আয়কর রিটার্ন-Income Tax Return Filing

আয়কর রিটার্ন-Income Tax Return Filing The aim of this page is to assist taxpayers to fill up their return from correctly with less time.

একজন সংক্ষুদ্ধ ব্যক্তি করদাতা উপ-কর কমিশনারের আদেশের বিরুদ্ধে কি কি কারণে আপীল দায়ের করতে পারেন?উত্তরঃ আপিল আয়কর কর্তৃপক...
26/04/2026

একজন সংক্ষুদ্ধ ব্যক্তি করদাতা উপ-কর কমিশনারের আদেশের বিরুদ্ধে কি কি কারণে আপীল দায়ের করতে পারেন?
উত্তরঃ
আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিলঃ
কোনো করদাতা আয়কর কর্তৃপক্ষের আদেশে সংক্ষুদ্ধ হইলে সংশ্লিষ্ট আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট নিম্নবর্ণিত বিষয়ে আপিল করিতে পারিবেন, যথাঃ-
ক) আয় নির্ধারণ;
খ) পরিশোধ্য করদায় নিরূপণ:
গ) ক্ষতির সমন্বয় বা জের টানা;
ঘ) দন্ড বা সুদ আরোপ;
ঙ) চার্জ এবং সারচার্জ বা অন্য কোনো অর্থ হিসাব;
চ) প্রত্যর্পণের পরিমাণ নিরূপণ;
ছ) করের ক্রেডিট; এবং
জ) কোনো প্রত্যপর্ণ সংক্রান্ত।

আয়কর আইন, ২০২৩ এর  ৩২৭ ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত বলতে কি বুঝায়? ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা?উত্তরঃ আয়কর আইন, ২০২৩ এর  ...
26/04/2026

আয়কর আইন, ২০২৩ এর ৩২৭ ধারা অনুযায়ী ক্ষমতাপ্রাপ্ত বলতে কি বুঝায়? ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি কারা?
উত্তরঃ
আয়কর আইন, ২০২৩ এর ৩২৭ ধারা অনুযায়ী হাজিরার জন্য অনুমোদিত প্রতিনিধি-
কোনো করদাতা, যিনি এই আইনের অধীন কোনো কার্যধারার সহিত সংশ্লিষ্ট কোনো আয়কর কর্তৃপক্ষ বা আপিল ট্রাইব্যুনালে উপস্থিত হইবার উপযুক্ত বা প্রয়োজন সেইক্ষেত্রে, ধারা ২২১ এর অধীন ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া ব্যতীত, অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে হাজির হইতে পারিবেন।

এই ধারার উদ্দেশ্যেপূরণকল্পে অনুমোদিত প্রতিনিধি অর্থ এইরূপ কোনো ব্যক্তি যিনি করদাতার পক্ষে উপস্থিত হইবার জন্য লিখিতভাবে অনুমোদিত এবং যিনি-
ক) করদাতার পিতা, মাতা, স্বামী বা স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বা বোন;
খ) করদাতার কোনো পূর্ণকালীন নিয়মিত কর্মচারী;
গ) একজন কর আইনজীবী।


19/04/2026

সময়মতো রিটার্ন দাখিলে ব্যর্থতার ক্ষেত্রে প্রযোজ্য জরিমানার হার কি? ভুয়া টিআইএন (করদাতা সনাক্তকরন নম্বর) দাখিল/ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ কত টাকা জরিমানা আরোপের বিধান রয়েছে?

উত্তরঃ রিটার্ন ইত্যাদি দাখিলে ব্যর্থতার জন্য জরিমানা (ধারা-২৬৬)ঃ
১) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, ধারা ১৬৬, ১৭২, ১৯১, ১৯৩ বা ২১২ এর অধীন কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করিতে ব্যর্থ হন, সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% হারে জরিমানা আরোপ করিতে পারিবেন, , যাহা নূ্ন্যতম এক হাজার টাকা হইবে এবং ব্যর্থতা অব্যাহত থাকিলে ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতিদিনের জন্য পঞ্চাশ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন।

২) যেইক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ধারা ১৭৭ এর অধীন কোনো রিটার্ন, তথ্য দাখিল বা উপস্থাপন করিতে ব্যর্থ হইয়াছেন সেই ক্ষেত্রে উপকর কমিশনার উক্ত ব্যক্তির উপর তাহার সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০% হারে অথবা পাঁচ হাজার টাকা, দু’টির মধ্যে যাহা অধিক, সেই পরিমান জরিমানা আরোপ করিতে পরিবেন এবং ব্যর্থতা অব্যাহত থাকাকালীন প্রতি মাসের জন্য এক হাজার টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করিতে পারিবেন।

জাল করদাতা শনাক্তকরন নম্বর (টিআইএন) ব্যবহারের জন্য জরিমানা (ধারা-২৬৮)ঃ
যেইক্ষেত্রে কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, তাহার রিটার্নে
বা কোনো দলিলে, যেখানে এই আইনের অধীন করদাতা শনাক্তকরন নম্বর (টিআইএন) আবশ্যক, অন্য কোনো ব্যক্তির অথবা জাল করদাতা শনাক্তকরন নম্বর (টিআইএন) ব্যবহার করেন, সেইক্ষেত্রে উপকর কমিশনার ‍উক্ত ব্যক্তির উপর অনধিক বিশ হাজার টাকা জরিমানা আরোপ করিতে পারিবেন।


