
কোর্সের মেয়াদ: আগামী পরীক্ষা পর্যন্ত। (অবশ্যই সিলেবাস শেষ করানো হবে।
ক্লাস নিবেন:
মোঃ শহীদুল্লাহ
এডভোকেট (ব্যাচ ১৮)
এলএলবি (অনার্স), এলএলএম(রাবি)
বাংলাদেশ সুপ্রিম কোর্ট।
✨ আমাদের কোর্সে কেন ভর্তি হবেন?
➡️থিউরি, বিগত সালের প্রশ্ন ও মডেল টেস্টের সমন্বয়ে আমাদের আছে পূর্ণাঙ্গ লেকচার শিট।
➡️আমাদের শিট সংগ্রহের পর বাজারের কোন বই ক্রয়ের প্রয়োজন নাই।
➡️প্রতিটি লেকচার শেষে মডেল টেস্ট। এবং প্রতিটি সাবজেক্ট শেষে ১০০ নম্বরের মডেল টেস্ট।
➡️সপ্তাহে ২/৩ দিন ক্লাস। সিলেবাস শেষ করতে এর বেশি ক্লাসের প্রয়োজন হলে বেশিও হতে পারে।
➡️সিলেবাস শেষে প্রত্যেকটা সাবজেক্ট এর রিভিশন।
➡️বিগত সালের বার কাউন্সিল ও বিজেএস পরীক্ষার প্রশ সমাধান।
➡️ক্লাস রুম কোর্টের সন্নিকটে সরাসরি মনরোম পরিবেশে ক্লাস করার সুযোগ!
➡️প্রত্যেক ক্লাসের আলাদা লেকচার শিট।
➡️পরীক্ষার কার্যকরী গাইডলাইন ও একটিভ মেন্টর।
➡️মুখস্থ করার নিউমোনিক পদ্ধতি ও সহজবোধ্য উপস্থাপনা!
ভর্তির জন্য আমাদের Whatsapp নম্বরে যোগাযোগ করুন।
িস:
২য় তলা, হোটেল তাজশেবা, সদর থানার পেছনের রোড, কক্সবাজার।
এডভোকেটশিপ MCQ কোর্স প্লান:
(সম্ভাব্য ৫০ টি ক্লাস। সিলেবাস শেষ করতে এর বেশিও হতে পারে।)
১. ফৌজদারি কার্যবিধি- সিলেবাস- ক্লাস ৭ টি
ক্লাস ১:
তত্ত্বগত ও পদ্ধতিগত আইন, ফৌজদারি আদালত সমূহ, দায়রা আদলতসমূহ, ম্যাজিস্ট্রেটের শ্রেণী, বিচারিক ম্যাজিস্ট্রেটের শ্রেণী, ম্যাজিস্ট্রেট আদালত সমূহ, স্পেশাল ম্যাজিস্ট্রেট, ফৌজদারি আদালতের দন্ড প্রদানের ক্ষমতা, হাইকোর্ট, দায়রা আদালত, বিচারিক ম্যাজিস্ট্রেটের দন্ড প্রদানের ক্ষমতা, অভিযোগ ও এফআইআর, অনুসন্ধান ও তদন্ত।
ক্লাস ২:
ফৌজদারি কার্যবিধির তফসিল সমূহ, পাবলিক প্রসিকিউটর, বিনা ওয়ারেন্টে গ্রেফতার, বিনা ওয়ারেন্টে গ্রেফতারের পরবর্তী কার্যক্রম, সমন, গ্রেফতারি পরোয়ানা, হুলিয়া ও ক্রোক, সমন জারি, গ্রেফতারি পরোয়ানা জারি, তল্লাশি পরোয়ানা, মুচলেকা, বেআইনি সমাবেশ, ১৪৪ ও ১৪৫ ধারা, ফৌজদারি মামলা দায়ের, আমলযোগ্য ও আমলঅযোগ্য অপরাধ, PS/GR/CR/Non GR Case
ক্লাস ৩: মডেল টেস্ট
ক্লাস ৪:
পুলিশ কর্তৃক সাক্ষী তলব, ১৬৪ ধারা, পুলিশ ডায়েরি, তদন্ত রিপোর্ট, নারাজি দরখাস্ত, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেয়া, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ, নালিশ খারিজ, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার, দায়রা আদালতে বিচার, ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামিকে অব্যাহতি, আসামিকে অব্যাহতি দিলে ফরিয়াদীর প্রতিকার, ম্যাজিস্ট্রেট কর্তৃক চার্জ গঠন, খালাস ও দন্ড
ক্লাস ৫:
