23/05/2026
👉👉জাতীয় বাজেটের মূল বিষয়বস্তু বাজেটকে প্রধানত দুটি অংশে ভাগ করা যায় রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট!!
👉👉রাজস্ব বাজেট (পরিচালন ব্যয়): সরকারের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য এই বাজেট। এর আওতায় থাকেঃ
✅বেতন-ভাতা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন, পেনশন এবং আনুষঙ্গিক ব্যয়।
✅পণ্য ও সেবা: প্রশাসনিক কাজে প্রয়োজনীয় ব্যয়।
✅সুদ পরিশোধ: অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের সুদ পরিশোধ।
✅সাবসিডি (ভর্তুকি): কৃষি, বিদ্যুৎ, গ্যাস ও সারে সরকার যে ভর্তুকি দেয়।
👉👉দেশের দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য এটি ব্যয় করা হয়। এর আওতায় থাকেঃ
✅অবকাঠামো: রাস্তাঘাট, সেতু, ফ্লাইওভার, রেললাইন এবং বন্দর নির্মাণ।
✅সামাজিক খাত: শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, নতুন স্কুল-কলেজ বা হাসপাতাল নির্মাণ।
✅প্রযুক্তি ও বিদ্যুৎ: গ্রিড লাইন সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন।
👉👉আপনার করের টাকা সরকার কোথায় খরচ করে?
জনগণের দেওয়া করের টাকা মূলত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্রের নাগরিক সুবিধা নিশ্চিত করতে ব্যবহৃত হয়ঃ
✅অবকাঠামো পদ্মা সেতু, মেট্রো রেল বা গ্রামীন সড়ক নির্মাণ, যা ব্যবসার প্রসার ও যাতায়াত সহজ করে।
✅সামাজিক নিরাপত্তা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও দুস্থদের জন্য ভিজিডি/ভিজিএফ সহায়তা।
✅শিক্ষা ও স্বাস্থ্য বিনামূল্যে পাঠ্যপুস্তক সরবরাহ, সরকারি হাসপাতালগুলোতে কম খরচে চিকিৎসা এবং শিক্ষকদের বেতন।
✅নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেতন ও সরঞ্জামের খরচ।
✅কৃষি ও খাদ্য নিরাপত্তা সারে ভর্তুকি, সেচ সুবিধা এবং দুর্যোগকালীন সময়ে খাদ্য মজুদ রাখা।
🔰যেকোনো আয়কর পরামর্শ ও পেশাদার সহযোগিতার জন্য যোগাযোগ করুনঃ
মোঃ আশিকুল ইসলাম আশিক
কর আইনজীবী, জাতীয় রাজস্ব বোর্ড
সদস্য, ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন
সদস্য, ইনকাম ট্যাক্স প্রফেশনাল ফাউন্ডেশন
📞 হটলাইন (হোয়াটসঅ্যাপ): +৮৮০১৫৭৫-৪৪২৭৯৭
🏢 আমাদের অফিসসমূহঃ
কর্পোরেট অফিসঃ
জিএসপি কর্পোরেট সলিউশন
এমএল ভিলেজ (৮ম তলা, ফ্ল্যাট-সি), ১৪৭, শান্তিনগর, ঢাকা-১২১৭।
🏠শাখা অফিসঃ
জিএসপি কর্পোরেট সলিউশন
মেসার্স আমেনা এন্টারপ্রাইজ, ১৯/১, ব্লক-ডি, লিংক রোড, দুর্গাপুর, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪১।