18/04/2026

২৬৫ ধারার বিধানটি কি?
উত্তরঃ
আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫ ধারার বিধান নিম্নরূপ:
রিটার্ন দাখিলের প্রমাণ প্রদর্শন:
* এই আইনের অধীন রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রহিয়াছে এইরূপ করদাতা যাহার ব্যবসা হইতে আয় রহিয়াছে তিনি রিটার্ন দাখিলের প্রমাণ তাহার ব্যবসার স্থানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে প্রদর্শন করিবেন।
* যেইক্ষেত্রে কোনো করদাতা এই বিধান পরিপালনে ব্যর্থ হন সেইক্ষেত্রে তিনি উপকর কমিশনার অন্যুন বিশ হাজার টাকা এবং অনধিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত জরিমানা আরোপ করিতে পারিবেন।


Call now to connect with business.

18/04/2026

কর নির্ধারণ এর ধারাসমূহ কি কি?
উত্তরঃ
আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৮০ থেকে ধারা ১৯৬।

Call now to connect with business.

অগ্রিম আয়কর প্রদানের কিস্তির তারিখসমূহ কি কি?উত্তরঃ আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৫৫ (২) অনুযায়ী প্রতি অর্থবছরের চারটি ধাপে অগ...
18/04/2026

অগ্রিম আয়কর প্রদানের কিস্তির তারিখসমূহ কি কি?
উত্তরঃ
আয়কর আইন, ২০২৩ এর ধারা ১৫৫ (২) অনুযায়ী প্রতি অর্থবছরের চারটি ধাপে অগ্রিম করের কিস্তির টাকা পরিশোধ করতে হয়। যেমন-

১৫ সেপ্টেম্বর ২৫%
১৫ ডিসেম্বর ২৫%
১৫ মার্চ ২৫%
১৫ জুন ২৫%

আয়ের প্রধান খাতসমূহ কি কি?উত্তরঃ আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩০ অনুযায়ী আয়ের খাতসমূহ নিম্নরূপঃ ক) চাকরি হইতে আয়,খ) ভাড়া হইতে ...
18/04/2026

আয়ের প্রধান খাতসমূহ কি কি?
উত্তরঃ
আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩০ অনুযায়ী আয়ের খাতসমূহ নিম্নরূপঃ
ক) চাকরি হইতে আয়,
খ) ভাড়া হইতে আয়,
গ) কৃষি হইতে আয়,
ঘ) ব্যবসা হইতে আয়,
ঙ) মূলধনি আয়,
চ) আর্থিক পরিসম্পদ হইতে আয়,
ছ) অন্যান্য উৎস হইতে আয়।


পূর্ণরূপ লিখুন।AIT = Advance Income Tax NBR = National Board of Revenue ADR = Alternative Dispute ResolutionTIN = Taxpay...
18/04/2026

পূর্ণরূপ লিখুন।

AIT = Advance Income Tax
NBR = National Board of Revenue
ADR = Alternative Dispute Resolution
TIN = Taxpayer Identification Number
ITP = Income Tax Practitioners
VAT = Value-Added Tax

ব্যক্তি করদাতার দুটি করমুক্ত আয়ের খাত উল্লেখ কর। উত্তরঃ * সংসদ কর্তৃক প্রনীত কোন আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোন চুক্...
18/04/2026

ব্যক্তি করদাতার দুটি করমুক্ত আয়ের খাত উল্লেখ কর।
উত্তরঃ
* সংসদ কর্তৃক প্রনীত কোন আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোন চুক্তির অধীন আয়কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আন্ত-সরকারি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইহার কোনো কর্মচারীর আয়,
* সরকারি আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসাবে গৃহীত অনধিক ২ (দুই) কোটি ৫০ লক্ষ টাকা আয়।

করমুক্ত সীমার অধিক আয় আছে এমন ব্যক্তি করদাতার ২০২৫-২০২৬ করবর্ষে নুন্যতম প্রদেয় আয়করের পরিমান কত? উত্তরঃ ঢাকা উত্তর সিটি ...
18/04/2026

করমুক্ত সীমার অধিক আয় আছে এমন ব্যক্তি করদাতার ২০২৫-২০২৬ করবর্ষে নুন্যতম প্রদেয় আয়করের পরিমান কত?
উত্তরঃ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৫,০০০/- টাকা; অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত করদাতা ৪,০০০/- টাকা, সিটি কর্পোরেশন ব্যতীত অন্যান্য এরাকায় অবস্থিত করদাতা ৩,০০০/- টাকা।

18/04/2026

ব্যক্তি করদাতার পরিসম্পদ ও দায় বিবরনীতে প্রদর্শিত নীট সম্পদের পরিমান কত টাকার অধিক হলে সারচার্জ প্রযোজ্য হবে?
উত্তরঃ ৪ (চার) কোটি টাকার অধিক।

ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন কে স্বাক্ষর করতে পারেন?উত্তরঃ করদাতা নিজেই।
18/04/2026

ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন কে স্বাক্ষর করতে পারেন?
উত্তরঃ করদাতা নিজেই।

Address

Building No. 18, Flat No. 2/A, Azimpur Govt. Colony, Azimpur
Dhaka
1211

Telephone

+8801638223749

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়কর রিটার্ন-Income Tax Return Filing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আয়কর রিটার্ন-Income Tax Return Filing:

Share