ফরিয়াদীর অনুপস্থিতি, নালিশ প্রত্যাহার, তুচ্ছ অভিযোগ, সংক্ষিপ্ত বিচার, অপরাধীর সহযোগীকে ক্ষমার প্রস্তাব, আসামীর অনুপস্থিতিতে বিচার, রিমান্ড (৩৪৪ ধারা), মিমাংসাযোগ্য অপরাধ, রায়, মৃত্যদন্ড অনুমোদন, দন্ড কার্যকর করার জন্য পরোয়ানা, জরিমানা আদায়ের জন্য পরোয়ানা, ডাবল জিওপারডি, আপিলের সময়সীমা, যেসমস্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়
ক্লাস ৬:
দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, খালাসের ক্ষেত্রে আপিল, অপর্যাপ্ত দণ্ডের বিরুদ্ধে আপিল, যেসকল ক্ষেত্রে আপিল চলে না, নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা, হাইকোর্টের রিভিশন ক্ষমতা, দায়রা জজের রিভিশন ক্ষমতা, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, জামিনঅযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, জামিন/জামিনদার/জামিননামা, আগাম জামিন, ফৌজদারি মামলা স্থানান্তর, মামলা প্রত্যাহার করার ক্ষমতা, হাইকোর্টের সহজাত ক্ষমতা
ক্লাস ৭: মডেল টেস্ট
২. দেওয়ানী কার্যবিধি- সিলেবাস- ক্লাস ৭ টি
ক্লাস ৮:
একনজরে দেওয়ানী কার্যবিধি, ডিক্রি/আদেশ/রায়, আরজি প্রত্যাখ্যান ও আরজি ফেরত, প্রত্যর্পণ, ডিক্রি ও আদেশের মধ্যে পার্থক্য, অন্তর্বর্তীকালীন মুনাফা, বৈধ প্রতিনিধি, সরকারি উকিল, দেওয়ানী আদালতসমূহের শ্রেণীবিভাগ, রেস জুডিকাটা ও রেস সাবজুডিস, দেওয়ানী আদালতের এখতিয়ার, আদি এখতিয়ার, আর্থিক এখতিয়ার, আপিল এখতিয়ার
ক্লাস ৯:
আঞ্চলিক এখতিয়ার, এখতিয়ারের আপত্তি, দেওয়ানী মোকদ্দমা স্থানান্তর ক্ষমতা, মোকদ্দমায় পক্ষভুক্ত/প্রয়োজনীয় পক্ষ/যথোপযুক্ত পক্ষ, অপসংযোগ এবং অসংযোগ, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, সমন, আরজি বা জবাব, প্লিডিংস সত্যায়ন, আরজি সংশোধন, আরজি সংশোধনে ব্যর্থতার ফল, আরজি ফেরত ও আরজি নাকচ
ক্লাস ১০: মডেল টেস্ট
ক্লাস ১১:
আরজি ফেরত আদেশের বিরুদ্ধে প্রতিকার, আরজি নাকচের ফলাফল, লিখিত জবাব, পারস্পরিক দায় শোধ, মোকদ্দমায় পক্ষদ্বয়ের উপস্থিতি-অনুপস্থিতির ফলাফল, একতরফা ডিক্রি ও তার প্রতিকার, স্বীকারোক্তি, বিচার্য বিষয়, খরচ, মূলতবি, ডিক্রি এবং আদেশ জারি, জারীর সময়সীমা, ডিক্রি জারির পদ্ধতি, আটক এবং গ্রেফতারের মাধ্যমে ডিক্রি জারি
ক্লাস ১২:
আটক ও মুক্তি, পক্ষগণের মৃত্যু/বিবাহ ও অস্বচ্ছলতা, বিকল্প বিরোধ নিষ্পত্তি, অন্তর্বর্তীকালীন আদেশ সমূহ, কমিশন নিয়োগ, রায়ের পূর্বে আটক, রায়ের পূর্বে ক্রোক, অস্থায়ী নিষেধাজ্ঞা কি, যেসকল ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করার ফলাফল, রিসিভার নিয়োগ, আপিল কি, আপিল দায়েরের সময়সীমা, যে ডিক্রির বিরুদ্ধে আপিল করা যায়, আপিল আদালতের ক্ষমতা, আপিল মূলতবি
ক্লাস ১৩:
আপিল শুনানি, বিচারের নিমিত্তে আপিল আদালত কর্তৃক মোকদ্দমা পুন:প্রেরণ, আপিল আদালতে অতিরিক্ত সাক্ষ্য প্রদান, আদেশ সমূহ হতে আপিল, রিভিউ কি, যেসকল ক্ষেত্রে রিভিউ আবেদন করা যায়, রিভিউ আবেদন প্রত্যাখ্যান বা মঞ্জুর, রিভিশন কি, যেসকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যায়, যখন যে আদালতে রিভিশন আবেদন করতে হয়, আদালতের সহজাত ক্ষমতা
ক্লাস ১৪: মডেল টেস্ট
৩. দণ্ডবিধি- সিলেবাস- ৩ টি ক্লাস
ক্লাস ১৫:
যৌথ দায়, শাস্তিসমূহ, অর্থদণ্ডের পরিমাণ, সাধারণ ব্যতিক্রম সমূহ, ব্যক্তিগত প্রতিরক্ষা, অপরাধে সহায়তা, অপরাধমূলক ষড়যন্ত্র, রাষ্ট্রবিরোধী অপরাধ, বেআইনী সমাবেশ, দাঙ্গা, সাধারণ উদ্দেশ্য ও সাধারণ অভিপ্রায়ের মধ্যে পার্থক্য, মারামারি, মিথ্যা সাক্ষ্যদান, মুদ্রা জাল ও স্ট্যাম্প জালিয়াতি, সরকারী কর্মচারী দ্বারা অপরাধ, খুন ও নিন্দনীয় নরহত্যা, খুন, অবহেলার ফলে ঘটিত মৃত্যু, আঘাত ও গুরুতর আঘাত
ক্লাস ১৬:
অবৈধ বাধা ও অবৈধ আটক, অপরাধমূলক বল প্রয়োগ, মনুষ্য হরণ ও অপহরণ, ধর্ষণ, চুরি, বলপূর্বক গ্রহণ, দস্যুতা, ডাকাতি, সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশাসভঙ্গ, চোরায় মাল, প্রতারণা, ক্ষতিসাধন, অপরাধমূলক অনধিকার প্রবেশ, অপথে গৃহে প্রবেশ, জালিয়াতি, মানহানি, অপরাধমূলক ভীতি প্রদর্শন
ক্লাস ১৭: মডেল টেস্ট
৪. সুনির্দিষ্ট প্রতিকার আইন- সিলেবাস- ক্লাস ৩ টি
ক্লাস ১৮:
সুনির্দিষ্ট প্রতিকার কি, প্রতিকার সমূহ, স্বেচ্ছাধীন ক্ষমতাবলে যেসকল প্রতিকার মঞ্জুর করতে পারে, সুনির্দিষ্ট প্রতিকার প্রদানের পদ্ধতি, স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, চুক্তি প্রতিপালন, যেসকল চুক্তি সুনির্দিষ্ট ভাবে কার্যকরযোগ্য নয়
ক্লাস ১৯:
চুক্তি রদ, দলিল সংশোধন, দলিল বাতিল, ঘোষণামূলক মোকদ্দমা, রিসিভার নিয়োগ, অস্থায়ী নিষেধাজ্ঞা, চিরস্থায়ী নিষেধাজ্ঞা, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা
ক্লাস ২০: মডেল টেস্ট
৫. সাক্ষ্য আইন- সিলেবাস- ক্লাস ৪ টি
ক্লাস ২১:
প্রাথমিক আলোচনা, সাক্ষ্য কি, সাক্ষ্যের প্রকারভেদ, সরকারি দলিল ও বেসরকারি দলিল, বিষয়ের প্রাসঙ্গিকতা, বিচার্য বিষয়, রেসগেসটি, স্বীকৃতি ও দোষ স্বীকার, যাদের বক্তব্য স্বীকৃত বলে গণ্য হবে, যখন দেওয়ানী মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক নয়, বিচারিক দোষ স্বীকার, বিচারবহির্ভূত দোষ স্বীকার, দোষ স্বীকার যখন প্রাসঙ্গিক না
ক্লাস ২২:
পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকার গ্রহনযোগ্য কিনা, যেসকল লোককে সাক্ষীরূপে আহ্বান করা যায়না তাদের বিবৃতি, মৃত্যুকালীন ঘোষণা, বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক বিশারদদের অভিমত, চরিত্র যখন প্রাসঙ্গিক, যেসকল ঘটনা প্রমান করার প্রয়োজন নাই, অনুমান, প্রমানের দায়িত্ব, সন্তানের বৈধতা নির্ধারণ, এস্টোপল, সাক্ষীর যোগ্যতা, বোবা সাক্ষী, যেসকল ব্যক্তি সাক্ষী দেয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়, জবানবন্দি/জেরা/পুন:জবানবন্দি, ইঙ্গিতবাহী প্রশ্ন, জেরায় আইনগত প্রশ্ন
ক্লাস ২৩: মডেল টেস্ট
ক্লাস ২৪: আইন পাঠ বইটি পড়ার পদ্ধতি ও কলাকৌশল
৬. তামাদি আইন- সিলেবাস- ক্লাস ২টি
ক্লাস ২৫:
প্রাথমিক আলোচনা, ৩ ধারা, তামাদি মার্জনা, আইনগত অপরাগতা, আইনগত অপারগতার ব্যতিক্রম, তামাদির মেয়াদ গণনা, গণনা থেকে ব্যয়িত সময় বাদ, প্রতারণা ও লিখিত প্রাপ্তিস্বীকারের ফলাফল, দখলবলে মালিকানা স্বত্ব অর্জন, তামাদি আইনের অপ্রযোজ্যতা, বিভিন্ন মামলায় তামাদির মেয়াদ
ক্লাস ২৬: মডেল টেস্ট
৭. Bangladesh Legal Practitioners & Bar Council Order, 1972 - সিলেবাস- ক্লাস ২ টি
ক্লাস ২৭:
বার কাউন্সিলের পরিচয়, বার কাউন্সিল সদস্য, কমিটি সমূহ, কার্যাবলী, নির্বাচন, হাইকোর্টে আইন পেশার অনুমতি, এডভোকেট হওয়ার যোগ্যতা অযোগ্যতা, বার কাউন্সিল ট্রাইব্যুনাল, বার কাউন্সিল নির্বাচন, এডভোকেটের বিরুদ্ধে অভিযোগ দায়ের, শিক্ষানবিশ, পেশাগত সদাচরণ ও নিয়মানুবর্তিতা, মক্কেলের সাথে আচরণবিধি, আদালতের প্রতি কর্তব্য, সাধারণ জনতার প্রতি দায়বদ্ধতা
ক্লাস ২৮: মডেল টেস্ট
ক্লাস ২৯: ফৌজদারি কার্যবিধি-রিভিশন
ক্লাস ৩০: ফৌজদারি কার্যবিধি-মডেল টেস্ট
ক্লাস ৩১: দেওয়ানী কার্যবিধি-রিভিশন
ক্লাস ৩২: দেওয়ানী কার্যবিধি-মডেল টেস্ট
ক্লাস ৩৩: দণ্ডবিধি-রিভিশন
ক্লাস ৩৪: দণ্ডবিধি-মডেল টেস্ট
ক্লাস ৩৫: সুনির্দিষ্ট প্রতিকার আইন-রিভিশন
ক্লাস ৩৬: সুনির্দিষ্ট প্রতিকার আইন-মডেল টেস্ট
ক্লাস ৩৭: সাক্ষ্য আইন-রিভিশন
ক্লাস ৩৮: সাক্ষ্য আইন-মডেল টেস্ট
ক্লাস ৩৯: তামাদি আইন-রিভিশন
ক্লাস ৪০: তামাদি আইন-মডেল টেস্ট
ক্লাস ৪১: Bangladesh Legal Practitioners & Bar Council Order, 1972-রিভিশন
ক্লাস ৪২: Bangladesh Legal Practitioners & Bar Council Order, 1972-মডেল টেস্ট
ক্লাস ৪৩: ৬ টি সাবজেক্ট একত্রে-রিভিশন
ক্লাস ৪৪: বিগত সালের প্রশ্ন সমাধান ও ব্যাখা
ক্লাস ৪৫: বিগত সালের প্রশ্ন সমাধান ও ব্যাখা
ক্লাস ৪৬: বিগত সালের প্রশ্ন সমাধান ও ব্যাখা
ক্লাস ৪৭: বিগত সালের প্রশ্ন রিভিশন
ক্লাস ৪৮: পরীক্ষার হলে করণীয় ও কলাকৌশল
ক্লাস ৪৯: ফাইনাল মডেল টেস্ট
ক্লাস ৫০: ফলাফল, সমাপনী ক্লাস
স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, জীবনকে আরেকবার ঝালাই করে নিতে সিদ্ধান্ত নিন, জীবনে একবার বেশি পড়াশুনা করা উচিত সেটা নাহয় এই পরীক্ষার জন্য নিন। আসুন, নিজের ব্যর্থতার কারণ বের করুন। ভুল শুধরে এগিয়ে নিতে ULS আপনার সাথে আছে।