22/04/2026
ট্রেড লাইসেন্স রিনিউয়াল এবং ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলার সময় ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হতে পারে! প্রশ্ন হচ্ছে এ বিষয়টি কি যৌক্তিক, হ্যাঁ-আমি মনে করি যৌক্তিক এবং সময়োপযোগী!!
প্রায় এক কোটি ১৭ লক্ষ ব্যবসায়ী আছে, যাদের মধ্যে মাত্র ৭ লাখ ৯২ হাজার ভ্যাট রেজিস্ট্রেশন আছে। তাহলে এই বিশাল পরিমাণ যদি আনরেজিস্টার্ড ব্যবসায়ী থাকে, তারাই কিন্তু ভ্যাট ব্যবস্থার অনেক ক্ষতির কারণ এবং তাদের মাধ্যমেই বড় ধরনের ভ্যাট ফাঁকি হচ্ছে। প্রশ্ন উঠতে পারে, সেটা কিভাবে!
প্রথমত: ধরুন একই পণ্যের দুজন ব্যবসায়ী- একজন ভ্যাট রেজিস্টার্ড আরেকজন ভ্যাট আনরেজিস্টার্ড, দুজনেই একই মূল্যে ভোক্তার কাছে পণ্য বিক্রি করলে, আন রেজিস্টার্ড ব্যবসায়ী ভ্যাট নেটওয়ার্কের বাইরে থাকায় ভ্যাট ফাঁকি দিচ্ছেন, অন্যজন সেই ভ্যাট সরকারকে পরিশোধ করতে বাধ্য হচ্ছেন।
দ্বিতীয়ত: আনরেজিস্টার্ড ব্যবসায়ী পণ্যমূল্য কম নিয়ে- যেহেতু তাকে ভ্যাট পরিশোধ করতে হয় না, বাজারে একটি অসম প্রতিযোগিতার সৃষ্টি করছে।
অর্থাৎ উপসংহারে এটি বলা যায়, সকল ব্যবসায়ীকে ভ্যাট রেজিস্ট্রেশনের আওতায় আনলে, ভ্যাট নেটওয়ার্ক যেমন বৃদ্ধি পাবে, তেমনি ভ্যাট ফাঁকি সহ, অসম প্রতিযোগিতা দূরীভূত হবে।
অতএব এই উদ্যোগটি আমার মতে সময়োপযোগী হবে,তবে ফিল্ড লেভেলের একজন পেশাদার ভ্যাট কনসালটেন্ট হিসেবে,জাতীয় রাজস্ব বোর্ডের নীতি নির্ধারকদের কাছে পরামর্শ হলো:
ক) ভ্যাটের সর্বোচ্চ হার ১৫% থেকে কমিয়ে একটি ইউনিফর্ম হারে নিয়ে আসা।
খ) রেয়াতের সুবিধা সকলের জন্য বহাল রাখা উচিত, যাহা ভ্যাটের মূল কনসেপ্ট অর্থাৎ আদায় কৃত ভ্যাট রেয়াত নিয়ে, অতিরিক্ত ভ্যাট সরকারের কোষাগারে জমা প্রদান করবে, যেখানে ব্যবসায়ীদের উপর ডাবল ভ্যাটের কোন সুযোগ থাকবে না।
গ)ভ্যাট আইনের কিছু কালো এবং নিবর্তনমূলক আইন সংশোধন করা,বিশেষ করে- সুদ এবং জরিমানার বিষয়গুলোকে বাস্তবভিত্তিক করা।
ঘ) ফিল্ড লেভেলে, ভ্যাটের আইন প্রয়োগে সমতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে, ভ্যাট সংগ্রহে গতি অনেক বেড়ে যাবে।
ঙ) ব্যবসায়ীদের উচিত ভ্যাট সংগ্রহে সরকারকে সহযোগিতা করা এবং আইন মেনে ব্যবসা করার মানসিকতা তৈরি করা।
একটি ইউনিফর্ম ভ্যাট সিস্টেম চালু হলে, ব্যবসায়ীদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, কারণ- মূলত ভ্যাটের মূল প্রভাবটা ভোক্তা বহন করে, যেখানে ব্যবসায়ীরা শুধু সরকারের পক্ষে(As a trustee of the Government),ভ্যাট ব্যবস্থাপনার দায়িত্বে থাকে।
iTAX & VAT consultancy Firm
📲01815-942413