06/05/2026
# পর্ব:-০২
যে কোনো বিষয় ভালোভাবে জানতে, বুঝতে এবং শিখতে হলে প্রথমে সেই বিষয়ের মৌলিক (Basic) ধারণাগুলো পরিষ্কারভাবে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরা জানি, ভ্যাট আইন ২০১২ সালের ৪৭ নং আইন হিসেবে প্রণীত হলেও এটি কার্যকর হয় ১লা জুলাই ২০১৯ সাল থেকে।
ভ্যাটকে পেশা হিসেবে নিতে চাইলে আমাদের অবশ্যই জানতে হবে—আইন, বিধিমালা, SRO, G.O, ব্যাখ্যাপত্র, বিশেষ আদেশ এবং তফসিলসমূহ সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
অনেকেই ভ্যাটের কাজ শিখতে আগ্রহী, কিন্তু কোথা থেকে এবং কীভাবে শুরু করবেন—তা বুঝে উঠতে পারেন না।
এই বিষয়গুলো গভীরভাবে বিবেচনা করে আমরা প্রস্তুত করেছি একটি Magical Study Plan। এর মাধ্যমে আপনি সহজে ভ্যাট আইনের ধারা, বিধি এবং সংশ্লিষ্ট SRO, G.O, ব্যাখ্যাপত্র ও বিশেষ আদেশগুলোকে একটি সংযুক্ত (Connected) পদ্ধতিতে বুঝতে ও মনে রাখতে পারবেন। অর্থাৎ, কোন ধারার সাথে কোন বিধি বা SRO সম্পর্কিত—তা সমন্বিতভাবে পড়ার কৌশল আপনাকে শেখানো হবে।
আপনাকে প্রতিদিন মাত্র ৩০–৪৫ মিনিট সময় দিতে হবে—তবে তা নিয়মিতভাবে।
ইনশাআল্লাহ, ৪ মাস পর আপনি নিজেই আপনার অগ্রগতি মূল্যায়ন করতে পারবেন—যদি আপনি নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণ করেন।
⚠️ আপনি যদি নিয়মিত সময় দিতে না পারেন বা নির্দেশনা অনুসরণ করতে আগ্রহী না হন, তবে এই গ্রুপটি আপনার জন্য নয়।
এই গ্রুপটি তাদের জন্য, যারা ভ্যাট এবং ট্যাক্সে নতুন এবং যারা ভ্যাট ও ট্যাক্সকে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলতে সত্যিই আগ্রহী। (স্পেশালি নতুনদের জন্যই আমার এই প্রচেষ্টা)
📌 প্রতি সপ্তাহে ১ দিন থাকবে—
• পূর্ববর্তী ক্লাসের উপর প্রশ্নোত্তর পর্ব (রবিবার)
• সাপ্তাহিক MCQ পরীক্ষা (শনিবার)
📊 নতুন ভ্যাট আইনে—
১। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর অধ্যায় আছে মোট ১৮ টি এবং ধারা আছে-১৩৯, অতিরিক্ত সংযোজনসহ মোট ধারা আছে প্রায় ১৪৬ টি।
২। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ তে বিধি আছে-১১৯ টি; অতিরিক্ত সংযোজনসহ মোট বিধি আছে প্রায় ১৩০ টি।
৩। ফরম আছে-৭৭ টি।
📚 ভ্যাট আইনে শিডিউল/তফসিল আছে ৩ টি—
🔹 প্রথম তফসিলঃ
সকল পর্যায়ে শুল্ক কর অব্যাহতি প্রাপ্ত পণ্য ও সেবার তালিকা। এখানে দুটি পার্ট/অংশ রয়েছে। (ধারা-২৬)
First part: VAT Exempted Goods
Second part: VAT Exempted Services
🔹 দ্বিতীয় তফসিলঃ
যে সব পণ্য ও সেবাতে সম্পূরক শুল্ক বিদ্যমান সেসব পণ্য ও সেবার তালিকা। (ধারা-৫৫)
কোন কোন স্তরে সম্পূরক শুল্ক বিদ্যমান তা জানার জন্য এখানে তিনটি টেবিল রয়েছে।
Table-1: Goods (Import Stage)
Table-2: Goods (Supply Stage)
Table-3: Services (Supply Stage)
🔹 তৃতীয় তফসিলঃ
হ্রাসকৃত হার ও সুনির্দিষ্ট কর সংক্রান্ত পণ্য ও সেবার তালিকা। (ধারা-১৫)
Table-1 (Part-A): Goods (5%)
(Part-B): Service (5%)
Table-2 (Part-A): Goods (7.5%)
(Part-B): Service (7.5%)
Table-3 (Part-A): Goods (10%)
(Part-B): Service (10%)
Table-4 (Part-A): Goods (Specific Amount of VAT)
(Part-B): Service (Specific Amount of VAT)
📌 VAT for Local Trading Stage:
• Medicine: 2.4%
• Diesel, Kerosine, Octane, Petrol, Furnace oil and LPG: 2%
• Land Developer: 2%
• Procurement Provider: 10%
• Flat (1–1600 square feet): 2%
• Flat (Above 1600 square feet): 4.5%
• Re-registration: 2%
📢 ২০২৫-২৬ অর্থ বছরে নির্মাণ সংস্থার ক্ষেত্রে ভ্যাটের হার ১০%।
তবে চুক্তি যদি ২০২৫-২৬ অর্থবছরের পূর্বে হয়ে থাকে এবং চুক্তিতে যদি বলা থাকে “যখন যে রেট হবে সেই রেটেই ভ্যাট দিতে হবে”—তাহলে ভ্যাটের হার ১০% হবে; অন্যথায় ভ্যাটের হার ৭.৫% হবে।
📌 এই রেটগুলো ছাড়া সকল লোকাল ট্রেডিং এর ক্ষেত্রে ভ্যাটের হার ৭.৫%।
নির্ধারিত শর্ত ও পদ্ধতি পরিপালন সাপেক্ষে কতিপয় পাইকারি ব্যবসায়ের ক্ষেত্রে মূসক হার হবে ১.৫%।
……………………………………………………………………………………………………………………………………
📚 নিয়মিত পড়ুন, শিখুন, মডেল টেস্ট দিন, নিজেকে প্রস্তুত করুন।
শিখবো এবং শিখাব—এই প্রত্যয় নিয়েই এগিয়ে চলুন।
🎯 মূসক পরামর্শক পরীক্ষা ২০২৭ এর জন্য এখন থেকেই প্রস্তুতি নিন।
📲 For Regular Update: