30/10/2024
আয়কর রিটার্ন কি
Ans: আয়কর রিটার্ণ হলো সরকার কর্তক নির্ধারিত একটি কাঠমোবদ্ধ ফরম যার মধ্যে করদাতা তাঁর আয়-ব্যয়, সম্পদ ও দায়ের তথ্য লিখে আয়কর অফিসে দাখিল করেন। ব্যক্তি শ্রেণীর করদাতা ও কোম্পানী করদাতাদের জন্য পৃথক রিটার্ণ রয়েছে। ব্যক্তি শ্রেণীর করদাতার রিটার্ণ ফরম বাংলা ও ইংরেজী উভয় ভাষায় এবং কোম্পানী করদাতার রিটার্ণ ফরম ইংরেজী ভাষায় পাওয়া যায়।
কোম্পানির ক্ষেত্রে নগদে ঋণ গ্রহন করা যাবে কি?
Ans: অর্থ আইন ২০১২-এ অধ্যাদেশের ধারা ১৯ এর- উপ-ধারা ২৬ সংযোজন করা হয়েছে । এর ফলে কোন কোম্পানী করদাতাকে অন্য কোন কোম্পানীর নিকট থেকে ক্রসড চেক বা ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহন করতে হবে । উলি−খিত মাধ্যম ছাড়া অন্যকোনভাবে যেমন নগদে ঋণ গ্রহন করা হলে সমপরিমাণ অর্থ ঋণ গ্রহনকারী কোম্পানীর অন্যান্য উৎসের আয় হিসেবে বিবেচিত হবে। যে বছরে এ ঋণ গ্রহন করা হবে, সে বছরের সংশ্লিষ্ট করবর্ষে এটি তার আয় বিবেচিত হবে ।
অনেক সময় দেখা যায় একাধিক ব্যাংক হিসাব থাকে। প্রতিটি ব্যাংক হিসাবই দেখানো হয়েছে এর মধ্যে কোন হিসাব বাদ পড়েছে, এই ক্ষেত্রে করনীয়?
Ans: আপনার প্রতিটি হিসাবই দেখানো উচিত, আপনি ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক কোন একটি হিসাব এক বছর দেখালেন অন্য বছর দেখালেন না এটি আয়কর আইনের লংঘন। এতে যদি আয়কর ফাকির বিষয় থাকে সেক্ষেত্রে যদি আয়কর অফিসের নজরে আসে আপনার আয়কর ফাইল পূনঃউন্মোচন করতে পারে। সাধারনতঃ ছয় বছর পর্যন্ত ফাইল যে কোন সময় পুনঃউন্মোচন হতে পারে।